নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৪ মার্চ) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্ত্বরে ৮০জন পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর মাঝে এই গরু বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত, ডা; শিলা রানী দাস, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, টিডব্লিউ এর সাবেক সভাপতি গিলবার্ট চিচাম, আদিবাসী নেতা বিন্নামিন আরেং, সুজন জেংচাম, হেমিংটন কুবি প্রমুখ।

বক্তারা বলেন, সারা দেশের সমতল ভূমিতে বসবাসরাত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে অত্র উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জনগোষ্ঠী রয়েছে। তাদের মাঝ হতে একটি করে বকনা গরু ও প্রয়োজনীয় ঔষধসহ ৮০ জন নারী-পুরুষের মাঝে বিতরণ করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version