সোমবার, সেপ্টেম্বর ১৪

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার ১৮ নম্বর আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক আবদুল মালেক ফকির গণসংযোগ করেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। এ সময় নিজের প্রার্থিতার কথা জানিয়ে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগের আগে আবদুল মালেক ফকির তাঁর বাবা-মা ও ভাই শাহেদ আলী মিয়াসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন। পরে তিনি ফকিরহাট, ঢালিরহাট, শিবারহাট, আবদুল্লাহপুরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় স্থানীয় প্রবীণ ব্যক্তি, তরুণ, ব্যবসায়ী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেন তিনি।

আবদুল মালেক ফকির বলেন, তাঁর ভাই শাহেদ আলী মিয়া চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর সততা, ন্যায়নীতি ও জনসেবার আদর্শ অনুসরণ করে তিনি ইউনিয়নবাসীর পাশে থাকতে চান। তিনি আরও বলেন, “আমাদের নেতা ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাইয়ের দিকনির্দেশনায় একটি সমৃদ্ধ, আধুনিক ও উন্নত আবদুল্লাহপুর ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চাই।

ইউনিয়নবাসীর দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করব। এ জন্য সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চাই।” নির্বাচিত হলে জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। গণসংযোগকালে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তাঁর সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version