নিজস্ব প্রতিবেদক: কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কৃষক ঐক্য পরিষদের ব্যানারে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অর্ধশত কৃষকের উপস্থিতিতে অধঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

এতে বক্তব্য রাখেন কৃষক ঐক্য পরিষদ কলমাকান্দা শাখার সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাইরুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক মো. মুজামিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আলুর কোল্ড বৃদ্ধির প্রতিবাদ, পেঁয়াজ আলুর কমিশন গঠন, কৃষকদের প্রতিনিধিত্বের জন্য সংসদে ও জাতীয় কমিটিগুলোতে শতকরা ১০ ভাগ সদস্য অন্তর্ভুক্তির দাবি জানানো হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version