বুধবার, অক্টোবর ২১

রুহুল আমিন,স্টাফ রিপোর্টার:

রক্তের ব্যবস্থা করা থেকে শুরু করে সড়কের ঝোপঝাড় পরিষ্কার—নানা মানবিক উদ্যোগে স্থানীয়দের প্রশংসা কুড়াচ্ছেন হারুন।হরুন টাঙ্গাইল মধুপুর উপজেলার মহিষমারা এলাকার ছেলে। মানুষের পাশে দাঁড়ানোর এই নিরলস প্রচেষ্টায় এলাকায় পরিচিতি পেয়েছেন ‘মানবিক হারুন’ নামে।

হালিম মল্লিকের ছেলে হারুন ২০২০ সাল থেকে ব্যক্তিগত উদ্যোগে মানবসেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি মাসে প্রায় ১৫ থেকে ২০ জন রোগীর জন্য রক্তদাতার ব্যবস্থা করতে সহযোগিতা করেন তিনি। পাশাপাশি নিজেও ২৯ বার রক্তদান করেছেন। তাঁর রক্তের গ্রুপ এবি পজিটিভ (AB+)।

রক্তের প্রয়োজনে পরিচিত-অপরিচিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বাগানবাড়ি চৌরাস্তা থেকে ফুলবাড়িয়া সড়কের বিভিন্ন মোড়ে বেড়ে ওঠা ঝোপঝাড়ও নিজ উদ্যোগে পরিষ্কার করেন হারুন। এতে সড়কে চলাচলের পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি কমাতেও সহায়ক ভূমিকা রাখছে তাঁর উদ্যোগ।

হারুন মল্লিক বলেন, “মানবসেবা শুধু দায়িত্ব নয়, এটি মানবিকতার শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ। একজন মানুষের প্রকৃত মূল্য নির্ধারিত হয় সে অন্যের জন্য কতটা উপকারী হতে পারে, তার মাধ্যমে।”

স্থানীয় সচেতন ব্যক্তিদের মতে, হারুনের মতো স্বেচ্ছাসেবীদের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যক্তিগত উদ্যোগে তাঁর এই কার্যক্রম অন্যদেরও রক্তদান ও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে বলে আশা তাঁদের।

 

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version