Author: Md Ruhul Amin

রুহুল আমিন,স্টাফ রিপোর্টার(নীলফামারী) বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়ন শাখার যুব বিভাগের উদ্যোগে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি রঞ্জু ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন শৌলমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রাকিবুল ইসলাম। উপজেলা সেক্রেটারি আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শৌলমারী ইউনিয়ন যুব বিভাগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, যুবসমাজের ভূমিকা এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। এ সময় যুবকদের সংগঠিত করা এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম…

Read More

রুহ​ল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলার স্থানীয় সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টুর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মিথ্যা ও অপপ্রচার চালানো হয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে স্পষ্ট করেছেন তিনি নিজেই। ​সম্প্রতি ডিমলা থানার রাজা ফেসবুক আইডি থেকে ‘আমাদের ডিমলা’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে বাদশা সেকেন্দার ভুট্টুর ছবিসহ একটি ভুয়া শোক কার্ড পোস্ট করা হয়। সেখানে দাবি করা হয়, তিনি ইন্তেকাল করেছেন এবং তার জানাজার সময়সূচিও দিয়ে দেওয়া হয়। পোস্টটি ছড়িয়ে পড়ার পর থেকেই পরিচিত ও শুভানুধ্যায়ীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়। ​ঘটনার পরপরই নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে বিভ্রান্তি দূর করেন সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টু। পোস্টে তিনি লেখেন,…

Read More

রুহুল আমিন, ডিমলা(নীলফামারী) দেশীয় মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজনন এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে নীলফামারীর ডিমলায় ১৩টি জলাশয়ে ২৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বদ্ধ জলাশয়, প্লাবনভূমি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্তকরণ কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে উপজেলা মৎস্য দপ্তর। উপজেলার ১৩টি জলাশয়ে পর্যায়ক্রমে মোট ২৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হবে। কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ পুকুর, উপজেলা ভূমি অফিস পুকুর, ডিমলা এতিমখানা পুকুর, ডিমলা থানা পুকুর, ডাঙ্গারহাট মৎস্য অভয়াশ্রম,…

Read More

রুহুল আমিন,স্টাফ রিপোর্টার(নীলফামারী) ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৬ সেপ্টেম্বর)বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিচালক মুহাং নুরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো. ওবায়দুল আনোয়ার। বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ। এ ক্ষেত্রে তরুণ প্রজন্মকে সততা, ন্যায়নিষ্ঠা ও দায়িত্বশীলতার চর্চায় এগিয়ে আসতে হবে।…

Read More

রুহুল আমিন,স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ উপজেলা পরিদর্শন করেছেন জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি একাধিক কর্মসূচিতে অংশ নেন। পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক কিশোরগঞ্জ উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন। পরে সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় ‘প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ২০২৬’ কর্মসূচিতে অংশ নিয়ে শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২-এর কেস ম্যানেজমেন্ট কার্যক্রমের আওতাভুক্ত শিশুদের পরিবারের মধ্যে ফ্যামিলি কিট বিতরণ করেন তিনি। পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘রোধ করি…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় নির্মাণাধীন একটি বাড়িতে মাদক সেবনের অভিযোগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে মুখ ঢেকে এক পুলিশ সদস্যকে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এ ঘটনায় ওই পুলিশ সদস্যসহ চারজনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি মহাবিদ্যালয়সংলগ্ন কলেজ মোড়ের পশ্চিমে একটি নির্মাণাধীন বাড়িতে কয়েকজনের মাদক সেবনের দৃশ্য স্থানীয়রা মোবাইল ফোনে ধারণ করেন বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, বাড়িটিতে দীর্ঘদিন ধরে রাতের বেলায় অপরিচিত ব্যক্তিদের আনাগোনা ও আড্ডা চলে। মাদক সেবনসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে। স্থানীয় নুর আলম ও হযরত আলী দাবি করেন, ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যে ডিমলা…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) তিস্তার পানিতে গোসল করতে নেমেছিলেন ২২ বছরের আরমান ইসলাম। মুহূর্তেই স্রোতের টানে হারিয়ে যান তিনি। তিন দিন ধরে নদীতে চলেছে খোঁজ। শেষ পর্যন্ত শুক্রবার বিকেলে নদীর ভাটিতে ভেসে ওঠে আরমানের নিথর দেহ। নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান ইসলাম ওই গ্রামের হালিমের ছেলে। স্থানীয়রা জানান, গত বুধবার দুপুরে কয়েকজনের সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে নামেন আরমান। একপর্যায়ে তীব্র স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেন। ডুবুরি…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে আরমান ইসলাম (২২) নামের এক যুবক নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও তাঁর সন্ধান মেলেনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সমন্বয়ে নদীতে উদ্ধার অভিযান চালানো হলেও আরমানের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ আরমান ইসলাম উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া গ্রামের হালিমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে আরমানসহ কয়েকজন তিস্তা নদীতে গোসল করতে নামেন। গোসল শেষে অন্যরা নদী থেকে উঠে এলেও আরমান পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির কর্মসূচির শুরুতে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ডিমলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সাক্ষরতার হার বাড়ানোর বিকল্প নেই। নিরক্ষরতা…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার জাতীয় সংসদের ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। জনগণের সেবা ও এলাকার সার্বিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা অধ্যক্ষ আব্দুস সাত্তারকে নতুন এই দায়িত্ব প্রদান করায় তাঁর নির্বাচনি এলাকা ডোমার ও ডিমলায় আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়া প্রকাশ করে তিনি জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাজের গতি ফেরাতে এবং দেশের শ্রমিক সমাজের সার্বিক কল্যাণ ও কর্মসংস্থান সৃষ্টিতে তিনি জাতীয় সংসদে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলা খাদ্য গুদামে অনিয়ম, দুর্নীতি ও উৎকোচ গ্রহণের অভিযোগের মধ্যে আকস্মিক পরিদর্শন চালিয়ে একাধিক অসঙ্গতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের তদন্ত দল। এর পরিপ্রেক্ষিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ ও খাদ্য কর্মকর্তা নবাব আলীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় খাদ্য অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলে রাব্বি হায়দারের নেতৃত্বে ১০ সদস্যের তদন্ত দল গুদামে আকস্মিক পরিদর্শনে যায়। এ সময় একটি ট্রাকে চাল তোলার ঘটনা দেখে চালগুলো আটকে গুদামেই রাখার নির্দেশ দেওয়া হয়। পরে মজুত, নথিপত্র, ধান-চাল সংগ্রহ ও বিতরণসহ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ড যাচাই করে তদন্ত দল। গুদাম সূত্রে জানা যায়, ওই চাল খাদ্যবান্ধব কর্মসূচির ঝুনাগাছ চাপানী ইউনিয়নের…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) তিস্তা নদীর বুক চিরে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) টেপাখড়িবাড়ি ইউনিয়নে টাস্কফোর্সের অভিযানে পাথর উত্তোলনে ব্যবহৃত ১৬টি ইঞ্জিনচালিত নৌকা ও ৪টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে পাথর উত্তোলনের চিত্র সামনে আসে। অভিযানকালে ৩টি লৌহদণ্ড, প্লেন সিটের তৈরি ১২টি লোহার ডালি ও ৬টি বেলচা জব্দ করা হয়। জব্দকৃত মালামালগুলো বার্ণিঘাট বিজিবি ক্যাম্পের (বিওপি) জিম্মায় রাখা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান,…

Read More

রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষে নীলফামারীর ডিমলায় দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষাবিদরা বক্তব্য দেন। বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীতে সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতার যে বার্তা রয়েছে, তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা বাড়ানোর পাশাপাশি…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের প্রথম দিনে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার (৩০ আগস্ট) দুপুরে স্ত্রী মিসেস ডিয়ান ডাও ও দূতাবাসের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে তিনি তিস্তা ব্যারাজে যান। এর আগে সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে রংপুরের গঙ্গাচড়ায় প্যারাগন ডেইরি পরিদর্শন করেন। তিস্তা ব্যারাজের নান্দনিক পরিবেশ ও সবুজ প্রকৃতি ঘুরে দেখেন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী। এ সময় তারা ছবি তোলেন এবং কিছু সময় সেখানে অবস্থান করেন। পরিদর্শন শেষে বিকেল ৩টার দিকে সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশে রওনা দেন তিনি। রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) শখের বাগান থেকে ধীরে ধীরে গড়ে তুলেছেন নার্সারি। বর্তমানে তাঁর নার্সারিতে রয়েছে দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রজাতির গাছ। নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী গ্রামের উদ্যোক্তা আতিফা নাসরিন রাখির ‘প্লান্টোলজি’ নামের এ নার্সারিতে রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট, ক্যাকটাস, সাকুলেন্ট, স্যানসেভেরিয়া, বাগানবিলাস, অর্কিডসহ নানা ধরনের ফুল, পাতাবাহার ও সৌন্দর্যবর্ধক গাছ। এসব গাছের চারা বিক্রি করে মাসে প্রায় লাখ টাকা পর্যন্ত আয় করছেন তিনি। ফুল ও গাছের প্রতি ছোটবেলা থেকেই আগ্রহ ছিল রাখির। বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের গাছ লাগানোর মধ্য দিয়ে তাঁর বাগান করার শুরু। সময়ের সঙ্গে নতুন নতুন জাতের গাছ সংগ্রহ করতে থাকেন। একপর্যায়ে শখের সেই বাগানই রূপ…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে আহত হয়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। একই ঘটনায় থানার সরকারি কাজে ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটার ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় ডিমলা থানার ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন এএসআই মো. মসলিম উদ্দিন। রাতের দায়িত্ব পালনকালে হঠাৎ কক্ষের ছাদের বড় একটি অংশের পলেস্তারা খুলে তার কাঁধের ওপর পড়ে। এতে তিনি আঘাত পান। পরে তাকে চিকিৎসার জন্য ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহত এএসআই মো. মসলিম উদ্দিন বলেন, “ডিউটি অফিসার হিসেবে…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় জরাজীর্ণ কাঠের সেতুর দুরবস্থা দেখতে গিয়ে সেতুর একাংশ ভেঙে নদীর ধারে পড়ে গেলেন কয়েকজন রাজনৈতিক নেতা-কর্মী। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ৩ নম্বর ডিমলা ইউনিয়নের নটাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তারও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র সরেজমিনে দেখতে এবং সেখানে নতুন সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে যান এমপি আব্দুস সাত্তার। সকাল ১১টার দিকে তিনি স্থানীয় নেতা-কর্মী ও গ্রামবাসীদের নিয়ে জরাজীর্ণ কাঠের সেতুটিতে ওঠেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুটির ওপর একসঙ্গে অতিরিক্ত মানুষ ওঠার কিছুক্ষণ পরই কাঠের একটি অংশ মচকে যায়। মুহূর্তেই সেতুর অংশবিশেষ…

Read More

রুহুল আমিন, ডিমলা(নীলফামারী) তিস্তার ভাঙন ঠেকাতে কোটি কোটি টাকা ব্যয়ে নদীতীরে প্রতিরোধক ব্যবস্থা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বসানো হয়েছে জিও ব্যাগ ও জিও টিউব। অথচ সেই প্রতিরক্ষা বাঁধের কাছেই নদীর তলদেশ থেকে চলছে বালু উত্তোলন। সিক্স সিলিন্ডার বোমা মেশিন বসিয়ে দিন-রাত চলছে এ কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক মাস ধরে একটি চক্র এভাবে বালু তুলে বিভিন্ন স্থানে বিক্রি করছে। ঘটনাটি নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা কলম্বিয়া গাইড বাঁধের ‘টি’ বাঁধসংলগ্ন তিস্তা নদীর। স্থানীয়দের আশঙ্কা, নদীর তলদেশ থেকে নির্বিচারে বালু উত্তোলনের ফলে সেখানে গভীরতা সৃষ্টি হয়ে স্রোতের গতিপথ পরিবর্তিত হতে পারে। এতে নদীতীরের ভাঙন আরও তীব্র হয়ে আবাদি…

Read More

রুহুল আমিন,ডিমলা (নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলায় গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে নির্মাণাধীন একটি আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) বক্স কালভার্টের বটম স্লাব ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের আওতায় টুনিরহাট সড়ক ও মহাসড়ক-কলোনিহাট জি.সি. সড়কে নির্মাণাধীন ৪.০০×৪.০০ মিটার আয়তনের বক্স কালভার্টটির বটম স্লাব ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান। এলজিইডি সূত্রে জানা যায়, প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাস্তবায়নে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে। কালভার্টটি নির্মাণ সম্পন্ন হলে ওই এলাকার গ্রামীণ সড়ক যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে এবং স্থানীয় জনগণের যাতায়াতে ইতিবাচক…

Read More

রুহুল আমিন, ডিমলা(নীলফামারী) জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অস্বাভাবিক ভিড় দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই ভিড় শুক্রবার গভীর রাত পর্যন্ত অব্যাহত ছিল। আতঙ্কে অনেকেই গাড়ির ট্যাংক পূর্ণ করার পাশাপাশি জারিকেন ও বোতলে অতিরিক্ত তেল সংগ্রহ করেন। তবে উপজেলা প্রশাসন ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, জ্বালানি তেলের কোনো সংকট নেই; সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি গ্রাহক একসঙ্গে তেল নিতে আসায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও পরিচিতজনদের…

Read More