রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

নীলফামারীর ডিমলা উপজেলায় নাউতারা নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৪ জানুয়ারি) উপজেলার নটাবাড়ী এলাকায় নদী থেকে বেআইনিভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাউতারা নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ বিনষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় গোলাম রাব্বানী (পিতা: রোস্তম আলী), ঠিকানা: নটাবাড়ী—নামক এক বালু উত্তোলনকারী ও ব্যবসায়ীকে অভিযুক্ত করা হয়। জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় তাকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল ও গ্রাম পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নদী, খাল ও জলাশয়ের অবৈধ দখল এবং বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version