নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার বনগাঁও গ্রামে মাদকবিরোধী ঝটিকা অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় একটি দোকানে বসে মাদক সেবনের দায়ে দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার বনগাঁও গ্রামস্থ অভিযুক্ত রাজিব মিয়ার নিজ দখলীয় দোকানে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নেত্রকোনা সদর থানার বনগাঁও গ্রামের শহীদ মিয়ার ছেলে মো. রাজিব মিয়া (৩০) এবং একই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. তরিকুল ইসলাম (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে বনগাঁও গ্রামের রাজিব মিয়ার দোকানে অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় ওই দোকানের ভেতরে বসে মাদক সেবনরত অবস্থায় রাজিব ও তরিকুলকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

পরবর্তীতে অভিযানে উপস্থিত নেত্রকোনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাহাবুদ্দিন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদক সেবন ও নিজ হেফাজতে মাদক রাখার অপরাধটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তিনি আসামিদের দোষী সাব্যস্ত করেন।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে মো. রাজিব মিয়া ও মো. তরিকুল ইসলাম প্রত্যেককে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ওইদিনই নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে জেলাব্যাপী এ ধরনের নিয়মিত অভিযান ও মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version