তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ বিকাশের গুরুত্ব তুলে ধরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনার উদ্বোধন করেন,জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক ড. শাহ মো আতিকুল হক। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন,স্থানীয় সরকারের উপ-পরিচালক রুবেল মাহমুদ।

সেমিনার উপস্থাপনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানভির আহমদ। সেমিনারে বক্তারা বলেন, একটি জাতির পরিচয় ও স্বকৃয়ক্রিতা রক্ষায় সংস্কৃতি ও ঐতিহ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সেমিনারে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, তরুণ প্রজন্মকে দেশীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক, উম্মে সালিক রুমাইয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্ততাগণ শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন সেমিনারে উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version