দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

পূর্ব ঘোষণা অনুযায়ী নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার ট্যাক্স-ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন।

সোমবার(১৬ ফেব্রুয়ারী)সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপিরা ট্যাক্স-ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না, ইনশাআল্লাহ।”

তিনি দৈনিক জনবাণীকে বলেন, জনগণের প্রত্যাশা ও অঙ্গীকার রক্ষায় ব্যক্তিগত সুবিধা পরিহার করে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখাই তাঁর অগ্রাধিকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথাও স্মরণ করেন তিনি।

এদিকে তাঁর এ ঘোষণাকে এলাকাবাসী ইতিবাচকভাবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পর ব্যাপক সাড়া পড়ে। অনেকে মন্তব্যে এটিকে স্বচ্ছতা ও জনমুখী রাজনীতির দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জনপ্রতিনিধিদের এ ধরনের প্রকাশ্য অঙ্গীকার জনআস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version