সোমবার, অক্টোবর ১২

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবনে কিছুটা স্বস্তি দিতে নীলফামারীর ডিমলা উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গত ২৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাতে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, টুনিরহাট, খগারহাটসহ বিভিন্ন এলাকায় অসহায় শীতার্ত মানুষ ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন, ডিমলার উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে শীতার্ত মানুষের হাতে প্রয়োজনীয় শীতবস্ত্র তুলে দেওয়া হয়। গভীর রাতে সরাসরি প্রত্যন্ত এলাকাগুলোতে গিয়ে কম্বল বিতরণ করায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি প্রকাশ পায়।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,
“তীব্র শীতে কোনো মানুষ যেন কষ্টে না থাকে—এটাই আমাদের লক্ষ্য। সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতকাল জুড়ে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা বলেন, হাড় কাঁপানো শীতে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ শীতার্তদের জন্য বড় সহায়তা হয়ে এসেছে। বিশেষ করে এতিম শিশু ও অসহায় মানুষরা এই সহায়তা পেয়ে কিছুটা হলেও স্বস্তি অনুভব করছেন।

উপজেলা প্রশাসন ডিমলার পক্ষ থেকে সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান জানিয়ে বলা হয়,
“আসুন, আমরা সবাই মিলে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই এবং মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসি।”

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version