Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা শহীদ মিনারে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথমেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। এরপর কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে থানার কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও কেন্দুয়া পৌরসভা, কেন্দুয়া প্রেসক্লাব, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব, কেন্দুয়া মিডিয়া ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো একে একে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ মধ্যরাত থেকে ভোর পর্যন্ত শহীদ মিনারে ভিড় জমিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ভাষা-আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের প্রথম সুসংহত স্ফুরণ এবং বাঙালির আত্ম-আবিষ্কারের সূচনালগ্ন। এই আন্দোলনের গুরুত্ব বা মহত্ব কেবল ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলাকে ‘অন্যতম রাষ্ট্রভাষা’ করার দাবিতে ঢাকায় ছাত্রদের মিছিল-সংগ্রাম ও শহীদদের আত্ম-বিসর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বরং রাষ্ট্রভাষার প্রশ্ন নিয়ে বিভাগপূর্বকালেই বুদ্ধিজীবীদের মধ্যে শুরু হয়েছিল চিন্তা-ভাবনা এবং এই আন্দোলনের তাৎপর্য ভাষা বা সাংস্কৃতিক স্বাধিকারের দাবি ছাড়িয়ে মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তির লড়াইয়ের মধ্যেই তার পরিণতি খুঁজেছিল। অর্থাৎ ভাষা-আন্দোলন কেবল সাংস্কৃতিক-আন্দোলন কিংবা বুদ্ধিজীবীদের আন্দোলন নয়, অর্থনৈতিক মুক্তির লড়াইও বটে। তাছাড়া আপাতদৃষ্টিতে শিক্ষিত মধ্যবিত্ত বা নাগরিক সমাজের আন্দোলন মনে হলেও সারাবাংলার গণমানুষের ক্ষোভ এবং বিক্ষোভের জ্বালামুখ হিসেবে কাজ করেছিল এই ভাষা-আন্দোলন। অর্থাৎ ভাষা-আন্দোলন…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও জননন্দিত কন্ঠশিল্পী বেবী নাজনীন বলেছেন, জুলাই-আগস্টের ছাত্রজনতা আন্দোলনে তারা আমাদেরকে দেশে ঢোকার সুযোগ করে দিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপট অনেক বদলেছে, রাজনীতিও বদলেছে এবং সামনে আরো বদলাবে। একদিনে সবকিছু ঠিক হয়ে যায় না। বিএনপি একটি শক্তিশালী ও বড় দল। এই দলের সঙ্গে সবাই আছে। ইনশাআল্লাহ , বিএনপি ক্ষমতায় আসলে সব ঠিক হয়ে যাবে। আগামি রাজনীতি ও স্ট্র্যাটেজি সবকিছুই, দলে নীতি নির্ধারক যারা আছেন তারা সবাই মিলে ও তারেক রহমান ফিরলে ইনশাআল্লাহ দল সংগঠিত আরো হবে। ভোটের রাজনীতিও প্রতিষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভাউরতলা গ্রামের মীর বাড়িতে পারিবারিক…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনায় বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) অভিযানে মালিকবিহীন ভারতীয় মদ জব্দ এবং সিএনজি চালিত একটি অটোরিকশা আটক করা হয়েছে।

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোণা কেন্দ্রে  বাস্তবায়িত অ্যাডভান্সিং ইকুয়্যালিটি অব উইম্যান  অ্যান্ড মারজিনালাইজ্ড পিপল (আওয়াম) প্রকল্পের উদ্যোগে গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নেত্রকোনা পৌরসভার কাটলী এলাকায় বদরুন্নিসা-মুহাম্মদ ফাউন্ডেশন এর মাঠে গণসচেতনতামূলক লোকগীতি ও পথনাটকের আয়োজন করা হয়।  নবীন পালাকার ও লোক নৃত্য শিল্পী জুয়েল রানা’র রচনা ও পরিচালনায় লোকগীতি ও পথ নাটকে ইয়ূথ গ্রুপ ও নারী দলের সদস্যসহ পথ নাটকে ও লোকগীতিতে পারদর্শী শিল্পীবৃন্দ অভিনয় ও গান পরিবেশন করেন। বিখ্যাত বাউল ও ফোক শিল্পী গোলাম মৌলা, ইলা রানী , ইয়াছিনসহ নবীনদের অভিনয় সকলকে আকৃষ্ট করে। লোকগীতি ও পথনাটকে বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন, যৌন হয়রানী, সামাজিক সম্প্রীতি, নারী-পুরুষ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দার দুর্গম পাতলাবন পাহাড় এলাকায় নানা আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গারো ব্যাপ্টিস্ট কনভেনশের (জিবিসি) ১৩৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মেঘালয় সীমান্তে চার্চ প্রাঙ্গণ এলাকায় গত ১৯ ফেব্রুয়ারি সকালে প্রভু যিশুর উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বালন ও প্রার্থনার মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠান গতক রোববার গভীর রাতে শেষ হয়। ‘বাক্যের কার্যকরী হও, স্রোতা মাত্র হইওনা’ মূলসুরকে প্রতিপাদ্য করে এবং ‘রাত্রি প্রায় গেল, দিবস আগত প্রায় ; অতএব আইসো অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি এবং দীপ্তির জণসজ্জা পরিধান করি’ মূল বচনকে ধারণ করে পাতলাবানমণ্ডলী গারামপাড়া বিভাগ এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে। এতে নেত্রকোনা ছাড়াও শেরপুর, টাংইল, ময়মনসিংহ,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগের জটিলতার কারণে গত দুই মাস ধরে শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। এতে করে প্রতিষ্ঠানটির ৫২ জন শিক্ষক, ৮ জন অফিস স্টাফ এবং ১৮ জন মাস্টার রুলের কর্মচারী অর্থনৈতিক সংকটে পড়েছেন। সামনে রমজান ও ঈদের খরচের কথা ভেবে তারা দিশেহারা হয়ে পড়েছেন। এই পরিস্থিতি কলেজের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছে এবং প্রায় ৬ হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবনে বিরূপ প্রভাব ফেলছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষের পদটি শূন্য হয়। এরপর ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ আব্দুল মালেক সাময়িকভাবে রুটিন মাফিক দায়িত্ব পালন করছেন। তবে জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যক্ষের পদে সাতজন প্রার্থী থাকলেও এখনো মাধ্যমিক…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা এমন একটি অদৃশ্য শক্তি যা কেউ চাইলেও কেড়ে নিতে পারে না। আর এই অদৃশ্য শক্তির প্রাাথমিক পর্ব হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত হলে মানুষের মানবীয় গুণাবলির উৎকর্ষ সাধিত হয়, তার শিক্ষার ভিত্তি হয় মজবুত। তবে এই শক্তি কীভাবে প্রয়োগ করলে তা মানুষের জীবনকে বদলে দিতে পারে তা নিয়ে ভাববার মানুষ খুবই কম। তবে কেউনা কেউতো ভাবেই। আর আমাদের দেশে প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন নিয়ে ভাববার দায়িত্বে থাকেন একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা। একজন শিক্ষা কর্মকর্তার যোগ্য নেতৃত্বের বদৌলতে যেমন প্রাথমিক শিক্ষার ইতিবাচক পরিবর্তন সাধিত হয় আবার তার দুর্বল নেতৃত্বের কারণে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা স্তিমিতও হয়ে…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: বংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে থাকতে পারেন নাই। তিনি ভারতের আশ্রিতা হয়ে আছেন। ভারতের একটি পত্রিকা ‘ইন্ডিয়া টুডে’ জনমত জরিপ তৈরি করেছে। সেই জনমত জরিপে দেখা যাচ্ছে, ভারতের ৫৫ শতাংশ জনগণ শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিতে অনিহা প্রকাশ করেছে। ভারতের জনগণ চায়, শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশে সাথে সম্পর্ক উন্নয়ন করুক। শেখ হাসিনার স্থান বাংলাদেশেও নাই, ভারতেও নাই। বিশ্বের কোথাও নাই। কারণ শেখ হাসিনা তিনি নিজে খুনী, সন্ত্রাসী, গণহত্যাকারী ও গণশত্রু। তার  সংগঠিত অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।   সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে ৪টার দিকে…

আরও পড়ুন

শাহ আলী তৌফিক রিপন: ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে শুরু হওয়া শিল্প ও পণ্য মেলা বিতর্কের জন্ম দিয়েছে। মেলার আড়ালে লটারি বাণিজ্য পরিচালনার অভিযোগে স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছে। মেলার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে্ যার ফলে সাধারণ মানুষ আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মেলার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা পেশাদার মেলা ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম প্রেসক্লাবের সাথে দুই লাখ টাকার বিনিময়ে মেলা পরিচালনার দায়িত্ব নেন। মেলার প্রবেশ টিকিট গেইটে বিক্রি হওয়ার কথা থাকলেও রফিক সিএনজি অটোর মাধ্যমে উপজেলায় ফেরি করে টিকিট বিক্রি শুরু করেন। তার মূল উদ্দেশ্য ছিল লটারির আড়ালে একটি জুয়ার আয়োজন। যা প্রথমে প্রেসক্লাব বুঝতে না…

আরও পড়ুন

পটভূমি: ভারতের কেন্দ্রীয় সরকার ৯০ দশকে আসামের সশস্ত্র বিচ্ছিন্নবাদী গোষ্ঠি আলফা বা উলফার নেতাকর্মীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালায়। যার নাম দেওয়া হয় “অপারেশন বজরং”। অপারেশন বজরং অভিযান চলা অবস্থায় উলফার সিংহভাগ নেতাকর্মীরা বাংলাদেশের সীমান্তসহ ঢাকায় আত্মগোপনে অবস্থান নেয়। বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে অবস্থান নেওয়া উলফার সদস্যরা বিএসএফের উপর গেরিলা হামলার মাধ্যমে অস্ত্র, গুলাবারুদ লুটপাটসহ তাদেরকে হত্যা করে। ২০২০ সালে বিবিসির একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় ঢাকাতে অবস্থান নেওয়া উলফার কেন্দ্রীয় নেতা অনুপচেতিয়া, সিদ্ধার্থ ফুকন, মুনিম নাবিস ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে তাদের আন্দোলনে ব্রিটিশ সরকারের সমর্থনের প্রত্যাশায় ঢাকায় কর্মরত ব্রিটিশ কুটনীতি কমি. ডেভিড অস্টিনের সাথে গোপন বৈঠক করেন। উলফার নেতাকর্মীদের বাংলাদেশে অবস্থানের ফলে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে আমদানি নিষিদ্ধ ১৭ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। তাদের মধ্যে দুইজন স্বামী-স্ত্রী। রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ২নং সদর ইউনিয়নের আত্রাখালী নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া গ্রামের শাকিল আহমেদ (৩০), তার স্ত্রী মোছা. তানিয়া (২৪) এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ধাগঘড়া গ্রামের মো. সুমন (২২)। জানা গেছে, রবিবার সকালে নেত্রকোনা ব্যাটেলিয়ন ৩১ বিজিবির অধীন নলুয়াপাড়া বিওপির সদস্যরা টহল দিচ্ছিলেন। একপর্যায়ে নিজস্ব গোয়েন্দার ভিত্তিতে সীমান্তের মেইন পিলার ১১৫৯ হতে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২নং সদর ইউনিয়নের আত্রাখালী নামক…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার সীমান্তবর্তী উপাজেলা কলমাকান্দায় ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মালিকবিহীন ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যে ভিত্তিতে বরুয়াকোনা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১১৮১/৩ এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন নামক এলকায় এ অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জয়কা গ্রামের বাসিন্দা কাজী হিজবুল্লাহ কাফী কর্তৃক দায়ের করা অভিযোগের ভিত্তিতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক নেতার বিরুদ্ধে অবৈধ সনদ ব্যবহারের একটি গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগটি কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হাসানের বিরুদ্ধে। যিনি জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। গত ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিতভাবে অভিযোগ করেন কাজী হিজবুল্লাহ কাফী। অভিযোগে উল্লেখ, রেজাউল হাসান অবৈধ শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল করে জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হওয়ার প্রক্রিয়া চালাচ্ছেন রেজাউল হাসান ২০২১ সালে “দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিনিধি: কবি ও চিন্তক এনামূল হক পলাশ বলেন, আমাদের এখন সাংস্কৃতিক কেবলার অনুসন্ধান জরুরী, সাংস্কৃতিক বিপ্লবের লক্ষ্যে সাংস্কৃতিক লড়াই চলবে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটর আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সাংস্কৃতিক আন্দোলন আয়োজিত কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের কন্ঠস্বর ৩৬ জুলাইয়ের কবিতা পাঠ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কবিতাটি আবৃত্তি করেন ইকবাল আহমেদ। এতে বক্তব্য দেন কলামিস্ট ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম, কথা সাহিত্যিক ও দৈনিক সমকালের সহকারী সম্পাদক এহসান মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল এবং বাংলাদেশ সাংস্কৃতিক আন্দোলনের পক্ষে স্বাগত বক্তব্য…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া ডিগ্রি কলেজ সম্প্রতি সরকারি হওয়ার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ ও পরে বাতিলের একটি ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল আলমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে একই দিন বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে আরেকটি পত্রের মাধ্যমে এই নিয়োগ আদেশটি বাতিল করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (কলেজ-১) মুহাম্মদ সফিউল বশর স্বাক্ষরিত দুটি পৃথক পত্র থেকে এই তথ্য জানা যায়। তবে কী কারণে এই নিয়োগ আদেশটি বাতিল করা হয়েছে বাতিল আদেশের পত্রে তা উল্লেখ করা হয়নি।…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দায়ে স্বামী রমজান মিয়াকে (৩০) গ্রেফতার করেছেন নেত্রকোনা মডেল থানা পুলিশ। নিহত সালমা বেগম (২৪) নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার রানাহিজল গ্রামের মো. আলতু মিয়ার মেয়ে। গ্রেফতারকৃত রমজান মিয়া নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আমতলা (পূর্বপাড়া) গ্রামের মো. হাসেম মিয়ার ছেলে।  এছাড়া এ হত্যা মামলার অন্যান্য আসামিরা হলেন- গ্রেফতারকৃত রমজানের বড় দুই ভাই মো. ‍জুয়েল মিয়া ও মো. জামাল মিয়া (৩৮) এবং তাদের বাবা মো. হাসেম মিয়া। বুধবার (৫ ফেব্রুয়ারি) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, দুপুরের দিকে রমজান মিয়াকে আদালাতে গ্রেরণ করা হয়েছে। গত মঙ্গলবার দিনগত রাত…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কৈলাটিতে অবস্থিত মীর হোসাইন কিন্ডার গার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। শিশুদের অংশগ্রহণে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। যা সবার মাঝে আনন্দের সঞ্চার করে। বিশেষভাবে উল্লেখযোগ্য প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিলো খাঁচার ভেতর অচিন পাখি, ক্যাঙ্গারু দৌড়, ব্যাঙ লাফ এবং পুতুল নাচ। শিশুদের উচ্ছ্বাস এবং আবেগঘন পরিবেশটি উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনেক শিশু তাদের জয়ের আনন্দে কান্নায় ভেঙে পড়ে, যা দেখে অতিথিরাও আবেগাপ্লুত হন। বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর হোসাইন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান উপদেষ্টা হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া…

আরও পড়ুন

কে. এম .সাখাওয়াত হোসেন: নেত্রকোনায় বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় বৈচিত্র্য, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা মহিলা কলেজ, আবু আব্বাছ ডিগ্রী কলেজসহ বিভিন্ন উপজেলার থেকে আগত সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থীরা এ সেমিনারে অংশগ্রহণ করেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে বেসরকারী সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) অ্যাডভান্স ইক্যুয়লিটি অব উইম্যান এন্ড মারজিনালাইজড পিপল (আওয়াম) প্রকল্পের সহযোগিতায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিএনপিএস এর নেত্রকোনা কেন্দ্রের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তীর সঞ্চালনা ও সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের বিভিন্ন সড়কে বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব সৈয়দ আলমগীর খসরু। তিনি দলের বিভিন্ন কর্মসূচি এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে জনগণকে বিএনপির এই সংস্কার প্রস্তাব সম্পর্কে অবহিত করেন। লিফলেট বিতরণের সময় খসরু বলেন, “বিএনপি সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। গত ৫ আগস্টের পর যা ঘটেছে তার জন্য বিএনপিকে দায়ী করা ঠিক নয়। কারণ, আমরা এখনও ক্ষমতায় আসিনি এবং প্রশাসন আমাদের নিয়ন্ত্রণে নেই। যদি কোনো অন্যায় হয়ে থাকে, সেটা সরকারের দায়িত্ব ছিল আইনের আওতায় আনা। আমরা কখনই আমাদের নেতা-কর্মীদের কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে বলিনি। আমাদের মূল…

আরও পড়ুন