কে. এম. সাখাওয়াত হোসেন: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের প্রেমবাজার নামক এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।

নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনস্থ মাধুপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫৭/-এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রেমবাজার এলাকা থেকে মালিকবিহীন ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় টহল দলটি।

আমদানি নিষিদ্ধ জব্দকৃত ভারতীয় মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা প্রদান করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version