Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ভূমি অফিসে জমি খারিজ (নামজারি) করে দেওয়ার কথা বলে এক নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় সালাউদ্দিন নামের এক দালালকে ধরেছেন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মো. মিজানুর রহমান। পরে নিজ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে দালালের কাছ থেকে ভুক্তভোগী নারীর ছয় হাজার টাকা জনসম্মুখে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন তিনি। বুধবার (১১ মার্চ) দুপুরের দিকে এসিল্যান্ডের সাথে কথা বলে এতথ্য নিশ্চিত হওয়া গেছে। এরআগে গতকাল মঙ্গলবার টাকা ফেরতের ব্যবস্থা করেন তিনি। জানা যায়, ভুক্তভোগী নারীর নাম মঞ্জুরা খাতুন। তিনি জমি খারিজ করার কাজে দুর্গাপুর সাব-রেজিস্ট্রি অফিস এলাকার এক ফটোকপি দোকানি সালাউদ্দিনের শরণাপন্ন হন। সালাউদ্দিন জমি খারিজ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (১১ মার্চ) সকালে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত (বুধবার) আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে এ অভিযান চালানো হয়। ৩১ বিজিবি’র অধীনস্থ কচুগড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এই অভিযানে অংশ নেয়। টহল দলটি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কাকরগড়া ইউনিয়নের দেওটুকুন (গুদারঘাটের পশ্চিম দিকে) গ্রামে একটি বাড়িতে পানির পাম্প বা মোটর বসানোর পর সেখান থেকে প্রাকৃতিক গ্যাস বের হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে ১১টার দিকে স্থানীয় আব্দুল গফুরের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা সেই গ্যাসে আগুন ধরিয়ে চা বানিয়ে পান করেছেন। আব্দুল গফুরের ছেলে অলিউল্লাহ জানান, গতকাল দিবাগত রাত ২টার দিকে তাদের বাড়িতে ২৮০ ফুট গভীরে একটি পাম্প বসানোর জন্য বোরিংয়ের কাজ শেষ হয়। এরপর মোটর বসানোর পর গর্ত থেকে পানির সাথে বুদবুদ আকারে গ্যাস বের হতে শুরু করে। বাড়ির মালিক আব্দুল গফুর গ্যাস বের হওয়ার বিষয়টি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় কংস নদীর তীর থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ইউসুফ খান (মেম্বার) নামের এক স্থানীয় বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার আসমা ইউনিয়নের কৈলাটি এলাকায় কংস নদীর তীরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কংস নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে ব্যবসা করে আসছিল। এর ফলে নদীর পাড় ভাঙনের ঝুঁকিতে পড়ার পাশাপাশি স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে আজ (মঙ্গলবার) বিকেলে উপজেলার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা মাদক পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দকৃত গাঁজা ও সিএনজির অবৈধ বাজারমূল্য আনুমানিক ১৪ লাখ টাকা। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টা নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিন দুপুর ১টা ১০ মিনিট থেকে আড়াইটার মধ্যে কেন্দুয়া থানাধীন সান্দিকোনা ইউনিয়নের পেরীর মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চানপুর গ্রামের মো. কবির (৩৪), একই থানার গিলামোড়া গ্রামের মো. মনিরুল ইসলাম (২২), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সোয়াবই গ্রামের মো.…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক এক বিশেষ সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় এ মহড়ার আয়োজন করা হয়। ইমার্জেন্সি পরিস্থিতিতে কীভাবে জানমালের ক্ষয়ক্ষতি কমানো যায়, সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) সুখময় সরকার। তিনি মহড়াটিকে একটি গুরুত্বপূর্ণ…

আরও পড়ুন

জামালপুর প্রতিনিধি: জামালপুরে চাঞ্চল্যকর স্ত্রী হত্যার পর ঘরে আগুন জ্বালিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার স্বামী হোসাইন মো. তাইফুর রহমানকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীরা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে জামালপুর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল রহমান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, মামলার সুষ্ঠু তদন্ত এবং হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি ছিল। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু বলেন, “এ মামলার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করি। এডিশনাল পিপি এবং এপিপিসহ…

আরও পড়ুন

ফজলে এলাহী মাকাম: জামালপুরের ইসলামপুর উপজেলার ভরাট হয়ে যাওয়া ১৪টি খাল খনন ও সংস্কার করা হলে এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। পানির প্রবাহ বৃদ্ধি পেলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি সেচ সুবিধা নিশ্চিত হবে, যা পাল্টে দেবে নদী তীরবর্তী হাজারো মানুষের জীবনযাত্রার মান। যমুনা ও ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত ইসলামপুর উপজেলার মাটি প্রাকৃতিকভাবেই অত্যন্ত উর্বর। এখানকার মানুষের প্রধান পেশা কৃষি। নদী তীরবর্তী এলাকার কৃষকরা ধান, পাট, আখ, সরিষা, তামাক, চীনাবাদাম, শাকসবজি, মসুরী ও ভুট্টাসহ নানা ফসলের চাষাবাদ করেন। কৃষির পাশাপাশি মৎস্য শিকার এবং তাঁত, কামার, কুমার ও নকশি কাঁথা তৈরির মতো ক্ষুদ্র ও কুটির শিল্পের ওপরও এলাকার অর্থনীতি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে দুই কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারি এবং এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিন দুপুর ১২টা থেকে ১টার মধ্যে জেলার সদর থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করে র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে কিশোরগঞ্জ সদর থানার কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল র‍্যাবের একটি দল। এসময় সন্দেহজনক চলাফেরার কারণে মো.…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে পূর্ব শত্রুতার জেরে আব্দুল বাছেদ (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার অন্যতম প্রধান আসামি মো. লাভলু মিয়া ওরফে লাভুকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১০ মার্চ) বেলা সোয়া ২টায় র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন সকাল সাড়ে ৭টার দিকে পঞ্চগড় জেলার বোদা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, নিহত আব্দুল বাছেদ গত ১০ ফেব্রুয়ারি স্থানীয় আলমনগর বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে গোপালপুর থানার যুগিপাড়া এলাকায় পৌঁছালে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: চারপাশে আর দশটা সাধারণ বাজারের মতোই কোলাহল। রিকশা-ভ্যানের টুংটাং শব্দ, ক্রেতা-বিক্রেতার দরকষাকষি। এরই মাঝে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শিবগঞ্জ বাজারের একটি হার্ডওয়্যার ও রঙের দোকানে প্রতিদিন দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। দোকানের ক্যাশবক্সে বসে অত্যন্ত দক্ষ হাতে হিসাব-নিকাশ এবং ক্রেতাদের সামলাচ্ছেন এক নারী। এক হাতে ব্যবসার গুরুদায়িত্ব, অন্য হাতে সংসারের হাল- সব মিলিয়ে জীবনের সব বাধা পেরিয়ে এগিয়ে চলা এক সাহসী নারীর নাম কবিতা দত্ত। গত ১৮ বছর ধরে তিনি শিবগঞ্জ বাজারের ‘মেসার্স দত্ত ট্রেডার্স’ এর স্বত্বাধিকারী হিসেবে জীবনযুদ্ধের ময়দানে লড়াই করে চলেছেন। এটি শুধু একজন নারীর ব্যবসায়ী হয়ে ওঠার গল্প নয়, এটি একজন মায়ের তার সন্তানদের জন্য নিজের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ও হিফজ শিক্ষা বোর্ডের ১৬তম জাতীয় বার্ষিক পরীক্ষা ২০২৬-এ অভাবনীয় সাফল্য অর্জন করেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিয়া মাদানিয়া জামিউল উলুম কাচারী মাদ্রাসা’। দেশব্যাপী অনুষ্ঠিত এই পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করার পাশাপাশি প্রতিষ্ঠানটির ২৭ জন শিক্ষার্থী ‘মুমতাজ’ (স্টারমার্ক) পেয়ে উত্তীর্ণ হয়েছে। হিফজ শিক্ষা বোর্ডের এমন মর্যাদাপূর্ণ পরীক্ষায় সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে মাদ্রাসার মুখ উজ্জ্বল করেছে মেধাবী শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মামুন। অন্যদিকে তৃতীয় স্থান অধিকার করে মেধার অসামান্য স্বাক্ষর রেখেছে আরেক শিক্ষার্থী মো. ইশতিয়াক নাবিল। তাদের অনন্য জোড়া সাফল্য এবং ২৭ জন শিক্ষার্থীর স্টারমার্ক অর্জনে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে অপহৃত এক কিশোরীকে (১৭) ঢাকার উত্তরা থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনার মূল হোতা ও প্রধান অভিযুক্ত শাকিল মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শাকিল মিয়ার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া।  মঙ্গলবার (১০ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব। র‍্যাব জানায়, অভিযুক্ত শাকিল মিয়া দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি কিশোরীর বাবা জানতে পেরে শাকিলের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে চাঞ্চল্যকর প্রাইভেটকার চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে মো. সেন্টু (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে ঘাটাইলের ঝুনকাইল গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মো. হুমায়ুন কবির (৫৮) জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যান। এ সময় তিনি তার ব্যবহৃত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-২৬-০১৭৭) দেউলাবাড়ি ইউনিয়নের ঝুনকাইল দক্ষিণপাড়ায় রাস্তার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, আটপাড়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার আটপাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিপুল সংখ্যক রোজাদার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হোসাইন আহমেদ একদিলের সভাপতিত্বে ইফতার পূর্ববর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও উপজেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদকদ্রব্য সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে এদিন বিকেল ৩টার দিকে উপজেলার তেলিগাতি গ্রামে এই অভিযান পরিচালিত হয়। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- আটপাড়া উপজেলার তেলিগাতি গ্রামের আব্দুল সাত্তারের ছেলে হীরা মিয়া (৫০) এবং একই উপজেলার বড়তলি গ্রামের মৃত বেরাজ মিয়ার ছেলে মো. কাশেম (৪২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন-নেত্রকোনা সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে (ধানক্ষেতে) পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বাসের চালকের উপস্থিত বুদ্ধিতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন সড়কে পড়ে যাওয়া দুই মোটরসাইকেল আরোহী এবং অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন বাসের যাত্রীরাও। সোমবার (৯ মার্চ) দুপুরে মদন উপজেলার মৈধাম তেলের পাম্পের পূর্ব পাশে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (নীল রঙের, পেছনে ‘নেত্রকোনা-মদন’ লেখা) মদনের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মৈধাম তেলের পাম্প এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাঁ পাশে থাকা সবুজ ধানের ক্ষেতে নেমে যায়। দুর্ঘটনার বিষয়ে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি এবং ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে নেত্রকোনা সদর উপজেলার ঐতিহাসিক তিলকখালি খাল খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই খাল খননকাজের উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) “পুকুর ও খাল উন্নয়ন (২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় এই খাল খনন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. আনোয়ারুল হক আবেগাপ্লুত হয়ে বলেন, “এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিলকখালি খাল খননের জন্য নেত্রকোনায়…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেশার টাকা জোগাড় করতে শ্বশুরের বাসা থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার লুটের অভিযোগে এক মাদকাসক্ত জামাই ও তার বাবাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁওয়ের মধ্যবাজার এলাকার বরুণ চন্দ্র কর্মকার (৪৫) এবং তার ছেলে তরুণ চন্দ্র কর্মকার (২২)। সোমবার (৯ মার্চ) মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান আটকের সত্যতা নিশ্চিত করেছেন। এরআগে গতকাল রবিবার রাতে নেত্রকোনার মদন পৌরসভার শ্যামলী রোডের একটি ভাড়া বাসা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে মদন উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ও পৌর এলাকার বাসিন্দা অমূল্য চন্দ্র দাসের মেয়েকে বিয়ে করেন…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে দুর্গাপুর থানা চত্ত্বরে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুধী সমাজের অংশগ্রহণে এ সভার আয়োজন করে দুর্গাপুর থানা পুলিশ। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম সমাজ থেকে মাদক নির্মূল এবং সমাজের সর্বস্তরের মানুষকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সার্বিক সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন,…

আরও পড়ুন