নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ উপজেলার খেঁটে খাওয়া সাধারণ মানুষের কথা ভেবে ইতোমধ্যে নানাবিধ উন্নয়নমুলক কাজ করে যাচ্ছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (০৫ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাকৈরগড়া ইউনিয়নের জনসাধারণ, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ওই ইউনিয়নের গুদারিয়া ও নাগপুর এলাকার বালচ নদীর ওপর এক বিশাল কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন তিনি। এছাড়া সোমেশ্বরী নদীর ওপর দিয়ে জনসাধারণ ও পর্যটকদের চলাচলের সুবিধার্থে প্রায় পয়ত্রিশ লক্ষ টাকা ব্যায়ে আরো তিনটি কাঠের সেতু নির্মান করে দিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। ওই সেতু গুলো দিয়ে শুধুমাত্র যানবাহন পারাপার…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: আবারও নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে চলমান বার্ষিক পরীক্ষার উত্তরপত্র ফাঁস হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে পরীক্ষা চলাকালীন সময়ে অষ্টম শ্রেণির এক ছাত্রের ক্লিপবোর্ডে পাওয়া গেছে উত্তরপত্র। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, আগে জেলার বাইরে থেকে প্রশ্নপত্র তৈরি করা হতো। সেইপ্রশ্ন নিরাপদে সংরক্ষণ করা হতো। বর্তমান প্রধান শিক্ষক স্কুলের ভেতর প্রশ্ন তৈরি করায় এমনটা ঘটেছে। এতে স্কুলের সম্মান ক্ষুন্ন হচ্ছে। সেইসাথে শিক্ষকরাও বিব্রত অবস্থায় পড়েছে। কয়েকদিন আগেও আমাদের স্কুলের উত্তরপত্র ফাঁস হয়েছিল। বিদ্যালয় সূত্র ও একাধিক শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অষ্টম শ্রেণির…
নিজস্ব প্রতিবেদক: দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে তৃতীয় দিনের মতো তারা অর্ধ বেলা কর্মবিরতি পালন করেন। এতে মেডিকেল টেকনোলজিস্ট মো. নাজমুল ইসলাম, রেজুয়ানুল করিম রাজু ও ফার্মাসিস্ট মো. সাদ্দাম হোসেনসহ অনেকে বক্তব্য দেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করায় সেবা নিতে আসা রোগীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন। ওষুধসহ সেবা না পেয়ে রোগীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন মো. রিফাতুল ইসলাম। বুধবার (৪ ডিসেম্বর) তাঁর যোগদানকে স্বাগত জানাতে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সকাল ১১টার দিকে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, গণমাধ্যমকর্মী, জুলাই যোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা পর্বে বক্তারা নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে কেন্দুয়ার উন্নয়ন, জনসেবা কার্যক্রমের গতি বাড়ানো এবং চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন। নবাগত ইউএনও মো. রিফাতুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “কেন্দুয়ার মানুষের সঙ্গে মিলেমিশে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে প্রশাসনিক…
নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক আজও চলছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ে শাটডাউন কর্মসুচী। বন্ধ রয়েছে বিভিন্ন স্কুলের বার্ষিক পরীক্ষা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা বিভিন্ন স্কুলে এমন চিত্রই দেখা গেছে। স্কুলের বার্ষিক পরীক্ষা না নিয়ে কর্মরত সহকারি শিক্ষকগণ তাদের দাবি আদায়ের লক্ষে উপজেলা পরিষদ চত্ত¡র ঘেড়াও করে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের সাথে কর্মসুচী নিয়ে দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন মর্মে অবহিত করেন। শিক্ষার্থী অভিভাবক দিলদার হোসেন বলেন, শিক্ষকদের দাবী যৌক্তিক। তবে কোমলমোতি শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন এটা কোন মতেই কাম্য নয়। আমরা আমাদের ছেলে-মেয়েদের ভবিষ্যতের চিন্তা করে শিক্ষকদের অনুরোধ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করা হয়। আটককৃতরা হলেন- পৌর শহরের দেওথান এলাকার মো. আবুল বাশার (৫০), টেংগাপাড়া এলাকার মো. আল আমিন (২৬) ও মো. কাঞ্চন (২৫)। তাদের মধ্যে আবুল বাশারকে ৬ মাসের কারাদণ্ড, আল আমিনকে ৩ মাসের ও কাঞ্চনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালের দিকে তিন সাজাপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে গতকাল মঙ্গলবার রাতে পৌরশহরের টেংগাপাড়া এলাকার মৎস্য ভবনের পেছন থেকে তাদেরকে মাদক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। আয়োজন করে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিও। শিক্ষকরা জানান, সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান, উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান, এবং সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা- এই তিন দাবির ভিত্তিতেই কেন্দ্রীয়ভাবে কর্মসূচি চলছে। তারা ৮ নভেম্বর শাহবাগে শিক্ষক সমাবেশে পুলিশের হামলার নিন্দা জানিয়ে বলেন, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে।…
নিজস্ব প্রতিবেদক: বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এর সহযোগিতায় নেত্রকোনা জেলা গ্রিন কোয়ালিশন কমিটির ও সদর উপজেলার মইনপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির আয়োজনে” কীটনাশক মুক্ত কৃষি চাই” শীর্ষক গ্রাম আলোচনা ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়। বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক শিক্ষক সায়েদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর কমিশনার শামীম রেজা, শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার, জেলা গ্রিন কোয়ালিশন কমিটির সহ-সভাপতি সাংবাদিক আলপনা বেগম, সাংবাদিক রিফাত আহমেদ রাসেল, তানভীর হায়াত খান, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান…
নিজস্বপ প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী পালিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) নানা আয়োজনে এদিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র্যালি শহরের বিভিন্ন এলাকা পদক্ষিণ শেষ উপজেলা পরিষদ মিলনায়তনে ডিসি কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। অন্যান্যদের মধ্যে উপজেলা সমাজ সেবা অফিসার মাসুল তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি…
নিজস্ব প্রতিবেদক: ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ (হুইল চেয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা সমাজসেবা কমপ্লেক্সে কারিতাস ও নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের সহযোগিতায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নেত্রকোনা এইসব অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ্ আলম এর সভাপতিত্বে শহর সমাজসেবা কর্মকর্তা মহিবুল্লাহ হক এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। তবে সারা দেশের মতো এখানেও সহকারী শিক্ষকগণ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতিতে থাকায় পরীক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে দুর্গাপুর পৌর এলাকার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে দেখা যায়, সহকারী শিক্ষকগণ পরীক্ষা বর্জন করে কর্মবিরতিতে অবস্থান নিয়েছেন। এসময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ সাহা এবং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শামসুন্নাহার বেগম পরীক্ষা পরিচালনা করেন। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজরিয়া ইয়াসমিন কাকন বলেন, আমরা কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করছি। আমি ২০ বছর ধরে একই পদে একই স্কেলে চাকরি করছি। বেতন স্কেল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে ২০২৫ সনে অনুষ্ঠিত এইসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২ ডিসম্বর) দুপুরে কলেজ পরিচালনা পর্যদ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে অভিভাবক সমাবেশে প্রভাষক আবু সাদেকের সঞ্চালনায়, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্ এর সভাপতিত্বে, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সহকারি অধ্যাপক গৌতম কুমার মল্লিক, আব্দুল আজিজ, শিক্ষার্থী অভিভাবক ডা. কামরুল ইসলাম, আব্দুস সাত্তার, বিশ্বজিৎ রংদী, আলমগীর সরকার প্রমুখ। এছাড়া কলেজের জিপিএ-৫ প্রাপ্ত ফারহানা আলম ফারদিয়া এবং কামরুন্নাহার নিশি উপস্থিত…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালৈদা জিয়ার রোগ মুক্তি ও নেক হায়াত কামনায় নেত্রকোনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আছর জেলা যুবদলের আয়োজনে নেত্রকোনা পৌরশহরে চকপাড়ায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেভাবে ওঠানামা করছে, আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং দেশের এই ক্রান্তি লগ্নে দেশের হাল ধরতে পারেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর…
মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্ম বিরতির মধ্যে কিছু সংখ্যক বিদ্যালয়ে পরিক্ষা গ্রহণ করেছেন স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। পরিক্ষা চলাকালীন সময়ে সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে ছিল। মঙ্গলবার (২ ডিসেম্বর) মোহনগঞ্জ দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমে কর্ম বিরতির মধ্যে পরিক্ষা গ্রহণ করতে আপত্তি জানান প্রধান শিক্ষক। তিনি বলেন উনার একার পক্ষে প্রায় এক হাজারের মত শিক্ষার্থীর নেওয়া সম্ভব না। পরে অভিভাবকদের চাপের মুখে ও উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে পরিক্ষা গ্রহণ করেন প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। তিনি সকাল ১০ টা ২০ মিনিটে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণির ৪৬১ জন শিক্ষার্থী পরিক্ষা নেওয়া শুরু করেন। এ সময় শিক্ষকদের কর্মবিরতির…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টারের উদ্যোগে এক দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) বাদ মাগরিব পৌরশহরের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পুর্ব আলোচনায় আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকায় এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা একটু উন্নতির দিকে গেলেও শঙ্কা এখনো কাটেনি। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে আমাদের নেত্রীর সুস্থতা অত্যন্ত জরুরি। মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে…
রাজস্ব প্রতিবেদক: দেশের ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জীবনমান উন্নয়নে বিভিন্ন দাবিতে নেত্রকোনায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) এই স্মারকলিপি প্রদান করা হয়। এই স্মারকলিপিতে বলা হয়,দেশের প্রায় ৮০ ভাগ মানুষ কৃষির সাথে জড়িত এবং কৃষি কাজে সরাসরি দেশের ক্ষেতমজুররা জড়িত। বর্তমানে দেশে ষাটোর্ধ্ব ক্ষেতমজুরের সংখ্যা অনেক বেশি। এই সকল ক্ষেতমজুররা সারাজীবন দেশের মানুষের মুখের খাবার উৎপাদন করছে, এই ক্ষেতমজুরদের সারা বছর কাজ নেই, তিন বেলা খাবারের ব্যবস্থা নেই,চিকিৎসা নেই, বার্ধক্যজনিত কারণে কাজ করার ক্ষমতা নেই। ক্ষেতমজুর সমিতি স্মারকলিপিতে বিভিন্ন দাবি তুলে ধরে। তাদের দাবিগুলো হচ্ছে- অবিলম্বে পল্লী রেশনিং ব্যবস্থা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের হানবীর গ্রামে দীর্ঘ ১৫ বছর ধরে জাল দলিলের মাধ্যমে দখল করে রাখা সাত একর জমি উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দেওয়ান রিয়াদের উদ্যোগে দুই গ্রামের মানুষ একত্রিত হয়ে জমিটি প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দেন। একইভাবে উদ্ধার হয় আরও এক সংখ্যালঘু পরিবারের ২২ শতক জমি। গত মঙ্গলবার থেকে কয়েক দিনের প্রচেষ্টায় এসব জমি উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তি মদন উপজেলার বাসিন্দা মোমেনুর রহমান খান স্বপন। ঢাকায় বসবাস করলেও মামার বাড়ি মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামে। তার মামা একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরান খান চৌধুরী।…
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: সারাদেশের ন্যায় টানা ৪র্থ দিনের মতো কর্মবিরতিতে আছেন মোহনগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ। ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় গত ২৭শে অক্টোবর থেকে তারা এ কর্মবিরতি পালন করছেন। সোমবার (১ ডিসেম্বর) বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে দেখা যায়, শিক্ষকরা স্কুলে উপস্থিত থাকলেও তারা কোন প্রকার পাঠদান বা অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন। ছাত্র-ছাত্রীরা ক্লাস না হওয়ায় স্কুলে এসে খেলাধূলা ও গল্পগুজব করে সময় পার করছে। উপজেলার সকল স্কুলে আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) একসাথে প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা শুরু হওয়ার তারিখ ঘোষণা করেছেন উপজেলা শিক্ষা অধিদফতর। তাই অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে এক উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দিয়েছে পরীক্ষা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার উপজেলায় পৌর শহরের শ্মশানঘাট এলাকায় সোমেশ্বরী নদী থেকে অবৈধপন্থায় বালু উত্তোলনের অপরাধে দুজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মিজানুর রহমান। এসম আটক করে অভিযুক্ত দুজনকে ৭দিনে কারাদণ্ড প্রদান করেন। এসময় শাফায়েত (২১) ও শফিকুল (১৯) নামে দুই যুবককে আটক করা হয় এবং তাদের দুজনকে সাত দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। জানা যায়, বেশ কিছুদিন ধরে সোমেশ্বরী নদী থেকে বালু চুরির ঘটনা ঘটছে। এমন গোপন তথ্য ও সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার শ্মশানঘাটে এলাকায় সোমেশ্বরী নদীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অবৈধভাবে বালু উত্তোলন ও…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে গড়াডোবা ইউনিয়নের বিদ্যা বল্লভ বাজারে এ পথসভা হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন। পথসভায় প্রধান বক্তা হিসেবে উপজেলা জামায়াতের আমীর মো. সাদেকুর রহমান বলেন, ন্যায়-বিচার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের রাজনৈতিক সংগ্রামের মূল লক্ষ্য। জনগণের পাশে থাকাই জামায়াতে ইসলামী’র শক্তি। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী তিনি। নায়েবে আমীর রফিকুল ইসলাম খান বলেন, মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম সংগঠনের বিভিন্ন…
