বৃহস্পতিবার, অক্টোবর ২২

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে ২০২৫ সনে অনুষ্ঠিত এইসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২ ডিসম্বর) দুপুরে কলেজ পরিচালনা পর্যদ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে এ সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষে কলেজ মিলনায়তনে অভিভাবক সমাবেশে প্রভাষক আবু সাদেকের সঞ্চালনায়, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্ এর সভাপতিত্বে, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সহকারি অধ্যাপক গৌতম কুমার মল্লিক, আব্দুল আজিজ, শিক্ষার্থী অভিভাবক ডা. কামরুল ইসলাম, আব্দুস সাত্তার, বিশ্বজিৎ রংদী, আলমগীর সরকার প্রমুখ।

এছাড়া কলেজের জিপিএ-৫ প্রাপ্ত ফারহানা আলম ফারদিয়া এবং কামরুন্নাহার নিশি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে অনুভুমি মুলক আলোচনা করেন।

বক্তারা বলেন, পরিশ্রম কখনোই বৃথা যায় না। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সারাদেশেই খারাপ করেছে। তার পরেও তুলনামুলক যারা ভালো করেছে তাদের জন্য শুভ কামনা। তবে পরিশ্রম করলে ফলাফল ভালো হবেই। সে ক্ষেত্রে অভিভাবকদের ব্যাপক ভুমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের প্রতিটি কাজ পরিকল্পনা মোতাবেক করতে পারলে পরবর্তি সাফল্য হাতে মুঠোয় চলে আসবে। উপস্থিত শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে পাঠে মনোনিবেশ করতে আহবান জানানো হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version