নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লরির ধাক্কায় সাব্বির হোসেন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে একটি লরি উত্তর দিকে যাচ্ছিল। এ সময় সাব্বির শিশুসুলভ কৌতূহলবশত লরিটির পেছনে দৌড় দেয়। একপর্যায়ে লরির বডির পেছনে ধাক্কা লেগে সে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ তালাত মাহমুদ পিন্টু শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত সাব্বিরের দাদা শুকুর আলী বলেন,…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: বাঙালি জাতির জীবনে সর্বশ্রেষ্ঠ গৌরবদীপ্ত অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, ত্রিশ লক্ষ মুক্তিপাগল বাঙালির আত্মোৎসর্গ এবং দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম হননের বিনিময়ে ১৬ ডিসেম্বর উদিত হয়েছে আমাদের স্বাধীনতার রক্তিম সূর্য। আজ (মঙ্গলবার) এই দিনটি তাই বাঙালি জাতির অনির্বাণ অগ্নিশিখা- যেখান থেকে প্রজন্মের পর প্রজন্ম সংগ্রহ করে প্রেরণা, সাহস ও প্রতিবাদের অদম্য শক্তি। প্রতিবছরের ন্যায় এ বছরও নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি উদ্যাপিত হয়েছে। সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে দুই হাজার একশো পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় মাদক কারবারিদের কাছ থেকে মাদক ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রির নগদ ৭৮ হাজার টাকাও জব্দ করা হয়। আটককৃতরা হলেন- কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নে লেংগুরা উত্তরপাড়া গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. মোক্তার হোসেন (৩৬) এবং আরেকজন একই এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে মো. জাবেদ পারভেজ ওরফে আলম (৪২)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারি পরিচালক মো. কাওসারুল হাসান রনি’র নেতৃত্বে কলমাকান্দার লেংগুরা উত্তরপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এবং তাদেরকে আটক করতে সক্ষম হন। পরে মাদকদ্রব্য…
নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই দশকের বিরতির পর অনুষ্ঠিত হওয়া ‘নতুন কুড়ি’ ২০২৫ এ মঞ্চ মাতিয়েছে দুই বোন আরিশা দানীন মাহা ও যাফিরাহ দানীন মুনম। তাঁদের মধ্যে আরিশা দানীন মাহা বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনাল রাউন্ডে ‘ক’ গ্রুপে আবৃত্তিতে প্রথম ও রবীন্দ্র সঙ্গীতে দ্বিতীয় হয়। আর ছোট বোন যাফিরাহ দানীন মুনম কৌতুক প্রতিযোগিতায় চতুর্থ। আরিশা নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে আর যাফিরাহ নেত্রকোনা ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুলে কেজি শ্রেণিতে লেখাপড়া করে। তাদের মা–বাবা দুজনই সরকারি চাকুরে। মা মুনমুন জাহান লিজা নেত্রকোনা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। আর বাবা মো. মোশারফ হোসেন চিকিৎসক। মায়ের কাছেই মাহার আবৃত্তির হাতেখড়ি। সে ছোটবেলা থেকেই গান ও…
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবসে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিতসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও তা মানার ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে নেত্রকোনার মদন উপজেলায়। মদনে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ নিয়ম না মেনে যথাসময়ে পতাকা উত্তোলন করেননি- বিষয়টি জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় লোকজন। মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ক্ষোভ প্রকাশ করে জানান, বিজয়ের ৫৪ বছরে এসেও বিজয় দিবসে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজে জাতীয় পতাকা নেই কেন, এই প্রশ্ন কলেজের অধ্যক্ষর কাছে আমাদের! এ বিষয়ে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চাই। স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব যুবনেতা আব্দুল বলেন,…
নিজস্ব প্রতিবেদক: আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫। এ উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। দিবসটির সূচনা হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। পরে স্থানীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় শহীদ বীর মুক্তিযোদ্ধা মুখলেছুজ্জামান খান পাঠান (বহুলী গ্রাম) ও মুখলেছুর রহমান (কচন্দরা গ্রাম)-এর কবর জিয়ারত করা হয়।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপি নানা আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দুর্গাপুর পৌরসভা, সিপিবি, দুর্গাপুর প্রেসক্লাবসহ সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন শেষে সুসঙ্গ সরকারি কলেজ মাঠে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে দিবসের সুচনা করা হয়। পরবর্তীতে ইউএনও আফরোজা আফসানা এর সভাপতিত্বে সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার…
নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কলমাকান্দা প্রেসক্লাব, বাজার ব্যবসায়ী মালিক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণী-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৭টায় উপজেলা স্টেডিয়াম প্রাঙ্গণে বিজয় মঞ্চে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। এ সময়…
নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নেত্রকোনার আটপাড়া উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান, সহকারি কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি, উপজেলা প্রৌকশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা সমবায় কর্মকর্তা মোমেন আলী মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মমিন আলী মিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আশরাফুল আলম, থানার অফিসার ইনচার্জ ওসি মো. জুবায়দুল আলম, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ,…
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দীর্ঘ লড়াই-সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধশেষে ১৯৭১ সালের এই দিনে আমরা বহু প্রতীক্ষিত বিজয় অর্জন করি। বিজয়ের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের, মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের ও দু’লক্ষ মা-বোনদের, যাঁদের সর্বোচ্চ ত্যাগে অর্জিত হয়েছে স্বাধীনতা। আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থক, যুদ্ধাহত ও শহিদ পরিবারের সদস্যসহ সর্বস্তরের জনগণকে, যাঁরা আমাদের বিজয় অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন। জাতি তাঁদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে। মহান বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে আমি সকলকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। লাল-সবুজের এ পতাকা অর্জনের মাধ্যমে সার্বভৌমত্ব ও স্বাধীন সত্ত্বা সম্পূর্ণতা…
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করেছে গণঅধিকার পরিষদ, নেত্রকোনার কেন্দুয়া উপজেলা শাখা। সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫টায় কেন্দুয়া উপজেলার সাউদপাড়া মোড়ে অবস্থিত গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এ. এইচ. রনি কে রূহি। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিচারহীনতা ও নাগরিক অধিকার লঙ্ঘনের দায় স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা কোনোভাবেই এড়াতে পারেন না। অবিলম্বে তাঁদের পদত্যাগ না হলে রাজপথে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থ রক্ষায় গণঅধিকার পরিষদ আপসহীন ভূমিকা পালন…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন কে সামনে রেখে প্রশাসনের উদ্যোগে নেত্রকোনার আটপাড়া উপজেলায় বিভিন্ন স্থানে টাঙানো নির্বাচনী প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি। উপজেলার প্রধান সড়ক, বাজার এলাকা, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ মোড়ে ঝুলে থাকা প্রচারণামূলক ব্যানার ও ফেস্টুন খুলে ফেলা হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এসব প্রচারণা সামগ্রী অপসারণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। আচরণবিধি অমান্য করে কেউ ভবিষ্যতে ব্যানার বা ফেস্টুন টাঙালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আটপাড়ার সহকারী…
Staff Reporter: “South Asian Public Dialogue on Combating the Climate Crisis: From the Himalayas to the Haor” For generations, people in the hills and haors (wetlands) of Netrokona have survived by managing drought, floods, early floods, hill torrents, hill sand deposition, storms (afal), lightning, heat, cold, and cold waves. Due to climate change, this crisis has significantly worsened for farmers. Practicing agroecology may be the only reliable way to combat the climate crisis extending from the Himalayas to the hills and haors of Bangladesh. A public dialogue was held on Monday (December 14) at the Parimal Rema Agroecology Centre in…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের কার্যালয় থেকে ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়। নির্বাচনী আচরণবিধি মেনে মনোনয়নপত্র সংগ্রহকালে সংশ্লিষ্ট আইনের আলোকে পাঁচজনের বেশি ব্যক্তি উপস্থিত ছিলেন না। তবে এ সময় বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী দলীয় শৃঙ্খলা বজায় রেখে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জড়ো হন। মনোনয়নপত্র গ্রহণকালে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, দুর্গাপুর উপজেলা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিতে পড়ে হাবিবুর রহমান ত্বহা নামে ১৪ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ত্বহা আওলাদ মিয়া ও তানজিলা খাতুন দম্পতির সন্তান। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে সবার অজান্তে ত্বহা বাড়ির পাশের একটি ছোট ডোবায় পড়ে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.…
নিজস্ব প্রতিবেদক: “মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গে জড়িত যারা, তাদের সঙ্গে এক মঞ্চে বসা আমাদের পক্ষে সম্ভব ন”- শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা বর্জন করে সংবাদ সম্মেলনে করেছেন মুক্তিযোদ্ধারা। রবিবার (১৪ ডিসেম্বর) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মোহনগঞ্জ উপজেলার প্রশাসনে আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা শুরু হয়। তবে এ সভায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দদের আমন্ত্রণ জানানো হয়েছে- এমন অভিযোগ তুলে স্থানীয় মুক্তিযোদ্ধারা আলোচনা সভা বর্জন করে বেরিয়ে যান। পরে শহরের স্টেশনরোড এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের হল কক্ষে তাৎক্ষণিকভাবে জরুরি সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধারা। সংবাদ সম্মেলনে…
নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গভীর বেদনা ও গৌরবের দিন ১৪ ডিসেম্বর। এই দিনে সংঘটিত পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের স্মরণে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ প্রান্তে এসে পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিশ্চিতভাবে উপলব্ধি করে যে তাদের পরাজয় অনিবার্য, তখন তারা সদ্য-জন্ম নিতে যাওয়া বাংলাদেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে চিরতরে দুর্বল করে দেওয়ার নৃশংস পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হয়। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তান- শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের নিজ নিজ…
নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের অংশগ্রহনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে পৌরসভা এলাকার বিরিশিরিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, বৃক্ষরোপন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এবং সঞ্চালনায় ছিলেন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার ও আবুল আজিজ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ, সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ খান, ডিএসকে’র নির্বাহী পরিচালক…
Staff Reporter: From the Himalayas to the Haor on Disaster Management meeting at shantipara, Madan, Netrakona. The flow of water from the Himalayas causes sudden floods in the Haor region of Bangladesh, damaging the farmers’ dream crops, destroying homesteads, and filling up rivers and haors. The region is also a victim of river erosion and other natural disasters, which pose a threat to the agriculture and public life of this area. As a result, the farmers of the Haor consider local adaptation strategies to be their only reliance for coping with natural disasters. Hence, farmers constantly adopt various adaptation techniques…
নিজস্ব প্রতিবেদক: হাওরে খরা, বন্যা, আগাম বন্যা, পাহাড়ী ঢল, আফাল, আফার, বজ্রপাত, গরম, ঠান্ডা, শৈতপ্রবাহ সামাল দিয়ে মানুষ ঠিকে আছে যুগের পর যুগ। জলবায়ুগত পরিবর্তনের কারণে এই সংকট আরো বড় হয়ে দেখা দিয়েছে কৃষকের কাছে। হিমালয় থেকে বাংলাদেশের হাওরের জলবায়ু সংকট মোকাবিলায় কৃষিপ্রতিবিদ্যা চর্চাই হতে একমাত্র ভরসা। রবিবার (১৪ ডিসেম্বর)) বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজনে ও দাতা সংস্থা অক্সফামের আর্থিক সহযোগিতায় নেত্রকোনা জেলার মদন উপজেলার শান্তিপাড়া কৃষিপ্রতিবিদ্যা কেন্দ্র শিখন কেন্দ্রে নেপালের সোশাল ওয়ার্ক ইন্সটিটিউট এর উন্নয়ন কর্মী ও বাংলাদেশের হাওরের কৃষক প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেপালের ছয়জন উন্নয়ন কর্মী ও বাংলাদেশের হাওরের ১৫ জন কৃষক এবং বারসিক…