নিজস্ব প্রতিবেদক: ‘‘স্বর্গ থেকে এসো হে প্রভু-এসো তুমি সকলের হৃদয় মাঝে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসী অধুুষিত এলাকা গুলোতে খ্রীষ্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘‘শুভ বড়দিন’’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে নানা আয়োজনের মাধ্যমে এ উৎসব পালিত হয়। বড়দিন উপলক্ষ্যে দুর্গাপুর উপজেলায় এবার ৭০টি গীর্জায় সমবেতভাবে দেশ ও জাতির কল্যানে প্রার্থনা, আলোক প্রজ্জলন, কেক কাটা, ধর্মীয় সঙ্গীত পরিবেশন সহ নানা আয়োজনের মাধ্যমে এ উৎসব পালিত হয়েছে। বিরিশিরি ব্যাপ্টিষ্ট চার্চ এর পুরোহিত পাষ্টার মাইকেল প্রদীপ বাউল জানান, বড়দিন উপলক্ষে প্রতিটি গীর্জায় সকাল থেকেই দেশ ও জাতীর কল্যানে বিশেষ প্রার্থনা শেষে উপস্থিত সকলের মাঝে বড়দিনের শুভেচ্ছা বিনিময় এবং স্বজনদের মাঝে…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে প্রথমে বিয়ে করেন এক হিন্দু যুবক। আট বছর পর দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেন তিনি। এ ঘটনায় মুসলিম তরুণীর সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ধর্ষণের অভিযোগ উঠেছে ওরফে অর্জুন ধর হীরা ওরফে মো. হীরা মিয়া (৩২) নামে সেই যুবকের বিরুদ্ধে। এ ঘটনা ঘটেছে নেত্রকোনার মোহনগঞ্জে। এবার সেই যুবকের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী মুসলিম তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ধর্ষণের মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে গত ১৬ নভেম্বর পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয়। গত সপ্তাহে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করলে ভুক্তভোগী…
নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যম প্রতিষ্ঠানে এবং এতে পরিবেশিত সংবাদে নায্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তি ও সকল লিঙ্গবৈচিত্র্য সম্পন্ন মানুষের সমান অধিকার, সুযোগ, উপস্থিতি ও অংশগ্রহণ নিশ্চিত করতে একটি বাস্তবভিত্তিক নির্দেশিকা প্রয়োজন। সেই ধারাবাহিকতায় গণমাধ্যমে বৈচিত্র্য, লিঙ্গসমতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে নীতিমালা প্রণয়ন বিষয়ক সক্ষমতা উন্নয়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী ইউনেস্কোর সহায়তায় ‘লিঙ্গ ও প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তির মাধ্যমে গণমাধ্যমে বৈচিত্র্য’ শীর্ষক প্রকল্প আওতায় এ কর্মশালার আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ এবং নেত্রকোনা পৌরশহরে স্বাবলম্বী উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশ নেন- বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রতিবেদক, বার্তা সম্পাদনায় যুক্ত কর্মী, মানবসম্পদ বিভাগের প্রতিনিধি ও সাংবাদিক সংগঠনের সদস্যরা। কর্মশালায়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে স্থানীয় দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার সুখারি ইউনিয়নের করাদ্দুব গ্রামে এ ঘটনা ঘটে। আহতদেরকে পার্শ্ববর্তী মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইকবাল হোসেন ও স্থানীয় কাছু মিয়া গ্রপের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে আজ (বুধবার) সকালে গ্রামের সামনে ধানক্ষেতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপেরই কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদিকে, খবর পেয়ে আটপাড়া থানার পুলিশ, উপজেলা প্রশাসনসহ সেনাবাহিনী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি যুব সদস্যদের আয়োজনে বড়দিন উপলক্ষে খ্রিস্টমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বিরিশিরি ওয়াইএমসিএ চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট ও সংকীর্তন হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল। সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে রাখেন নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। ব্যারিস্টার কায়সার কামাল সকলকে বড় দিনের শুভেচ্ছা জানান এবং বলেন এই সম্প্রদায়ের শিক্ষা তথা জীবনমান এবং চাকুরির ক্ষেত্রে যেনো আরো বেশি অংশগ্রহণ করাতে পারি সেই লক্ষে আমি কাজ করবো। সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের কৃষ্টি তুলে ধরে শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। শেষে কনসার্ট পরিবেশন…
কে. এম. সাখাওয়াত হোসেন: বিপুল পরিমান ভারতীয় মদের বোতল জব্দ করেছে র্যাব-১৪ (সিপিসি-২) এর ভৈরব ক্যাম্প। জব্দকৃত এক হাজার ৬৪৮ বোতল বিদেশী মদের আনুমানিক বাজার মূল্য ৫৪ লক্ষ চার হাজার টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত কেবিন পিকআপটি জব্দ করতে পারলেও র্যাবের এ অভিযানে কোন মাদক কারবারিকে আটক করা যায়নি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ ভৈরব ক্যাম্পের র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ অভিযানে ভৈরব উপজেলার নাটালের মোড়স্থ ঢাকা-সিলেট মহাসড়কের চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এসময় আজ (মঙ্গলবার)…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সদর উপজেলায় ঋণ পরিশোধ করতে না পেরে নিজ গোয়ালের গরু চুরির দায়িত্ব দেন চোর চক্রের এক সদস্যকে। চুরি করার সময় দেখে ফেলেন স্বামী। পরে নিজের বসতঘরে বিছানায় ভাড়া করা চোর চক্রের চার সদস্য ও স্ত্রী মিলে স্বামীকে পা বেধে গলা কেটে হত্যা করেন। এমন লোমহর্ষক হত্যার ঘটনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নে নারিয়াপাড়া গ্রামে ঘটে। হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে খুনের রহস্য উন্মোচন করতে পেরেছে নেত্রকোনা মডেল থানার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) চম্পক দাম। এ ঘটনায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হত্যাকান্ডের সাথে সরাসারি জড়িত মো. লিটন মিয়াকে (৫০) ও মো. রিয়েল মিয়া (৩৮) নামে দুজনকে আদালতে প্রেরণ করেছেন তদন্ত কর্মকর্তা।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা থেকে মালিকবিহীন অবস্থায় ৭২ বোতল বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২৪ বোতল ‘এমসি ডুয়েলস’ ও ৪৮ বোতল ‘আইস ভদকা’ ব্র্যান্ডে ভারতের তৈরি মদ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৭টার দিকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, নেত্রকোনা ব্যাটলিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, আজ (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বরুয়াকোনা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা…
নিজস্ব প্রতিবেদক: ত্রিশ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪ (সিপিসি-৩)। আটককৃতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কলপুর থানাধীন মো. রনি (৩৯) ও একই নামে আরেকজন ঢাকা জেলার কেরানিগঞ্জ থানাধীন রনি (২৯)। ত্রিশ কেজি গাঁজা উদ্ধারের সময় মাদক পরিবহনের ব্যবহৃত পিকআপ ও দুইটি মোবাইল জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ টাকা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, র্যাবের মিডিয়া অফিসার। এরআগে একই দিন ভোর সাড়ে ৩টার দিকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার উপর থেকে গাঁজাসহ তাদেরকে আটক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিক আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত মাদক কারবারি মো. মামুন মিয়া (৩১) উপজেলার লেংগুরা ইউনিয়নে গৌরীপুর গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে। সাদা রংয়ের ছিপিযুক্ত সাদা রংয়ের একটি প্লাস্টিক কোঁটার ভিতর জিপারযুক্ত সাদা রংয়ের পলি প্যাকেটে অ্যামফিটামিনযুক্ত কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট ৯০ (নব্বই) পিস এবং ৯ (নয়) গ্রাম ওজনের এসব মাদকের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩৬ (ছত্রিশ) হাজার টাকা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে এসব জানানো হয়েছে। এরআগে গত সোমবার (২২ ডিসেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, নেত্রকোনা মদকদ্রব্য নিয়ন্ত্রণ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রিফাতুল ইসলাম এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফতাব উদ্দিন আহমেদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কাশেম এবং আব্দুস সবুর। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত থেকে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নতুন পাঠ্যবই গ্রহণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বই বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় চাচা-ভাতিজার মধ্যে বিরোধের জেরে চাচার শাবলের আঘাতে তার ভাতিজা জিহাদুল ইসলামের (৩৫) মৃত্যু হয়েছে। নিহত জিহাদুল ইসলাম পূর্বধলার ছোট ইলাশপুর গ্রামে আব্দুল হাই এর ছেলে এবং নিহত যুবক পেশায় ট্রাক চালক ছিলেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পূর্বধলা উপজেলা সদরের ছোট ইলাশাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে। তারা হলেন- ইসলাম উদ্দিন (৬০) ও মুর্তজা (৫০) এবং দুজনই ছোট ইলাশাপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিহাদুল ইসলামের সঙ্গে তার প্রতিবেশি চাচা নিজাম উদ্দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এরপর নিজাম উদ্দিন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জুয়া আইনে জব্দ করা একটি ষাঁড় প্রকাশ্যে নিলামের মাধ্যমে প্রায় ৯২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কেন্দুয়া থানা প্রাঙ্গণে এই নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরআগে গত ১৮ ডিসেম্বর উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের বেপারীপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ১১ ধারায় ষাঁড়ের লড়াইয়ের অভিযোগে এই ষাঁড় গরুটি জব্দ করা হয়। একই সঙ্গে ষাঁড়ের মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়। আজ (সোমবার) জব্দকৃত সেই ষাঁড়টি পাঁচ সদস্যবিশিষ্ট নিলাম কমিটির তত্ত্বাবধানে প্রকাশ্যে নিলামে তোলা হয়। নিলামে…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল করেছে নেত্রকোনা জেলা ছাত্রদল। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয় হইতে জেলা প্রেসক্লাব পর্যন্ত জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোকসেদুল আলম রাজীব, যুগ্ন-সাধারণ সম্পাদক আরাফাত বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম, দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) প্রান্ত পাঠানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এসময় ছাত্রদল নেতাকর্মীরা বলেন, তারেক রহমান ফিরলে দলের অভ্যন্তরে, এমনকি দেশের রাজনীতিতে…
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রোগ্রামিং দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘আইসিপিসি (International Collegiate Programming Contest) এশিয়া ঢাকা রিজিওনাল-২০২৫’ এ অভাবনীয় সাফল্য অর্জন করেছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগ। সারাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে আসা মোট ৩১৩টি অভিজ্ঞ ও মেধাবী টিমের মধ্যে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের টিমটি ১১২তম স্থান অধিকার করার অনন্য কৃতিত্ব দেখিয়েছে। একই সাথে, তারা এই প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগীয় চ্যাম্পিয়ন (Divisional Champion) হওয়ার গৌরব অর্জন করে বিশ্ববিদ্যালয়ের জন্য এক ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে। এই সাফল্য সম্পর্কে সিএসই বিভাগের চেয়ারম্যান বলেন, “৩১৩টি শক্তিশালী টিমের মধ্যে ১১২তম হওয়া এবং বিভাগীয় চ্যাম্পিয়নশিপ অর্জন করা আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি। এটি আমাদের শিক্ষার্থীদের মেধা, ধৈর্য…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সদর উপজেলায় কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নে নারিয়াপাড়া গ্রামে পা-মুখ বাঁধা অবস্থায় নিজ শয়ন কক্ষে হেলাল উদ্দিন তালুকদার (৬০) নামে এক বৃদ্ধের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পেশায় তিনি কৃষক ছিলেন। রবিবার (২১ ডিসেম্বর) সকালে খবর পেয়ে মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে থানা-পুলিশ। নিহত বৃদ্ধ হেলাল উদ্দিন তালুকদার একই গ্রামের মৃত আশ্রব আলী তালুকদারের ছেলে। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন ও জেলা যুবদলের সাবেক নেতা শাহাবউদ্দিন রিপনের আপন চাচাতো ভাই এবং এক মেয়ে ও এক ছেলের সন্তানের জনক ছিলেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএলএসটি) এর শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে। রবিবার (২১ ডিসেম্বর) সকালে জেলা শহরের রাজুর বাজার এলাকায় অবস্থিত আইএলএসটি ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী দেলোয়ার হোসেন শরীফ, তাহমিনা আক্তার, কাওসার আহম্মেদ টুটল, শিবনাথ কুমার শিবু ও আব্দুল কাদের। বক্তারা বলেন, রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিআই) সমূহে পেশাজীবীদের জন্য চালু করা অবৈধ ডিপ্লোমা কোর্স অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি নিয়োগ বিধিমালা সংশোধন করে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় সুদের টাকা পরিশোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী হলেন- কেন্দুয়ার নওপাড়া ইউনিয়নে নওপাড়া (নদীরপাড়) গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো. ইনছান মিয়া (৪৮)। আর অভিযোগে অভিযুক্তরা হলেন- উপজেলার তারাকান্দা (নদীপুর) গ্রামের ফুল মিয়ার ছেলে মামুন (২৫) এবং তার বাবা ফুল মিয়া (৫৫) ও মা তারা বানু (৫০)। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদের সাথে কথা হলে তিনি অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন এবং তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা জানান। অভিযোগে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় ভাষাসৈনিক এসকে চৌধুরী শিক্ষা মেধাবৃত্তি পেয়েছে ৩০ জন শিক্ষার্থী। এস. কে. চৌধুরী ফ্রিডম ফোরামের উদ্যোগে এই বৃত্তি দেয়া হয়। শনিবার (২০ ডিসেম্বর) সকালে নেত্রকোনা পৌরশহরের মোক্তারপাড়ায় দি ক্যাডেট কোচিং সেন্টারে নেত্রকোনা শাখার মিলনায়তন কক্ষে এই শিক্ষার্থীদের হাতে শিক্ষা মেধাবৃত্তির টাকা ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ননী গোপাল সরকারের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এস. কে. চৌধুরী ফ্রিডম ফোরামের প্রতিষ্ঠাতা মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। সভায় মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধই ভবিষ্যৎ সাফল্যের মূল…
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যুদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় তার পরিবারের সবারের সকলের নেক হায়াত ও সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখা। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় নেত্রকোনা জেলা জামায়াতের কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ এবং সঞ্চালনায় ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি মো. বদরুল আমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. ইউসুফ, জেলা তারবিয়াহ বিভাগের টিম সদস্য মো. আতাউর রহমান, সাংবাদিক আবুল কালাম,…