নিজস্ব প্রতিবেদক: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নেত্রকোনা জেলা অফিসের আয়োজনে, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপি এ কর্মশালা দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদারের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, অফিসার ইনচার্জ কামরুল হাসান, এসডিএফের জেলা ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক আহমেদ তাকি তাহমিদ, জেলা কর্মকর্তা মাসুদা আক্তার, দুর্গাপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান আনসারী, মহিলা বিষয়ক কর্মকর্তা…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পাঁচটি আসনে অন্তত ৩০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তাঁদের মধ্যে ৩ জনপ্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। মঙ্গলবার (৩০ আগস্ট) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। মনোনয়ন ফরম দাখিলের শেষ সময় ছিল গতকাল সোমবার বিকেল ৫টার পর্যন্ত নেত্রকোনা জেলায় পাঁচটি আসনে যারা যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন- নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে- বিএনপি’র মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় বিষয়কসম্পাদক কায়সার কামাল, একসময় বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান ডিপ্টি, সিপিবি’র মনোনীত প্রার্থী দুর্গাপুর উপজেলা সিপিবি সভাপতি মো. আলকাছ উদ্দিন মীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় (জিএম কাদের) সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার…
নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ (৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার) সকাল ৬টায় প্রয়াত হয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর প্রয়াণের সংবাদে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় গভীর শোক প্রকাশ করছে। আধুনিক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য প্রভাবশালী ও সময়নির্ধারক নেতৃত্ব। রাষ্ট্র পরিচালনা, বিরোধী আন্দোলন এবং গণতান্ত্রিক সংগ্রামের নানা অধ্যায়ের সঙ্গে তাঁর জীবন গভীরভাবে জড়িত। তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক ইতিহাসের সেই দীর্ঘ, তাৎপর্যপূর্ণ ও বহুল আলোচিত অধ্যায় যেন ধূসর বর্ণে চিরন্তন হয়ে রইল। তাঁর প্রয়াণের সংবাদে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম গভীর শোক প্রকাশ করে বলেন,…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকারি সড়কের পাশে রোপণ করা মূল্যবান মেহগনি গাছ কেটে ফেলার ঘটনায় দায়ের করা মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি দীর্ঘদিন পার হলেও গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। আদালতে হাজিরা না দিয়েও আসামির প্রকাশ্য চলাফেরা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়িয়েছে। জানা গেছে, কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর-দিঘলী এলজিইডি সড়কের দিঘলী মোড় থেকে জিলু মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তার পাশে সরকারি জায়গায় রোপণ করা ৩১টি মেহগনি গাছ গত ১৮ নভেম্বর কেটে ফেলা হয়। স্থানীয়দের দাবি, এসব গাছের বাজারমূল্য কয়েক লাখ টাকা। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, গাছগুলো দিনে কাটা হলেও রাতে গাড়িতে করে সরিয়ে নেওয়ার…
নিজস্ব প্রতিবেদক: নারীদের মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানো এবং সামাজিক কুসংস্কার ভাঙার লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ায় ‘Empower Menstrual Hygiene for All’ শীর্ষক একটি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ প্ল্যানেটের এক্সিকিউটিভ ডিরেক্টর এবি এম মাহমুদুল হাসান। প্রধান অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইয়ুথ প্ল্যানেটের এক্সিকিউটিভ ডিরেক্টর রহিমা আকতার। অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ব্রজগোপাল মোদক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা ইউনুস জামান রনি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফসার উদ্দিন, ইয়ুথ প্ল্যানেটের জেনারেল ডিরেক্টর শেখ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক চার কেজি একশো গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে। আটককৃত মাদক কারবারী মো. আবুল কাসেম (৫৩)। তিনি জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের হাঁসকান্দা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান হয়েছে। এরআগে গতকাল (সোমবার) রাত ৯টার দিকে কেন্দুয়ার হাঁসকান্দা গ্রামে আটককৃত মাদক কারবারীর নিজ বাড়ির দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা বসত ঘরের উত্তর পাশের কক্ষ থেকে এসব মাদক উদ্ধার করা হয়। মাদকদ্রব্য অধিদপ্তরের কার্যালয়ের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, তাদের একটি রেইডিং টিম মাদক কারবারীর…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান মেম্বারের সিল স্বাক্ষর জাল করে ১৩ ‘রোহিঙ্গা’ নাগরিকের জন্মনিবন্ধন তৈরির অভিযোগে প্রেপ্তার মওদুদ আহমেদ শাওনের (৩৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৯ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। পরে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয় পাল এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গত গত বুধবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা পরিষদের সামনের একটি দোকান থেকে রোহিঙ্গাদের জন্মনিবন্ধন করার অভিযোগে তাকে আটক করা হয়। পরদিন এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার শাওন মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার বাসিন্দা। তার স্ত্রী ঝর্ণা আক্তার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় দুই সহস্রাধিকার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নেত্রকোনা পৌরশহরের চকপাড়ায় জেলা বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আলম মামুন খান রনির উদ্যোগে এই সব শীতবস্ত্র বিতরন করা হয়। বিতরনের সময় বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, ইতোপূর্বে প্রত্যেকটি প্রকৃতিক দুর্যোগ ও শীতের সময় শীতবস্ত্র আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায়, আমি এবং আমার কিছু ছোট ভাই ও কিছু বন্ধুদের সকলের সম্মেলিত উদ্যোগে প্রতিবারের ন্যায় দুই হাজার শীতবস্ত্র কম্বল বিতরন করেছি। আমাদের এধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। আমরা একটা জিনিস চিন্তা করি, মানুষ মানুষের জন্যে। আমাদের যতটুকু সাধ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপি’র রাজনীতিতে যে মেরুকরণ তৈরি হয়েছে, তা শুধু দলীয় মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ অসন্তোষের প্রকাশ নয়; বরং এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলেও প্রভাব ফেলতে পারে- এমন মূল্যায়ন করছেন স্থানীয় রাজনীতির পর্যবেক্ষকেরা। দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল মূলত সেই মেরুকরণকেই প্রকাশ্যে নিয়ে এসেছেন, যা দীর্ঘদিন ধরেই তৃণমূলে আলোচিত ছিল। তবে, সোমবার (২৯ ডিসেম্বর) আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে দিনে নেত্রকোনা-৩ আসনে লড়াইটা কী বিএনপি বনাম স্বতন্ত্র (বিএনপি) প্রার্থীদের মধ্যে হবে? এমন অবস্থার চিত্র ফুটে উঠেছে। আজ বিকেলে ধানের শীষের মনোনীত ড.…
নিজস্ব প্রতিবেদক: ‘সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানকে বিশ্বাস এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা আছে- সেই পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ দেওয়ার ও আগামির দেশ গঠনের জন্য ভোটারদের প্রতি আহবান জানিয়ে বাংলাদেশ জাতীয়াতাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, “মাদক এবং জুয়া কোন অবস্থাতেই আমার নির্বাচনী এলকায় মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এই তিন উপজেলাতে হতেই দিবো না।” সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানে কাছে মনোনয়নপত্র দাখিলের সময় তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় শাওন নামে স্কুল পড়ুয়া এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার মাঘান ইউনিয়নের বিকাল বাজারের পাশে ফসলি জমি হতে নিহতের লাশটি উদ্ধার করে থানা পুলিশ। নিহত শাওন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী ভুইয়াটি গ্রামের দুলাল মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শাওন রবিবার সন্ধ্যায় তার দাদার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি এসে তাকে ডেকে নিয়ে যায় হাওরে। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাইনি। পরে আজ (সোমবার) সকালে ফসলী জমি থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ। মদন থানা ওসি (তদন্ত) দেবাংশু কুমার দাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনীত প্রার্থী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কাছে। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি নলিনী কান্ত সরকার, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনিসুর রহমান, মোহনগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এনামুল হক বাচ্ছু, খালিয়াজুরী উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, জেলা যুব ইউনিয়নের সভাপতি জয় কুমার পুলকসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জলি…
নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি বিক্রি করছে মুনাফালোভী একটি চক্র। এ চিক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেজরিমানা করায় নেত্রকোনার মদনে সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারের বিরুদ্ধে মিছিল করেছেন মাটি খেকো চক্রের সদস্যরা। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে মিছিলকারীরা এক সাংবাদিকের উপর হামলা চালিয়ে মারধর করাসহ তাঁর মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত সাংবাদিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে নেত্রকোনার মদন উপজেলা পরিষদ চত্ত্বরে এমন ঘটনা ঘটেছে। আহত সাংবাদিকের নাম মো. নিজাম উদ্দিন। তিনি আমার দেশ পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও প্রচার সম্পাদক। উপজেলা প্রশাসন, পুলিশ ও…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ”আমাদের সীমান্তবর্তী এলাকা কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় সবচেয়ে বড় প্রকোপ যেটা, সেটা হলো- মাদক, চোরাকারবারি পাশাপাশি কিশোরগ্যাং। এগুলো আমরা গত ৫ আগস্টের পর থেকে সামাজিক সচেতনতা এবং মটিবেশন, পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সহযোগিতায় আমরাও চেষ্টা করছি নিয়ন্ত্রণ করার জন্য।” “জনগণ যদি আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমার প্রথম ও প্রধান কাজ হবে এসবের ব্যাপারে জিরো টলারেন্স। অর্থাৎ- মাদক নির্মূল, চোরাকারবারি দমন ও কিশোরগ্যাংয়ের যে প্রাদুর্ভাব- সেটার ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স নীতি থাকবে। একজন জনপ্রতিনিধি হয়ে তিনি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শুরু হয়েছে রবিবার (২৮ ডিসেম্বর) এবং প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, এ কেন্দ্রে মোট ৬১৯ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। এর মধ্যে ৫৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং ৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত এমন তথ্য পাওয়া যায়নি। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ২৪২ জন ছাত্র ও ৩২০ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্র কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। এবার জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট…
নিজস্ব প্রতিবেদক: বিজয় একাত্তর সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও কবি সম্মাননা অনুষ্ঠানে কবি ও চিন্তক এনামূল হক পলাশেকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে নেত্রকোনা পৌরশহরে মোক্তারপাড়স্থ আর্য গৃহে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘নেত্রকোনা আবৃত্তি নিকেতন’। বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও কবি সাইফুন্নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন ও কবি সম্মাননা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিজয় একাত্তর সাহিত্য পত্রিকার সম্পাদক ও ‘নেত্রকোনা আবৃত্তি নিকেতনে’র প্রতিষ্ঠাতা প্রফেসর ননী গোপাল সরকার। আলোচনায় অংশগ্রহণ করেন, বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক শ্যামলেন্দু পাল, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, সংস্কৃতি কর্মী এ কে আজাদ পিন্টু,…
নিজস্ব প্রতিবেদক: জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র ও পূর্ব শত্রুতার জেরে নেত্রকোনার মদনে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ২২ জন আহত হওয়ার পাওয়া গেছে। এ ঘটনায় আহত পাঁচ জনের অবস্থা আশঙ্কাজন থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার মদন গোবিন্দ শ্রী ইউনিয়নের ধনপুর গ্রামে দ্বিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- জোসনা আক্তার(৫০), শামীম মিয়া (৩৫), মমতা আক্তার (৫০),সাইফুল (৪০),হারুন অর রশীদ (৪২), শামছুদ্দিন (৪০), আনোয়ার হোসেন (৩৬), সাদ্দাম হোসেন (২৮), তাইজুল হক (৩০), বিউটি আক্তার (৩৫), বিপুল মিয়া (২৭) ,দুলাল মিয়া (৬২), রুবি আক্তার (২৭)সিময়া (১৬) তাইজুল (৩৬),আব্দুল্লাহ (৪২) সাইফুল (৪০)। তারা সকলে মদন উপজেলা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শুরু হয়েছে দুই দিন ব্যাপী হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব। শনিবার (২৭ ডিসেম্বর) উত্তর রানীগাঁও গ্রামে এ উৎসবের উদ্বোধন করেন আদিবাসী লেখক ও গবেষক মতিলাল হাজং। বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার জন্য ইউনেস্কো ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের অর্থায়নে আদিবাসী কল্যাণ ও উন্নয়ন সংস্থা এই উৎসবের আয়োজন করা হয়। আলোচনা সভায় আদিবাসী কল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি কবি মং এ খেন মংমং এর সভাপতিত্বে ও দোলন হাজং এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সহকারী কমিশনার ভূমি মো. মাহমুদুল হাসান, হালুয়াঘাট কালচারাল একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার প্রলয় স্নাল, খারনৈ ইউপি চেয়ারম্যান…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান মেম্বারের ভুয়া সিল স্বাক্ষর বসিয়ে ১৩ ‘রোহিঙ্গা’ নাগরিকের জন্মনিবন্ধন তৈরির অভিযোগে মওদুদ আহমেদ শাওন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে গতকাল বুধবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা পরিষদের সামনের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। শাওন মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার বাসিন্দা। শাওনের স্ত্রী ঝর্ণা আক্তার উপজেলার গাগলাজুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোক্তা। স্ত্রী’র হয়ে ইউনিয়নের জন্মনিবন্ধনসহ অনলাইনের সকল কাজ করতেন শাওন। এ ঘটনায় গাগলাজুর ইউনিয়নের সচিব রাজিব মিয়া বাদী হয়ে শাওনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় গুণী শিক্ষক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে ইফফাত জারিন ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ) এর অধ্যক্ষ বাবুল আহম্মদ। বিশেষ সম্মাননা প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক যহির উদ্দীন আহম্মদকে। তিনি দীর্ঘদিন কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রওশন ইজদানী একাডেমীর প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর, কাউরাট দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মুখলেছুর রহমান এবং গন্ডা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিলোয়ার হোসেন, কেন্দুয়া প্রেসক্লাব…