নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে কাজ করে গেছে, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন, কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার (৬ জানুয়ারী) সকালে নেত্রকোনার দুর্গাপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও উলামা দল দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে পৌরশহরের মারকাজ মসজিদ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পুর্ব আলোচনা সভায় জমিয়তে বাংলাদেশ উপজেলা শাখার উপদেষ্টা মুফতি আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর হতে মালিকবিহীন ৬০ বোতল বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। জব্দকৃত ভারতের তৈরি মদের মধ্যে রয়েছে- ২৪ বোতল ‘এসি ব্ল্যাক’, ৩৫ বোতল ‘রয়্যাল স্ট্যাগ ও এক বোতল ম্যাকডুয়েলস্’ ব্র্যান্ডের মদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বারমারী বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল আমিনের বিরুদ্ধে অবৈধ বিএড সনদে দীর্ঘ বছর ধরে উচ্চতর স্কেলে বেতন নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন বাধ্যতামূলক করা হয়। কিন্তু শিক্ষক আল আমিন বিধিবহির্ভূতভাবে বেসরকারি কলেজ থেকে বিএড সনদ অর্জন করে তিনি অধ্যাবধি পর্যন্ত উচ্চতর স্কেলে বেতন নিচ্ছেন। এ কারণে ২০১৬ সালে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিদর্শন রিপোর্টে শিক্ষক আল আমিনের বিএড সনদ অর্জনকে বিধিবহির্ভূত বলে উল্লেখ করা হয়। ওই সময় পর্যন্ত উচ্চতর স্কেলে প্রাপ্ত সরকারি বেতন ভাতা সরকারি কোষাগারে ফেরত দিতে বলা হয়। তবে দীর্ঘ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় হ্যান্ডট্রলির চাপায় মো. তাফসির নামে সাড়ে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে পৌরশহরের নওহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাফসির পৌরশহরের নওহাল এলাকার সাইদুর রহমানের ছেলে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুর রহমান পূর্বধলা উপজেলার হিরণপুর এলাকার বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে মোহনগঞ্জ পৌরশহরের নওহাল এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস শুরু করেন। দুই বছর আগে নওহাল এলাকায় জায়গা কিনেন তিনি। সম্প্রতি এতে পাকা ভবন তৈরি শুরু করেন। আজ (সোমবার) ঘরের কাজের জন্য হ্যান্ডট্রলি দিয়ে ইট…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এলপিজি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী। সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২টা থেকে সাড়ে ৩টার পর্যন্ত পরিচালিত এ অভিযানে কেন্দুয়া পৌরসভার বিভিন্ন খুচরা দোকানে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে উপজেলার সাহিতপুর বাজার ও মডেল বাজারে অবস্থিত দুইটি বড় ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ দশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।…
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি দিয়ে রাজনৈতিক, পারিবারিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমি ও আমার পরিবারকে জড়িয়ে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন দুর্গাপুর চন্ডিগড় ইউনিয়নের টানা চারবারের চেয়ারম্যান ইমাম হাসান আবুচান। সোমবার (০৫ জানুয়ারী) সকালে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ও আমার পরিবার আপাদমস্তক একটি জাতীয়তাবাদী সম্ভ্রান্ত মুসলিম পরিবার। আমি চন্ডিগড় ইউনিয়নের টানা চারবারের সফল চেয়ারম্যান, দুর্গাপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সহ-সভাপতি ছিলাম। আমার ছেলেরা বাংলাদশে জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দিয়ে আসছে। আমি এবং আমার পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল, আমি এবং আমার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত একজনকে গ্রেফতার করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করেছে পুলিশ। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ হাফিজুল ইসলাম সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৩ জানুয়ারী সকালে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ গ্রামের লাইট্টাউড়ি নামক এলাকার ফসলী জমিতে হাত পুড়ানো জবাই করা অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করার পর পরিচয় সনাক্তের চেষ্টাকালে পার্শবর্তী কালেঙ্গা মাইজপাড়া গ্রামের মৌলা…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন মন্দির কমিটির আয়োজনে এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারী) সকালে পৌরশহরের সর্বস্তরের সনাতন ধর্ম্মালম্বীদের অংশগ্রহনে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পুর্ব আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা পুজা উদযাপন ফন্ট্রের আহবায়ক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, যুগ্ম-আহবায়ক উমা প্রসাদ ত্রিবেদী, সদস্য সচিব বিদ্যুৎ সরকার, পুজা উদযাপনের সাবেক সভাপতি ড. অরবিন্দ শেখর রায়, কালী বাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্যামল রায়, দশভুজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, শিববাড়ী মন্দির কমিটির সদস্য…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারী) বাদযোহর রাশিমনি স্মৃতিসৌধ মাঠে সর্বস্তরের অংশগ্রহনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অন্যান্যদের উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মো. সাহালম, সাধারণ সম্পাদক শাজাহান সরকার, বিভিন্ন মাদরাসার শিক্ষক শিক্ষার্থী সহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ। দোয়া মাহফিল পুর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দূর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের উত্তর বারামারী সীমান্ত এলাকার মেইন পিলার ১১৬৩/১-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ৩১ বিজিবি। বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকাল পৌনে ১০টার দিকে এ মাদক জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ৩১ বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মাদক ভারতীয় ‘এসি ব্ল্যাক’ ব্র্যান্ডের বলে জানান ৩১ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম কামরুজ্জামান। জব্দকৃত মাদকদ্রব্য যথাযথ প্রক্রিয়ায় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে নেত্রকোনা ব্যাটালিয়ন এর অধিনায়ক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গরুর পঁচা মাংস মজুদ করে বিক্রি এবং ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে মোট ১০টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া ও মোক্তারপাড়া এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে নেত্রকোনা ও ময়মনসিংহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে দক্ষিণপাড়া এলাকায় ফ্রিজে গরুর পঁচা মাংস মজুদ, বিক্রি এবং মূল্য তালিকা না থাকার অভিযোগে ৯টি মাংস ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ২৮হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ সময় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা প্রায় ৬০ থেকে ৭০ কেজি পঁচা গরুর মাংস জব্দ করেন। এছাড়া একই সময়ে পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় লাইসেন্সবিহীনভাবে ভেজাল ও…
নিজস্ব প্রতিবেদক:নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা যাচাই কার্যক্রমকে কেন্দ্র করে প্রকাশ্যে ভয়ভীতি, হুমকি ও শারীরিক হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। উপজেলা প্রশাসনের উপস্থিতিতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রশাসনিক প্রতিনিধি ঘটনাস্থল ত্যাগ করার পর সহিংসতা চরম আকার ধারণ করে বলে অভিযোগ রয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ও সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত ব্যক্তিরা হলেন- বলাইশিমুল ইউনিয়নের আড়ালিয়া গ্রামের বাসিন্দা আনিসুর রহমান, মাইজপাড়ার বাসিন্দা আবুল কালাম ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ভারতীয় মদসহ এক যুবককে আটক হয়েছে। আটককৃত যুবক হলেন- নাটোর জেলার সদর উপজেলার ছাতনী ইউনিয়নে ছাতনী হাটখোলা গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৫টার দিকে নেত্রকোনা মডেল থানাধীন হোসেনপুর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ‘মা মেডিকেল হল’ নাম ফার্মেসীর সামনে রাস্তার ফুটপাত স্থান থেকে তাকে মদসহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে কফি রংয়ের একটি স্কুল ব্যাগের ভেতর পুরাতন কাপড় দিয়ে মোঁড়ানো ভারতের তৈরি ‘আইস ভদকা’ ব্র্যান্ডের সাদা রংয়ের কাচের আট বোতল মদ উদ্ধার করা হয়। পৌনে এক লিটার ওজনের এসব মদের অবৈধ বাজার মূল্য আনুমানিক ২৪ হাজার টাকা। একই দিন রাত…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর দুর্গাপুরের স্থানীয় ঈদগা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, পৌর বিএনপি’র সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গণিসহ বিএনপি ও এর সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। দোয়া মাহফিল পুর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান। অবৈধ নিয়োগে ২২ বছর ধরে চাকরি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পাশাপাশি ভুয়া বিএড সনদ দিয়ে উচ্চতর স্কেলে বেতন ভাতা নিচ্ছেন তিনি। ২০০৩ সালে তার নিয়োগকালে জনবল কাঠামোতে ইংরেজি বিষয়ের শিক্ষকের পদ ছিলো না। জনবল কাঠামো বহির্ভূতভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করায় তার নিয়োগ অবৈধ বলে উল্লেখ করা হয়। এছাড়া বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থেকেও বিএড পড়াশোনা, বিধিবহির্ভূতভাবে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে বিএড সনদ অর্জন করে উচ্চতর স্কেলে বেতন ভাতা গ্রহণ করছেন তিনি। এসব কারণে ২০১৬ সালে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিদর্শন রিপোর্টে মোহাম্মদ নুরুজ্জামানের নিয়োগ…
নিজস্ব প্রতিবেদক: টংক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহ এর ৩৫তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে নানা আয়োজনে দিনব্যাপি এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে স্থানীয় টংঙ্ক শহীদ স্মৃতিস্তম্ভ ও কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্ত¡রে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে সর্বস্তরের অংশগ্রহণে পুষ্পস্তবক অর্পন, শোক র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিকেলে আলোচনা সভায় মেলা উদযাপন কমিটির আহবায়ক, ডা. দিবালোক সিংহ সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম। আলোচনা সভায় কমরেড মণি সিংহের জীবনীর উপর আলোচনা করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিস্মরণীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ময়মনসিংহ র্যাব-১৪। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) র্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এক শোক বার্তার মাধ্যমে এই শোক জানান। শোক বার্তায় উল্লেখ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সহধর্মিনী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মঙ্গলবার (৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি.) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকার করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শোক বার্তায় আরো উল্লেখ, আমার (র্যাব-১৪) তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিস্মরণীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে নেত্রকোনা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরাম। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নেত্রকোনা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম মনি এক শোক বার্তার মাধ্যমে এই শোক জানান। শোক বার্তায় তিনি উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আপোষহীন এই নেত্রীর মৃত্যুতে নেত্রকোনা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ গভীরভাবে শোকাহত। শোক বার্তায় আরো উল্লেখ, তাঁর…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলা, পৌরসভা অঙ্গ ও সহযোগী সংগঠনে আয়োজনে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই দলীয় কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে জেলা বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ্ মামুন খান রনি নিজ উদ্যোগে নেত্রকোনা পৌরশহরে চকপাড়াস্থ তার নিজ কার্যালয়ে কোরআন খতম, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। বাদ জোহর জামিয়া মিফতাহুল উলূম মাদরাসার শিক্ষার্থী কোরআন খতম করেন। খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া পাঠ করেন মাওলানা কাশেম হুজুর। এরআগে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা, পৌরসভা অঙ্গ ও সহযোগী সংগঠনে আয়োজনে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই দলীয় কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে ভীড় করতে শুরু করেন। পরে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন শেষে নেতা-কর্মীরা কালোব্যাজ ধারণ করেন। এ সময় মরহুমার রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ্ তায়ালার দরবারে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। একই…