স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে টানা চারবার পাশ করে উপজেলায় রেকর্ড গড়েছেন হাবিবুর রহমান হাবিব। গত ২৬ ডিসেম্বর রবিবার চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে গাগলাজুর ইউপিতে প্রতিদ্বন্ধী প্রার্থীকে দিগুণ ভোটের ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান হিসেবে টানা চারবারের মতো পাশের এ রেকর্ড গড়েন হাবিব। স্থানীয় নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এবার ইউপি নির্বাচনে গাগলাজুর ইউপিতে মোট পাঁচজন চেয়ারমান পদে প্রতিদ্বন্ধীতা করেছেন। এরমধ্যে হাবিবুর রহমান দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন। আর বাকিরা সবাই স্বতন্ত্রপ্রার্থী। এই ইউপিতে মোট বৈধ ভোট পড়েছে ১০ হাজার ৬৪৮টি। এরমধ্যে মো. হাবিবুর রহমান চার হাজার ৮১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।…
Author: K.M. Shakawat Hosen
স্টাফ রিপোর্টার : নেত্রকোনা পৌরশহরে রাজুর বাজার রেলক্রসিং এলাকায় আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌনে একঘন্টার চেষ্টায় ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা লেপ-তোষকের তুলার দোকান থেকে আগুনের সুত্রপাত ও পরে গ্যাস সিলিন্ডারের দোকানের সিলিন্ডার বিস্ফোরনের আগুনের তীব্রতা বেড়েছে। ক্ষতিগ্রস্থরা হলেন- লেপ-তোষকের তুলার দোকানের মালিক রহিছ উদ্দিন, চাউল ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মো. শরীফ, রেডিও ও টিভি মেরামতের মেকানিক মনির, ফলের দোকানের আব্দুল হাই ও মুদি দোকানি হাবিকুল। নেত্রকোনা সদর ফায়ার সার্ভিসের পরিদর্শক আতাউর রহমান পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায় পৌনে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উপলক্ষে নেত্রকোনায় মহিলা ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নেত্রকোনার পৌরশহরে দত্ত উচ্চ বিদ্যালয়ে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে কংশ, মগরা, সোমেশ্বরী ও ধলাই নামে চারটি মহিলা ভলিবল দল অংশগ্রহণ করে। খেলায় সোমেশ্বরী দল কংশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সুমান্না আক্তারের সভাপতিত্বে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। এসময় অন্যান্যদের মাঝ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার বারহাট্টায় মেয়াদ, মূল্যবিহীন পণ্য বিক্রি ও এক পণ্যে অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করার দায়ে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে বারহাট্টা উপজেলার ফকিরের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম এ অভিযান পরিচালনা করেন। এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নেত্রকোনা জেলার সদস্যদের দেয়া তথ্যে ও তাদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিলেন জেলা পুলিশ লাইনের একটি চৌকস পুলিশ টিম। জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে…
স্টাফ রিপোর্টার : ঘটনার সাথে জড়িত না থাকার পরও নিরপরাধকে মামলায় ফাঁসিয়ে বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করার পাশাপাশি নগদ অর্থ, গরু, মোটরসাইকেল ও পানির মটর লুটপাট করা হয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ এনে নেত্রকোনার আটপাড়ায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার দুওজ ইউনিয়নের হরিপুর গ্রামের রহিমা আক্তার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি জানান, গত সোমবার (১৩ ডিসেম্বর) শ্রীরামপাশা গ্রামে পিয়াস নামে এক যুবক তার ভগ্নিপতি চনু ফকিরের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে পরদিন ১২ জনকে আসামি করে আটপাড়া থানায় একটি হত্যা মামলা…
স্টাফ রিপোর্টার : ১০ বোতল ভারতীয় মদসহ মো. আক্কাস আলী (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে আদালতে প্রেরণ করেছে ডিবি পুলিশ। এরআগে গত শনিবার দিনগত রাত পৌনে একটার দিকে দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুরা সমলাভিটা এলাকার জন্নাতুল হারানিয়া মহিলা মাদরাসা সামনে থেকে ফান্দাবাজার যাওয়ার সময় পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। ভারতীয় মদের ব্র্যান্ডের মধ্যে রয়েছে ‘রয়েল স্টেজ ৭৫০ এমএল’ ও ‘রয়েল স্টেজ বেøন্ডেড হুসকী’। এগুলোর বাজারমূল্য ৩০ হাজার টাকা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে। মো. আক্কাস আলী জেলার দুর্গাপুর উপজেলার মেনকীফান্দা গ্রামের শুক্কুর আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাতের আধারে নৌকার তোরণ পুড়িয়েছে দুবৃত্তরা। বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সমাজ-সহিলদেও ইউপির সহিলদেও গ্রামের নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগের তীর প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থীর দিকে। তবে প্রতিদ্ব›দ্বী প্রার্থী এ অভিযোগ প্রত্যাখান করেছেন। দুই পক্ষই এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছেন। খবর পেয়ে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে মোহনগঞ্জের সমাজ-সহিলদেও ইউপিতে মোট দুজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন। এদেরমধ্যে দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারমান আমিনুল ইসলাম খান সোহেল। আর ঘোড়া প্রতীক নিয়ে…
স্টাফ রিপোর্টার : দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণায় প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে মাঠে নামায় নেত্রকোনার খালিয়াজুরীর নগর ইউনিয়ন আওয়মী লীগের পাঁচ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, নগর ইউপির কৃষ্ণকান্ত সরকার, রথিন্দ্র সরকার, কাজল তালুকদার, বকুল চৌধুরী ও জীবন সরকার। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার ও সাধারণ সম্পাদক দীপক সরকার স্বাক্ষরিত চিঠিতে বুধবার (১৫ ডিসেম্বর) তাদের সাময়িক বহিষ্কার করা হয়। দলীয় সভায় দুপুরে তাদের বহিস্কারকে সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি পাঁচজনকে স্থায়ীভাবে বহিস্কারের জন্যও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে চিঠি পাঠানো হয়েছে। প্রসঙ্গত, নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকার প্রার্থী…
স্টাফ রিপোর্টার : তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মেনকীফান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে ফলাফল ঘোষনার গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলার নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরীন। গণবিজ্ঞপ্তিতে জানা যায়, ওই কেন্দ্রের ফলাফল বাতিলপূর্বক পুনঃনির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সিদ্ধান্ত মোতবেক তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত দুর্গাপুর ইউনিয়নের মেনকীফান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল ঘোষনা করা হলো। দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকতা ফারহানা শিরীন বলেন, গত ২৯ নভেম্বর জেলা নির্বাচন অফিসারের পত্রের আলোকে নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোট বাতিলপূর্বক পুনঃনির্বচানের সিদ্ধান্ত নিয়েছেন। গত ১৩ ডিসেম্বর নির্বাচন কমিশন…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করার কারণে ১৭ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাদের স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য জেলা কমিটির কাছে সুপারিশ পত্র প্রেরণ করা হয়েছে। সাময়িক বহিষ্কৃতরা হলেন, বড়কাশিয়া বিরামপুর ইউপির মঈন উদ্দিন (লিয়াকত) ও দেলোয়ার হোসেন (দুলাল)। বরতলী বানিহারী ইউপির মো. আজিজুর রহমান, মো. হাসিম উদ্দিন, মো. রায়হান সিদ্দিকী (ফারুক) ও মো. সোহাগ। তেতুলিয়া ইউপির মো. আবুল কালাম আজাদ। মাঘান-সিয়াধার ইউপির মো. সারোয়ার হোসেন নয়ন, আ হ ম শহীদুল হক, মো. নজরুল ইসলাম (খোকন) ও মীর্জা শামছুল আলম (রাহুল)। সমাজ-সহিলদেও ইউপির নূর মোহাম্মদ খান বার্কো।…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় খাদ্য গুদামে পেছনের গেটে এ্যাঙ্গেলের সাথে রঞ্জন ঘোষ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের ৪নং খাদ্য গুদামের পিছনের গেটের উপর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। মৃত রঞ্জন ঘোষ পূর্ব চকপাড়ার মালগুদাম এলাকার মৃত নন্দ লাল ঘোষের ছেলে। নিহতের মা বর্তমানে ওমান দেশে চাকুরীরত আছেন জানা গেছে। নেত্রকোনার মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, নিহতের মামা গোপাল ঘোষ (৪০) বেলা সাড়ে ১১টার দিকে থানায় হাজির হয়ে জানায়, তার ভাগিনা ৪নং খাদ্য গুদামের পেছনের গেটে উপর লোহার এ্যাঙ্গেলের সাথে ঝুলে আছে।…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) জমি সংক্রান্ত ও পারিবারিক বিষয়াদি নিয়ে দ্বন্ধে নেত্রকোনার আটপাড়ায় ভগ্নিপতির ছুরিকাঘাতে শ্যালক পিয়াস মিয়া (১৯) নিহতের ঘটনা ঘটেছে। নিহত পিয়াস মিয়া চলমান এইচএসসি পরীক্ষার্থী ও ঘটনার দিনও তিনি পরীক্ষায় অংশ নিয়েছেন এবং তিনি উপজেলার বানিয়াগাতী গ্রামের মৃত মজুর মিয়া ছেলে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) পিয়াস মিয়ার মৃতদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এরআগে গত সোমবার সন্ধ্যা ৫টার দিকে একই উপজেলার শ্রীরামপুর গ্রামের জনৈক রাসেল মিয়ার (৩৫) পতিত ধান ক্ষেতে হতাহতের ঘটনায় পিয়াস মিয়া ওইদিন রাত পৌনের ৮টার দিকে মমেক হাসপাতালে মারা যান। এ ঘটনায় ভগ্নিগতি উপজেলার শ্রীরামপাশা গ্রামের মৃত লালু ফকিরের ছেলে…
কে. এম. সাখাওয়াত হোসন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার পৌরশহরে পারলা এলাকায় ঢাকা বাসস্ট্যন্ডে দুই বাসের চাপায় খোরশেদ আলম (৪০) নামে এক পরিবহন শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। রবিবার (৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনায় নিহত শ্রমিক নেত্রকোনা-ঢাকা চলাচলকারী শাহজাহাল পরিবহনের সুপারভাইজার এবং ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মোগলটলা গ্রামের ইমাম আলীর ছেলে। জানা যায়, নেত্র পরিবহনে চলাচালকারী সিয়াম শারমিন নামে বাসটি বাসস্ট্যান্ডের ভেতর হতে প্রধান সড়কে যাবার সময় শাহজালাল পরিবহনের অন্য একটি দাঁড়ানো বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই বাসের মাঝখানে পড়ে শাহজালাল পরিবহনের সুপারভাইজার খোরশেদ আলম চাপা পড়ে মাথায় গুরুতর জখম প্রাপ্ত হন। পরে উপস্থিত লোকজন উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর…
স্টাফ রিপোর্টার : এসএসসি ২০২২ পরীক্ষার সিলেবাস ৭০ ভাগ থেকে কমিয়ে ৩০ ভাগ করার দাবিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর সড়ক তুলে নেন বিক্ষোভকারী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। রবিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পৌর শহরের প্রেসক্লাব মোড় এলাকায় শিক্ষার্থীরা অবরোধ করলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে এম কে সি এম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, সুসং আদর্শ বিদ্যানিকেতনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অবরোধ ও বিক্ষোভে অংশ নেয়। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শ্লোগানে শ্লোগানে বলে, আমরা এসএসসি ২০২২ ব্যাচ শিক্ষার্থীরা করোনা ভাইরাসের কারণে তেমন পড়াশোনা করার সুযোগ…
স্টাফ রিপোর্টার : পঞ্চম ধাপে নেত্রকোনার মদন উপজেলার ৮টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। গত শনিবার (৪ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নৌকা প্রতীক যারা পেয়েছেন তারা হলেন- ১নং কাইটাল ইউনিয়নে উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. সাফায়াত উল্লাহ (রয়েল), ২নং চানগাও এ ইউনিয়ন আ’লীগের সভাপতি মজিবুর রহমান (বিল্লাল), ৩নং মদন এ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. খায়রুল ইসলাম, ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নে উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এ কে এম নূরুল ইসলাম ছদ্দু, ৫ নং মাঘান ইউনিয়নে নেত্রকোনা…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন অভিযান চালিয়ে চার জুয়ারিকে আটক করেছে। আটককৃতদেরকে রবিবার (৫ ডিসেম্বর) বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় ডিবির ওসি মো. রফিকুল ইসলাম। এরআগে গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে পূর্বধলার হিরণপুর রেল স্টেশন এলাকা থেকে চারজনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। আটককৃত হলো-মৃত সেকান্দার মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (১৮), মো. আ. লতিফ মিয়ার ছেলে মো. সাজির মিয়া (৪৬), মো. চান্দু মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (৪৫) ও মৃত কিতাব আলীর ছেলে মো. শহিদ মিয়া ((৪৫)। তারা সকলে ওই এলাকার বিভিন্ন স্থানের বাসিন্দা। ডিবির ওসি মো. রফিকুল ইসলাম জানান, গোপন সুত্রে…
স্টাফ রিপোর্টার : “কোভিডোত্তর বিশ্বের টেঁকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ” এই প্রতিপাদ্যে ৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। পরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের উত্তর বারমারী এলাকা হতে ২৭ লক্ষ ৫৪ হাজার পাঁচশ’ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দৃকত কাপড়ের মধ্যে রয়েছে ৫৮৫ পিস স্পেইন বুটা শাড়ী, ৯৫ পিস অপসারা (বাইদায়হী) শাড়ী, ৩০ পিস কাতান শাড়ী, ১৪৯ পিস সিল্ক কাতান ও ১০ পিস লেহেঙ্গা। এগুলো নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা দেয়া হবে। তবে এ অভিযানে কোন চোরাকারবারীকে আটক করতে পারিনি বিজিবি। শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া। বিজ্ঞপ্তিতে জানা যায়,…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় খলায় (মৌসুমে জমিতে ধান শুকানোর স্থান) ধান শুকানোর জায়গাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিল ঘুষিতে মো. আবুল কাশেম খান (৭০) নামে এক কৃষক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের সিলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষ নিহতের সম্পর্কে প্রতিবেশি (গোষ্ঠীর চাচাতো ভাই) ও একই গ্রামের মৃত জিলু খানের ছেলে সাদেক খান (৭০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কাশেমের নাতি প্রতিবেশি সাদেক খানের জমিতে ধান শুকানোর জন্য নির্মানকৃত খলায় ধান শুকাতে দেয়। এই নিয়ে সাদেক খান কাশেমের নাতিকে গালমন্দ করে। পরে আবুল…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে মাথায় আঘাতজনিত কারণে বমিবমি ভাব থাকায় মীর আইয়ুব নবীকে (৪৮) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুরাব হোসেন লিংকন। মীর আইয়ুব উপজেলার রংছাতি ইউপিতে স্বতন্ত্রপ্রার্থী চশমা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। ওই ইউপির মনিপুর গ্রামের বাসিন্দা তিনি। পৃথক আরেক ঘটনায় খারনৈ ইউপিতে ১নং ওয়ার্ডে পরাজিত মেম্বার প্রার্থী রামজান আলী (৩৮) ও তার সহোদর বড় ভাই মোখলেছ মিয়া (৪৫) প্রতিপক্ষের কুড়ালের…
