স্টাফ রিপোর্টার : এসএসসি ২০২২ পরীক্ষার সিলেবাস ৭০ ভাগ থেকে কমিয়ে ৩০ ভাগ করার দাবিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর সড়ক তুলে নেন বিক্ষোভকারী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

রবিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পৌর শহরের প্রেসক্লাব মোড় এলাকায় শিক্ষার্থীরা অবরোধ করলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে এম কে সি এম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, সুসং আদর্শ বিদ্যানিকেতনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অবরোধ ও বিক্ষোভে অংশ নেয়।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শ্লোগানে শ্লোগানে বলে, আমরা এসএসসি ২০২২ ব্যাচ শিক্ষার্থীরা করোনা ভাইরাসের কারণে তেমন পড়াশোনা করার সুযোগ পায়নি। শিক্ষা মন্ত্রণালয় আমাদের সিলেবাস মাত্র ৩০ শতাংশ কমিয়ে ৭০ ভাগ করেছে। যা এত সীমিত সময়ে পড়াশোনা করে শেষ করা আমাদের পক্ষে অসম্ভব। তাই অতি শীঘ্রই আমাদের সিলেবাস ৭০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করার দাবি জানাই। আমাদের দাবী আদায় না হলে পরবর্তীতে আমরা আরো কঠোর কর্মসূচি হাতে নেয়া হবে।

দুর্গাপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম জানান, শিক্ষার্থীরা সড়ক বন্ধ করে বিক্ষোভ করছে খবর পেয়ে উপজেলার একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনকে নিয়ে ঘটনাস্থলে যাই। এরপর শিক্ষার্থীদের দাবিগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো বলে তাদেরকে আশ্বাস দিয়ে আসি।

দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এরপর উপজেলা প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version