শুক্রবার, অক্টোবর ১৬

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের উত্তর বারমারী এলাকা হতে ২৭ লক্ষ ৫৪ হাজার পাঁচশ’ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দৃকত কাপড়ের মধ্যে রয়েছে ৫৮৫ পিস স্পেইন বুটা শাড়ী, ৯৫ পিস অপসারা (বাইদায়হী) শাড়ী, ৩০ পিস কাতান শাড়ী, ১৪৯ পিস সিল্ক কাতান ও ১০ পিস লেহেঙ্গা। এগুলো নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা দেয়া হবে। তবে এ অভিযানে কোন চোরাকারবারীকে আটক করতে পারিনি বিজিবি।

শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।

বিজ্ঞপ্তিতে জানা যায়, দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নের বারমারী বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) নায়েব সুবেদার মো. সেলিম ভূঁইয়ার নেতৃত্বে ১০ সদস্যের টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যে উত্তর বারমারী এলাকায় ফাঁদ পেতে থাকে। আজ (শুক্রবার) দুপুর আড়াইটার দিকে সীমান্ত পিলার ১১৬৩/৪-এস হতে আনুমানিক দুইশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর বারমারী নামক স্থানে ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে আসার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল রেখে পালিয়ে যায়। পরে টহলদলটি লেহেঙ্গা ও চার ব্যান্ডের ভারতীয় শাড়ী জব্দ করে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version