Author: Saizul Amin

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় পুলিশ সদস্যদের আবারও ফুলহাতা শার্ট পরার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার বাংলাদেশ পুলিশের সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়। প্রায় দেড় বছর পর গত ১১ মার্চ পুলিশ সদর দফতরের এক আদেশে পুলিশের সব সদস্যকে গ্রীষ্মকালীন ইউনিফর্ম (হাফহাতা শার্ট) পরার নির্দেশ দেওয়া হয়, যা ১৬ মার্চ থেকে কার্যকর হয়। নতুন আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জেলা/ইউনিট প্রধানরা পুলিশ সদস্যদের সুরক্ষিত অবস্থায় দায়িত্ব পালনের সুবিধার্থে পোশাক পরিবর্তনের নির্দেশ দিতে পারেন। এক্ষেত্রে তারা নিজ নিজ এলাকার আবহাওয়া বিবেচনা করে পুলিশ সদর দফতরকে জানিয়ে ফুলহাতা শার্ট পরার নির্দেশ…

Read More

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অভিজাত রয়েল রিসোর্টে মামুনুল হকের সঙ্গে অবস্থান করা ওই নারীর সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি আইন প্রয়োগকারী সংস্থা। গত রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ সমাবেশে স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে দায়সারা বক্তব্য দেওয়া এবং সবশেষ হাফেজ শহীদুল ইসলাম ও জান্নাত আরা ঝর্ণার বড় সন্তান আবদুর রহমানের ভিডিওবার্তা এই আলোচনায় যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থার সৃষ্টি করেছে। তবে হঠাৎ করে বাবা হাফেজ শহীদ ও আবদুর রহমানকে খুঁজে না পাওয়া নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, ঘটনার প্রকৃত চিত্র তারা তুলে আনবেন। একই সঙ্গে ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনাগুলোর সঙ্গে দায়ীদের মুখোশ উন্মোচন করা হবে। জানা গেছে, সোনারগাঁয়ের রয়েল…

Read More

এই মুহূর্তে সরকারের দুই চ্যালেঞ্জের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এই মুহূর্তে করোনা সংক্রমণ মোকাবিলা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা প্রতিরোধ করাই হচ্ছে সরকারের চ্যালেঞ্জ। এই দুটি চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কাজের সুসমন্বয় এবং দলের ঐক্য আরও সুসংহত করা আশু জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।’ আজ মঙ্গলবার কক্সবাজার লিংক রোড থেকে উনচিপ্রাং পর্যন্ত ৫০ কিলোমিটার সম্প্রসারিত সড়কের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। ঢাকায় নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, ‘এ সময় ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এ লড়াইয়ের সাহসী কাণ্ডারি শেখ…

Read More

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে এক রিসোর্টে নাটকীয় পরিস্থিতি তৈরি হওয়ার পর এবার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেনকে বদলি করা হয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তবে, তার এই বদলীকে ‘রুটিন মোতাবেক’ বলে দাবি করেছেন তিনি। তিনি বলেন, কোনো কারণে নয়, রুটিন মোতাবেক তাকে গত ৫ এপ্রিল রাতে খুলনা পুলিশ রেঞ্জে বদলি করা হয়েছে। গত ৩ এপ্রিল রাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সচিব মামুনুল হক সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট নামের একটি হোটেলে এক নারীসহ অবরুদ্ধ হওয়ার পর ব্যাপক ভাঙচুর করেন তার কর্মী-সমর্থকেরা। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করে রাতেই…

Read More

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসের মহামারী নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই ঢাকাসহ সব সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে । আজ মঙ্গলবার বিকালে নিজের সরকারি বাসায় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। সেতুমন্ত্রী আরও বলেন, বুধবার সকাল ৬টা থেকে এটা শুরু হবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রামসহ সকল সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সেবা চালু থাকবে। তবে শহরের বাইরের কোনো পরিবহন শহরে প্রবেশ করতে পারবে না, এবং বের হতে পারবে না।

Read More

করোনাভাইরাস মহামারির বিস্তার রোধে সাতদিনের লকডাউন চলাকালে হাইকোর্ট বিভাগে ভার্চ্যুয়ালি বিচারকাজ শুরু হয়েছে। তবে অতি জরুরি বিষয় ছাড়া অন্য আবেদন শুনবেন না বলে আইনজীবীদের জানিয়ে দিয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে বিচারকাজের শুরুতে এই বেঞ্চ আইনজীবীদের উদ্দেশে বলেন, প্রধান বিচারপতির গঠনবিধি আপনারা দেখছেন। গঠন বিধি অনুসারে জরুরি হলে হবে না, অতি জরুরি হতে হবে। শুধু মক্কেলের জন্য জরুরি বিষয়ে মামলা ফাইল করতে হবে, এটা এখন না। এটা ইনশাআল্লাহ সামনে পাবেন। এ হিসেবে মেনশন করবেন। সোমবার চারটি বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম…

Read More

করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষের জন্য ফের ২৪ ঘণ্টা জরুরি টেলিমেডিসিন সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে প্রায় শতাধিক চিকিৎসক টেলিফোনে জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকবেন। সোমবার চিকিৎসকদের নাম ও মোবাইলসহ বিস্তারিত প্রকাশ করেছে কেন্দ্রীয় যুবলীগ। দেশের যে কোন স্থান হতে প্রকাশিত নাম্বারে ফোন করে সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নেয়া যাবে। সময় সমন্বয় করে ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে সেবা কার্যক্রম। ২৪ ঘণ্টা জরুরি টেলিমেডিসিন সেবা কার্যক্রমের সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী। সমন্বয়কের দায়িত্ব পালন করবেন-…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৬৬ জনের মৃত্যু হয়েছে। এটাই দেশে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত বছর ৩০ জুন ৬৪ জন মারা যায় করোনায়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৩৮৪ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৭২১৩ জন। শনাক্তেও রেকর্ড। মোট শনাক্ত ৬ লাখ  ৫১ হাজার ৬৫২জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২৯৬৯ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২৩৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৩৬০ টি নমুনা সংগ্রহ এবং ৩৪ হাজার ৩১১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।…

Read More

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় আরও ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে গতরাতে আরও ৫ জনের লাশ উদ্ধার করা হয়। এ পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হলো। আজ সোমবার সকালে আরও ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য জানিয়েছেন নারায়াণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন। তিনি জানান, ডুবে যাওয়া লঞ্চটি তোলা হয়েছে। সেখান থেকে আরও ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নদী বন্দর নারায়ণগঞ্জের উপ-পরিচালক মোবারক হোসেন জানান, ৪৩ জন যাত্রী নিয়ে লঞ্চটি মুন্সীগঞ্জের দিকে রওনা হয়। চরসৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যায় নির্মাণাধীন সেতুর কাছাকাছি স্থানে অপর একটি জাহাজের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।।

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরো ৭ হাজার ৭৫ জন। এ নিয়ে এ পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হলেন ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৫২ জন, এখন পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ৩১৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৩২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন। আজ করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৪০শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৯ শতাংশ এবং…

Read More

আসন্ন রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবি নামাজের সময় লোডশেডিং না করার নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ রমজান ও চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে অনলাইনে আন্তঃমন্ত্রণালয় সভায় এ নির্দেশনা দেয়া হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। সভায় আসন্ন রমজান মাস ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ অব্যাহত/বৃদ্ধিকরণ; পিক আওয়ারে (সান্ধ্যকালীন) চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয়…

Read More

লেবানন থেকে দেশে ফিরছেন ২৭৮ বাংলাদেশি প্রবাসী। এসব নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওয়ানা দিয়েছেন। রবিবার দেশটির রাজধানী বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ ফ্লাইট (বোয়িং-৭৮৮) বৈরুত রফিক হারিরি এয়ারপোর্ট ছেড়েছে। এ ফ্লাইটে ২৭৮ জন যাত্রী দেশে ফিরছেন। সোমবার (৫ এপ্রিল) ভোরে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

Read More

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ (সোমবার) থেকে সারাদেশে শুরু হয়েছে সাত দিনের লকডাউন। আক্ষরিকভাবে লকডাউন বলা না হলেও সব ক্ষেত্রে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বন্ধ রয়েছে সব ধরনের যাত্রীবাহী গণপরিবহন। পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রেস্তোরাঁয় দেওয়া হয়েছে বিধিনিষেধ। তবে সংবাদপত্রসহ সব ধরনের জরুরি সেবা থাকবে বিধিনিষেধের বাইরে। আজ ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এসব নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া ১৮ দফা নির্দেশনা অনুসরণ করে এসব নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রবিবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব প্রকার গণপরিবহন (সড়ক, নৌ, রেল ও অভ্যন্তরীণ ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন,…

Read More

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় দ্বিতীয় দফায় সারাদেশে লকডাউন শুরু হয়েছে। আজ সোমবার থেকে এই লকডাউন কার্যকর করেছে সরকার। চলাচলে বিধিনিষেধ আরোপ করায় মোবাইল ব্যাংকিং লেনদেনে সীমা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রতি মাসে ৪০ হাজার টাকা পর্যন্ত পাঠাতে গ্রাহককে কোনও মাশুল দিতে হবে না। বাংলাদেশ ব্যাংক রবিবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করে। এর ফলে বিকাশ, রকেট, নগদের মতো সেবাদাতাদের এই নির্দেশনা মেনে চলতে হবে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যক্তি হতে ব্যক্তি (পি-টু-পি) প্রতি মাসে ২ লাখ টাকা লেনদেন করা যাবে, আগে যা ছিল ৭৫ হাজার টাকা। এর মধ্যে পি-টু-পিতে প্রতি মাসে ৪০ হাজার টাকা পর্যন্ত লেনদেনে কোনও মাশুল…

Read More

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ  (সোমবার) থেকে সারাদেশে শুরু হয়েছে সাত দিনের লকডাউন। ফলে যাত্রীবাহী বাসসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে অফিসগামী যাত্রীরা। গণপরিবহন না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ড অবরোধ করেছেন তারা। তবে সকাল ৯টার দিকে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়। অবরোধকারীরা অভিযোগ করেন, লকডাউন সত্ত্বেও সড়কে প্রাইভেটকার, ট্রাক, সিএনজি চলাচল করছে। কারখানা ও অফিসও খোলা রয়েছে। কিন্তু শ্রমিক বা কর্মচারীদের যাতায়াতের জন্য কোনও পরিবহন নেই। ফলে অফিস খোলা থাকার পরেও তারা যেতে পারছেন না। তারা দাবি করেন, অফিস-কারখানা খোলা রাখলে তাদের জন্য গণপরিবহনেরও ব্যবস্থা করতে হবে। সূত্র: বিবিসি বাংলা

Read More

রাজধানীর উত্তর বাড্ডা থেকে গুম করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।  রবিবার সন্ধ্যায় ফেসবুক লাইভে তিনি এ অভিযোগ জানান। নুর বলেন, আমি ভাড়ায় একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎ খেয়াল হলো চালক কার সঙ্গে কথা বলছে, তার লোকেশন বলছে। হঠাৎ সে থেমে গাড়ি থেকে নেমে যায়। কিছু লোকের সঙ্গে সে কথা বলে এবং তারা গাড়িচালককে বলে আপনি চলে যান আমরা গাড়ি চালিয়ে নিয়ে যাব। এরপরই দ্রুত আমরা গাড়ি থেকে নেমে আশেপাশের মানুষকে বিষয়টি জানাই এবং পরে একটি শো-রুমের মধ্যে ঢুকে পড়ি। ভিপি নুর বলেন, আমি গুলশান-১ নম্বর থেকে আমার আইনজীবীর সঙ্গে কথা বলে ফিরছিলাম। আমাদের…

Read More

হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক নারীর ছবি সংবলিত ছবি পোস্ট করায় যুবলীগ নেতা এমাদ আহমেদ জয়কে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে তাহিরপুর থানা পুলিশের একটি দল তাকে আটক করে। জানা গেছে, এমাদ জয় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। জানা যায়, গত শনিবার বিকেলে এক নারীর অশ্লীল ছবির সঙ্গে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের ছবি যুক্ত করে এমাদ আহমদ জয় তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। এ নিয়ে হেফাজত অনুসারীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশের নজরে আসে। এরপর এমাদকে…

Read More

হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষ নিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার করা পুলিশের এএসআই গোলাম রাব্বানীকে প্রত্যাহার করা হয়েছে। তার বক্তব্য ভাইরাল হওয়ার পর রবিবারই (৪ এপ্রিল) তাকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. মুহিদ উদ্দিন জানান, গোলাম রাব্বানীর বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যাহার করে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পেশার বাইরে গিয়ে কেন অপেশাদার আচরণ করেছেন- এটা জানতে কুষ্টিয়ার পুলিশ সুপার ও ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। ফেসবুক লাইভে এসে হেফাজত নেতা মামুনুল হকের প্রশংসা করে গোলাম রাব্বানী বলেন, মামুনুল হক হুজুরের একটি…

Read More

সোনারগাঁওয়ের এক রিসোর্টে দ্বিতীয় স্ত্রীসহ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখার ঘটনার একদিন পর সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এটাকে ‘জনস্বার্থে বদলি’ বলছেন তিনি। গত বছরের ৫ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দর থানা থেকে পুলিশ সুপারের নির্দেশে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব নেন রফিকুল ইসলাম। গত ৩ এপ্রিল হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে যান। পরে সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। এ ঘটনায় রবিবার (৪ এপ্রিল) যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত…

Read More

নব্বই দশকের প্রথম ভাগে উল্কার মতো বলিউডে এসেছিলেন, আবার উল্কার মতোই চলে যান। আজও তার কথা মনে করে চলচ্চিত্র বোদ্ধারা। যার নাম উচ্চারিত হলেই অনেকটা হতাশা ও আক্ষেপ ভেসে উঠে বলিউড পাড়ার লোকজনের চোখে মুখে। যার কথা বলছি তিনি হলেন দিব্যা ওম প্রকাশ ভারতীয়। অর্থাৎ দিব্যা ভারতী। আজ তার ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৩ সালের ৫ এপ্রিল মাত্র ১৯ বছর বয়সে দুনিয়ার মায়া ছেড়ে চলে যান সেই সময়ের অন্যতম আলোচিত এই অভিনেত্রী। বর্তমান প্রজন্মের অনেক তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীরা সেইভাবে নাও চিনতে পারে তাকে। কারণ দিব্যা গত হয়েছে ২৮ বছর আগে। দিব্যা সম্পর্কে জানতে হলে একটু পেছনের দিকে তাকাতে হবে। ১৯৯২ সালে ‘বিশ্বাত্মা’…

Read More