Author: Saizul Amin

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহীন আক্তারের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি ওই আসনে আওয়ামী লীগের সাবেক এমপি আবদুর রহমান বদির স্ত্রী। কয়েক দিন ধরে অসুস্থ বোধ করায় এমপি শাহীন আক্তার গত ৩০ মার্চ করোনার নমুনা পরীক্ষা দেন। পরের দিন তাঁর রিপোর্ট পজিটিভ আসে। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন এমপি শাহীন আক্তারের ছোট ভাই উখিয়ার রাজাপালং ইউপি চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী। জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বর্তমানে এমপি শাহীন আক্তার ঢাকায় তার ন্যাম ভবনের সরকারি বাস ভবনে আছেন। তবে তিনি সুস্থ আছেন। সাবেক এমপি আবদুর রহমান বদি দ্বিতীয় দফায় করোনায় সংক্রমিত হয়ে একটি বেসরকারি…

Read More

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে লকডাউনে শিল্প কলকারখানা শর্তসাপেক্ষ চালু থাকতে পারে। এদিকে, লকডাউনের মধ্যে দেশের অর্থনৈতিক লেনদেনের অন্যতম প্রধান মাধ্যম ব্যাংকখাত কীভাবে চলবে সে বিষয়ে সিদ্ধান্ত আসছে আগামীকাল রবিবার। গণমাধ্যমকে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, লকডাউনের বিষয়টি সরকার ছুটির দিনে ঘোষণা করেছে। আজ সাপ্তাহিক ছুটি থাকায় আগামীকাল রবিবার আমরা সিদ্ধান্ত জানাতে পারবো। কীভাবে ব্যাংক চলবে সে নির্দেশনা আসবে কাল।’ এর আগে শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ভার্চুয়াল ব্রিফিংয়ে সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউনে যাওয়ার বিষয়টি জানান আওয়ামী লীগের সাধারণ…

Read More

অনতিবিলম্বে হেফাজত-জামায়াতকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ও সমমনা ১৩ দল। মসজিদে মাস্ক পরা বাধ্যতামূলক এবং রোজা অবস্থায় টিকা জায়েজ, ইফার এ ফতোয়া অনতিবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তারা। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ও সমমনা ১৩ দলের মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের উচিত অবিলম্বে হেফাজত-জামায়ত নিষিদ্ধ করা। পাশাপাশি সাধারণ মুসলমানদেরও উচিত তাদের বয়কট করা। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা নন বরং তিনি গোটা মুসলিম বিশ্বের নেতা। কাজেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্থানে পৃথিবীর সর্বোচ্চ মসজিদ (১৫০ তলা) নির্মাণ করতে হবে এবং বঙ্গবন্ধু যেখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন সেখানে…

Read More

বড় পর্দায় ছবি মুক্তির আগেই অভিনয়জগতকে বিদায় জানালেন নবাগত চিত্রনায়িকা সুচিস্মিতা মৃদুলা। সম্প্রতি তার অভিনীত ‘বিদ্রোহী’ ছবির ‘আমি যদি ভুল হই’ গান মুক্তির পরই জানা গেল এমন খবর। জানা গেছে, তিন বছর আগে ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ নামে একটি ছবিতে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করেন মৃদুলা। পরে ছবিটির নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী’ রাখা হয়। আগামী ঈদে ছবিটি মুক্তি পাবে। অভিষেকের আগেই অভিনয় ছাড়ার বিষয়ে মৃদুলা একটি গণমাধ্যমকে বলেছেন, পারিবারিক কারণেই মিডিয়া ছাড়ছি। কারণ আমার পরিবার চাইছে না আমি আর মিডিয়ায় কাজ করি। আমার ইচ্ছে ছিল সিনেমায় ভালো কিছু করার। শাকিব ভাইয়ার মতো সুপারস্টারের সঙ্গে কাজের সুযোগও…

Read More

৬২ বছর বয়সী আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ স্পুটনিক ভি এর দ্বিতীয় ডোজ নেয়ার পরও করোনায় আক্রান্ত হলেন। তিনি নিজেই গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর নিশ্চিত করেন। খবর এএফপির। জানা গেছে, জ্বর ও সামান্য মাথাব্যথা হওয়ার পর প্রেসিডেন্ট আলবার্তো কোভিড টেস্ট করান, সেই পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। বর্তমানে সতর্কতার অংশ হিসেবে আইসোলেশনে রয়েছেন তিনি। তবে শারীরিকভাবে ভালো।

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নৈরাজ্য সৃষ্টিতে যুক্ততা ও অপরাধীদের আড়াল করার অপচেষ্টার দুই অপরাধে অপরাধী বিএনপি। শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সাংবাদিকদের সমসাময়িক বিষয়ে প্রশ্নের জবাবে একথা বলেন তথ্যমন্ত্রী। ড. হাছান বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা নৈরাজ্যকারীদের সাথে যুক্ত হয়ে এক অপরাধ করেছেন, আবার এখন সেই অপরাধীদের আড়াল করার অপচেষ্টা করে আরেকটা অপরাধ করছেন-দুই অপরাধেই বিএনপি অপরাধী।’ বিএনপির দায়িত্বহীন রাজনীতি এবং অপরাধীদের লালন-পোষণের কারণেই এই সমস্ত অপশক্তি মাথাচাড়া দেয়ার সুযোগ পায় বরে মন্তব্য করেন তিনি। বিরোধীদলেরও দেশের প্রতি দায়িত্ব আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বিএনপির উদ্দেশে বলেন, ‘আমি অনুরোধ জানাবো,…

Read More

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৫৬৮৩ জনের। একই সময়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৮ জনের। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Read More

মোহাম্মদ সেলিম পাটোয়ারী (স্টাফ রিপোর্টার) : মুক্তি যোদ্ধা মন্তণালয় থেকে অভ্যর্থনা,স্বাধীনতা-২০২১ সালের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশের মুক্তি যুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের জন্য ভারতের যুদ্ধ সেনানিবাসদের সন্মানে হোটেল ইন্টার কন্টিনেন্টাল বলরুম ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন,উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তি যোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ হিসাব অনুমিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এম পি, মহোদয় ও ভারতের অতিথি বৃন্দ।

Read More

দেশে দ্রুত বাড়তে থাকা করোনাভাইরাসের প্রকোপ রোধে অবিলম্বে বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্রসহ যে কোনো ধরনের সমাবেশ বন্ধে সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সবক্ষেত্রেই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেয় তারা। কিন্তু বাস্তবতা হলো, চলছে বইমেলা। বন্ধ হয়নি সামাজিক আচার অনুষ্ঠানও। হাটবাজার, অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্যিক প্রতিষ্ঠান চলছে আগের মতোই। কোথাও বালাই নেই স্বাস্থ্যবিধির। পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা না করেই অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনায় ভোগান্তিতে সাধারণ মানুষ। এ নিয়ে রাজধানীতে ভোগান্তিতে পড়া মানুষের চলছে বিক্ষোভ। এদিকে, দেশে এক দিনে সর্বাধিক করোনা রোগী শনাক্তের আগের দিনের রেকর্ডটিও ভেঙে গেছে গত ২৪ ঘণ্টায়। গত এক দিনে ৬ হাজার ৮৩০ জনের দেহে সংক্রমণ…

Read More

বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চকে বাংলাদেশ ডে ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউচার। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে এক বার্তায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউচার বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে বলে তিনি জানান। একই সঙ্গে ২৬ মার্চকে বাংলাদেশ ডে হিসেবে ঘোষণা দেন।

Read More

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সব বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একযোগে বিজেপিবিরোধী সব নেতাকে চিঠি লিখে মমতা দাবি করেছেন, কেন্দ্রের বিজেপি সরকার স্বৈরাচারী শাসন চালাচ্ছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানছে। অবিজেপি রাজ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হচ্ছে। সময় এসে গিয়েছে বিজেপির এই সংবিধানের উপর আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। এর বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াই করতে হবে। মমতার সেই ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রস্তাবে সাড়া দিলেন পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতি। মমতার চিঠির জবাব দিল কংগ্রেস এবং শিব সেনাও। নন্দীগ্রামের ভোটের ঠিক আগের দিন তৃণমূলনেত্রীর লেখা এই তিন পাতার চিঠি গিয়েছে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী, এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার, ডিএমকে সুপ্রিমো এমকে…

Read More

দেশে দ্রুত বাড়তে থাকা করোনাভাইরাসের প্রকোপ রোধে অবিলম্বে বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্রসহ যে কোনো ধরনের সমাবেশ বন্ধে সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সবক্ষেত্রেই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেয় তারা। কিন্তু বাস্তবতা হলো, চলছে বইমেলা। বন্ধ হয়নি সামাজিক আচার অনুষ্ঠানও। হাটবাজার, অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্যিক প্রতিষ্ঠান চলছে আগের মতোই। কোথাও বালাই নেই স্বাস্থ্যবিধির। পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা না করেই অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনায় ভোগান্তিতে সাধারণ মানুষ। এ নিয়ে রাজধানীতে ভোগান্তিতে পড়া মানুষের চলছে বিক্ষোভ। এদিকে, দেশে এক দিনে সর্বাধিক করোনা রোগী শনাক্তের আগের দিনের রেকর্ডটিও ভেঙে গেছে গত ২৪ ঘণ্টায়। গত এক দিনে ৬ হাজার ৮৩০ জনের দেহে সংক্রমণ…

Read More

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলাকারীর পরিচয় জানা গেছে। বলা হয়েছে, তার নাম নোয়া গ্রিন, বয়স ২৫। এক ফেডারেল সূত্রের বরাতে শনিবার (৩ এপ্রিল) এ খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, গ্রিনের সোশ্যাল মিডিয়া একাউন্ট পর্যালোচনা করে দেখা যায় তিনি চাকরি হারিয়েছেন এবং অসুস্থতায় ভুগছেন। কয়েক সপ্তাহ আগে তিনি পোস্ট করে বলেন, ফেডারেল সরকার তাকে “মাইন্ড কন্ট্রোল” দিয়ে টার্গেট করছে। হামলার দু’ঘণ্টারও কম সময় আগে গ্রিন বেশ কয়েকটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছিলেন। এর মধ্যে কয়েকটি ভিডিও লিংকও রয়েছে। আরও বলা হয়, একটি ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, যুক্তরাষ্ট্রের সরকার কৃষ্ণাঙ্গদের এক নম্বর শত্রু। আরেকটি ইন্সটাগ্রাম পোস্টে গ্রিন লিখেছিলেন, আমি…

Read More

প্রায়ই হেনস্থা করতেন প্রতিবেশী চারজন নারী। প্রতিদিন তা ক্রমশ বাড়তে থাকে। ধীরে ধীরে সেই হেনস্থার মাত্রা সমস্ত সীমা অতিক্রম করে। এতটাই চরম পর্যায়ে পৌঁছে যায় সেই মাত্রা, তা সহ্য করতে না পেরে ফেসবুক পোস্ট করে বিষ পানে আত্মহত্যার চেষ্টা এক যুবক। যদিও পুলিশি তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আগ্রার খাস পুরা এলাকায়। জানা গেছে, যুবকের নাম লাভিশ আগারওয়াল। তিনি পেশায় একজন ইনস্যুরেন্স এজেন্ট। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে চার নারীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন লাভিশ। ওই পোস্টে লাভিশ লেখেন, ‘ওই চারজন আমার নামে ধর্ষণ এবং ইভটিজিংয়ের ভুয়া মামলা…

Read More

মতিঝিলের একটি ট্রাভেল এজেন্সি থেকে দুবাইয়ের টিকিট নেন মিরসরাইয়ের আজাহার উদ্দিন। তিনি ভিজিট ভিসায় দুবাই যেতে চান। যদিও আজাহারের উদ্দেশ্য দুবাই গিয়ে কাজ করা। বাবা ও চাচারা থাকেন সেখানে। টিকিট বিক্রি শেষে এজেন্সির এক কর্মচারী জিজ্ঞেস করেন ‘এয়ারপোর্ট কন্ট্রাক্ট’ হয়েছে কি না। লাগবে না বলে টিকিট নিয়ে তিন দিন পর এয়ারপোর্টে যান আজাহার। কিন্তু বিমানবন্দরে চার ঘণ্টা বসে থেকে বেরিয়ে আসতে হয় তাকে। ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। পাসপোর্টে দেওয়া হয়েছে অফলোড সিল। গত জানুয়ারিতে এসব ঘটনা ঘটলেও ফেব্রুয়ারির শুরুতে ঠিকই দুবাই যান আজাহার ও ছোট ভাই আতাহার। এবার দুই ভাই ২ লাখ টাকার এয়ারপোর্ট কন্ট্রাক্ট করেই গিয়েছিল বিমানবন্দরে।…

Read More

সাম্প্রদায়িকতা শব্দটি পজিটিভ অর্থে ব্যবহার হতো বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শুক্রবার ডয়েচে ভেলের একটি টক শোতে এমন দাবি করেন নুর। টক শোতে নুরুল হক নুর বলেন, ‘সাম্প্রদায়িকতা শব্দটা কিন্তু প্রথম দিকে পজিটিভ অর্থে ব্যবহার করা হতো, বিশেষ করে ১৮২৭ সালে কলকাতার ‘দর্পণ’ পত্রিকায় বলা হয়েছিল, একজন মানুষকে নিয়ে যে, তিনি সাম্প্রদায়িক, পরোপকারী, মন্যুষত্ব, সহনশীল ব্যক্তি ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে তার একটা লেখায় বলেছিলেন, ইউরোপের বিভিন্ন দেশে সৌন্দর্য চর্চা ও সৌন্দর্য পূজা বলিয়া একটা সাম্প্রদায়িক ধুয়া আছে। এখনকার সময়ে ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রদায়িকতা বা সাম্প্রদায়িক বিষয়টা একটা পজিটিভ অর্থে ব্যবহার করা হয়।’ নূরকে থামিয়ে টকশো…

Read More

দেশে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির প্রেক্ষাপটে সোমবার থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বিস্তারিত আসছে…

Read More

আসন্ন রমজানে করোনাপ্রতিরোধী টিকা না-নিলেও ওমরাহ পালন করা যাবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানায়। এর আগে চলতি সপ্তাহের শুরুতে একটি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ১২ এপ্রিল রমজান শুরু হওয়ার আগে হজ ও ওমরাহ-সম্পর্কিত সেবার সবকর্মীকে টিকা নিতে হবে। এতে আরও বলা হয়, যেসব কর্মী টিকা গ্রহণ করেননি, তাদের অবশ্যই করোনায় নেগেটিভ আসার পিসিআর পরীক্ষার ফল দেখাতে হবে এবং প্রতি সপ্তাহে তা নবায়ন করতে হবে।

Read More

ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৬৫ রানে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার অকল্যান্ডে টি-টোয়েন্টি থেকে টি-টেন হয়ে যাওয়া ম্যাচটিতে প্রথম ব্যাট করতে নেমে ১৪১ রান তুলে কিউইরা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ৭৬ রান তুলে টাইগাররা। শেষ ম্যাচের একাদশে ছিলেন না দলের সিনিয়র কয়েকজন খেলোয়াড়। মাংসপেশিতে আঘাত পেয়ে শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। যে কারণে নেতৃত্বের ভার পড়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের কাঁধে। লজ্জাজনক হারের পর ম্যাচ শেষে লিটন দাস বলেন, ‘ব্যাটিং ও ফিল্ডিংয়ে আমরা ভালো করতে পারছি না। এটার মাশুলই গুনতে…

Read More

পুত্রবধূ লারা ট্রাম্প তার ফেসবুকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাতকারের যে ভিডিও পোস্ট করেছিলেন সেটি সরিয়ে নিয়েছে ফেসবুক। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে জানুয়ারি মাসে ট্রাম্পের সমর্থকরা তাণ্ডব চালানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের প্ল্যাটফর্মে ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ ঘোষণা করে। ফক্স নিউজ চ্যানেলের নতুন সংবাদকর্মী লারা ট্রাম্প বেশ কিছু বিষয়ে ট্রাম্পের যে সাক্ষাতকার নিয়েছিলেন, সেটি তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। এরপর ফেসবুক তাকে নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করে দিয়ে যে ইমেল পাঠায় সেটির ছবি তুলে লারা সেটিও পোস্ট করেন। ‘ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওপর জারি করা নিষেধাজ্ঞার আওতায় ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে কোনো কিছু এইসব প্ল্যাটফর্মে পোস্ট করা হলে তা…

Read More