Author: Saizul Amin

রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক কথাবার্তা এবং রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে ইসলামি বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার ভোরে নেত্রকোনা পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অন্যদিকে, মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। এর আগে গত ২৫ মার্চ মতিঝিল এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী মিছিল ও ভাঙচুরের সময় রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছিল পুলিশ। তবে কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া…

Read More

বাংলাদেশে ক্রমেই অবনতি হচ্ছে করোনাভাইরাস পরিস্থিতির। এরই মধ্যে দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গেছে সাড়ে ৭ হাজার। মাঝে কিছুটা কমলেও বাড়ছে মৃত্যুও। তবে এই সংক্রমণ বৃদ্ধির পেছনে করোনার নতুন একটি ধরন বা রূপকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সেটি হচ্ছে এই ভাইরাসের ‘আফ্রিকান রূপ’। সম্প্রতি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এক গবেষণায় জানায়, করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের বেশি সংক্রমণ হচ্ছে। প্রতিষ্ঠানটি জানায়, গত ১৮ থেকে ২৪ মার্চের মধ্যে আইসিডিডিআরবি’র বিজ্ঞানীরা করোনা রোগীদের প্রায় ৫৭টি নমুনার জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করেছেন। এর মধ্যে, ৪৬টি অর্থাৎ ৮০ শতাংশেরও বেশি দক্ষিণ আফ্রিকার করোনা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এর আগের সপ্তাহে ১২ থেকে ১৭ মার্চের মধ্যে আইসিডিডিআর,বি ৯৯টি করোনা…

Read More

বাফুফের অর্থ লোপাটের অভিযোগ নতুন নয়। চলতি বছর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুদান বন্ধ করে দিয়েছে বলে গুঞ্জন ওঠে। ফিফা অনুদান বন্ধ করে দিয়েছে এ খবর চমকে দেওয়ার মতোই। কথা উঠেছে অডিট রিপোর্টে সন্তুষ্ট না হওয়ায় বিশ্ব ফুটবল সংস্থার অভিভাবক ফিফা বাফুফের বাৎসরিক অনুদান বন্ধ করে দিয়েছে। অনুদান হিসেবে প্রতি বছর সাড়ে ৪ লাখ ডলার পেয়ে থাকে ফেডারেশন। যা বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকা। ফুটবল উন্নয়নের কাজে ব্যয় করতে ফিফা এ অনুদান দিয়ে থাকে। তবে কোন কোন খাতে তা ব্যয় হলো তার হিসাব দিতে হয় ফিফার কাছে। হিসাব পাঠালেও ফিফা তাতে সন্তুষ্ট না হয়ে চিঠির…

Read More

শৌচাগারে ঢুকে পুরুষের নগ্ন ভিডিও করা তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ যে কিনা বাংলাদেশকে পৃথিবীর বুকে তুলে ধরবে। এই সব মাথায় গোবর ভরা মেয়েরা কি করে ‘মিস ইউনিভার্স’ হয় ? কোন যোগ্যতায় ? প্রচলিত ধারনাটি হচ্ছে ”Beauty without brain is nothing.” অর্থাৎ সৌন্দর্যের সাথে মেধার সম্মিলন না ঘটলে সেই রূপের কোন অর্থ নেই। ইতিপূর্বে আমরা মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেখেছি কেবল রূপ নয় মেধার জোরও লাগে। শেষ রাউন্ডটিতে মেধারই জয় জয়কার। উদ্যোক্তারা কি ধরেই নিয়েছেন বাংলাদেশের নির্বাচিত সুন্দরীরা ওই পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে না, নাকি অন্য কিছু? এবারের নির্বাচনে অনেক মেধাবী প্রতিশ্রুতিশীল মুখগুলো টপকে যে বিজয়ী হল সে সকলের পূর্ব…

Read More

ঘটনাটি উত্তরাঞ্চলের নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার। সেখানে এক কলেজছাত্রীর (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এক যুবক। সম্পর্ক ঘনিষ্ঠ হতেই মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও ভিডিও চিত্র ধারণ করে ওই প্রেমিক। নিরাপদ জায়গায় সংরক্ষণের জন্য ওই ভিডিও ও ছবি প্রেমিক তার বন্ধুর মোবাইলে দেয়। এবার সুযোগটি কাজে লাগাতে চায় প্রেমিকের সেই বন্ধুও। সেগুলো দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেয় ওই কলেজছাত্রীকে। রাজি না হওয়ায় ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। এরপর উপায় না পেয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান ভুক্তভোগী। পরে তার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনের পৃথক ধারায়…

Read More

এবারের একুশে বইমেলায় মডেল-অভিনেত্রী আশনা হাবিব ভাবনার লেখা ‘গোলাপী জমিন’ ও ‘রাস্তার ধারে গাছটির কোনো ধর্ম ছিল না’ শিরোনামের দুটি বই বেরিয়েছে। সম্প্রতি বইমেলায় গিয়েছিলেন তিনি। বইমেলায় ভাবনার পরে যাওয়ার পোশাক নিয়ে বিতর্ক চলছে। এ দিয়ে বিরক্ত অভিনেত্রী। ফেসবুকে তিনি লিখেছেন, আমার দোষ আমি হাটাকাটা ব্লাউজ পরে বইমেলায় গিয়েছি? সত্যি! আমাদের নানী দাদীরা এখনও হাটাকাটা ব্লাউজ পরে থাকেন। এই ছবিটি সবাই পোস্ট করছে , আমাকে নিয়ে বাজে কথা লিখছে । অশ্লীল বলছে! যারা পোস্ট করে বাজে লিখছে তারা বেশিরভাগ পুরুষ। সব পুরুষ কে খারাপ বলব কি করে? আমার বাবা তো আমাকে কখনো বলে দেয়নি কি পোশাক পরা উচিত? আমি কী…

Read More

১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের সেই জয়ে সবচেয়ে বড় ভূমিকা তিনিই রেখেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বর্তমানে বিসিবির একজন পরিচালক হিসেবে কাজ করছেন তিনি। আসন্ন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের সঙ্গে তিনি থাকছেন ‘টিম লিডার’ হিসেবে। বিসিবিতে সুজন কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। তবুও প্রায়ই সময় ট্রলের শিকার হন তিনি। সে বিষয়ে সাক্ষাতকারে সুজন বলেন, আমি মনে করি যারা এসব (ট্রল) করে তারা একদম অশিক্ষিত। মূলত যারা অশিক্ষিত হয়, যাদের ক্রিকেট জ্ঞান বলতে কিছু নেই; যারা আমাদের চিনে না, আমাদের কাজ সম্মন্ধে জানে না, তারাই এগুলো করে। একজন কাজ করা মানুষের এসব সময় নেই। ট্রল করার…

Read More

ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। এর ফলে ১৮৬ থেকে ১৮৪ নম্বরে উঠে এসেছে লাল-সবুজের দল। ১৮ ফেব্রুয়ারির পর আবার র‌্যাংকিং ঘোষণা করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সবশেষ প্রকাশিত এই র‌্যাংকিংয়ে ১৮৬ নম্বরে ছিল জেমি ডে’র শিষ্যরা। সেখান থেকে দুই ধাপ উন্নতি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। যদিও বাংলাদেশ গত ২৯ মার্চ নেপালের কাছে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে হেরেছে। নেপালের অবস্থানে পরিবর্তন হয়নি। তারা আগের মতোই ১৭১ নম্বরে আছে। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি হলেও পিছিয়েছে ভারত। এক ধাপ নেমে ভারত এখন ১০৫ নম্বরে। অন্যদিকে, শীর্ষ ৬ দেশের অবস্থান অপরিবর্তিত আছে।

Read More

লিগ ওয়ানে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন প্যারিস সেন্ট জার্মেইর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। লিগ দে ফুটবল প্রফেশনাল (এলএফপি) এক ঘোষণায় নেইমারের দুই ম্যাচ নিষিদ্ধের কথা নিশ্চিত করেছে। এই সপ্তাহে লিগ ওয়ানে লিলের কাছে হারের ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্ডার তিয়াগো দিয়ালোকে শেষ মুহূর্তে ধাক্কা দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন নেইমার। পরে তিয়াগো তাকে গালাগাল করে লাল কার্ড দেখেন। দু’জনকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু শাস্তি কমিয়ে তা দুই ম্যাচ করা হয়। গত শনিবার ১-০ গোলে পিএসজিকে হারিয়ে লিল ৩ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান নিশ্চিত করে। ১ পয়েন্ট কম নিয়ে ফরাসি চ্যাম্পিয়নদের পরে তৃতীয় স্থানে মোনাকো। নিষেধাজ্ঞার কারণে নেইমারকে ছাড়াই স্ট্রাসবোর্গের দল সাজাতে…

Read More

২০২১ সালে বাংলাদেশের অর্থনীতি ৫ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিশ্ব অর্থনীতির গতিপ্রকৃতি অনুমান করে ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ শীর্ষক পূর্বাভাস সূচক প্রতিবেদন আজ মঙ্গলবার প্রকাশ করেছে ওয়াশিংটনভিত্তিক দাতা গোষ্ঠীটি। এবার বিশ্বব্যাংকের সঙ্গে সংস্থাটির বসন্তকালীন বৈঠকের আগে আউটলুক প্রতিবেদনটি প্রকাশিত হলো। সেখানে ২০২২ সালে বাংলাদেশের অর্থনীতি আরেকটু শক্তিশালী হয়ে ৭.৫ শতাংশ হারে বাড়তে পারে বলে জানানো হয়। বিশ্বের এক নম্বর অর্থনীতি যুক্তরাষ্ট্র চলতি বছর ৭.১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে বলে আইএমএফ জানিয়েছে। এ ছাড়া, ইউরো জোনে ৩.৩ এবং যুক্তরাজ্যে ৫.৯ শতাংশ প্রবৃদ্ধির আভাস দিয়েছে সংস্থাটি। ২০২১ সালে দক্ষিণ এশিয়ার অপর দুই বড় অর্থনীতি…

Read More

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে মার্কিন সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নীতিগত সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে এক ভিডিওবার্তায় একথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগের জন্য বাংলাদেশকে একটি প্রতিশ্রুতিশীল গন্তব্য অভিহিত করে সেদেশের কোম্পানিগুলোকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও একটি হাই-টেক পার্কে বড় ধরনের বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা আমেরিকান উৎপাদনকারী কোম্পানিগুলোর জন্য শিল্প-কারখানা স্থাপনের সুবিধা প্রদানের লক্ষ্যে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব দিচ্ছি।’ বাংলাদেশ এখন দেশি-বিদেশী বিনিয়োগে আইসিটি শিল্পের জন্য ২৮টি হাই-টেক পার্ক স্থাপন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা মার্কিন কোম্পানিগুলোকে একটি হাই-টেক পার্ক নির্মাণের…

Read More

গত ১০ বছরে দেশে স্বর্ণে বিনিয়োগ ৩৭ শতাংশ বেড়ে ৫৫৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে। বৈদেশিক মূদ্রার রিজার্ভ বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংক ২০১০ সালের ৭ সেপ্টেম্বর আর্ন্তজাতিক মূদ্রা তহবিলের কাছ থেকে ৪০৩ মিলিয়ন ডলারে ১০ মেট্রিক টন স্বর্ণ কেনে। বিশ্বব্যাপী অস্থিরতার কারণে বৈদেশিক মুদ্রার দাম কমা রোধে এই স্বর্ণ ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে স্বর্ণের মজুদ বেড়ে ১৩ দশমিক ৫ টন হয়েছে। আগে বাংলাদেশ ব্যাংকে স্বর্ণের মজুদ ছিল ৩ দশমিক ৫ মেট্রিক টন। স্বর্ণ ক্রয়ের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গর্ভনর ড. আতিউর রহমান বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বহুমুখী ব্যবহারের অংশ হিসেবে ২০১০ সালে ১০ মেট্রিক স্বর্ণ কেনা হয়েছে। তিনি আরও বলেন, বৈদেশিক…

Read More

‘মিসেস শ্রীলঙ্কা’, শ্রীলঙ্কার সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা। গত রবিবার রাজধানী কলম্বোর একটি থিয়েটারে অনুষ্ঠিত হল এর গ্রান্ড ফিনালে। ২০২১ সালের বিজয়ী ঘোষণা করা হয় পুষ্পিকা ডি সিলভাকে। খেতাব অর্জনের পর মঞ্চেই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন তিনি। পুরস্কার মঞ্চে মুকুট নিয়ে টানাটানি শুরু হয়। বিশৃঙ্খলার এক পর্যায়ে মাথায় চোট পান বিউটি কুইন পুষ্পিকা ডি সিলভা। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, ঘোষণার কয়েক মুহূর্ত পরে ২০১৯ সালের বিজয়ী ক্যারোলিন জুরি তার মুকুটটি ছিনিয়ে নেন। ক্যারোলিন দাবি করেন, ডি সিলভা আসলে ডিভোর্সপ্রাপ্ত। তিনি এই খেতাবের যোগ্য নন। জুরি বলেন, ‘ইতোমধ্যেই বিয়ে হয়েছে এবং বিচ্ছেদ হয়েছে এমন নারীরা নিয়ম অনুযায়ী এ খেতাব পেতে পারেন…

Read More

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ফিলিপাইনের লুজন দ্বীপের কাভিতে লকডাউন জারি করেছে প্রাদেশিক সরকার কর্তৃপক্ষ। এ জন্য সন্ধ্যা ৬টার পর লোকজনকে বাড়িতে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, লকডাউন না মানায় ফিলিপাইনে ড্যারেন মানাওগ পেনারেদন্দো নামে এক যুবককে ৩০০ বার উঠবস করিয়ে শাস্তি দিয়েছে দেশটির পুলিশ। এরই জের ধরে পরদিন ২৮ বছর বয়সী সেই যুবকের মৃত্যু হয়। কাভি প্রদেশের ট্রিয়াস শহরের এ ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমের খবর উঠে এসেছে। ড্যারেনের মৃত্যুর ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন ট্রিয়াস শহরের পুলিশ প্রধান মার্লো সোলেরো। আদ্রিয়ান লুসেনা নামে তার এক আত্মীয় ড্যারেনের মৃত্যুর সংবাদ জানিয়ে তার ফেসবুকে পোস্ট দিলে বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উঠে আসে। স্থানীয়…

Read More

লকডাউনের প্রথম দু’দিন রাজধানীর সড়কে গণপরিবহন চলাচল নিষিদ্ধ ছিল। এরপর মানুষের দুর্ভোগ বিবেচনায় সকাল-সন্ধ্যা চলাচলের অনুমতি দেয় সরকার। বুধবার থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। এদিকে, বুধবার সকালে রাস্তায় নেমেই রাজধানীর নিউমার্কেট সংলগ্ন রাস্তায় একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে ওই অটোরিকশার চালক গোলাম মোস্তফা (৬০) নিহত হয়েছেন। সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিএনজিচালককে হাসপাতালে নিয়ে আসা পথচারী শিপু হালদার জানান, নিউমার্কেট সংলগ্ন রাস্তায় আজিমপুরগামী ঠিকানা পরিবহনের একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি উল্টে যায় ও চালক আহত হয়। সিএনজির চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক সোয়া ৮টার দিকে…

Read More

সুয়েজ খালের প্রস্থ আরও বাড়ানোর পরিকল্পনা করছে সুয়েজ খাল কর্তৃপক্ষ। মঙ্গলবার কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা রাবি জানান, দক্ষিণের যে পাশে এভার গিভেন জাহাজটি আটকে পড়েছিল সেখানকার প্রস্থ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। চেয়ারম্যান জানান, নতুন ক্রেনেরও ব্যবস্থা করা হচ্ছে, যেটি ৮২০ ফুট উচ্চতায় কাজ করতে পারে। এছাড়া আরো দুই থেকে তিনটি টাগবোট আনারও চিন্তা করা হচ্ছে। তিনি জানান, নীরবে এ বিষয়ে কাজ করা হচ্ছে। গত ২৩ মার্চ প্রচণ্ড ঝড়ে এভার গিভেন জাহাজটি আটকে যায়। এর ফলে শত শত জাহাজের জট সৃষ্টি হয় যাতে বৈশ্বিক বাণিজ্যে ব্যাপক ক্ষতি হয়। জাহাজ আটকে যাওয়ার তদন্ত চলছে। চেয়ারম্যান জানান, এরই মধ্যে জাহাজের রেকর্ডার থেকে তথ্য…

Read More

করোনার টিকাকরণ নিয়ে সব দেশই মোটামুটি একটা পর্যায়ে এসে পৌঁছেছে। কিন্তু এরই মধ্যে আমেরিকায় দেখা দিয়েছে ভিন্ন ধরনের আশঙ্কা। সে দেশের প্রশাসন মনে করছে, নতুন করে যে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, এর জেরে সব চেয়ে বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কা সে দেশের তরুণ প্রজন্মের। এমনিতে দ্রুত গতিতে টিকাকরণ চলছে আমেরিকায়। এ নিয়ে যথেষ্ট সন্তুষ্টও দেশটির প্রশাসন। কিন্তু এখন বিশেষজ্ঞদের আশঙ্কা, নতুন এই অতি সংক্রামক স্ট্রেনটির ধাক্কায় ফের নতুন করে একটা বড় আকারের সংক্রমণ-ঢেউ আছড়ে পড়তে পারে সেখানে। দেশবাসীর যে অংশ এখনও টিকা পায়নি তার বেশির ভাগই দেশের তরুণ প্রজন্ম। ফলে নতুন স্ট্রেন থেকে সব চেয়ে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা থাকছে তাদেরই। মার্কিন করোনা…

Read More

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও সাহিত্যিক আবুল হায়াত। বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হওয়াই হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন এই অভিনেতা। তবে এ অভিনেতাকে থাকতে হবে আইসোলেশনে। মঙ্গলবার চিকিৎসকেরা প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে ছাড়পত্র দিয়েছেন আবুল হায়াতকে। সেগুলো বাসাতেই ঠিকঠাকভাবে খেলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। আবুল হায়াত জানান, তার করোনা নেগেটিভ ফলাফল এখনো আসেনি। চিকিৎসকের পরামর্শে বাড়ি ফিরলেও থাকবেন আইসোলেটেড হয়ে। আইসোলেশনে থাকবেন নেগেটিভ ফল পাওয়া পর্যন্ত। সঙ্গে চলবে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ সেবন ও স্বাস্থ্যবিধি পালন। গত বুধবার করোনা শনাক্তের পর আবুল হায়াতকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তাকে দুই দফায় দেয়া প্লাজমা। বর্তমানে শরীরে…

Read More

করোনা মহামারি সংক্রমণ রোধে আসন্ন রমজান মাসে কোনো মসজিদে ইফতার ও সাহরি আয়োজন করা যাবে না বলে জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (৬ এপ্রিল) দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ’র। শায়খ আবদুল লতিফ আল শেখ বিবৃতিতে জানান, রমজানের নির্দিষ্ট দিনে মসজিদে অবস্থান করে ইতিকাফ পালনও স্থগিত করা হয়েছে। এছাড়া রাতের বেলা মসজিদে অনুষ্ঠিত তারাবিহ নামাজ ও কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজসহ সংশ্লিষ্ট বিষয়ে শিগগির জানিয়ে দেওয়া হবে। সৌদির পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদ এক বিবৃতিতে জানায়, মক্কার পবিত্র মসজিদুল হারামে দৈনিক ৫০ হাজার ওমরাহ যাত্রী ও এক লাখ মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন করা হয়েছে। পবিত্র…

Read More

মাত্র ১০ মিনিটের গরম বাতাসে লণ্ডভণ্ড করে দিয়েছে কৃষক হাদিসের জীবন। মাত্র ১০ মিনিটের গরম বাতাস তার ৯ একর জমির ধান পুরোটাই জ্বলে গেছে। কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি গ্রামের কৃষক হাদিস মিয়া জানান, তিনি মহাজনের কাছ থেকে প্রতি হাজারে ৫০০ টাকা সুদে দেড় লাখ টাকা ঋণ নিয়ে ৯ একর জমিতে বোরো আবাদ করেছিলেন। রবিবার বিকালে জমিতে গিয়ে ফলন ভালো দেখে খুশিতে মন ভরে গিয়েছিল। কিন্তু রাতের ১০ মিনিটের গরম ঝড়ে তার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। সোমবার সকালে জমিতে গিয়ে দেখেন সব শেষ হয়ে গেছে। শুধু হাদিস মিয়ারই নয়, রায়টুটির তলার হাওরের আব্দুল লতিফের ৩০ কাঠা জমি, লাহুত মিলকির তিন…

Read More