Author: Saizul Amin

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন জলবায়ু পরিবর্তন কূটনীতিতে নতুন গতি সঞ্চার করবে। তিনি বলেন, ‘প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা জলবায়ু কূটনীতির ক্ষেত্রে নতুন গতির সঞ্চার করবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ বিকেলে গণভবনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু সংক্রান্ত বিশেষ দূত জন কেরি সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী একথা বলেন। বৈঠকৈর পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

Read More

মিয়ানমারে সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে শুক্রবার রাতভর অভিযান ও শনিবার সকালে নির্বিচারে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ৬০ জন মারা গেছেন। খবর আল-জাজিরার। ভুক্তভোগী পরিবার বা স্থানীয়রা নিহত সবার মরদেহ সংগ্রহ করতে পারেনি। মরদেহগুলো বেশিরভাগই নিরাপত্তা বাহিনী নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের দমনে জান্তা বাহিনী বন্দুকের পাশাপাশি মেশিনগানের গুলি, গ্রেনেড এবং মর্টারের ব্যবহার করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এক প্রত্যক্ষদর্শী বলেন, আমাদের এলাকার লোকজন জানত ওরা আসবে এবং এর জন্য রাতভর অপেক্ষা করছিল। সেনারা ভারী অস্ত্র ব্যবহার করেছে। এমনকি আমরা মর্টার শেলও পেয়েছি। মেশিরগান থেকে প্রচুর গুলি করা হয়েছে। তাজা গুলির পাশাপাশি সেনারা গ্রেনেড লঞ্চার ব্যবহার করছিল বলা হচ্ছে। এর…

Read More

রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আধুনিক তুরস্কের সবচেয়ে শক্তিশালী নেতা। সমর্থকরা তাকে দেশের রক্ষাকর্তা হিসেবে দেখে থাকেন। তবে তাকে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ‘স্বৈরশাসক’ হিসেবে আখ্যা দিয়েছেন। বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনকে তুরস্কে অবমাননা করার অভিযোগ এনে তার বিরুদ্ধে এরূপ মন্তব্য করেন তিনি। খবর আল-জাজিরার। মঙ্গলবার লিয়েন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে ছিল মাত্র দু’টি চেয়ার। একটিতে বসলেন এরদোয়ান এবং অন্যটিতে মিশেল। ভন ডার লিয়েনকে যথারীতি দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তুরস্কের সরকারি ছবিগুলোতে অবশ্য তাকে একটি সোফায় বসে থাকতে দেখা গিয়েছিল। ইতালির প্রেসিডেন্ট মারিও দ্রাঘি বুধবার বলেন, ‘ভন ডার লিয়েনকে যে ভীষণ…

Read More

চতুর্থ দফার ভোটের শুরু থেকেই উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারের শীতলকুচি। গুলিতে প্রাণ গেল এক যুবকের। এ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের রূপ নেয় পাঠানটুলি এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী নামানো হয়। এ ঘটনা প্রকাশ্যে আসতেই কমিশনের পক্ষ থেকে রিটার্নিং অফিসারকে  ফোন করা হয়। বিজেপি কর্মীদের দাবি, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শনিবার সকালে ভোট দিতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছিল তাদের। এ নিয়ে একাধিক বুথে অশান্তি হয়। বিজেপির অভিযোগ, পাঠানটুলির ৮৫ নম্বর বুথ থেকে বলপূর্বক বিজেপির এজেন্ট আনন্দ বর্মনকে বের করে দেয় তৃণমূল। এরপরই তাকে লক্ষ করে গুলি চালানো হয়। বোমাবাজিও করা হয় ওই বুথের সামনে। এ ঘটনাকে কেন্দ্র করে…

Read More

বাংলাদেশে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণের হার ও মৃত্যু বেড়ে গেছে। এ অবস্থায় বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সর্বোচ্চ মাত্রায় (৪ মাত্রা) সতর্ক করা হয়েছে। বাংলাদেশে সব ধরনের ভ্রমণ বাতিল করতে বলা হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) তাদের ওয়েবসাইটে বলেছে, বাংলাশের বর্তমান করোনা পরিস্থিতিতে টিকাগ্রহণকারীরাও সুরক্ষিত নন। দেশটিতে করোনার ভ্যারিয়েন্ট ভয়াবহ রূপ নিয়েছে। সিডিসি বলেছে, একান্তই বাংলাদেশে ভ্রমণ করতে হলে ভ্রমণের আগে অবশ্যই টিকা কোর্স সম্পন্ন করতে হবে। মাস্ক পরতে হবে ও ছয় ফুট শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি জনসমাগমও এড়িয়ে চলতে হবে। বারবার হাত ধোয়ার নিয়ম অবশ্যই মানতে হবে।

Read More

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে ক্ষমতা দখল করে নেয় দেশটির সামরিক বাহিনী। গ্রেফতার করা হয় ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চি ও দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টকে। এরপর সামরিক সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে দেশটির জনগণ। দমন-নিপীড়ন শুরু করে সামরিক বাহিনী। এমনকি গুলি করে পাখির মত মানুষ হত্যা শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। সামরিক সরকারের দমনপীড়নের ফলে মিয়ানমার থেকে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যেতে থাকে দেশটির নাগরিকরা। দিন দিন ভারতে পালানো মানুষের সারি দীর্ঘ হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলোর বহু লোক ভারতে ঢুকে শরণার্থী হিসেবে আশ্রয় চাইছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব কথা বলা হয়েছে। তৃতীয়বারের চেষ্টায় ভারতে ঢুকেছেন ৪২ বছর বয়সী মিয়ানমারের…

Read More

ভারতের সুপ্রিম কোর্ট বলেছেন, ১৮ বছরের বেশি বয়সী যে কোনো ভারতীয় নাগরিক নিজের ইচ্ছেমতো ধর্ম গ্রহণ করতে পারেন। দেশটির সংবিধানে সেই অধিকার দেওয়া রয়েছে। অশ্বিন উপাধ্যায় নামে আইনজীবীর আবেদনের জবাবে শুক্রবার ভারতের উচ্চ আদালত এ মন্তব্য করে। এ বিষয়ে ‘এমন ক্ষতিকর’ পিটিশন করায় ভর্ৎসনাও করেছেন আদালত।  খবর দ্য হিন্দুর। অশ্বিনের আবেদন ছিল, ভারতের বিভিন্ন স্থানে যে ধর্মান্তরকরণ চলছে, সর্বোচ্চ আদালত তা বন্ধ করার জন্য কেন্দ্র ও রাজ্যগুলোকে নির্দেশ দিক। বিচারপতি আর এফ নরিম্যান, বি আর গাভাই ও ঋষিকেশ রায়কে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ সংবিধান বিরোধী এই আবেদন পেশ করার জন্য অশ্বিনের অ্যাডভোকেট গোপাল শঙ্কর নারায়ণকে রীতিমতো কঠোরভাবে ভর্ৎসনা করে।…

Read More

ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করায় নিজেদের এমপিকেও ছাড়ল না ইসরায়েলি পুলিশ। পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের জমি অধিগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ায় ওই এমপি-কে বেদম পিটুনি দিয়েছে ইসরায়েলি পুলিশ। গত শুক্রবার তাকে মারধরের ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। বার্তা সংস্থার এপির তথ্যমতে, ভুক্তভোগীর নাম ওফার কাসিফ। তিনি ইসরায়েলি সংসদ নেসেটে আরব দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’-এর একমাত্র ইহুদি সদস্য। ভিডিওতে দেখা যায়, কাসিফকে পুলিশ ঘুষি মারছে, ঘাড় চেপে ধরছে, মাটিতে টেনেহিচড়ে নিয়ে যাচ্ছে। একপর্যায়ে পুলিশের এক কমকর্তা এ সংসদ সদস্যের বুকে হাটুচেপেও বসেন। পিটুনিতে এমপি কাসিফের চোখ ফুলে ওঠে, শার্ট ছিড়ে ছিন্নভিন্ন হয়ে যায়।জয়েন্ট লিস্টের আরেক এমপি আহমদ তিবি এ ঘটনাকে ‘নির্দয় হামলা’ উল্লেখ…

Read More

উদ্ভাবনের শেষ নেই স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের। ইলন মাস্ক গত বেফ্রুয়ারিতে জানিয়েছিলেন, এবার মানুষের মস্তিষ্কে নয়, বরং বানরের মস্তিষ্কের কলকবজা নিয়ে কাজ করবেন। এতে সরাসরি বানরের মস্তিষ্ক থেকে ভিডিও গেম খেলা যাবে বলে তিনি জানিয়েছিলেন। এতে করে হাত-পা ছোড়াছুড়ির আর প্রয়োজন হবে না। নিউরালিংক করপোরেশন এর আগে দুটি প্রাণীর মস্তিষ্কে পয়সা আকারের তারহীন সেন্সর যুক্ত করেছিল বলে জানিয়েছিল। অবশেষে ইলন মাস্কের সেই ইচ্ছা পূরণ হলো। সত্যি সত্যিই বানরের গেম খেলার একটি ভিডিও প্রকাশ করলেন তিনি। ভিডিওটি প্রকাশ করেছে ইলন মাস্কের নিউরোটেকনোলজি সংস্থা নিউরালিংক। এই প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো এমন একটি ইন্টারফেস তৈরি করা, যা মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে জুড়ে দেয়। প্রায়…

Read More

দেশের সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় অন্তত দুই সপ্তাহের পূর্ণ লকডাউনের সুপারিশ করেছে কোভিড-১৯ মোকাবিলায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পরামর্শক কমিটি। গত বুধবার রাতে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ৩০তম সভায় এই সুপারিশ করা হয়। বিজ্ঞপ্তিতে সুপারিশ প্রসঙ্গে বলা হয়েছে, ‘অন্তত দুই সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন ছাড়া করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা যাবে না। বিশেষ করে সিটি করপোরেশন এবং পৌরসভা এলাকায় দুই সপ্তাহ পূর্ণ লকডাউন রাখতে হবে। দুই সপ্তাহ পর সংক্রমণ হার বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।’ এতে আরও বলা হয়, ‘সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জনস্বাস্থ্য সম্পর্কিত…

Read More

স্ত্রীকে খুশি করতে প্রয়োজনীয় ক্ষেত্রে সীমিত পরিসরে সত্যকে গোপন করার অবকাশ রয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীসহ অবরুদ্ধ হওয়ার ঘটনাসহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিতে আজ ফেসবুক লাইভে এসে এ মন্তব্য করেন তিনি। মামুনুল হক এদিন আরও বলেন, আমি একাধিক বিয়ে করেছি। ইসলামি শরিয়ত অনুযায়ী ও বাংলাদেশের আইনে একাধিক বিয়ের ক্ষেত্রে কোনো বাধা নেই। একজন পুরুষ চারটি বিয়ে করতে পারেন। চারটি বিয়ে করলে কার কী? তিনি বলেন, আমি সেদিন নারায়নগঞ্জের রয়াল রিসোর্টে যে ঘটনা ঘটেছে সেটি নিয়ে প্রশ্ন করা হয়েছে যে আমি কেন এই পরিস্তিতিতে রিসোর্টে…

Read More

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ইসলামে চারটি বিয়ের অনুমোদন দেয়া হয়েছে। দেশের আইনেও একাধিক বিয়েতে বাধা নেই। কাজেই আমি দ্বিতীয় বিয়ে করেছি এতে কার কী? সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিতে আজ ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন তিনি। ফেসবুক লাইভে মামুনুল হক বলেন, যদি আমি স্ত্রীদের কোনো অধিকার থেকে বঞ্চিত করে থাকি, তবে আমার বিরুদ্ধে আমার পরিবার অভিযোগ দিতে পারে। কিন্তু আজ পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে আমার পরিবার কোনো বিষয়ে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়েছে? তিনি বলেন, আমার স্ত্রীর সঙ্গে আমি কি কথা বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার ব্যক্তিগত…

Read More

রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সংকটের সমাধান না হলে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে অন্য ডি-৮ রাষ্ট্র ও সরকারপ্রধানরাও ভার্চ্যুয়াল মাধ্যমে শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা-বাণিজ্য, যুব উন্নয়ন, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে ডি-৮ সদস্য দেশগুলোকে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এসময় রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারকে চাপ দেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবশক্তিকে কাজে লাগানো, তথ্যপ্রযুক্তি সম্ভবনার পূর্ণ ব্যবহার, প্রয়োজনীয় আইনি, প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত কাঠামো তৈরি, কানেকটিভিটি বাড়ানো, ডি-৮ সদস্য দেশগুলোর…

Read More

লন্ডনে মিয়ানমারের রাষ্ট্রদূতকে দূতাবাস থেকে বের করে দেওয়ার পর বুধবার তিনি ভবনের বাইরে রাস্তায় তার গাড়িতে রাত কাটিয়েছেন। জ জোয়া মিন বলেছেন, দূতাবাসে কর্মরত লোকজনকে ভবন ছেড়ে চলে যাওয়ার আদেশ দেন মিয়ানমারের মিলিটারি অ্যাটাশে এবং দেশটির রাষ্ট্রদূতের পদ থেকেও তাকে বরখাস্ত করা হয়েছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব দূতাবাস থেকে “জোরপূর্বক বের করে” দেওয়ার এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তবে রাষ্ট্রদূত পরিবর্তনের এই সিদ্ধান্তকে লন্ডন মেনে নিয়েছে। পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে জ জোয়া মিন সেনা অভ্যুত্থানের সমালোচনা করে অং সান সু চির মুক্তির দাবি জানিয়ে আসছিলেন। সেসময় তিনি বলেন, মিয়ানমার বিভক্ত হয়ে পড়েছে এবং দেশটিতে গৃহযুদ্ধ শুরু…

Read More

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় বক্ষব্যাধিসহ বিভিন্ন হাসপাতালে আরো ৭০০ থেকে ৮০০ বেড বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিজ দপ্তরের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্বাস্থ্যসচিব বলেন, আমার আজ মাত্র তৃতীয় দিন। গতকাল সারাদিন আমাদের মিটিং ছিল। সেদিন উত্তর সিটি করপোরেশনে এক হাজার ২৫০ বেডের হাসপাতাল, সেখানে প্রায় ২৫০ আইসিইউ থাকবে। এটা অচিরেই উদ্বোধন হবে। কিছুক্ষণ আগে আমি হৃদরোগ ইনস্টিটিউটে গেছি, সেখানে আরও ২০০ বেড শুরু হবে। আমরা পর্যায়ক্রমে বক্ষব্যাধি হাসপাতালসহ অন্য স্থানে ৭০০০ থেকে ৮০০ বেড বাড়ানোর চেষ্টা…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যেকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন। মানুষের জীবন-জীবিকা চলতে হবে, মানুষকে আমরা কষ্ট দিতে পারি না। কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা একান্তভাবে অপরিহার্য। সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করবেন এবং প্রত্যেকে যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সেদিকে খেয়াল রাখবেন। মাস্ক পরা এটি একান্তভাবে দরকার। অফিস-আদালত বা জনসমাগম থেকে ফিরে অবশ্যই গরম পানির ভাপটা নেবেন। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিসিএস কর্মকর্তাদের ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস এখন একটা মহামারি আকারে দেখা দিয়েছে। আমরাও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি। আমরা তাৎক্ষণিক কিছু ব্যবস্থা নিলেও হয়তো ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ…

Read More

করোনা সংক্রমণ রোধে বারবার সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার মাখা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অথচ খোদ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ময়লা-আবর্জনায় বীভৎস চিত্র। ওয়ার্ডের মেঝেতে রক্তের দাগ। যেখানে-সেখানে ময়লার স্তুপ। বাথরুম টয়লেটও ব্যবহার অনুপযোগী। এতে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ার উপক্রম হয়েছে। আবার করোনা ওয়ার্ডের যাবতীয় বর্জ্য ফেলানো হচ্ছে হাসপাতালের সামনে উন্মুক্ত স্থানে। এতে করোনা জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন রোগীর স্বজনরা। যদিও করোনা ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন করার প্রয়োজনীয় লোকবল নেই বলে অজুহাত দিচ্ছেন সংশ্লিষ্টরা। শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে প্রবেশের সময় ডানপাশে দেখা যায় উন্মুক্ত বর্জ্য। করোনা ওয়ার্ডের যাবতীয় বর্জ্য ফেলানো হচ্ছে সেখানে। রোদে শুকিয়ে…

Read More

ছোটবেলায় এই তেল বেশ পছন্দ করতাম। তখন নারকেল তেলের বিজ্ঞাপন বলতে এই ব্রান্ডকেই বুঝতাম। অবশেষে সেই তেলেরই শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হলাম। ভাবতেই ভালো লাগছে ছোটবেলায় যেটার ভক্ত ছিলাম, এখন তারই শুভেচ্ছা দূত। এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সম্প্রতি লালবাগ হাঁস মার্কা গন্ধরাজ নারিকেল তেলের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই লাস্যময়ী। এই পণ্যের যাবতীয় প্রমোশনাল ইভেন্ট ও বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। উল্লেখ্য, ঢাকাই ছবির আলোচিত এই নায়িকাকে চলচ্চিত্রের ব্যস্ততার পাশাপাশি বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্যের ব্র্যান্ড এম্বাসেডর হতে দেখা যায়। বর্তমানে তিনি বেশ কয়েকটি ছবির কাজে ব্যস্ত। এছাড়াও পরী অভিনীত একাধিক ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।…

Read More

চীন আবারও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়টিকে স্বাগত জানিয়ে ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পরমাণু সমঝোতার ব্যাপারে মার্কিন সরকারের নীতির তীব্র সমালোচনা করে কোন পূর্বশর্ত ছাড়াই ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণেই বর্তমান সংকট সৃষ্টি হয়েছে। তাই যুক্তরাষ্ট্রকে অবশ্যই কোন শর্ত ছাড়াই পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে এবং ইরানের বিরুদ্ধে আরোপিত সমস্ত বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সময় যুক্তরাষ্ট্রের প্রতি এ আহ্বান জানালো যখন…

Read More

করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঁচজন মারা গেছেন। বুধবার রাতে বিভিন্ন সময়ে তারা মারা যান বলে জানিয়েছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। মৃতরা হলেন- আবুল হোসেন (৫০), মিলন (৬৬), আবদুল কুদ্দুস (৭৩), আবদুল মালেক (৬৮) ও শরিফুল ইসলাম (৭২)। এদের মধ্যে একজন আইসিইউতে মারা যান। অন্য চারজন মারা যান হাসপাতালের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ড দুটি করোনা রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত। ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, করোনা পজিটিভ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে আছেন আটজন। এছাড়াও করোনা উপসর্গ আছে ৩৯ জনের।

Read More