মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের ক্ষেতলালে র্যাবের অভিযানে ৩শত দুই’ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আরিফুল ইসলাম (৩২), নামে এক যুবককে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি) সকাল ১১ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে ক্ষেতলাল থানাধীন মাঝিয়াস্থল এলাকা থেকে তাকে আটক করা হয়। আরিফুল ইসলাম উপজেলা মাঝিয়াস্থল এলাকার মো: আনিছুর ইসলামের ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল গতকাল দিবাগত রাতে ক্ষেতলাল উপজেলা মাঝিয়াস্থল এলাকা থেকে ৩০২ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ অভিযুক্ত মাদক কারবারিকে আটক করে। পরে তার বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি)…
Author: Saizul Amin
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বৈমাত্রেয় ভাই ও বোন কর্তৃক পৈত্রিক সম্পত্তি আত্নসাতের পাঁয়তারার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে অন্য আরেক এক ভাই সুমন আলী মন্ডল। ৩১ জানুয়ারী বুধবার দুপুরে নিজ বাড়ীতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সুমন আলী মন্ডল (২৫) উপজেলায় ধরন্জী গ্রামের মৃত রোস্তম আলী মন্ডল ও মোছাঃ মঞ্জুয়ারা বেগমের একমাত্র পুত্র। সুমন লিখিত বক্তব্যে বলেন, আমার বাবা রোস্তম আলী মন্ডল প্রায় ২৫ বছর পূর্বে আমার মা মোছাঃ মঞ্জুয়ারা বেগমকে বিবাহ করে ঘর সংসার করতে থাকেন । এই সময়ে আমার বাবার ঔরসে আমি জম্ম গ্রহন করি। আমার বয়স যখন ৩/৪ বছর তখন দাম্পত্য কলহে আমার মায়ের…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবনসহ ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। অন্যদিকে মাদক মামলায় অপর একজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ ১ লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জাইবর আলীর ছেলে সোহাগ, মৃত তৈমুদ্দিনের ছেলে রায়হান, নিজাম উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম ও লোকমানের ছেলে হারুনুর রশীদ। এর মধ্যে হারুনুর রশীদ পলাতক রয়েছেন। এছাড়া মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত সুজন সরদার একই উপজেলার গোপালপুর গ্রামের সোলাইমান সরদারের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাটের খনজনপুর এলাকার বাদল প্রামাণিকের ছেলে…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে তৃণমূল নেতাকর্মীদের সাথে জয়পুরহাটের পাঁচবিবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের তৃণমূল নেতা কর্মীদের আয়োজনে শনিবার দুপুরে ঐতিহাসিক পাথরঘাটা ময়দানে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পাঁচবিবি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। পৌর কাউন্সিলর মোশাইদ আল আমিন সাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মনিরুল শহীদ মন্ডল মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে পশ্চিম আলীপুর নুরানি হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং মাদরাসার উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ তাহমিনা বেগম। বুধবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুরে গণ-সংবর্ধনার অনুষ্ঠান শেষে এই মাদরাসার উদ্বোধন করা হয়। পশ্চিম আলীপুর নুরানি হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং মাদরাসার প্রতিষ্ঠাতা বজলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামন শাহীন, মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জামান মিয়া, পূর্ব এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান নেয়ামুল আকন, পূর্ব এনায়েতনগর আওয়ামীলীগের সভাপতি বি এম খলিলুর রহমান, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সালাম সরদার, পূর্ব এনায়েতনগর সাবেক চেয়ারম্যান রেহেনা বেগম, স্থানীয়…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ তাহমিনা বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাফ হোসেন কিরনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোসাঃ তাহমিনা বেগম। এসময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামন শাহীন, কালকিনি পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ এনায়েত হোসেন, সাবেক আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন, কালকিনি উপজেলা মৎসজীবীলীগের শাহাদাত…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ তাহমিনা বেগমকে গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার ফাসিয়াতলা বাজারে সর্বস্তরের জনসাধারনের উদ্যোগে এ গণ-সংবর্ধনার আয়োজন করা হয়। আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোসাঃ তাহমিনা বেগম। এসময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামন শাহীন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ এনায়েত হোসেন, আওয়ামীলীগ নেতা মসিউর রহমান সবুজ, আলীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার স্থানীয় এনজিও সংস্থা বন্ধন এর উদ্যোগে ৩ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । মঙ্গলবার দুপুরে বন্ধনের আয়োজনে মাতাইশ মঞ্জিল প্রধান কার্যালয় চত্ত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে সংস্থার সভাপতি মাজেদুর রহমান প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু। বন্ধন-১৫ এর পরিচাল শফিকুল আলম চৌধুরী বিপ্লবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন, বন্ধন এর নির্বাহী পরিচালক শেফায়েতুল ইসরাম স্বপন, পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুল, পৌর কাউন্সিলর আরিফ রাব্বানী…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি হাটের ইজারা সংক্রান্ত বিষয় নিয়ে তথা কথিত নাগরিক কমিটির নামে একটি মহল লিফলেট বিতরন সহ মিটিং করে মিথ্যা তথ্য উপস্থাপন করে জনমনে বিভ্রান্ত সৃষ্টি ও মান ক্ষুন্ন করায় অভিযোগ করেছেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব । ২৩ জানুয়ারী মঙ্গলবার বেলা ১১ টায় পৌর কার্যালয়ে স্হানীয় সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য তিনি অভিযোগ করেন। তিনি বলেন, হাট ইজারা সরকারী নীতিমালার সকল বিধি-বিধান, নিয়ম কানুন মেনে পৌর পরিষদের সাধারন সভার অনুমোদনে ১৯৩১ বাংলা সনে বালিঘাটা হাট-ইজারা প্রদান করা হয়েছে। তথা কথিত নাগরিক কমিটির পাঁচ কোটির গল্প একটি নিছক অপপ্রচার । জয়পুরহাট সহ আশে পাশের বিভিন্ন…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া বিওপি’র সীমান্ত সংলগ্ন গ্রামের অসহায় দরিদ্র ২শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পত্নীতলা ১৪ ব্যাটালিয়ান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করেন পত্নীতলা-১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হামিদ উদ্দিন। এ সময় পত্নীতলা ১৪ ব্যালিয়নের উপ অধিনায়ক মেজর শাফায়েত জামিল অর্নব, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মায়ের আঁচল পত্রিকার সম্পাদক এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামূনুর রশিদ মিল্টন, কড়িয়া বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মহিদুল ইসলাম সহ বিজিবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। চলতি মাসের শেষের দিকে নির্বাচন কমিশন নির্বাচনী তফশিল ঘোষনা করতে পারে গণ মাধ্যমে এমন সংবাদ প্রচারের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন প্রত্যাশীরা ছুটে চলেছেন গ্রাম গঞ্জের হাট বাজারে। সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় সহ জানান দিচ্ছেন নিজের প্রার্থীতার বিষয়েও। এ বিষয়ে প্রচারে নতুন মাত্রা যোগ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। পরিচিতি প্রচারনায় নানা চিত্র শোভা পাচ্ছে এখন ফেসবুক পেজে। গণসংযোগের পাশাপাশি কয়েকজন প্রার্থী করছেন সীমিত আকারে মোটরসাইকেল শোভাযাত্রা ও পোস্টার আর লিফলেট বিতরণ। এ ক্ষেত্রে আওয়ামীলীগ ঘরানার…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার সুগারমিল এলাকায় তাস খেলা চলাকালীন অভিযান চালিয়ের ৬ জুয়ারীকে আটক করেছে র্যাব। সোমবার রাতে তাদের আটক করা হয়। সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। আটক ব্যক্তিরা হলো জয়পুরহাট সদর উপজেলার শান্তিনগর এলাকার মৃত আব্দুল মজিদের পুত্র রেজাউল করিম (৬০), একই এলাকার মৃত রোফা সরদারের পুত্র আলম সরদার (৫৬), মৃত হোসেন আলীর পুত্র হিপলু (৫২), মৃত বছির উদ্দিনের পুত্র নুর ইসলাম (৬০), মৃত গোলজার হোসেনের পুত্র ফারুক হোসেন (৫৫) ও মৃত মতিয়ার রহমানের পুত্র রানু শফি (৫৬)। র্যাব জানায়, তারা দীর্ঘদিন থেকে এলাকা অর্থের বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছিল বলে…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক মামলার এজাহার নামীয় আসামী জামাল হোসেনকে (৫০) গ্রেফতার করেছে র্যাব। সোমবার সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে ২১ জানুয়ারী সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামাল পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের মৃত আলী হোসেনের পুত্র। পরে গ্রেফতারকৃত আসামীকে পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়।
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে আর্ত মানবতার সেবায় নিয়োজিত উপজেলার বৃহত্তম সেচ্ছাসেবী সংগঠন শিকারমঙ্গল মানব কল্যান সংগঠনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার পূর্ব এনায়েতনগর ও এনায়েতনগর ইউনিয়নে এ শীতবস্ত্র বিতরন করা হয়। শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের সভাপতি বি এম রাজিব হোসেন বলেন, আমরা সবসময় এলাকার মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। এরই অংশ হিসেবে আজ প্রায় ২০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছি। এই শীতে যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের সভাপতি বি এম রাজিব হোসেন, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের…
পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান পদে নৌকার হাল ধরতে চান মোঃ জাহিদুল আলম বেনু মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার হাল ধরতে চান তৃণমূল রাজনীতিতে পরীক্ষিত নেতা সাবেক আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুল আলম বেনু। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষনা দেওয়াই স্থানীয় নেতাকর্মী সমর্থকরা উজ্জীবিত হয়েছেন। এ লক্ষ্যে ইতোপূর্বে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন। সেখানে শিক্ষক কর্মচারীদের অকুন্ঠ সমর্থন পাওয়ার দাবী করে নিজেকে সামনে এগিয়ে নিতে উদ্বুদ্ধ হয়েছেন । এখন করছেন উপজেলায় গণসংযোগ । ছাত্র রাজনীতির মধ্যদিয়ে আওয়ামীলীগের রাজনীতিতে বেনুর হাতেখড়ি হলেও উপজেলা…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ১১৬ বোতল ফেন্সিডিলসহ মনির হোসেন (৪০) নামের এক মাদক সম্রাটকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা । বৃহস্পতিবার সকালে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার (১৭ জানুয়ারী) রাতে উপজেলার ছোট মানিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক সম্রাট উপজেলার ছোট মানিক গ্রামের মিজানুর রহমানের ছেলে । র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক জানান, আটক মনির হোসনে এলাকায় একজন চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও অস্ত্র সংগ্রহ করে জেলার বিভিন্ন…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটে পৃথক মামলায় দুইভাইসহ তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার কলন্দপুর গ্রামের অফির উদ্দীনের ছেলে আনিছুর রহমান, নজরুল ইসলাম ও নওগাঁর বাগবাড়ি চকপ্রাণ গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহাগ হোসেন। মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে শেওলা খাতুনের সঙ্গে কুদ্দুসের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। ২০০৫ সালের ২০ নভেম্বর রাতে তাদের আবারও ঝগড়া হলে শেওলা খাতুন আসামিদের ডেকে আনেন। এরপর কুদ্দুসকে লাঠি…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ সু-উচ্চ দ্বিতল ভবনের বারান্দায় ছোট বড় ১৪/১৫ মৌচাক। হাজার হাজার উড়ন্ত মৌমাছির ভোঁ ভোঁ শব্দ। আর এই মৌচাকের নিচেই বাড়ীর শিশু কিশোর ও বয়স্কদের নির্ভয়ে অবাধ চলাচল। বাড়ির মহিলারা করছেন রান্না বান্নার কাজও। এতে কোন ক্ষতিও করছে না তাদের। বরং চলাফেরা করার সময় পরিবারের সদস্যদের মৌচাকে মাথা বা হাত লাগলেও মৌমাছিগুলো কামড় বা হুল ফোটায় না। এমনি একটি বাড়ী পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাঁচগাছি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ হাবিবুর রহমানের (হবু হাজি)। বাড়ির দ্বিতীয়তলার বারান্দায় হাজার হাজার মৌমাছি ১৪ টি দল (চাক) বেঁধে বাস করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, চাকগুলো আস্তে আস্তে লম্বা হয়ে…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর-৩ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মোসাঃ তাহমিনা বেগমের কর্মী কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খানসহ ৪০জন কর্মীকে মামলা দিয়ে হয়রানির ঘটনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কালকিনি উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অভিযোগ সুত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মাদারীপুর-৩ আসনে আওয়ামীলীগের প্রার্থী ড.আবদুস সোবহান মিয়া গোলাপকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী মোসাঃ তাহমিনা বেগম বিজয়ী হয়। এ নির্বাচনকে কেন্দ্র করে গত ৮ জানুয়ারি সকালে পৌর এলাকার চরঠেঙ্গামারা গ্রামের বেদে পল্লীতে হামলার ঘটনা ঘটে।…
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার কাটাহার আশ্রয়ণ প্রকল্প ও তেলিহার আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবুল হায়াত এসব কম্বল বিতরণ করেন। এসময় তিনি আবাসন প্রকল্পে বসবাসরত দরিদ্র পরিবারগুলোর খোঁজ-খবর নেন। আবাসন প্রকল্পের বাসিন্দাদের কোন সমস্যা রয়েছে কি-না তা বিস্তারিত জেনে নেন এবং দ্রুত সে সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন । এ সময় কালাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত বলেন, বর্তমান সরকারের সুফল থেকে কেউ বঞ্চিত হবেনা।