Author: Md Sagor

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলর কুলাউড়ায় দেশীয় চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ এর নেতৃত্বে এসআই সুজন তালুকদার, এএসআই নৃপ্রেশ চন্দ্র দেবসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার বরমচাল ইউনিয়নের বরমচাল চা-বাগান (গোয়াবাড়ী) গ্রামের দুলাল বাড়াইকের বাড়ি থেকে দুলাল বাড়াইক নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুলাল বাড়াইক বরমচাল চা-বাগানের বুধনা বাড়াইকের ছেলে। পুলিশ দুলাল বাড়াইকের ঘর তল্লাশী করে ২৪০লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে।কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পরম মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের দুইটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অবৈধ আরও দুইটি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পৌর শহরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান ও থানা পুলিশ একটি টিম। অভিযান সূত্রে জানা গেছে,প্রতিষ্ঠান পরিচালনায় যে-সব কাগজপত্র প্রয়োজন সেগুলোর কোনোকিছুই না থাকায় পৌর শহরের বিরিশিরি এলাকার শস্য ডায়াগনস্টিক সেন্টার এবং উৎরাইল এলাকার আফরোজা ডিজি ল্যাব বন্ধ করা হয়।…

আরও পড়ুন

জোবায়ের হোসেন ,ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া সীমান্ত থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ।সোমবার দিবাগত রাত ২টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৯ পিলার পূর্ব ছাগলনাইয়া সীমান্তে এই ঘটনা ঘটে।স্থানীয়দের সূত্রে জানা যায়,সোমবার রাতে ভারতের সমরগঞ্জ ও বাংলাদেশের ৯৯ পিলারের কাছে তারকাটা দিয়ে চিনির বস্তা বহনের কাজ করছিল শতাধিক শ্রমিক। এসময় বিএসএফ তাঁদের ধাওয়া করে। অনেকে পালিয়ে আসতে পারলেও মো. মহসিন, এমরান হোসেন, মো. রুবেল হোসেন, মো. নুর করিমসহ ২৩জন শ্রমিক বিএসএফের হাতে ধরা পড়ে। ভারতীয় সূত্র জানায়, দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার মনুবাজার থানাধীন শ্রীনগর পুলিশ ফাঁড়ি এলাকার সমরগঞ্জ এলাকা থেকে ২৩ বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আবাসন সঙ্কট নিরসনের পাশাপাশি পরিকল্পিত নগর উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা বাস্তবায়নে কাজ হাতে নেয়া হয়েছে। জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে ড্রেনেজ নির্মাণ ও শহরের মধ্য দিয়ে প্রবাহমান নদী খনন করে নদীর উভয় তীরে নির্মাণ করা হচ্ছে রাস্তা। এই রাস্তা নির্মাণের ফলে রাস্তা নির্মাণের ফলে আবাসন ও শহরের যানজট সমস্যা দূর হবে। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর মৌলভীবাজারের কুলাউড়া শহরকে পৌরসভা ঘোষণা দেয়া হয়। ধাপে ধাপে সি গ্রেড থেকে বি গ্রেড এবং কুড়ি বছরের মাথায় তৃতীয় ধাপে এ গ্রেডে উন্নিত হয়। গ্রেড উন্নয়ন হলেও পৌরসভার কাঙ্খিত কোন উন্নয়ন হয়নি। বাড়েনি নাগরিক সুযোগ সুবিধা। ১০.৫ বর্গ কিলোমিটার আয়তনের কুলাউড়া পৌরসভার…

আরও পড়ুন

শাকিল বাবু নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধনে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিক তৈয়ব শাহনুর বলেন, ‘ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল লেগেই থাকে। এসবকে কেন্দ্র করে তারা অস্ত্রের মহড়াসহ প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকালও তাই হয়েছিল। সেখানে ক্যাম্পাসের সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় অনেক সাংবাদিকও। এই সাংবাদিকরা যেন তাদের অপকর্ম, তাদের নগ্নরূপ তুলে ধরতে না পারেন তাই তাদের প্রতিহত করতেই এই হামলা চালায় সন্ত্রাসীরা। এইসব সন্ত্রাসী নানা ধরণের…

আরও পড়ুন

মনিরুজ্জামান খান,গাইবান্ধা: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বিরাট রাজার এলাকায় ঢিবিতে প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এ এলাকায় প্রথমবারের খননের মাঝামাঝি সময়ে বেরিয়ে এসেছে বেশকিছু অবকাঠামো ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। যেগুলো প্রাচীন ও মধ্যযুগের হতে পারে বলে ধারণা করছে খনন কাজে নিয়োজিত রাজশাহী ও রংপুর অঞ্চলের প্রত্নতাত্ত্বিক দল। বিরাট রাজার ঢিবিটির আকার ৫০ মিটার, প্রস্থ ৩৫ মিটার এবং উচ্চতা চার মিটার। এছাড়াও আশপাশে আরও চারটি ঢিবি রয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক এবং খননকারী দলের প্রধান ড. নাহিদ সুলতানা এসব তথ্য জানান। তিনি বলেন, খননে ধারণার চেয়ে বড় আকারের অবকাঠামো পাওয়া গেছে। এখন পর্যন্ত…

আরও পড়ুন

মনিরুজ্জামান খান, গাইবান্ধা : গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলায় ৩৭৮০ পিস ইয়াবাসহ কুমিল্লা জেলার মাদক বিক্রিতা ব্যবসায়ী আব্দুল আলীম (৪২) কে গাইবান্ধা জেলা র‌্যাব-১৩ হাতে গ্রেফতার। সোমবার (৫ ফ্রেরয়ারি) উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রাম থেকে তাকে আটক করে।আটককৃত, আব্দুল আলীম কুমিল্লাজেলার দেবীদ্বার উপজেলার উজানিপাড়া গ্রামের মৃত. আব্দুল সোবহান মিয়ার ছেলে। র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ-ই তথ্য জানান।গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য আসছে । এ খবর পেয়ে র‌্যাব-১৩ এক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আব্দুল আলীমকে ৩ হাজার ৭ শত ৮০ পিচ ইয়াবা…

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে রঙ্গিন ফুলকপি চাষ করে কৃষানীর মুখে হাসি ফুটেছে।উপজেলার গয়হাটা ইউনিয়নের নিরাপদ সবজি গ্রাম হিসেবে পরিচিত বঙ্গ বুকুটিয়া গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী ফাতেমা (৪০) তিনি কমিউনিটি ক্লিনিক এর স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি স্বাস্থ্য সহকারী চাকুরীর পাশাপাশি অবসর সময় একজন সফল কৃষানী। রবি মৌসুম এলেই তিনি চিন্তা করেন বিরল জাতীয় কিছু চাষাবাদ করার। উপজেলায় এ বছরই প্রথম এই রঙিন ফুলকপি চাষ করে তাক লাগিয়েছেন কৃষানী ফাতেমা। এক ছেলে এক মেয়ের সুখী পরিবার স্বামী-স্ত্রী দুজনই সরকারি চাকরিজীবী, স্বামী মতিয়ার রহমান ছুটির দিনগুলো কাটান সবজি বাগানে। এ বছর কৃষি অফিসের সহযোগিতা নিয়ে ৩৩ শতাংশ পতিত জমিতে রঙ্গিন…

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর চৌডালা ইউনিয়নে এলাকাবাসীর আয়োজনে কতিপয় ডাকাত, মাদক ও দেহ ব্যবসায়ীদের গ্রেফতার ও উচ্ছেদের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার (৫ই ফেব্রুয়ারি) সন্ধায় চৌডালা ইউনিয়নের বেলাল বাজারে ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে অংশ গ্রহণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা তাদের বক্তব্যে বলেন, কয়েক বছর ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা, দেহ ব্যবসা, চুরি ও ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। কানসাট-চৌডালা রাস্তায় একটু সন্ধ্যা নামলেই ডাকাতির ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে। চৌডালা ইউনিয়নের পার্শ্বেই অবস্থিত কয়েকটি পরিবার প্রকাশ্যে মাদক, দেহ ব্যবসা চালিয়ে আসছে। এ নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করলেই দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে চড়াও হয়। তাদের বিষয়ে প্রশাসন…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিঠু দেব প্রথম শ্রেণির গেজেটেড পদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান।প্রধান অতিথি :মো: ইফতেখায়ের হোসেন ভূঁঞা, উপজেলা শিক্ষা অফিসার কুলাউড়া,‌‌ মৌলভীবাজার।সভাপতি :মো: সাইদুল ইসলাম, সভাপতি, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।বিশেষ অতিথিবৃন্দ :সৌরভ গোস্বামী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, কুলাউড়া।এখলাছ মিয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, কুলাউড়া।ড. মো: আব্দুল কাইয়ুম, সভাপতি, বাংলাদেশ সপ্রাবি প্রধান শিক্ষক সমিতি, কুলাউড়া ও কমিশনার বাংলাদেশ স্কাউটস কুলাউড়া উপজেলা।বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন মৌলভীবাজারের সভাপতি ও আমাদের সময় এর স্টাফ রিপোর্টার স্বপন কুমার দে, সিনিয়র শিক্ষক, ছকাপন স্কুল এন্ড কলেজ ও সাংবাদিক। নাজমা বেগম, সাবেক প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত)রেলওয়ে সপ্রাবি।অর্পণ চক্রবর্ত্তী,…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কলা অনুষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘বাংলা ভাষা ও সংস্কৃতিতে বৈশ্বিক প্রভাব’ শিরোনামে এ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সোমবার (৫ ফেব্রুয়ারি) কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম এ তথ্য জানিয়েছেন। এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি। এতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কলা অনুষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষ্যে ‘বাংলা ভাষা ও সংস্কৃতিতে বৈশ্বিক প্রভাব’ শিরোনামে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৫ ফেব্রুয়ারীর মাঝে “বাংলা ভাষা ও সংস্কৃতিতে বৈশ্বিক প্রভাব” শিরোনামে কলা অনুষদভুক্ত ইনস্টিটিউট/বিভাগের শিক্ষার্থীদের নিকট এ লেখার আহবান করা হলো। ২০০০ শব্দের মধ্যে এ…

আরও পড়ুন

শাকিল বাবু নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। দুই সাংবাদিক হলেন সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ বিন সাঈদ ও সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব রিয়াদ। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের একটি কক্ষে সিটদখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারামারিতে জড়ায় বিশ্ববিদ্যালয়ের দুই গ্রুপ। আর সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয় দুই সাংবাদিক। বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী লুবন মোখলেসের নেতৃত্বে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী তুহীন (পূর্বে বহিষ্কৃত), রায়হানসহ অন্তত ১৫ থেকে ২০ জন লাঠিসোটা, রড় সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে, উপর্যপুরি কিল ঘুসি, লাথি,সংঘবদ্ধ হামলা চালায়। আহত…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোর: যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে সারাদেশের ন্যায় যশোরওজাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট -এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে আজ সোমবার (৫ ফেব্রুয়ারী)দুপুর সাড়ে ১২টায় যশোর জেলা কার্যালয় থেকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির উদ্যোগেশহরে লাল পতাকা মিছিল ও প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। জেলা সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, প্রচার সম্পাদক কাসরুজ্জামান রা‌জেস ও দপ্তর সম্পাদক এড. আহাদ আলী লস্কর প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজার প্রভাব বলয় পুণর্বণ্টন নিয়ে সাম্রাজ্যবাদী বিশ্বযুদ্ধ তথা আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থল সংযোগ সেতু মালাক্কা প্রণালী সংলগ্ন বঙ্গোপসাগরীয় দেশ হিসেবে বাংলাদেশের ভূ-রাজনীতি…

আরও পড়ুন

মনিরুজ্জামান খান,গাইবান্ধা: গাইবান্ধা জেলা ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ি হতে ২৯৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসব বিদেশী মদের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা। গ্রেফতারকৃত, মাদক ব্যবসায়ী আব্দুস সোবহান নাড্ডু (৪২) বিরুদ্ধে হত্যাসহ ৫ টি মামলা বিচারাধীনরয়েছে । সে উপজেলার এ্যারেন্ডাবাড়ি ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ি এলাকার পশ্চিম জিগাবাড়ির চরের আব্দুল হামিদ ডাক্তারের ছেলে। সোমবার ( ৫ ফেব্রুয়ারি) গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সম্মলেন কক্ষে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মো. কামাল হোসেন। পুলিশ সুপার আরও জানান, গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ অপরাধ বোধকল্পে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।…

আরও পড়ুন

গাইবান্ধা সংবাদদাতাঃ গাইবান্ধা জেলার সদরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাদিয়া আক্তার (৩) নামে এক শিশু মৃত্যু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তুলশীঘাট-সাদুল্লাপুর রোডের ক্লাবের মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘনায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মোস্তাফিজুর  রহমান। নিহত সাদিয়া বল্লমঝাড় ইউনিয়নের চরপাড়া এলাকার ও ইদ্রাকপুর ছওতুল হেরা নুরানী মাদ্রাসার পরিচালক হাফেজ মো. জালাল উদ্দিন রাজু’র মেয়ে। ওয়ার্ড সদস্য ও স্থানীয়রা জানান, সাদিয়া বাবা জালাল উদ্দিন রাজুর সাথেই মাদ্রাসায় ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে অন্যান্য শিশুদের সাথে খেলছিল সাদিয়া। এরই একপর্যায়ে রাস্তা পারাপাড়ের সময় একটি ব্যাটারি চালিত অটো রিকশা ওই শিশুকে…

আরও পড়ুন

শুভ তংচংগ্যা, জেলা প্রতিনিধি বান্দরবান: বান্দরবানে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নাগরিক নিহত হন।সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাছিনা বেগম (৫২) ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী। এছাড়া নিহত রোহিঙ্গা পুরুষের (৫৫) পরিচয় জানা যায়নি নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে চলমান সংঘর্ষে প্রাণহানি এড়াতে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে ঘুমধুম সীমান্তের ছয় শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গোলাগুলির সময় নাইক্ষ্যংছড়ির তমব্রু এলাকায় বেশ কয়েকটি মর্টারশেল এসে…

আরও পড়ুন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ার করিম মাঝির বাড়ির অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৮ পরিবারের মাঝে নীডি ফাউন্ডেশনের পক্ষে জরুরী ভিত্তিতে ত্রাণ সামগ্রী বিতরণ করেন নীডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ আলম খাঁন। সোমবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ও ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক হাফেজ মোঃ ইসহাক, এম এ মাবুদ, আরিফুল হাসান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ক্ষতিগ্রস্থ ১৮ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে নীডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ আলম খাঁন বলেন, এই ফাউন্ডেশন সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি বদ্ধ হয়ে প্রতিষ্টালগ্ন থেকে নিরলসভাবে কাজ করে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মহান জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটির মধ্যে ১২টি গঠন করা হয়েছে। রোববার (৪ঠা ফেব্রুয়ারি) নতুন সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে এই কমিটিগুলো গঠন করা হয়। এর মধ্যে ছয়টি মন্ত্রণালয় ভিত্তিক এবং ছয়টি সংসদ ও বিষয়ভিত্তিক কমিটি। এর মধ্যে সিলেট বিভাগের চার এমপির বিভিন্ন কমিটিতে স্থান পেয়েছেন। কমিটিগুলোর মধ্যে কার্য উপদেষ্টা কমিটি ও সংসদ কমিটির মনোনয়ন দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংসদে তিনি নিজেই কমিটি দু’টি ঘোষণা করেন। অন্য কমিটিগুলো গঠনের জন্য সংসদ নেতার অনুমতিক্রমে প্রস্তাব সংসদে উপস্থাপন করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়। কমিটির প্রস্তাব উপস্থাপনের সময় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী জানান,…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জনি হায়দার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৪ঠা ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার পৌর এলাকার ওয়াপদা সড়কের বনবীথি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জনি হায়দার (৩৫) মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বিকেলে মোটরসাইকেল যোগে জনি শহরের কোর্ট এলাকায় আসার পথে ওয়াপদা সড়কের বনবীথি এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা শহরের নিউটন প্রিপারেটরী স্কুলে স্কুলভিত্তিক বই ঘর পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।শিশুদের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল গাইবান্ধা ও বই ঘর পাঠাগারের যৌথ উদ্যোগে গড়ে তোলা হয় স্কুলভিত্তিক এই ‘বই ঘর পাঠাগার’।সুখনগর নারায়নপুরে অবস্থিত নিউটন প্রিপারেটরী স্কুলে আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় পাঠাগারটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলমগীর হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকমল চন্দ্র সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বই ঘর পাঠাগার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মেহেদী হাসান, নিউটন প্রিপারেটরী স্কুলের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র সরকার, শিক্ষক ফরিদা ইয়াসমিন, মোশাররফ হোসেন, রাফিয়া সুলতানা, বই…

আরও পড়ুন