Author: Md Sagor

সোহাগ ইসলাম নীলফামারী: নীলফামারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক‍্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০) মে দুপুরে জেলা ইপিআই ভবনে সাংবাদিকদের এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ আবু হেনা মোস্তফা কামাল বলেন, এবারে নীলফামারীতে ৬টি উপজেলা ও ২টি পৌরসভার ২১লাখ ৮৫ হাজার ৮শ ৪ জন লোকসংখ‍্যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু নীল রঙের ভিটামিন ‘এ’ ক‍্যাপসুল ৩১ হাজার ৩শ ৯২ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু লাল রঙের ভিটামিন ‘এ’ ক‍্যাপসুল ২ লাখ ৭৫ হাজার ৬শ ৫৩ জন শিশুকে পহেলা জুনে খাওয়ানো হবে।এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আতিউর রহমান শেখ,…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে মৌলভীবাজারের  কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ, শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল মোটরসাইকেল প্রতীকে ৪৬ হাজার ৬শত চল্লিশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার(২৯ মে) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সরজমিনে দেখা যায় শুরু থেকে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি লক্ষণীয় ছিল। ৭৩টি ভোট সেন্টারে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছে।উপজেলা সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্রে জানা যায়,নির্বাচনে চেয়ারম্যান পদে মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল মোটরসাইকেল প্রতীকে বেসরকারিভাবে…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে যশোরের অভয়নগর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ৮ টা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম মেশিনের মাধ্যমে ভোট প্রদান করেন উপজেলার ভোটাররা। ভোট গনণা শেষে অভয়নগরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সরদার অলিয়ার রহমান বিজয়ী হয়েছেন। অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে ৮১ টি ভোট কেন্দ্রে উপজেলার ২ লক্ষ ১৮ হাজার ৯০ ভোটের মধ্যে ১ লক্ষ ২ হাজার ৮শত ১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদানে অংশগ্রহণ করেননি ১ লক্ষ ১৫ হাজার ২ শত ৭৭ জন। ভোটদানে অংশগ্রহণের হার ৪৭ দশমিক ১৪ শতাংশ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক…

আরও পড়ুন

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধি:- বেনাপোল থেকে মোংলা রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী ১ জুন থেকে।বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেন খুলনা হয়ে যাবে মোংলায়। গত ১ নভেম্বর খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের প্রায় ৭ মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। বুধবার রেলওয়ে পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, আগামী ১ জুন সকাল সোয়া ৯টায় বেনাপোল থেকে ট্রেন ছেড়ে যাবে মোংলার উদ্দেশে। ট্রেনটি পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। এরপর মোংলা থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টায় এবং বেনাপোলে পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়। মঙ্গলবার ছাড়া সপ্তাহের…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে ভানুলাল রায় দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রথম বারের মতো নির্বাচনে অংশ নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাজু দেব রিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাজেরা খাতুন। বুধবার (২৯ মে) অনুষ্টিত ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় দফার নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং অফিসের সভাকক্ষে হতে সর্বমোট ৮৭টি কেন্দ্রে অনুষ্ঠিত ফলাফল রাতের সাড়ে নয়টার দিকে ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ি ৪২ হাজার ৬৬৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়। তাঁর নিকটতম প্রতিদ্বদ্ধী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আছকির মিয়া (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার…

আরও পড়ুন

সোয়াইব আলী, জবি প্রতিনিধি: বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শব্দচয়নে আমাদের সতর্ক হতে হবে। তপন বিহারী নাগের মতো আমাদের সর্বক্ষেত্রে সততা ও ন্যায়নিষ্ঠতা দেখাতে হবে, তাহলেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবো বলে মন্তব্য করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। বুধবার (২৯ মে ) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে তপন বিহারী নাগ ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। উপাচার্য বলেন, “আমাদের সবার জীবনে নৈতিকতা ও সততা থাকতে হবে। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শব্দচয়নে আমাদের সতর্ক হতে হবে। তপন বিহারী নাগের মতো আমাদের সর্বক্ষেত্রে সততা ও…

আরও পড়ুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মো. মহিবুর রহমান এমপি বলেছেন, দূর্যোগ ব্যবস্থাপনায় গোটা পৃথিবীতে রোল মডেল হিসেবে বাংলাদেশের সুনাম রয়েছে। এই সুনামকে সমুন্নত রেখে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে সঠিক পরিকল্পনায় দক্ষতার সাথে সর্বনিন্ম কম ক্ষয়ক্ষতির মধ্যদিয়ে রিমেল মোকাবেলা করতে সক্ষম হয়েছি। বুধবার (২৯ মে) দুপুরে ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে ক্ষতিগ্রস্ত ভোলার উপকূলীয় এলাকা পরিদর্শন শেষে স্থানীয় টিবি স্কুল মাঠে চরফ্যাশন উপজেলা প্রশাসন আয়োজিত ত্রান বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আজ আমি সাতক্ষীরা থেকে বাগেরহাট,…

আরও পড়ুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ ভোলার চফ্যাশনের চর পাতিলায় রিমেল দূর্গত ৫শ পরিবারের মধ্যে চাউলসহ জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মো.সালেক মুহীদ বুধবার দুপুরে চর পাতিলা বাজারে ক্ষতিগ্রস্তদের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। কুকরী-মুকরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম মহাজন এসময় উপস্থিত ছিলেন। কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান হাসেম মহাজন জানান, রিমেলের তান্ডবে সাগর মোহনার চর পাতিলার ৫শ’ বসতি পরিবারের সবগুলো ঘর বিধ্বস্ত হয়েছে। পানির ¯স্রোতে বেশীরভাগ ঘর, ঘরের মজুদ খাদ্যসামগ্রী. চুলা-চাক্কি , হাড়ি-পাতিল ভেসে গেছে। রিমেল পরবর্তী ঝড়ো হাওয়া, অব্যহত প্রবল জোয়ার এবং ভারী থেকে মাঝারী বর্ষণ অব্যহত থাকায় দূর্গত এই পরিবারগুলোতে এখনো রান্না করে খাওয়ার মতো অবস্থা ফিরে…

আরও পড়ুন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রি ধান-৯২ বোরো ধানের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৯ মে) উপজেলার উদাখালী ইউনিয়নের বুড়াইল গ্রামের কৃষক হাজী আবুল কাশেম’র বাড়ীতে অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া’র সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার অতিরিক্ত উপপরিচালক (পিপি) রাজেন্দ্র নাথ রায়, জেলা বীজ প্রত্যয়ন অফিসের বহিরাংগন অফিসার ফিরোজ আহম্মেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৌফিক ইমাম (রিপন), আকতারুজ্জামান (রুবেল), নুরে আলম,…

আরও পড়ুন

রুহুল আমিন, ডিমলা(নীলফামারী) প্রথম ধাপে রংপুর বিভাগের ১৯ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ হয়েছে। মঙ্গলবার (২৮-মে) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার জাকির হোসেন। এর মধ্যে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, ভাইস চেয়ারম্যান বাবু উত্তম কুমার রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দীকা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সেই সাথে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর,…

আরও পড়ুন

শার্শা প্রতিনিধিঃ বেনাপোল কাস্টমস হাউজে কর্মরত সহকারী কমিশনার আবু সালেহ আব্দুন নুর অবাধ ঘুষ বাণিজ্যে মেতেছেন। আর তার এই ঘুষ বাণিজ্যের অর্থ সংগ্রহ করে এনজিও শাহরিয়ার। বিভিন্ন তথ্য সুত্রে জানা যায় সহকারী কমিশনার আবু সালেহ আব্দুন নুর নতুন চাকুরী নিয়ে বেনাপোল কাস্টমসে যোগদান করেছেন। নতুন চাকুরীতে এসেই তিনি মেতে উঠেছেন অবাধ ঘুষ বাণিজ্যে। একাধিক সিএন্ডএফ ব্যবসায়ি এবং কর্মচারীরা বলেন এই এসি নুর ব্যবসায়িদের হয়রানি না করলেও ফাইল প্রতি নেন তার বেধে দেওয়া নির্দিষ্ট অংকের টাকা। সাধারণ ফাইলে নেন এক থেকে দুই হাজার টাকা এবং বন্ডের ফাইলে নেন দুই থেকে চার হাজার টাকা। ঘুষ লেনদেনের একটি গোপন ভিডিওতে দেখা যায়, এসি…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল সদর থানার গোবরা গ্রামে ইমাম মো. শফিকুল ইসলামের স্ত্রী মোছা. ইতি বেগমের (৪২) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং হত্যায় জড়িত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ মে) রাতে নড়াইল সদর থানার গোবরা গ্রামের মৃত নেছার বিশ্বাস এর ছেলে হত্যায় জড়িত মো.জিয়াউর রহমান (৪২) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) বিকেলে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়ছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২১ এপ্রিল সন্ধ্যায় ইমাম মো. শফিকুল ইসলামের আত্মীয় মো.জুয়েল বিশ্বাস তার বাড়িতে একটা গন্ধ পাওয়া যাচ্ছে বলে জানায়। তখন তিনি তার আত্মীয় স্বজন ও…

আরও পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শেরে বাংলা হলের একটি কক্ষে তাণ্ডব ও ভাংচুর করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এবং বিশ্ববিদ্যালয়ের পাশে ভোলারোডে দুই শিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের ঐ নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮মে) বেলা ৩টায় শেরে বাংলা হলের ৪০২১ নম্বর কক্ষটিতে ভাংচুর চালায় ছাত্রলীগের আরাফাত-রিদম গ্রুপ। এরপর বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে ভোলারোডে ডেকে নিয়ে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে আহত ঐ দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী এবং ৪০২১ নাম্বার কক্ষে অবস্থানকারী অমিত হাসান রক্তিমের অনুসারী ছাত্রলীগ কর্মী প্রসেনজিৎ এবং লোকপ্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থী আবির হাসান লিটন। জানা যায় আবির…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল: অবশেষে দীর্ঘ ২৮ বছর পরে নড়াইল জেলা যুবলীগের কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে গাউসুল আজম মাসুম এবং সাধারণ সম্পাদক পদে খোকন কুমার সাহা নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় শহরের জোড়া পাম্পের পালকি কমিউনিটি সেন্টারে যুবলীগের কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাপতি-সম্পাদক নির্বাচিত করেন কাউন্সিলররা। এর আগে বেলা ১২ টায় পায়রা ও বেলুন উড়িয়ে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্ধোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ করা হয়। পরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা মঞ্চে জাতীয় সঙ্গীত ও দেশাত্ববোধক নাচ পরিবেশন করেন। নড়াইলের ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে ঝড়ো বাতাস ও দু’দিনের টানা বর্ষনে উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌরসভাসহ ৪টি ইউনিয়নের নিন্মাঞ্চল ও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। শাক-সবজিসহ কৃষির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের চৈতন্যগঞ্জ এলাকায় নদী ভাঙ্গন ও নদীর আরো ১০টি স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায, কমলগঞ্জ উপজেলার পৌরসভা এলাকার পানিশালা, সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ, নারায়নপুর, শমশেরনগর এর রঘুনাথপুর, পতনঊষারের নোয়াগাঁও গ্রামসহ আদমপুর ও রহিমপুর ইউনিয়নের আরো কয়েকটি গ্রামসহ নিন্মাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। আউশ ক্ষেত, শাক-সবজিসহ কৃষিক্ষেত তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। মঙ্গলবার(২৮ মে) বিকালে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের চৈতন্যগঞ্জ এলাকায় নদী ভাঙ্গন…

আরও পড়ুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি ভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারির বিরুদ্ধে গত ২৭ মে ২০২৪ “ভয়েস প্রতিদিন” নামের একটি অনলাইন পত্রিকায় “চরফ্যাশনে নির্বাচনী প্রচারণায় ইউনিয়ন চেয়ারম্যানের বাধা!” শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। যা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে দাবি করেছেন চেয়ারম্যান কাশেম মিলিটারি। তিনি বলেন, আসন্ন চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর চেয়ারম্যান প্রার্থী ফিরোজ কিবরিয়া আমার বিরুদ্ধে এই মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করিয়াছে। আমি এই প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, গত রবিবার বিকেল ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের খোঁজ-খবর নিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাবর আল মামুনের বৈদ্যুতিক বাল্ব প্রতীক, জনসাধারণের মাঝে অন্ধকারে আলো দেয়ার মত সারা ফেলেছে। সেচ্ছা সেবক লীগ নাগরপুর উপজেলা শাখার সভাপতি ক্লিন ইমেজের ছাত্র নেতা, শিক্ষিত, ভদ্র, বিনয়ী হিসেবে এখন জনগণের মুখে মুখে। তিনি বৈদ্যুতিক বাল্ব মার্কা প্রতীক নিয়ে ২৯ মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে ব্যপক আলোচনার জন্ম দিয়েছেন। উপজেলার ১২ টি ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে চলছে এ ক্লন ইমেজের নেতা। নিরলস প্রচেষ্টা ও ঐকান্তিকতার মধ্যে দিয়ে বাবর আল মামুন ছোট-বড় সব বয়সী মানুষের ভালোবাসায়, রাজনীতিতে আজ এ পর্যন্ত আসতে পেরেছেন বলে জানান…

আরও পড়ুন

গোলাপ খন্দকার সাপাহার,(নওগাঁ)প্রতিনিধিঃ” কিভাবে হবে উন্নয়ন, জানব মোরা সর্বজন” এমন প্রতিপাদ্যে নওগাঁ জেলার সাপাহার সদর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় সাপাহার সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলামের সভাপতিত্বে বাজেট সভা শুরু হয়। এ সময় সাপাহার ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাজেট সার-সংক্ষেপ পেশ করেন ইউপি সচিব মহিদুল হক। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ৬৫ লক্ষ ৯৮ হাজার ৪০২ টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৯ লক্ষ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪৫ লক্ষ ৮২ হাজার ০০২ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৪০…

আরও পড়ুন

(ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটারকেই ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিদ্বন্ধী প্রার্থীর কর্মীসহ বিএনপি নেতাদেরও। তবে রির্টানিং অফিসার বলছেন,সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামীকাল ২৯ মে পীরগঞ্জ উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭৬টি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য ইতিমধ্যে ৭৬ জন প্রিজাইডিং অফিসার, ৫৮৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১১৭০ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এসব ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।…

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দাইপুকুরিয়া ইউনিয়নের একটি পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় ২০ মণ মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ করেছেন পুকুর মালিক তরিকুল হোসেন । শনিবার (২৫ মে) গভীর রাতে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নাতোড় এলাকায় চ্যাং মারি বিলে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৫ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। দাইপুকুরিয়া ইউনিয়নের নাতোড় গ্রামের মোঃ তরিকুল হোসেন বলেন, প্রায় ৪ বিঘা পুকুরে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার পুকুরে সিলভার, কাতলসহ বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এ পুকুরে আমার প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে। রাতে কয়েকজন লোক পূর্ব শত্রুতা জেরে আমার পুকুরের এ…

আরও পড়ুন