- জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে প্রাধান্য দিয়ে এগোতে হবে : শফিকুর রহমান
- জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনই একমাত্র পথ: আইনমন্ত্রী
- সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনেই সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
- সরকার সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই সনদ বাস্তবায়ন করবে
- ফুডকোর্ট নিয়ন্ত্রণে নিতে সাংবাদিক সংগঠনে প্রভাব বিস্তারের অভিযোগ স্বঘোষিত ছাত্রদল নেতার বিরুদ্ধে
- পুরোনো কাপড়ে মোড়ানো ছিল ভারতীয় মদ, নেত্রকোনায় গ্রেপ্তার ২ যুবক
- পহেলা বৈশাখ: জামালপুরে দিনরাত সুই-সুতায় স্বপ্ন বুনছেন দুই লাখ নারী
- সেবার মাধ্যমে হৃদয় জয় করা এক চিকিৎসক ডা. আবুয়াল হাসান
Author: Md Sagor
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় গাছ থেকে পড়ে রেনু মিয়া (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুন) কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ভেলকুমা পুঞ্জিতে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের টাট্টিউলি গ্রামের বাসিন্দা। কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, নিত্যদিনের মতো সকালে ভেলকুমা পুঞ্জিতে কাজে যান রেনু মিয়া। দুপুরে পুঞ্জির একটি গাছের ডালপালা কাটতে তিনি গাছের ওপরে উঠেন। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা তিনটি স্থানে পৃথক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুন) সন্ধ্যায় কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারে চলন্ত মোটরসাইকেলের উপর ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে মোটরসাইকেল আরোহীর উপর গাছ উপড়ে পড়ে। এতে মির্জাপুর গ্রামের মানিক মিয়ার পুত্র ব্যবসায়ী আব্দুল মতিন (৩৬) গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। একই সময় সন্ধ্যায় কুলাউড়া-জুড়ি সড়কের আছুড়িঘাট নামক স্থানে কাভার্ড ভ্যান ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে সিএনজি চালক মারা যান। এ ঘটনায় গুরুত্বর আহত হয়ে ৫ জন হাসপাতালে। নিহত সিএনজি অটোরিকশা চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে নদী থেকে বদরুন্নেসা (৬৫) নামের এক বৃদ্ধা মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। তিনি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ভাঙ্গার পাড় এলাকার মৃত উস্তার আলীর স্ত্রী। তিনি সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে তাঁর বাবার বাড়ী থেকে নিখোঁজ ছিলেন। রবিবার (২ জুন) উপজেলার সাগরনাল ইউনিয়নের কাশিনগর এলাকায় জুড়ী নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। জানা যায়, একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়, পরে সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দিপঙ্কর ঘোষ ও জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেন। সাবেক ইউপি সদস্য মোঃ তারা মিয়া বলেন, সকালে বাড়ীর সামনে…
শাকিল বাবু নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে চারগুণী ব্যক্তিত্বকে নজরুল পদক-২০২৪ প্রদান করা হয়েছে। রোববার (০২ জুন) বিকেল সাড়ে চারটায় রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর পদকপ্রাপ্তদের হাতে এই পদক তুলে দেন। এবার নজরুল পদক-২০২৪ প্রাপ্ত গুণীজনেরা হলেন: গবেষণায় ড. গুলশান আরা কাজী ও অনুপম হায়াৎ এবং সংগীতে ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আহমেদ। পুরষ্কার হিসেবে পদকপ্রাপ্তদের হাতে একটি পিতলের পদক, সনদপত্র ও প্রতীকী চেক তুলে দেওয়া হয়। ড.…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌর শহর থেকে সুমন তালুকদার (৪৩) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল শনিবার (১লা জুন) রাত ৮টার দিকে পৌর শহরের টিবি হাসপাতাল সড়কের ভাড়া বাসা নাজরীন ভিলার ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সুমন তালুকদার দীর্ঘদিন এখানে ভাড়া থাকতেন। গত তিন থেকে চারদিন ধরে এলাকার মানুষ তাকে দেখতে না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। মৃতদেহ মৌলভীবাজার…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ফিসারিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে সাইদুল আলম রনি (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১লা জুন) উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মহিষাজুড়ী এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (২রা জুন) দুপুরে কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।রনি ওই ইউনিয়নের মনরাজ গ্রামের আব্দুল আজিজের ছেলে। এসআই আনোয়ার হোসেন প্রতিবেদককে আরও বলেন, মনরাজ গ্রামে রুহুল আমিনের ফিসারিতে প্রায় ১৫ দিন ধরে কাজ করছিলেন রনি। শনিবার দুপুরে ওই ফিসারিতে তিনি মাছ ধরতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে তিনি মারা যান। এসআই আনোয়ার আরও বলেন, শনিবার রাতে মরদেহ ময়নাতদন্তের…
জলঢাকা প্রতিনিধি: নীলফামারী জলঢাকা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনছার আলী মিন্টু কে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (২ জুন) বিকেল বেলা তার নিজস্ব বাসভবনের ৪র্থ তলায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি জলঢাকা উপজেলা শাখার পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বালাগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও সাপ্তাহিক ন্যায়ের ভাষা পত্রিকার প্রকাশক ও সম্পাদক রবিউল ইসলাম লিপন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি ও গোলনা ইউপি সচিব খায়রুল আজাদ, সাধারন সম্পাদক বালাগ্রাম ইউপি সচিব গুলজার রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক গোলমুন্ডা ইউপি সচিব মোকছেদুর…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে জমে উঠেছে মৌসুমী ফল তালের শাঁস বিক্রির ধুম। উপজেলার বিভিন্ন রাস্তায়, সরকারি কলেজ গেইট,নাগরপুর বাজারের বিভিন্ন মোড়ে প্রতিদিন কাঁচা তাল নিয়ে বসেছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও মৌসুমী ফল তাল বিক্রিতে মেতে উঠে আর ক্রেতারা পায় নতুন স্বাদ। প্রতি পিস তালের শাঁস (কাঁচা তাল) বিক্রি হচ্ছে দশ টাকা, তিন পিস নিলে ২০ টাকা। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, উপজেলার ১২ ইউনিয়নে প্রায় তিন হাজার তাল গাছ রয়েছে। তালে কুশ বা শাঁস অন্যতম ভিন্নধর্মী রসালো ফল তালের আঁটি নামে বেশি পরিচিত। নরম সাদা অংশটি খুবই সুস্বাদু। গ্রাম্য ভাষায় এটি ‘তালকুশ’ বা তালের আঁটি বলা হয়…
জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় অনিয়ম, অব্যবস্থাপনাসহ পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে স্কুলের সকল পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আশরাফুল আলম ও ম্যানেজিং কমিটির সভাপতি তহিদুল ইসলাম । গতকাল ( ৩১ শে মে) উপজেলার কৈমারী ইউনিয়ন গাবরোল তহশিলদার পাড়া দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে দেখা যায়, গাবরোল তহশিলদার পাড়া দ্বী- মূখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ৬টি পদে নিয়োগ পরিক্ষা হওয়ার কথা। সকাল ১১ টায় নিয়োগ পরিক্ষার সময় নির্ধারণ করা হয়। সে অনুযায়ী ৬টি পদে আবেদনকারী প্রার্থীরা পরিক্ষা দিতে সকাল ১১ টার মধ্যে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে থাকে। পদ ৬টি হচ্ছে, প্রধান শিক্ষক, অফিস…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের কালিয়া উপযেলায় আনিচ শেখ (৩৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে জেলা নড়াগাতি থানা পুলিশ। শুক্রবার (৩১ মে) রাতে কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নড়াগতি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. বোরহান উদ্দিন হত্যা ও হত্যকাণ্ডে আটক এর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আনিচ শেখ কলাবাড়িয়া গ্রামের মোশারেফ শেখ ওরফে মোশায় শেখের ছেলে ও ও কলাবাড়িয়া দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল শেখের ছোট ভাই। পুলিশ জানায়, শুক্রবার নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া চর কান্দিপাড়া টুকু মোল্লার ইটের ভাটার দক্ষিণ পাশে রাত সাড়ে সাতটার দিকে এক যুবককে এলোপাতাড়ি…
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে পাথরবোঝাই একটি ট্রাক থেকে ২০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে ২ মাদক কারবারিকেও গ্রেফতার করে। উদ্দেশ্য ছিল পাথর বোঝাই ট্রাকে করে চালান যাবে ঢাকা,তা আর হচ্ছে না, তার আগেই দুই মাদক কারবারিকে পুলিশ আটক করে। যেতে হবে কারাগারে। শুক্রবার (৩১ মে) বিকেলে সাদুল্লাপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার মাদক কারবারি নিজাম উদ্দিন(৪৬)। তিনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কাটগিরা(শিলকুড়ি)গ্রামের ময়ান আলীর ছেলে ও মিলন মিয়া(৩৬) ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কদমতলি (ইটাপাড়া) গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদে বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত রাত…
এ,এম স্বপন জাহান মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী,বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি আব্দুল বাতেনের বড় ভাই সাবেক ব্যাংকার আব্দুর রাজ্জাক ভূইয়া। আসন্ন নবগঠিত মধ্যনগর প্রথম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি একজন প্রার্থী। সমাজসেবক, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আব্দুর রাজ্জাক ভূইয়া প্রথম উপজেলা নির্বাচনে অন্যান্য সব প্রার্থীদের চেয়ে মাঠ পর্যায়ে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন। তিনি জনপ্রিয়তায় শীর্ষে থেকেও তার বিজয় নিশ্চিত করতে উপজেলার সর্বস্থরের আওয়ামী ভোটারদের সঙ্গে প্রতিদিনই শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় ও দোয়া চেয়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। সরজমিনে ঘুরে দেখা যায়, ৪ টি…
দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ ফুটবল খেলাকে কেন্দ্র করে নেত্রকোনার মদনে দুই গ্রামবাসীর মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা-মদন প্রধান সড়কে কাইটাইল ইউনিয়েনের জয়পাশা ও কেশজানি গ্রামের সীমানায় এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ৯ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে আলী আজগর পনির নামের একজন স্থানীয় সাংবাদিক আহত হয়েছে। তিনি দৈনিক খোলাকাগজ পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছে। তার অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় মদন থানার ৫…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনের আপিল বিভাগের দীর্ঘ শোনানির পর ৫ জুন রায় ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৩০মে) দীর্ঘ শুনানির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এর আগে গত রোববার (১৯ মে) সন্ধ্যায় নির্বাচন পরিচালনা-২ উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্র মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়। লিখিত পড়তে জানা যায় যে, আপিল বিভাগের সিপিএলএ নং ১৬০৮/২০২৪ এর ১৬মে ২০২৪ আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপে ২১ মে ২০২৪ তারিখে অনুষ্ঠেয় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ…
রুহুল আমিন, ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় কালবৈশাখীর ঝড়ে প্রায় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া গাছপালা উপড়ে পড়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙেছে এবং তার ছিঁড়ে গেছে। এতে সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার(৩০ মে)সকাল ১০ টার দিকে এই কালবৈশাখী ঝড় বয়ে যায়। সরেজমিনে উপজেলার, বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, কালবৈশাখী ঝড়ে অনেকের বসতঘর বিধ্বস্ত হয়েছে। গাছ-বাশঁ ঘরের উপরে পরেছে। বিশেষ করে উপজেলার খালিশা চাপানি ইউনিয়নে বাইশপুকুর,ডালিয়া ছোটখাতার প্রায় অর্ধ শতাধিক বাড়ি ঘর বিধ্বস্ত হয়েছে। খোলা আকাশের নীচে বসবাস করছেন ক্ষতিগ্রস্তরা।উপজেলার অন্যান্য ইউনিয়ন মিলে প্রায় শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। তারা এখন এ পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্তরা জানান, আজ সকাল…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ”বিশ্ব তামাকমুক্ত দিবস” উপলক্ষে পোফ স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে যশোর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ শে মে) সকাল ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। পোফের নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. প্রশান্ত দেবনাথ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামিউল ইসলাম ছাড়াও শতাধিক লোক এ অবস্থান কর্মসূচীতে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. প্রশান্ত দেবনাথ আসন্ন বাজেটে তামাকের মূল্য ও কর বৃদ্ধির জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। বিশেষ অতিথি জামিউল ইসলাম বলেন, নারী ও শিশুরা অধুমপায়ী হয়েও সেকেন্ডারী স্বাস্থ্য ঝুকিতে রয়েছে। পাবলিক…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কলাম-ফিচার ও লেখালেখির ভবিষ্যৎ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইবি শাখার উদ্যোগে বুধবার (২৯ মে) ইবি ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইয়ার) ভবনের কক্ষে দুপুর ২ টায় কর্মশালাটি শুরু হয়। লেখক ফোরামের ইবি শাখার সভাপতি আবু তালহা আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ও ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চের (আইআইইআর) পরিচালক ড. মামুনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম অ্যান্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনটির ইবি শাখার উপদেষ্টা শরিফুল ইসলাম ও সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস. এ. এইচ ওয়ালিউল্লাহ বিশেষ অতিথি…
লোকমান হাফিজ, সিলেট: সিলেটে অতি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি। হু হু করে বাড়ছে নদনদীর পানি। ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে সিলেট এবং এর উজানে টানা ভারি বর্ষণের কারণে ফুসে উঠছে এ অঞ্চলের নদীগুলো। বিশেষ করে প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার অবস্থা অনেকটা বেসামাল প্রতিনিয়ত বাড়ছে সুরমা নদীর পানি। সিলেট শহরের অনেক এলাকার রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। বন্যার আশঙ্কায় ভয়ে আছেন সিলেট নগরীর লোকজন। বুধবার (২৯ মে) সারারাত ভারি বৃষ্টি হওয়ায় নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এদিকে সিলেট সকল উপজেলায় বন্যার পানি প্রবেশ করছে। তবে বেশি প্লাবিত হচ্ছে সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ।…
মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরগুনার গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে গেছে। ফলে গত শনিবার রাত থেকে বুধবার পর্যন্ত বরগুনা জেলায় বিদ্যুৎ সংযোগ নেই। এ কারণে জেনারেটর ভাড়া করে মোবাইল ফোনে চার্জ দিচ্ছেন অনেকে। বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, শনিবার রাত থেকে শুরু হয়ে রেমালের প্রভাবে সোমবার সারাদিন বৃষ্টি হয়েছে বরগুনায়। রাতেও বৃষ্টির বাতাসের ঝাপটা ছিলো। এতে বিভিন্নস্থানে কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়। তাই শনিবার রাত থেকেই বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা জেলা। পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, ঘূর্ণিঝড়ে বিভিন্নস্থানে বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং গাছের ডালপালা ভেঙ্গে সঞ্চালন লাইনে বিঘ্ন ঘটায় জেলা সদরের বাইরে প্রায় সবকটি উপজেলাতেই বিদ্যুতের…
নীলফামারী প্রতিনিধি: পরাজয় মেনে নিলেও ফলাফলে অসঙ্গতি উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতাকারী আরিফা সুলতানা লাভলী। বৃহস্পতিবার বিকেলে নীলফামারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে চওড়া বড়গাছা, লক্ষ্মীচাপ, গোড়গ্রাম ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের অসঙ্গির কথা উল্লেখ করেন তিনি। আরিফা সুলতানা লাভলী অভিযোগ করে বলেন, ভোটার উপস্থিতি কম এরমাঝেও কিছু কেন্দ্রের ফলাফলে এক হাজার থেকে দেড় হাজার ভোেট দেখানো হয়েছে। যা বাস্তব সম্মত নয়। উদাহরণ টেনে তিনি বলেন, কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১১৪৭টি ভোট কাষ্ট হয়েছে দেখানো হয়েছে। একই ভোেট দেখানো হয়েছে লক্ষ্মীচাপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও। এ থেকে বোঝা যায় ফলাফল প্রকাশে অসঙ্গতি রয়েছে।তিনি বলেন, হয়তো…