ফেনী প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে উত্তাল হয়ে উঠেছে ফেনী জেলা। সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটা থেকে শহরের আওয়ামী লীগ কার্যালয়, পৌরসভা, সংসদ সদস্য নিজাম হাজারীর মাষ্টার পাড়াস্থ বাসভবন (বাংলো বাড়ী), দলীয় নেতাদের কার্যালয়, ব্যবসায় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, থানা, বাড়ীঘর, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনা শিকার হয়েছে এক নিরপেক্ষ সাংবাদিক৷ দুপুর দেড়টার দিকে শহরে শহীদদেরস্মরণে গায়েবানা জানাজা পড়েন ছাত্র-জনতা। তারপর থেকে শহরজুড়ে জনতার বিজয় ধ্বনি ওঠে। বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে শহর। এই সময়ে কোনো এক দলের নাশকতাকারীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের…
Author: Md Sagor
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে বর্তমান সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার (১৪ই আগস্ট) বিকেলে এক প্রজ্ঞাপনে, জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানায়। মোকাব্বির হোসেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৌর এলাকার উছলাপাড়ার বাসিন্দা মরহুম হাজী আব্দুল মছব্বিরের পুত্র। এর আগে, দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় নবগঠিত সরকার।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: আওয়ামীলীগ নাম নিয়ে যেখানেই দাঁড়াবে সেখানেই গণপিটুনি খাবে বলে মন্তব্য করেছেন মরহুম সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র সাবেক এমপি এম নাসের রহমান। তিনি বলেন–১৫ই আগস্ট আওয়ামী দুর্বৃত্ত সরকারের একটা দিবস আছে। এদিনে তারা দেশে কিছু ঘটনা ঘটাতে চায়। এই যে তারা যে সমস্ত ভুয়া বানোয়াট এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউপি চেয়ারম্যান বানিয়েছে এগুলোকে দিয়ে একটা গন্ডগোল বাঁধানোর ষড়যন্ত্রে পায়ঁতারা করছে। আরকেটা ছিল-হিন্দুদের বাড়ীতে বা মন্দিরে আক্রমণ করবে আর সব দোষ বিএনপির উপর চাপানো। সেটাও সফল হতে পারেনি। তবে সারাদেশে এই পরাজিত শক্তির দালালরা এখনও রয়ে গেছে। ঘাপটি মেরে বসে আছে।…
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে মোবাইল ফোনে মসজিদ থেকে ডেকে নিয়ে প্রেসক্লাবের সহ-সভাপতি ও যুগান্তর পত্রিকার চরফ্যাশন দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৪ আগষ্ট) বিকালে আসরের নামাজ পড়তে গেলে এ হামলার ঘটনা ঘটে। এসময় তার ডাক চিৎকারে মসজিদের মুসুল্লিরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন এম আমির হোসেন জানান, বিকালে তিনি তার বাসা সংলগ্ন মসজিদে আসরের নামাজ আদায় করতে যান। নামাজরত অবস্থায় দুর্বৃত্তচক্র তার মোবাইল ফোনে একাধিক ফোন দেন। ফের নামাজ শেষে তাকে আবারও ফোন দিয়ে তিনি কোথায় আছেন জানতে চান। দূর্বৃত্তচক্র তার অবস্থান নিশ্চিত করে ওই মসজিদের সামনে তার ওপর অর্তকিত…
নোয়াখালী-প্রতিনিধি মোহাম্মদ শহিদ নোয়াখালীর কবির হাট উপজেলার বাটইয়া ইউনিয়ন কাছারি হাট বাজারে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিস যেন এক দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই অফিসের উপসহকারী ( তসিলদার ) দেলোয়ার হোসেন টাকা ছাড়া কোন কাজই করেন না। ভূমি সংক্রান্ত যেকোন সেবার বিনিময়ে হাতিয়ে নিচ্ছে তিনি লক্ষ লক্ষ টাকা । এই অফিসে গ্রাহকদের হয়রানি চরম আকার হয়ে দাঁড়িয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায় , বাটইয়া ইউনিয়ন ভূমি অফিসে নামজারি, জমা খারিচ, খাজনা আদায়, জমির পর্চা (খসড়া) তুলা সহ ভূমি সংক্রান্ত সকল কাজে সরকারি নিয়মকে তোয়াক্কা না করে অনৈতিক ভাবে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা । চুক্তির টাকা ছাড়া কোন ফাইলই নড়ে না। টাকা…
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের ২০২৪ ও ২০২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগষ্ট) সকাল দশটায় ভদ্র পাড়াস্থ চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চরফ্যাশন পৌরসভা ০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তারুল আলম সামু। কলেজের অধ্যক্ষ কামরুজ্জামানের সভাপতিত্বে উপাধ্যাক্ষ ইবরাহীম খলিল সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের সহকারি অধ্যাপক জাহিদ হোসেন, দুলারহাট আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক ইকবাল মাহমুদ, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের প্রভাষক শাকিল মাহমুদ, ইশরাত জাহান, পশ্চিম জিন্নাগড় নুরিয়া আলীম মাদ্রাসার প্রভাষক জোবায়ের…
শার্শা প্রতিনিধিঃ কোটা সংস্কার,বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছাত্র-জনতার উপর গণহত্যা চালিয়েছে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ও যারা এমন কাজ করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বিএনপি। সারা দেশের ন্যায় কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় এই কর্মসূচি পালন করা হয়েছে। সারা বাংলাদেশে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা,গুম,খুন,হত্যা ও শেখ হাসিনা সহ তার দোসরদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শার্শা উপজেলার বাগআঁচড়া বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। ১৪ আগস্ট বুধবার ৩টায় বি এন পি’র সাবেক সাংসদ ও দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে বাগআঁচড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বি এন পি অনুসারীরা।…
মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনার মদনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার মদন পৌরসদরের প্রধান সড়কে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেন উপজেলা বিএনপিসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পৌরসভাসহ উপজেলার ৮ ইউনিয়নের বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বুধবার সকাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেয়। পরে তারা পৌরসদরের মদন-খালিয়াজুরি প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান হাসান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা বিএনপি নেতা সাইফ আহম্মেদ…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে উপাধ্যক্ষ বরাবর স্মারকলিপি জমা দেন সাধারণ শিক্ষার্থীরা। উপাধ্যক্ষ বরাবর স্মারকলিপি জমা দেন সাধারণ শিক্ষার্থীরা। মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষককের পদত্যাগ ও বহিষ্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় ছাত্রদের আন্দোলনে বাধা দেওয়া সহ নানা কারণে শিক্ষকদের গণক্ষমা চাওয়ার দাবিও তোলেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) মৌলভীবাজার সরকারি কলেজের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথের স্বেচ্ছাচারীতা ও শিক্ষার্থীদের সাথে অসৈজন্য আচরণের জন্য পদত্যাগের দাবি জানান। পরে উপাধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বলা হয়, ১৫জুলাই থেকে শুরু হয়ে আসা বৈষম্যবিরোধী…
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে সদ্য পদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে থানা ও পৌর বিএনপি’সহ অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, বুধবার বেলা ১১ টায় বিক্ষোভ মিছিলটি বিএনপি’র দলীয় কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, থানা বিএনপির অন্যতম নেতা মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক আবুল হাসানাত মন্ডল…
বকশীগঞ্জ প্রতিনিধি: রাহিন হোসেন রায়হান দুর্নীতিবাজ, ভূমিদস্যু, স্বজনপ্রীতি, খারাপ আচারণ নানাধরনের অপ্রিতিকর ঘটনার অভিযোগ করেছেন ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতির বিরুদ্ধে। তাকে চেয়ারম্যান পদ থেকে দ্রুত অপসারণ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন অএ এলাকার নৃত্যস্থানীয় লোকজন।ঘটনাটি ঘটেছে,জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতির বিরুদ্ধে। তার বিরুদ্ধে এলাকায় নানা দুর্নীতির অভিযোগ করেছেন এলাকাবাসী। গত ১৩ই আগস্ট (মঙ্গলবার) দুপুরে কামালপুর বাজারের মহাসড়কে এলাকাবাসীর ডাকা মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এই সময় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি মহাসড়ক প্রদিক্ষিত করে চেয়ারম্যান কে অপসারণের দাবিতে স্লোগান দিতে দিতে ধানুয়া…
আল নোমান শান্ত দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – শিক্ষার্থীদের আন্দোলনে গুলি করে ছাত্র-জনতা হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলটি সুসং সরকারি মহা বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে-খুনি কেন বাহিরে’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই- খুনি হাসিনার বিচার চাই’, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছ; আবু সাঈকে দেখা যায়, লাল-সবুজ পতাকায়; জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে; আবু সাঈদ-এর রক্ত, বৃথা…
দল-মত নির্বিশেষে দীর্ঘদিন পর একই একই ছাতার নিচে এলো সিলেটের মুরারিচাঁদ ( এমসি) কলেজের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ( ১৩ আগস্ট) সকালে কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে গণিত বিভাগের ২০৬ নাম্বার কক্ষে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে মুরারিচাঁদ রোভার স্কাউট,এমসি কলেজ বিএনসিসি, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি, থিয়েটার মুরারিচাঁদ, মুরারিচাঁদ কবিতা পরিষদ, মুরারিচাঁদ ডিবেটিং সোসাইটি সহ কলেজের অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভাগগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় – শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, ক্যাম্পাসে দখলদারিত্ব ও প্রতিহিংসামূলক রাজনীতি বন্ধ করা,মেধার ভিত্তিতে ছাত্র এবং ছাত্রী হোস্টেলে শিক্ষার্থীদের স্থান দেওয়া, কলা ভবনের সামনে থাকা বেঞ্চ দ্রুত সময়ের…
জামালপুর, প্রতিনিধি: শান্তি প্রতিষ্ঠা ও বিশৃঙ্খলা পরিবেশ থেকে মানুষ কে সুশৃঙ্খল পরিবেশে নিয়ে আসতে জামালপুরের সরিষাবাড়ীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৩ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে একটি শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম বলেন, শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে এ মিছিল। শান্তি, শৃঙ্খলা, ও সম্প্রীতি বজায় রাখতে আমরা কাজ করে যাচ্ছি। সন্ত্রাস, দুর্নীতি ও নৈরাজ্য মুক্ত বাংলাদেশ গড়তে হবে। এসময় দেশ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সজাগ থাকার আহ্বান…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৩ আগস্ট)দুপুর ১২ টায় আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর কুশালপুরস্থ বাড়িতে এ আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি দুরুদ আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা আবুল হুসেনের সঞ্চালনায় আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী । এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য ও পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমদ খাঁন,উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি সিরাজুল ইসলাম,পৌর বিএনপির সাবেক…
সালুটিকর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাকির উদ্দিন এবং সভাপতি এস কামরুল হাসান আমিরুলের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও এলাকা বাসী ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। সোমবার (১২ আগস্ট) সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাকির উদ্দিন এবং গভর্নিং বডির সভাপতি এস কামরুল হাসান আমিরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মতবিনিময় সমাবেশ করেছে বৈষমযবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতা ও এলাকা বাসী। দুপুর ১২ ঘটিকায় বিক্ষোভ মিছিল করে পদত্যাগের দাবি জানান তারা। শিক্ষার্থীরা গত ১৮ জুলাই কোটা বিরোধী আন্দোলনের সমর্থনে সালুটিকর কলেজে জমায়েত হলে অধ্যক্ষ শাকির উদ্দিন ও সভাপতি আমিরুলের নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগ দেশীয় অস্রসহ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। শিক্ষার্থীরা বলেন,…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সমগ্র দেশজুড়ে বাড়ি ঘর, ধর্মীয় উপসানালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ উপস্থাপন করে ৮ দফা দাবীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু জাগরণ মঞ্চের নাম টাঙিয়ে আ’লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সাবেক কৃষি মন্ত্রীর এলাকার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা.হরিপদ রায়,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুশীল শীল, সদস্য মিতালি দত্ত, আওয়ামীলীগ সমর্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার,ভুনবীর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি পিনাকি রঞ্জন দেব, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, আশিদ্রোন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুনেন্দু দেব, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য চন্দন চক্রবর্তী, নির্মল পাল,অমেরেন্দু চন্দ্র,সিন্দুর খান ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক বিনয় দেব, সদর ইউনিয়ন…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাতমাইল বাজারে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ সোমবার ( ১২ ই আগস্ট) হৈবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে যশোর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর গণতন্ত্রের প্রথম ধাপ উত্তরণ হয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে গণতন্ত্রের বিজয় সেই দিন অর্জিত হবে, যেদিন বাংলাদেশের মানুষ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে পারবেন। সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, দীর্ঘ ১৭ বছরে আওয়ামী লীগের বর্বরতার কথা জনগণ ভুলে যায়নি। তাদের…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে গত কয়েকদিন ধরেই বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিকের দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা। দিনের বেলায় আনসার সদস্যদের সহযোগিতার পাশাপাশি এখন রাতেও যানযট নিরসনে কাজ চলমান রেখেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা। সোমবার রাত সাড়ে ৭টার দিকে প্রেসক্লাব মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালনে কয়েকজন শিক্ষার্থীকে দেখা গেছে। দেখা গেছে,শিক্ষার্থীরা সড়কের মোড়ে দাঁড়িয়ে বিভিন্ন যানবাহনকে দাঁড়িয়ে থেকে জ্যাম না লাগানোর অনুরোধ করেছেন। ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তাঁরা। শিক্ষার্থী মইনুল ইসলাম শাওন বলেন,শহরের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড় এটি। বিভিন্ন যানবাহন সড়কে দাঁড়িয়ে থেকে জ্যামের সৃষ্টি করছে। আমরা গত কয়েকদিন ধরেই…
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: সন্ত্রাসীদের কেউ ধরিয়ে দিতে পারলে নগদ দশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নয়ালাভাঙা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশরাফুল হক। সোমাবর বিকেলে সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের সামনে সন্ত্রাস প্রতিরোধ কমিটির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করেছে। তাই আওয়ামী লীগ নিজে উচিত শিক্ষা পেয়েছে। সেনাবাহিনীর প্রশংসা কথা উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী দেশকে রক্ষা করেছে। কথা বলার অধিকার দিয়েছে। এলাকায় কোন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড করতে দেয়া যাবে না। কেউ যদি সন্ত্রাসী কর্মকান্ড করে তাকে ধরিয়ে দিতে পারলে নগদ দশ হাজার টাকা…