ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: একজন মুসলিমের ধর্মনিরপেক্ষ বা সেকুলার হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটি ইসলামের মৌলিক নীতির সাথে সাংঘর্ষিক। ইসলামের মূল ভিত্তি হলো আল্লাহ কর্তৃক প্রদত্ত জীবনবিধান, যেখানে ধর্মকে কেবল ব্যক্তিগত বিষয় হিসেবে সীমাবদ্ধ রাখা যায় না, বরং জীবনের সকল ক্ষেত্রে এর বাধ্যবাধকতা রয়েছে। তাই ইসলামে থেকে একইসাথে সেকুলারিজম গ্রহণ করা সম্ভব নয়, কারণ সেকুলারিজম জীবনকে ধর্ম থেকে আলাদা করে দেখে, যা ইসলামের মূল চেতনার পরিপন্থী। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, এতে রাজনীতি, সমাজ, অর্থনীতি ও নৈতিকতা সবকিছুই অন্তর্ভুক্ত। তাই মুসমানদের সেকুলারিজম হওয়ার কোন সুযোগ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের…
Author: Niloy Roy
মৌলভীবাজার প্রতিনিধি: আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে ভোটারদের মধ্যে নির্বাচনী উচ্ছ্বাস উত্তেজনা বাড়ছে। আসনের বিভিন্ন অলি-গলিতে ইতোমধ্যেই দাঁড়িপাল্লা প্রতীকের বিলবোর্ড ও ফেস্টুন শোভা পাচ্ছে এলাকাজুড়ে। জামায়াত ইসলামীর একক প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম ও বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী প্রতিদিনই সভা-সমাবেশ, মিছিল-মিটিং ও গণসংযোগের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন। মৌলভীবাজার-১ আসনের বড়লেখা উপজেলায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং জুড়ী উপজেলায় ৬টি ইউনিয়ন রয়েছে। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ৯৩৮ জন। এর মধ্যে বড়লেখায় ভোটার ২ লাখ ১১ হাজার ৬৬৮ জন (পুরুষ ১ লাখ ৭ হাজার ৯৫, নারী ১ লাখ ৪ হাজার ৫৭৩) এবং জুড়ীতে…
সিলেটের ইতিহাসে প্রথম ও সবচেয়ে বৃহত্তম “ওয়েডিং কার্নিভাল এন্ড এক্সপো ২০২৫” তিনদিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে শনিবার (১ নভেম্বর)। বর্ণাঢ্য আয়োজন, আলোক-সাজসজ্জা, সঙ্গীত ও ফ্যাশনের এক মনোমুগ্ধকর মিলনমেলায় রূপ নেয় গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট প্রাঙ্গণ। রঙ, আলো ও সংগীতের জাদুতে তিন দিন ধরে গ্রান্ড সিলেট পরিণত হয়েছিল এক রূপকথার বিয়ের সাজে। গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত “ওয়েডিং কার্নিভাল এন্ড এক্সপো ২০২৫” শুধু একটি প্রদর্শনী নয়, বরং বিয়ের সংস্কৃতি, ফ্যাশন ও সৃজনশীলতার এক প্রাণবন্ত উৎসবে রূপ নেয়। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলা এই তিনদিনব্যাপী আয়োজনে দর্শনার্থীদের ঢল নামে গ্র্যান্ড সিলেট প্রাঙ্গণে। এক ছাদের নিচে সাজানো হয় বিয়ের…
গাইবান্ধা জেলা প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটিতে স্থান পেয়েছেন গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার মোট ১৩ জন শিক্ষার্থী। গত ২৯ অক্টোবর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মাহবুবুল হক নবীন স্বাক্ষরিত তালিকায় তাদের নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ফিলোসফি বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবির চৌধুরী , ইতিহাস বিভাগের জাকির হোসেন জয় , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সৈয়দ মো. ইমতিয়াজ বাধন এবং ইংরেজি বিভাগের হাসান জোবায়ের ওমর হিমেল । যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মুক্তাদির রহমান মুনিম । এছাড়া সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন…
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। রবিবার (২ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামপাড়া গ্রামের মালিব্বর মিয়ার ছেলে কাউসার আলীর (৩২) পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছে রংপুর রেঞ্জের সিআইডির ক্রাইম সিনের একটি ইউনিট। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…
তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তিনজন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে রাস্তার পাশের একটি পুকুরে লাফ দেয়। পরে স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ…
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানগণকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ…
তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে গরু চোর সন্দেহে মো. আব্দুস সালাম নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এ ঘটনায় দুলালী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা নবাবগঞ্জ গ্রামের তিস্তার চরে এই ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম একই ইউনিয়নের রামডাকুয়া গ্রামের মো. ওমেদ আলীর ছেলে। আটক দুলালী বেগম বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের আব্দুল গণি মিয়ার স্ত্রী। শুক্রবার রাত আড়াইটার দিকে বেলকা নবাবগঞ্জ গ্রামের আব্দুল গণি মিয়ার গোয়াল ঘরে প্রবেশ করেন আব্দুস সালাম। এসময় গণি মিয়ার স্ত্রী দুলালী বেগম বিষয়টি টের পেয়ে স্বামীকে জানান। পরে তারা গিয়ে গোয়াল ঘরে সালামকে…
গাইবান্ধা: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে আব্দুস সালাম (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পি*টিয়ে হ*ত্যা করেছে স্থানীয়রা। শনিবার (১ নভেম্বর) উপজেলার বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের তিস্তা চরে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুস সালাম বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামের ওমেদ আলীর ছেলে। এ ঘটনায় জড়িত দুলালী বেগম (৪৩) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি বেলকা নবাবগঞ্জ গ্রামের আব্দুল গণি মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে প্রায় আড়াইটার দিকে আব্দুস সালাম ভুলবশত বা উদ্দেশ্যহীনভাবে আব্দুল গণি মিয়ার গোয়াল ঘরে প্রবেশ করেন। তখন গণির স্ত্রী দুলালী বিষয়টি টের পেয়ে স্বামীকে জানান। পরে তারা গিয়ে সালামকে দেখতে পান…
সমাজ প্রগতির জন্য শিল্প – সাহিত্য এই স্লোগানকে সামনে রেখে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের ১০ ম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান রংপুরের ঐতিহাসিক তাজ হাট জমিদার বাড়িতে গতকাল ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়। দিনব্যাপী দুই পর্বের উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশবরেণ্য কবি লেখক গবেষক দৈনিক দেশ জগত পত্রিকার সম্পাদক মাহমুদুল হাসান নেজামী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গীতিকার, সংগঠক এডভোকেট মাজহারুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেখক গবেষক ডা. মফিজুল ইসলাম মান্টু, লেখক গবেষক এমদাদুল হক চৌধুরী, লেখক সংগঠক মোজহারুল ইসলাম মাজহার লেখক সংগঠক আব্দুল হাদী বাংলাদেশ কবি লেখক ফোরাম এর নির্বাহী সভাপতি লেখক গবেষক স্বদেশ কবি লেখক এস কে মহসিন…
মৌলভীবাজার প্রতিনিধি: আমার দেশের সাংবাদিক এম ইদ্রিস আলীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভুনবীর ইউনিয়নের চৌমুহনী চত্বরে স্থানীয় জনতা, সাংবাদিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা যায়, শুক্রবার (১ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটের সময় ইদ্রিস আলী তার স্ত্রীকে নিয়ে শশুর বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় বহিরাগত একদল সন্ত্রাসী তার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তার উপর নৃশংস হামলা চালায়। শারীরিকভাবে নির্যাতন করে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন সাবেক ইউপি মেম্বার…
মৌলভীবাজার প্রতিনিধি: আমার দেশের সাংবাদিক এম, ইদ্রিস আলীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভুনবীর ইউনিয়নের চৌমুহনী চত্বরে স্থানীয় জনতা, সাংবাদিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন সাবেক ইউপি মেম্বার আহাদ মিয়া, বিএনপি নেতা শামীম আহমেদ, জয়নাল আবেদিন টেনু, আব্দুর রহমান। এটি একজন সাংবাদিকের উপর আক্রমণ নয়, বরং সত্যকে গলা টিপে হত্যা করা। বিএনপি নেতা শামীম আহমেদ বলেন, ‘আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে মাদক, চোরাচালান ও সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমানের নেতৃত্বে একাধিক টিম পৃথক অভিযান চালায়। ওসি’র নির্দেশনায় এসআই ফিরুজ আহমেদ ও এসআই জালাল উদ্দিন যৌথভাবে পৌরসভার চরনিখলা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের তিন আসামি আকরাম হোসেনের ছেলে মারুফ মিয়া (২৫), মৃত আবু সিদ্দিকের ছেলে আলিফ জাহান পার্থ (২০) ও নূরুন নবীর ছেলে নূর হামীম রুশো (২০)কে গ্রেফতার করে। অপরদিকে, এসআই রাশেদ মোশাররফের নেতৃত্বে উপজেলার শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৪তম সমবায় দিবস। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মমিন আলী মিঞা। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন সাইফুল, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক রকিব হোসেন সানজু এবং সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়ন, গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে সমবায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি…
স্টাফ রিপোর্টার: সুপ্রিম পার্টি (বিএসপি)-এর ভাইস চেয়ারম্যান পীরজাদা কাজী আশিকুর রহমান হাশেমী বলেছেন, “বিএসপি কখনো হিংসা ও নেতিবাচক ধারার রাজনীতি করে না। নিবন্ধিত অধিকাংশ রাজনৈতিক দলের সাথে সরকার যে বৈষম্য আচরণ করছে তা গণতন্ত্র প্রতিষ্ঠার অন্তরায়! আমরা বিশ্বাস করি, মানুষের নৈতিক চরিত্রের জাগরণ ঘটলেই রাজনীতিতে সুস্থ ধারা ফিরে আসবে।” বুধবার (২৯ নভেম্বর) সুনামগঞ্জে আয়োজিত বিএসপি জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপি সুনামগঞ্জ জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান। তিনি বলেন, ১৯৭১ সালে মৃত্যুকে উপেক্ষা করে বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন বলেই ২০২৪ সালের অভ্যুত্থান সম্ভব হয়েছে।…
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় নিজের মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় পাষণ্ড বাবাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের বুজরুক টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতেই শিশুর নানা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে পলাশবাড়ী থানায় ধর্ষণ-মামলা দায়ের করেন। অভিযুক্ত পিতা সাদেকুল ইসলাম (৪২) বুজরুক টেংরা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাদাম বিক্রেতা ও মাদকাসক্ত ব’লে জানান এলাকাবাসী । স্থানীয়রা জানান, চার মাস ধরে নিজের মেয়েকে ধর্ষণ করছেন সাদেকুল। ভয়ে বিষয়টি কাউকে জানাতে পারেনি শিশুটি। প্রতিবেশীদের সন্দেহ হলেও বিষয়টি প্রমাণের অভাবে ঘটনা আড়ালেই ছিল। কিন্তু গত বুধবার সন্ধ্যায় ঘটনাটি…
মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট বিভাগ জুড়ে ১৯টি আসন রয়েছে। প্রতিটি আসনে ৪ থেকে ৮ জন, নারী–পুরুষ বিএনপি দলীয় মনোনয়নপত্র পাওয়ার দাবি করেন। মনোনয়ন প্রত্যাশীদেরকে নিয়ে বার-বার বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনার জন্য বৈঠক করেন এবং সর্বশেষ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহত্তর বাংলাদেশের সকলকে নিয়ে ও বিশেষ করে সিলেটের ১৯টি আসনের মনোনয়ন প্রত্যাশীদেরকে নিয়ে দুই দফার সমঝোতা বৈঠক করেন ও কিভাবে নির্বাচন করবেন তার দিকনির্দেশনা প্রদান করেন। এতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর সন্তুষ্ট হন সিলেট বিভাগের ১৯ টি আসনের সকল মনোনয়ন প্রত্যাশীরা। সূত্রে জানা যায় আজ বা কাল বৃহত্তর বাংলাদেশের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে একজন প্রার্থী চুড়ান্ত ঘোষণা করা হবে, সিলেট…
মৌলভীবাজার প্রতিনিধি: দেশজুড়ে যখন সমবায়ের জয়যাত্রা, তখন সিলেট বিভাগ যেন রয়ে গেছে উন্নয়নের মানচিত্রের বাইরে। “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যে আজ উদযাপিত হচ্ছে জাতীয় সমবায় দিবস। রাজধানী থেকে রাজশাহী পর্যন্ত সরকার ঘোষিত নতুন প্রকল্পে গ্রামীণ উন্নয়নের জোয়ার বইছে, কিন্তু সিলেট বিভাগের মানুষ এখনো সেই উন্নয়নের সুফল থেকে বঞ্চিত। দেশের ৮টি বিভাগের ৩৭টি জেলার ৫৬টি উপজেলায় “দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প” বাস্তবায়নের মাধ্যমে দুধ উৎপাদনে এসেছে বিপ্লব, সৃষ্টি হয়েছে হাজারো নারী উদ্যোক্তা। কিন্তু সিলেট বিভাগের মাত্র তিনটি উপজেলায়— হবিগঞ্জের মাধবপুর, মৌলভীবাজারের কুলাউড়া ও সিলেটের দক্ষিণ সুরমায়— এই প্রকল্পের কার্যক্রম সীমাবদ্ধ। প্রশ্ন উঠেছে, কেন সিলেট বারবার বঞ্চিত…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : বাজার থেকে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে ইমান উদ্দিন নামের এক চা বিক্রেতাকে রাস্তায় আটকিয়ে মারপিট করে টাকা ছিনিয়ে নিয়েছে একদল মাদকচক্র। এই দুর্ধর্ষ ঘটনাটি ঘটেছে উপজেলার সোহাগি ইউনিয়নের সাহেবনগর গ্রামে। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সাহেবনগর গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র ইমান উদ্দিন (৩৫) স্থানীয় দেওয়ানগঞ্জ বাজারের একজন চা বিক্রেতা। ৩০ অক্টোবর দিবাগত রাতে ব্যবসা শেষে বাড়ি সামনে পৌঁছলে একই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রাশিদের পুত্র সুমন মিয়া (৩০) তার সহযোগি শহিদ মিয়ার পুত্র সাব্বির (২৫) লাল মিয়ার পুত্র আমানুল্লাহ (২২) ও আরো কয়েকজন তার উপর সশস্ত্র হামলা চালিয়ে মারপিট করে ইমান উদ্দিনের সাথে থাকা…
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) একমাত্র কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারের নামে দীর্ঘদিন ধরে পড়ে আছে বেহাল দশায়। প্রায় আট মাস আগে মাঠ সংস্কারের কাজ শুরু হলেও, কাজের চরম ধীরগতির কারণে তা এখনও খেলার উপযোগী হয়ে ওঠেনি। বরং মাঠজুড়ে কেবল বালু আর বালুর স্তূপ জমায় এটিকে শিক্ষার্থীরা এখন ‘বালু খেকো মাঠ’ হিসেবেই আখ্যায়িত করছেন। সংস্কার কাজ শেষ না হওয়ায় দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ের একমাত্র মাঠে খেলাধুলা ও নিয়মিত অনুশীলন কার্যক্রম প্রায় সম্পূর্ণ বন্ধ রয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। এছাড়া পূ্র্বে মাঠের যে সৌন্দর্য ছিল সেটিও নষ্ট হয়েছে বলুর স্তুপের কারণে। অনেকে…