Author: Niloy Roy

এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে পৌরশহরের ৮নং রেলঘুন্টি এলাকা থেকে গাঁজা ও ফেন্সিডিল সহ একজন নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। ডিএনসি দিনাজপুর কার্যালয় সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ডিএনসি দিনাজপুর কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর এর সুদক্ষ দিক নির্দেশনায় ডিএনসির একটি বিশেষ টীম দিনাজপুর সদর উপজেলার নিশ্চিতপুর ৮নং রেলঘুন্টি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জনৈক মো: আক্তার হোসেনের ভাড়া দেওয়া বাড়িতে তল্লাশী করলে গাঁজা ও ফেন্সিডিল সহ ভাড়াটিয়া একজন নারী কারবারি মোছাঃ মনোয়ারা বেগম (৪৯) পিতা- মোঃ দবির উদ্দিন কে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এসময়,…

Read More

মো.ফখর উদ্দিন, আনোয়ারা প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ আমান উল্লাহ পাড়া গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল এর বার্ষিক ফলাফল,পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়,অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সকালে স্কুল কক্ষে এই সভা অনুষ্টিত হয়৷ উক্ত সভায় অত্র প্রতিষ্টানের শিক্ষক জনাব আবদুল আজিজ শওকত সঞ্চালনায় অনুষ্টানটি পরিচালিত হয়।উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আবদুল রহিম সওদাগর ও সভাপতির আসন অলংকৃত করেন অত্র প্রতিষ্টানের প্রতিষ্টাতা পরিচালক ও প্রধান শিক্ষক জনাব মোঃ শাহেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু ছৈয়দ, জাহেদ ফারুকী, মাহফুজুর রহমান ,ফারুক,,মোঃ ফখর উদ্দিন, ডাঃ মোঃ…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা। গাইবান্ধা জেলার নবাগত পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা,আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত হন। পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি অনুষ্ঠানে পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা তাঁর দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিচিতি অনুষ্ঠানে গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনাসহ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ গত বছরের ২০ আগস্ট কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন জয়নাল আবেদীন। যোগদানের পর থেকে তিনি কমলগঞ্জ উপজেলার উন্নয়নে রাত-দিন কাজ করেছেন। সাধারণ মানুষের যে কোনো সমস্যা সমাধানে তিনি তাৎক্ষণিক ভূমিকা রেখেছেন। শান্তপ্রিয় কমলগঞ্জ উপজেলাকে দীর্ঘ ১৬ মাস সঠিক নেতৃত্ব দিয়ে পরিচালনা করেছেন। নিজের সততা ও কর্মদক্ষতা দিয়ে তিনি সবার মন জয় করে নিয়েছেন। যার ফলে সবার কাছে তিনি জনবান্ধব ইউএনও হিসাবে পরিচিতও লাভ করেছেন। জয়নাল আবেদীন প্রায় ১৬ মাস কমলগঞ্জে দায়িত্ব পালন শেষে বদলিজনিত কারণে বিদায় নিচ্ছেন। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তাঁর শেষ কর্মদিবসে দায়িত্ব পালনের সময় তিনি কমলগঞ্জের মানুষের সহযোগিতা আর আন্তরিকতার বর্ণনা দিতে গিয়ে আবেগ…

Read More

এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ একজন কারবারিকে আটক করা হয়েছে।  দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ হাসিবুল হাসান এর সুদক্ষ নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল, দিনাজপুর শহরের বড়পুল এলাকায় এক বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিল সহ একজন কারবারিকে আটক করা হয়। এসময়, তার কাছ থেকে ৬০০ পিস্ ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং মাদক বহনের কাজে ব্যবহ্রিত একটি মটর সাইকেল জব্দ করা হয়।…

Read More

লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা  প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় ২ হাজার বস্তা ধান অবৈধ ভাবে মজুদ রাখার দায়ে হাসান আলী নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে পৌর শহরের রঘুনাথপুর টিএন্ডটি এলাকায়  মেসার্স হাসান ট্রেডার্সের একটি গোডাউনে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম এ জরিমানা করেন। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র রায়, পীরগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, খাদ্য পরিদর্শক নাজমুল হুদা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানান, সিন্ডিকেটের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মেসার্স হাসান ট্রেডার্সের গোডাউনে অভিযান চালানো হয়। গোডাউনে প্রায় ২…

Read More

আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় অনিক (৩২) নামের এক ভূয়া ডিবিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরের দিকে সদর উপজেলার সাহাপুর গানাপাড়ার থেকে তাকে আটক করা হয়। আটককৃত অনিক সাহাপুর গানাপাড়া গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডিবি ওসি পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানা যায়, গত নভেম্বর মাসে অনিক ভূয়া ডিবির ওসি সেজে দোগাছি গ্রামের লাহির উদ্দিন শেখকে মিথ্যা মামলায় ফাসানোর ভয় দেখায়। এরপর মামলা থেকে তার নাম কেটে দেবার নাম করে দফায় দফায় টাকা হাতিয়ে নিত। এরপর বার বার টাকার চাহিদা করতে থাকলে লাহিরের ছেলে মানিক মোল্লা ডিবি পুলিশকে…

Read More

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখান ও উপসচিব পদে সকল ধরনের কোটা প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৬সে ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এ সময় উপজেলার বিভিন্নস্থানে কর্মরত বিসিএস ক্যাডাররা উপস্থিত ছিলেন। উপস্থিত, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের সহকারী অধ্যাপক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিসিএস শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক মোতাসিম বিল্লাহ রুবেল, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হক, বিসিএস কৃষি…

Read More

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার জহুরুল হকের পাসপোর্ট বাতিল এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।বুধবার (২৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুজ্জামানের সই করা এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ৭ (২) সি অনুচ্ছেদ অনুযায়ী জহুরুল হকের পাসপোর্ট বাতিলপূর্বক তিনি যাতে দেশত্যাগ করতে না পারেন সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।সম্প্রতি দুদকের সদ্য সাবেক এই কমিশনারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সংবাদ প্রকাশ করে দেশের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যম। এসব সংবাদের জের ধরেই তদন্ত শুরু করে দুদকসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এর আগে, গত ২৯ অক্টোবর দুদক কমিশনার…

Read More

দেশের জনপ্রিয় দুই অভিনেত্রী জয়া আহসান ও মেহজাবীন চৌধুরী আবেগঘন এক মহূর্ত উপহার দিলেন দর্শকদের। (২৪ ডিসেম্বর) মঙ্গলবার ‘প্রিয় মালতী’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ঘটে এমন ঘটনা। যেখানে প্রদর্শনী শেষে মেহজাবীনকে কাছে টেনে বুকে জড়িয়ে নিলেন, কপালে চুমু খান জয়া।এরপর মেহজাবীনকে প্রশংসায় ভাসিয়ে জয়া বলেন, ‘আমি অবাক হয়ে ওর অভিনয় দেখছিলাম। আর মুগ্ধ হচ্ছিলাম। এরপর আমার মনে হয়, এত পরিপক্ব একটা কাজ করবে বলেই হয়তো এত দেরি করেছে মেহজাবীন। অর ভবিস্যতের জন্য শুভ কামনা।’ এদিন প্রিমিয়ারে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, রুনা খান, নাবিলা, তমা মির্জা, অভিনেতা ইন্তেখাব দিনার, সোহেল মণ্ডল, নির্মাতা রায়হান রাফি, আহমেদ শাওকী, রাকা নওশীন নাওয়ার, প্রযোজক শাহরিয়ার শাকিল শুভেচ্ছা…

Read More

রাজবাড়ীতে প্রেমিকের ডাকে সারা দিতে গিয়ে নবম শ্রেণীর এক ছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছেন। জানা গেছে, ফেসবুকে তাদের ১২ দিনের পরিচয়, আর ৪ দিন হয় প্রেমের বয়স। এর মধ্যেই এ ঘটনা ঘটলো। বুধবার ছাত্রীর বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের বাবুর ছেলে মোঃ সোহান (১৬), দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের নজরুল ইসলামের ছেলে সালমান মাহিন (১৬), একই ইউনিয়নের  কামলাদিয়াকান্দি গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ সজিব অমিত (১৯)।তবে পলাতক রয়েছে বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের আলেকের ছেলে রাশেদ (২০)। ওই ছাত্রীর পরিবার…

Read More

সরকারের প্রশাসনিক সদর দপ্তর সচিবালয়ের যেই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে মন্ত্রণালয় ছিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার। আগুনের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজস্ব আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ হুঁশিয়ারি দেন। পোস্টে আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি।তিনি বলেন,…

Read More

সীমান্ত হত্যার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভারতের উচিত অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা। আমরা সবসময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি।’ বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা ও সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্যপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মেয়ের বিয়েতে যোগ দিতে সিলেট আসেন মির্জা ফখরুল। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেত্রী নিপুর রায়।বিমানবন্দরে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা সবসময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি। আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি ভারতের অবিলম্বে এই সীমান্ত হত্যা বন্ধ…

Read More

আগুন নিয়ন্ত্রণে এসেছে, এখনও নির্বাপণ হয়নি। এরইমধ্যে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের জন্য একটি ফটক খুলে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে সচিবালয়ের ওই ৫ নম্বর ফটকটি খুলে দেওয়া হয়। ফটক খুলে দিলে বাইরে অপেক্ষমাণ কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ভেতরে ঢুকতে থাকেন আগুন লাগার ঘটনায় আজ সকালে সচিবালয়ের সব কটি ফটক বন্ধ রাখা হয়। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারীরা আসতে শুরু করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এ কারণে সচিবালয়ের সামনে অপেক্ষা করতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে সকাল সোয়া ৯টার দিকে সচিবালয়ের ৫ নম্বর ফটক খুলে দেওয়া হয়। তখন কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ভেতরে ঢুকতে থাকেন।সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন…

Read More

রাজধানীর আদাবর থানা এলাকায় এক পরিবহন মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম মো: স্বপন। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জানা গেছে, ঢাকার মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা উত্তরা তেঁতুলিয়া পরিবহনের একটি বাসের মালিক ছিলেন স্বপন। স্বপনের বাসটির চালক সোহেল গাড়ির একটি চাকা বিক্রি করে দিয়েছেন। এই বিষয় নিয়ে স্বপনের সাথে দ্বন্দ্বের জেরে সন্ধ্যায় শিয়া মসজিদ এলাকায় স্বপনকে ছুরিকাঘাত করে সোহেল। আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত স্বপন মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার তিন মেয়ে রয়েছে।হত্যার বিষয়টি…

Read More

সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। হাই পাওয়ারের এই কমিটি ৯ থেকে ১১ সদস্য বিশিষ্ট হতে পারে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৬তলা ভবনে আগুন লেগেছে, সেখান থেকে আট এবং নয়তলায় আগুন ছড়িয়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।’অগ্নিকাণ্ডের ঘটনা কোন নাশকতা কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন তিনি বলেন, ‘তদন্ত কমিটি গঠনের পর বিস্তারিত জানা যাবে।’ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের ফায়ার সার্ভিসের সদস্যরা ১টা ৫৪ মিনিটে কাজ শুরু করে। সকাল আটটা…

Read More

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের সর্বোচ্চ এই প্রশাসনিক কেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জিপিও থেকে শিক্ষা ভবন পর্যন্ত রাস্তা বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া পুরো সচিবালয় এলাকায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এপিবিএনের সদস্যরা কঠোর নিরাপত্তায় নিয়োজিত আছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে ২ প্লাটুন বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, আগুন লাগার পরপর গতকাল বুধবার রাত ২টার দিকে আমরা সচিবালয়ের সামনের দুই পাশের রাস্তা বন্ধ করে দিয়েছি। শুধু ফায়ার সার্ভিস ও আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছাড়া অন্য সব গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ’ এছাড়া শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ…

Read More

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।বুধবার (২৫ ডিসেম্বর) ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার ১ ও ২ নম্বর আসামি করা হয়েছে জামায়াত সমর্থক (বহিষ্কৃত) আবুল হাসেম ও অহিদুর রহমানকে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান এই তথ্য নিশ্চিত করেছেন।মামলার এজাহারে আবদুল হাই কানু উল্লেখ করেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। গত রোববার, নিজের গ্রাম বাতিসার লুদিয়ারা এসে তিনি জামায়াত সমর্থক আবুল হাশেমসহ অন্য অভিযুক্তদের হাতে আটক হন। এরপর তাকে…

Read More

এম এ হাসান,  দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুর সদর উপজেলার পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এপিপি এ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু (৫৩) কে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।  দিনাজপুর কোতোয়ালি থানা সুত্র জানায়, বুধবার (২৫ ডিসেম্বর) পৌর আওয়ামীলীগের সভাপতি এস.এম শামীম আলম সরকার বাবু কে তার পৌর শহরের নিমনগর বালুবাড়িস্ত নিজ বাসভবন থেকে আটক করা হয়।   গ্রেফতারকৃত শামীম আলম সরকার বাবু দিনাজপুর পৌর শহরের নিমনগর বালুবাড়ী এলাকার আবেদ আলী সরকারের পুত্র। দিনাজপুর শহর/পৌর আওয়ামীলীগের সভাপতিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান।  এবিষয়ে, ওসি মতিউর রহমান বলেন, গ্রেফতারকৃত পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এপিপি…

Read More

এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ি থানা পুলিশের অভিযানে ট্রাক বোঝায় ফেন্সিডিল পাচারকালে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার সহ ২ কারবারিকে আটক করা হয়েছে।  মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে ফুলবাড়ী মহাসড়কের ঢাকা মোড়ে বিশেষ তল্লাশী চেকপোস্ট স্থাপন করে একটি পুরাতন ৬ চাকা বিশিষ্ট একটি চাল বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ ২ জনকে আটক করতে সক্ষম হয় থানা পুলিশের একটি বিশেষ টীম।  ফুলবাড়ি থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশ জানতে পারে যে, দিনাজপুর সদর থেকে ছেড়ে আসা একটি পুরাতন ৬ চাকা বিশিষ্ট চাল বোঝাই ট্রাকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল রয়েছে। ফুলবাড়ী ঢাকা মোড়ে বিশেষ চেকপোস্টের মাধ্যমে সন্দেহভাজন…

Read More