মো.ফখর উদ্দিন,আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় উপজেলার হাইলধর ইউনিয়নের সন্তান প্রবাসী মুহাম্মদ নেছার উদ্দিন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি মনোনীত হওয়ায় হাইলধর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার (২৭) ডিসেম্বর সন্ধ্যায় হাইলধর পীরখাইন আশরাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসময় আনোয়ারা উপজেলা বিএনপি’র সিনিয়র সদস্য এস এম মোজাম্মেল হকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন, সংবর্ধিত অতিথি ছিলেন সিআইপি মুহাম্মদ নেছার উদ্দিন। আহবায়ক কমিটির সদস্য মোস্তাক আহমদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক সরওয়ার হোসেন মাসুদ, সদস্য আবুল কাশেম, রফিক ডিলার, দিল মুহাম্মদ মঞ্জু,…
Author: Niloy Roy
আমির আলী অভয়নগর (যশোর) প্রতিনিধি – নওয়াপাড়ায় সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ( ৪৮) কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার তদন্ত ওসি শুভ্র প্রকাশ দাস। শনিবার রাত ১০ টার সময় নওয়াপাড়া বেঙ্গল রেল ক্রসিং কর অফিসের পাশের এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তাকে নির্যাতন করে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় । স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত জিয়াউদ্দিন পলাশ নওয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সে ওই এলাকার মৃত ইব্রাহিম সর্দারের ছেলে। স্থানীয়রা জানান, এ সময় পলাশ শেখ…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নাগরপুর প্রেসক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে (কন্ঠ ভোটে) পুনরায় দৈনিক যুগান্তরের প্রতিনিধি আক্তারুজ্জামান বকুল সভাপতি ও দৈনিক মজলুমের কন্ঠের প্রতিনিধি মো. এরশাদ মিয়া সাধারন সম্পাদক নির্বাচিত হন। আলোচনা সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় আগামী সাত কার্যদিবসের মধ্যে পুর্ণাঙ্গ কার্যকারি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো. মন্টু মিয়া, সহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিক । এসময় সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন, মো. কায়কোবাদ মিয়া, আব্দুল আলীম, মো.…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি | সীমান্তবর্তী নেত্রকোনার ঐতিহ্যবাহী দুর্গাপুর প্রেসক্লাবের ১১ তম পর্ষদের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন কাল সোমবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত দুর্গাপুর প্রেসক্লাব ভবনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অমিত দত্তকে প্রধান করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী ও উপজেলা সমাজ সেবা অফিসার মো. মাসুল তালুকদার সহ তিন সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে,গত ১৭ ডিসেম্বর তফসিল ঘোষণার পর মনোনয়ন পত্র সংগ্রহ, বাছাই ও প্রত্যাহার সকল কার্যক্রম শেষে এবারের নির্বাচনে…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে শীতার্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে “রেনেসাঁ সংসদ” নামের একটি সামাজিক সংগঠন। সংগঠনের পক্ষ থেকে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে প্রথম ধাপে উপজেলার প্রায় শতাধিক গরীব দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন তারা। এসময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মাকদুম আলম, সদস্য সচিব ঠিকাদার মেহেদী হাসান শিপু , জেলা বিএনপির সদস্য মতিয়ার রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সাবু খান, বিএনপি নেতা রাসেল মন্ডল, বাংলাদেশ প্রেস ক্লাব তারাগঞ্জ শাখার সভাপতি আরিফ শেখ, রেনেসাঁর সাধারণ সম্পাদক শিবলী নোমান নিউটন, সাংগঠনিক সম্পাদক খোকন প্রামাণিক, বুলু ক্যাবল নেটওয়ার্কের ম্যানেজিং…
স্টাফ রিপোর্টার গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে আন্দোলনরত ছাত্রজনতার উপর হামলার ঘটনায় মামলায় সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জেলা আওযামী লীগের সহ সভাপতি নাদের বখত, জেলা আওয়ামী লীগের সদস্য সাহারুল আলম আফজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু ও ছাত্রলীগ কর্মী মছিবুর ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে তারা দ্রুত বিচার আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্র। আসামী পক্ষের আইনজীবী অ্যাড. নজরুল ইসলাম শেফু বলেন, ৪ আগস্টের যে হামলায় উনাকে জড়ানো হয়েছে। এটি মোটেও সঠিক নয়। তিনি কোনো…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের স্বনামধন্য বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান আম্বিয়া কেজি স্কুলে বার্ষিক অনুশীলন মুল্যায়নের ফল প্রকাশ ও অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২৮ ডিসেম্বর)দুপুর ১২ টায় স্কুল প্রাঙ্গনে স্কুল পরিচালনা কমিটির সভাপতি লেখক আহমদ সিরাজের সভাপতিত্বে অনুণ্ঠানে প্রধান অতিথি ছিলেন আম্বিয়া কেজি স্কুলের প্রতিষ্ঠাতা মো. সালাহউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, অভিভাবক সদস্য ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, কমলগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সদস্য সমরেন্দু সেনগুপ্ত বুলবুল ও অধ্যক্ষ মমতা রাণী সিনহা। অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন স্কুলের শিক্ষকবৃন্দ।এছাড়া প্রথমবারের মতো প্রত্যেক অভিভাবকদেরকে সম্মাননা হিসাবে উত্তরীয় উপহার দেয়া হয়। এসময় বক্তব্য…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের চৌধুরী বাড়ি কেন্দ্রীয় মসজিদে সমাজের সকল মৃত্য ব্যক্তিদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। নাগরপুর সমাজ কমিটির উদ্যোগে, মসজিদ কমিটির সভাপতি খন্দকার আবুল কাইয়ুম শাহাজাদা ও মসজিদের মতোয়ালী খন্দকার ওয়াহিদ মুরাদের পৃষ্ঠপোষকতায় শনিবার (২৮ ডিসেম্বর) জোহরের নামাজের পর চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই মাহফিলে সমাজের বাসিন্দা এবং আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। মাহফিলে মরহুম সমাজবাসী ও সকল মৃত ব্যাক্তিদের আত্মার শান্তি কামনায় ও সকল অসুস্থদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও কোরআন তিলাওয়াত করা হয়। পরে, সমাজের সার্বিক মঙ্গল ও সকল মৃত ব্যক্তিদের ও অসুস্থ সকলের জন্য…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ভাওয়ালগড় ইউনিয়নের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া গ্রামে অবস্থিত ভাওয়াল টাইগার্স ক্লাব মাঠে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী। গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ইমরান সরকার ও ৫ নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক বাবলু আহমেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন…
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্যঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘মাইম্যান, সিন্ডিকেট, ছাত্রলীগ নিয়ে পকেট কমিটি’ আখ্যা দিয়ে সদ্যঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই মশাল মিছিল বের করেন তারা। এসময় নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি থেকে মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে মিছিল নিয়ে তারা পুরান ঢাকার রায়সাহেব বাজারসহ বিভিন্ন সড়কে শোডাউন দেন। এসময় ‘অবৈধ কমিটি মানি না মানবো না, পকেট কমিটি মানি না মানবো না’ বলে নানান স্লোগানও দেন তারা। আন্দোলনকারী নেতা-কর্মীরা বলেন, দলের যেসব নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে নিজের জীবনকে উপেক্ষা…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় দ্বায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর একটি টিমসহ যৌথ অভিযানে চাঁদাবাজি, ছিনতাই ও চুরিসহ একাধিক মামলার আসামি আলমগীর মিয়া(৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে তাকে আটক করে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পরে শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) দুপুরে তাকে আদালতে প্রেরণ করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস। আটককৃত আলমগীর ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের তেলুয়ারি গ্রামের হোসেন আলীর ছেলে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, যৌথবাহিনীর অভিযানে আলমগীর নামে একজনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আলমগীরের নামে থানায় চাঁদাবাজি,…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল সদর উপজেলায় বাসনা মল্লিক নামে এক ইউনিয়ন পরিষদের নারী সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগে মো.ফারুক মোল্যা (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে মাগুরা জেলার শালিখা থানার হরিশপুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। এদিন দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রেফতারকৃত মো.ফারুক মোল্যা সদর উপজেলার দৌলতপুর গ্রামের মো.ওসমান মোল্যার ছেলে। প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে টিসিবির মালামাল বিতরণ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক রাজিবুলের ফোন কলে পাওনা টাকা আনতে যান। মাইজপাড়া…
সুনামগঞ্জ প্রতিনিধি: ঐতিহ্যবাহী সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ শেরগুল আহমেদ। তিনি সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাসুম হেলাল। তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা জেলা প্রতিনিধি। গত শনিবার সুনামগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে সকল ভোটারগণ ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচনের ফলাফলে সহ-সভাপতি পদে আল হেলাল, রওনক বখত, যুগ্ম সম্পাদক পদে বাবুল মিয়া, কোষাধ্যক পদে শহীদ নূর আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে রাজু আহমেদ রমজান, দপ্তর সম্পাদক পদে…
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। শনিবার (২৮ ডিসেম্বর) দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, কিছু লোক সরকারকে কঠোর হতে বলে। আবার সামান্যতম কঠোর হলে গেল গেল রব তোলে। এই দ্বিচারিতা বন্ধ হওয়া জরুরি। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা নিয়ে যথারীতি এই দ্বিচারিতা আবার শুরু হয়েছে। প্রবেশাধিকার সীমিত করার এই সিদ্ধান্তটি খুবই সাময়িক। তিনি বলেন, একটা বিষয় এখানে পরিষ্কার করা দরকার। কোনো সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাতিল করা হয়নি। কেবল সচিবালয়ের ক্ষেত্রে এর ব্যবহার সীমিত করা হয়েছে। তা-ও খুবই অল্প সময়ের জন্য। প্রয়োজনীয় ক্ষেত্রে অস্থায়ী পাস ইস্যু…
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেতো বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এক সাধারণ সভায় তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি বলেন, ৫ আগস্টের ৭২ ঘণ্টা আগে যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিত, তাহলে অনেক প্রাণ রক্ষা পেত। পাশাপাশি অনেক পুলিশ সদস্য বেঁচে যেতেন। ফোর্সের কাজে ব্যবহার না হলে পুলিশ সদস্যদের ব্যারিস্টার কিংবা ডক্টরেট ডিগ্রি নিয়ে লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ অ্যাসোসিয়েশনগুলো সঠিক ভূমিকা রাখতে পারেনি। ভবিষ্যতে এসব মাথায় রাখতে হবে। এছাড়া সেবার মাধ্যমেই জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের…
সারাদেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই। ছিনতাই খুনের মতো অপরাধ কমাতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, আমরা চেষ্টা করছি। ছাত্রদের সহযোগিতা চাই। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে বাহারুল আলম বলেন, আগুনের ঘটনা তদন্ত চলছে। তদন্ত কমিটি বিস্তারিত জানাবে। এছাড়া সমন্বয়কদের হুমকির প্রতিটি ঘটনা গুরুত্বের সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি। জানান, এখনও সিরিয়াস কিছু পাওয়া যায়নি। এসময় ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশের…
ফের ভিডিও বার্তায় সরব হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গণহত্যায় অভিযুক্ত জাহাঙ্গীর কবির নানক। ওই ভিডিও বার্তায় তিনি বলেছেন, রাজনৈতিকভাবে প্ররোচিত সরকার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তার ওপর অত্যাচারের খড়গ নেমে আসছে। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অজ্ঞাত স্থান থেকে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। ভিডিও বার্তায় বক্তব্যের শুরুতে আত্মগোপনে থাকা গণহত্যায় অভিযুক্ত এই আ.লীগ নেতা বলেন, ‘আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসেছি। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আমাদের সকলকে ব্যথিত করে তুলেছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দেশের জনগণ হাসফাস করছে। আজ জনগণের সামনে একটি প্রশ্ন- বাংলাদেশ কোথায় গিয়ে…
আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি | ২০০৬ সালে প্রথমবারের মতো কবিদের মিলনমেলার সুসঙ্গ কবিতা উৎসবের আয়োজন করে দুর্গাপুর সাহিত্য সমাজ। এরপর তা চলমান থাকলেও ২০১৪ সালে সর্বশেষ অনুষ্ঠিত অষ্টম কবিতা উৎসব হয়। এবার দীর্ঘ সময় প্রায় ১০ বছর পর নবম সুসঙ্গ কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাহিত্যামোদীদের উপস্থিতিতে সৃষ্টি হয় দারুণ এক পরিবেশ। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সাদা মাটির পাহাড়ে দিনব্যাপী “নবম সুসঙ্গ কবিতা উৎসব” অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুর সাহিত্য সমাজ। সহযোগিতা করে “পথ পাঠাগার”। বেলা ১১টার দিকে এই উৎসবের উদ্বোধন করেন নেত্রকোনা…
আশরাফুল হাসান ঝিনাইদহ শুক্রবার সন্ধ্যায় ওবায়দুল নামে এক ব্যাক্তির দুই পা, এক হাত কেটে ও এক চোখ উপড়ে নিয়েছে সন্ত্রাসীরা। তার বাড়ী ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামে।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে র্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৭শে ডিসেম্বর) বিকালে শহরের শাহ-মোস্তফা সড়কে জাসাস এর কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস’র আহ্বায়ক মো. শামসুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে ও সদস্য সচিব জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন। এতে বিশেষ অতিথি ছিলেন, সাবেক পৌর বিএনপি’র সিনিয়রসহ-সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, সাবেক জাসাসের সভাপতি…
