গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রীর পরকীয়া” গর্ভপাত করে নিজ শিশুকে পুকুরের পানিতে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রবাসীর পরকীয়া করা সেই স্ত্রীর বিরুদ্ধে। জানাযায়,উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সোহাগী গ্রামে গত ( ২৪ ডিসেম্বর) সকাল সাতটার সময় বড় সোহাগী গ্রামের মৃত্যু আঃ সোবাহানের পুকুরে এক নবজাতকের মৃত্যুদেহ দেখতে পায় এলাকাবাসী। গ্রামসহ আশপাশের লোকজন বিষয়টি জানতে পারে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠায়। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে। বিষয়টি এলাকার মহিলারা আচ করতে পারে। পরে সন্দেহ হলে আগে থেকেই দুজনের মধ্যে কিছু একটা চলে বলে জানায় এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ…
Author: Niloy Roy
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে জনগণের স্বাস্থ্য এবং জীবনমানের উন্নতির লক্ষ্যে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ’কের উদ্যোগে এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতায় কমলগঞ্জের বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং দুইটি মসজিদে সর্বমোট ১২টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। ধবার(২৫ ডিসেম্বর)সন্ধ্যায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়শন ইউ’কের সাধারণ সম্পাদক ও দ্যা সিলেট পোস্ট ইউ’কে এর সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী বুলবুল আহমেদ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম তৌহিদুল ইসলাম চৌধুরী’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।বুধবার(২৫ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়ের হল রুমে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রুনা বেগমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিরঞ্জন দেবের সঞ্চালনায় আলোচনাসভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগি জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো.সালাহউদ্দিন, সফাত আলী সিনিয়র মাদ্রাসার সহযোগী অধ্যাপক সেলিম আহমদ চৌধুরী, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলমান আলী সালমান, প্রধান শিক্ষক শংকর দেবনাথ, মো. আইয়ুব আলী, আছমা বেগম,কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, অবসরপ্রাপ্ত সেনা…
রিয়াদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করেন সমবায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। ২৫ ডিসেম্বর (বুধবার) দুপুরে জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান,রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক আবু সাঈদ লিওন,জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন, থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সমবায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন,আপনাদের প্রতি বৈষম্য ও আপনাদের দুঃখের কথা শুনতে এসেছি। যেহেতু সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। সে…
মনিরুজ্জামান খান গাইবান্ধা ।। অন্তবর্তী কালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় আগমন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোহাম্মদ মোয়াজ্জেম আহম্মদ। (২৫ ডিসেম্বর) বুধবার দুপুরে তিনি পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন। এসময় পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান,উপজেলা জামায়াতে আমির আবু বক্কর ছিদ্দিকসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার অন্তবর্তী কালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন বলে নিশ্চিত…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলা শহরের কোলঘেষে দক্ষিণ ফলিয়া নামক এলাকায় বাবার বাড়িতে বসবাস। স্বামী আর দুই সন্তান নিয়ে দিশা আকতার (তমা) জীবন সংগ্রাম করে বেচে থাকা এক নারী, অভাব অনটনের সংসার নবম শ্রেণি পর্যন্ত পড়লেও অভাবের কারণে লেখা-পড়া আর হয়ে উঠেনি। চার দেয়ালের গণ্ডির মধ্যে যার নিরিবিলি জীবনযাপন করার কথা তিনি দিনের পর দিন কৃষি জমিতে কাজ করছেন। রীতিমতো তিনি একজন নারী হয়ে কৃষিতে পরিশ্রম করে সাফল্যের শিকরে পৌঁছেন। উদ্যোক্তা হিসেবে তিনি ইতিমধ্যেই কৃষি কাজে এলাকায় সারা ফেলে দিয়েছেন। সংসারের পুরো দায়িত্ব পালন করছেন দিশা আকতার (তমা) নামে এই উদ্যমী নারী। জানাযায়,অসচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন বিয়েও হয় অসচ্ছল…
এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ি থানা পুলিশের অভিযানে ট্রাক বোঝায় ফেন্সিডিল পাচারকালে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার সহ ২ কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে ফুলবাড়ী মহাসড়কের ঢাকা মোড়ে বিশেষ তল্লাশী চেকপোস্ট স্থাপন করে একটি পুরাতন ৬ চাকা বিশিষ্ট একটি চাল বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ ২ জনকে আটক করতে সক্ষম হয় থানা পুলিশের একটি বিশেষ টীম। ফুলবাড়ি থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশ জানতে পারে যে, দিনাজপুর সদর থেকে ছেড়ে আসা একটি পুরাতন ৬ চাকা বিশিষ্ট চাল বোঝাই ট্রাকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল রয়েছে। ফুলবাড়ী ঢাকা মোড়ে বিশেষ চেকপোস্টের মাধ্যমে সন্দেহভাজন…
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তা নির্মাণের নিম্নমানের উপকরণ ব্যবহার করায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে উপজেলার কানসাট গুজরঘাট ব্রীজ থেকে শ্যামপুর চামা বাজার ২৩’শ ২০ মিটার রাস্তা সংস্কারের কাজ করাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। রাস্তা সংস্কারের কাজটি করছেন মেসার্স নয়ন এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান। তবে, সঠিক নিয়মের রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে বলে দাবি ঠিদাদারী প্রতিষ্ঠানের মালিক আলহাজ্ব তৌফিকুল ইসলাম। স্থানীয় ও পথচারীরা অভিযোগ করেন রাস্তায় যে খোঁয়া ব্যবহার করছে তা নিম্নমানের ও নাম্বারবিহীন ইট। এমনকি মাটিযুক্ত বালি। রাস্তার কাজ তদারকিতে শিবগঞ্জ উপজেলার এলজিডির কর্মকর্তাদের গাফিলতি আছে বলেও…
আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাকেরগঞ্জে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি,সহ সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড.এ,টি,এম মাহবুব -উল-করিম। সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক নূর মুহাম্মদ,বিসিক জেলা কার্যালয় নওগাঁর উপ ব্যবস্থাপক শামীম আক্তার মামুন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওহিদুল ইসলাম, যুব উন্নয়ন…
ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে সমকাল প্রতিনিধি নোমান সিকদারকে সভাপতি ও ডেইলি মেসেঞ্জার প্রতিনিধি মো: সাইফুল ইসলাম (মুকুল) কে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটি’র কার্যকরি পরিষদ গঠন করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটি’র অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সদস্যদের কন্ঠভোটের মধ্যে দিয়ে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ গঠন করা হয়। চরফ্যাশন প্রেসক্লাব’র সহ-সভাপতি কামাল হোসেন মিয়াজী’র সঞ্চালনা আয়োজিত সভায় চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার এর সভাপতিত্বে উপদেষ্টারা আয়োজিত সভায় বক্তব্য রাখেন। কার্যকরি কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মিজানুর রহমান সোহেল (আমাদের বরিশাল), নাদিম হোসেন খান (ভোরের ডাক), নুরুল্লাহ ভূইয়া (আমার সংবাদ), যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান লিটন (প্রতিদিনের…
( নোয়াখালী প্রতিনিধি -মোহাম্মদ শহিদ) নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিপুল পরিমাণ জাল ডলার ও টাকা জব্দ করেছেন যৌথবাহিনী। অভিযান চলাকালীন সময় কবির উদ্দিন (৫১) নামে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়। এসময় মোহাম্মদ আতিক উল্যাহ (৫০) নামে আরেক প্রতারক পালিয়ে যায়। সোমবার ২৩ ডিসেম্বর রাতে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবগ্রামে অভিযান চালিয়ে এসব জাল ডলার ও টাকা জব্দ করা হয়। ভিযানে ১৩ বান্ডেল (এক লাখ ৩০ হাজার) জাল ডলার, ২৫০টি এক হাজার (আড়াই লাখ) জাল টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে দুইজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে…
মশিউর রহমান, জামালপুর! জামালপুরের সরিষাবাড়ীতে গভীর রাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃঞ্চ পাল। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া,আমতলা মোড়, আওনা ইউনিয়নের জগনাথগঞ্জ ঘাট, রেলওয়ে স্টেশন চত্ত্বর, পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি চৌরাস্তা, পৌরসভার ঝালুপাড়া ও আরামনগর বাজার এলাকায় এসব কম্বল বিতরণ করেন তিনি। সরেজমিনে দেখা যায়, কনকনে ঠান্ডায় চরম কষ্টে পড়েছে সরিষাবাড়ী উপজেলার অসহায়, গরীব-দুঃখী, ছিন্নমূল শীতার্ত মানুষ। এসব শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গভীর রাতে কম্বল নিয়ে হাজির হয়েছেন ইউএনও অরুণ কৃষ্ণ পাল। এমন কনকনে শীতের মধ্যে হঠাৎ…
মশিউর রহমান, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনে সেবা কার্যক্রম সম্পাদনকারী হিসাবে উপজেলা পর্যায়ে সেরা পুরস্কার পেয়েছেন স্বাস্থ্য সহকারী মো.মানিক মিয়া। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে আলোচনা সভা শেষে অতিথিরা এ পুরস্কার তুলে দেন। জামালপুর জেলার সিভিল সার্জন ডা. মো. ফজলুল হকের সভাপতিত্বে ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা সেনেটারি পরিদর্শক বাবু অমলেশ চন্দ্র দে, সরিষাবাড়ী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলাম সজিব,মেলান্দহ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গাজী রফিকুল ইসলামসহ বিভিন্ন উপজেলার এমটিইপিআই,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ, পরিসংখ্যানবিদ, বিভিন্ন এনজিওর কর্মকর্তা বৃন্দ…
রতের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। নিজের সুরেলা কণ্ঠের জন্য হামেশাই আলোচনায় থাকেন এই সংগীতশিল্পী। অনেক সময় পোশাক নিয়ে সমালোচনার মুখেও পড়েন তিনি। তবে এবার একদম ভিন্ন কারণে সংবাদ শিরোনামে মোনালি। সম্প্রতি বারাণসিতে শো করতে গিয়েছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। কিন্তু আয়োজকদের চরম অব্যবস্থাপনায় শো মাঝপথে ছেড়ে বেরিয়ে আসেন তিনি। একইসঙ্গে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিলেন। এরপর আয়োজকদের ‘দায়িত্বজ্ঞীন’ বলে ক্ষোভ প্রকাশ করেন এই গায়িকা। কিন্তু কেন হঠাৎ করে মঞ্চ ছাড়লেন সঙ্গীতশিল্পী? শিল্পীর অভিযোগ, মঞ্চের এমন অবস্থা ছিল যে, তিনি সেখানে পড়ে গিয়ে পায়ে ব্যাথা পেতে পারতেন। মঞ্চে দাঁড়িয়ে গায়িকা বলেন, ‘আমি আর আমার টিম এখানে অনুষ্ঠান করার সুযোগ পেয়ে…
আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান। হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে দাবি করা হয়েছে। বুধবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং আফগান সংবাদমাধ্যম খামা প্রেস।প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে পাকিস্তানি সামরিক বাহিনী দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খামা প্রেসের রিপোর্ট বলছে, পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে এসব বিমান হামলা চালায় পাকিস্তান। এই হামলায় একটি…
২৫ ডিসেম্বর, ২০২৪। আজ সারাবিশ্বে পালিত হবে ক্রিসমাস। অন্যান্য দেশগুলোর জনগণের জন্য এই দিনটি ধর্মীয় দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। তবে, এদিক থেকে রীতিমতো ভিন্ন জাপান। দেশটির দম্পতিদের জন্য ক্রিসমাস একটি রোমান্টিক দিন। অনেকটা, ভ্যালেন্টাইনস ডে-র মতো। বুধবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা সংস্কৃতিতে ঐতিহ্যগত পারিবারিক সমাবেশের বিপরীতে, জাপানে ক্রিসমাস দম্পতিদের জন্য একটি বিশেষ উপলক্ষ হয়ে উঠেছে। ছুটির দিনটি, ধর্মীয় ঐতিহ্যে থাকা সত্ত্বেও ভ্যালেন্টাইনস ডে-র মতো উদযাপনে পরিণত হয়েছে। অনেক দম্পতি বড়দিনে জ্বলজ্বলে আলোতে, অভিনব রেস্তোরাঁয় খাবার খাওয়া এবং বিলাসবহুল হোটেলে থেকে উদযাপন করে থাকে দিনটি। কারণ- জাপানের যুবক-যুবতীরা বিয়ে না…
শুধু নির্বাচনের জন্য এতোগুলো মানুষ শহীদ হয়নি। দেশে আগে সংস্কারের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা-উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম শুরু করেছে ৷ তিনি বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার ঘোষণা দেন। সেই সাথে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকার বরাদ্দের ঘোষণা দেন এই উপদেষ্টা।…
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) রাত থেকে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে জুতার মালা পরানোর পর মুক্তিযোদ্ধাকে টানাহেঁচড়া করা প্রধান দুই অভিযুক্ত (বহিষ্কৃত জামায়াত সমর্থক) এখনও আটক হয়নি। মঙ্গলবার বিকাল ৪টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিং করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান আটকের বিষয়টি জানান। এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে মামলা করার…
সম্প্রতি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও প্রচার হয়, যেখানে তিনি দাবি করেন আবু সাঈদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ড. ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের তথ্য যাচাইকারী গণমাধ্যম (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার। রিউমর স্ক্যানার অনুসন্ধানে জানায়, গোলাম মাওলা রনি ‘আবু সাঈদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ড. ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে’ শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং তার ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সাথে ‘আবু সাঈদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল Golam Maula Rony’ শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিডিওটি তৈরি করা হয়েছে।…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় অসুস্থ বৃদ্ধ বাবাকে তার সন্তানেরা বৃদ্ধাশ্রমে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে এসে জঙ্গলে ফেলে রেখে যায়। পরে জয়দেবপুর থানা পুলিশের মানবিক প্রচেষ্টায় উদ্ধার হওয়া বৃদ্ধ সাকিব আলী সরদার অবশেষে গাজীপুর সদর উপজেলার মনিপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ঠাঁই পেয়েছেন। উদ্ধার হওয়া বৃদ্ধ শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সাকিব আলী সরদার। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ঢাকার বাড্ডা এলাকায় বড় মেয়ের বাসায় থাকতেন তিনি। গত ৪ ডিসেম্বর গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি.কে.বাড়ি বৃদ্ধাশ্রমে বৃদ্ধকে নেওয়ার চেষ্টা করে তার সন্তানরা। কিন্তু বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ অসুস্থতার কারণে তাকে রাখতে…
