- গণেশ্বরী নদীর কাঠের ব্রিজ বন্যায় বিলীন, দুর্ভোগে হাজারো মানুষ
- নেত্রকোনার সীমান্তে পুলিশের অভিযান: ৪০ বোতল মদসহ আটক ২
- মগড়া নদীর পাড়ে কিশোরীকে ধর্ষণ, গৌরীপুর থেকে মূল হোতা গ্রেপ্তার
- জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার
- গুজব ছড়িয়ে সালিশের নামে অমানবিক শাস্তি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- বারহাট্টায় বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও বরণ
- বিরিশিরিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত
- হত্যা না আত্মহত্যা? নেত্রকোনায় ওয়ালটন শোরুম কর্মচারীর লাশ উদ্ধার
Author: Niloy Roy
পবিপ্রবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে প্রতিক পাল ও সাধারণ সম্পাদক হিসেবে এস.এম. তানভিরুল ইসলাম (সৌরভ )। এই কমিটিকে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার ( ৪ মার্চ ) চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মালেক , সাবেক সভাপতি ইপন চন্দ্র এবং সাবেক সাধারণ সম্পাদক এস.এম সহিদুল ইকরামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়াও এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে তাওয়াজ মোরশেদ হিমেল এবং সহ- সভাপতি হিসেবে মো: নাজমুল হুদা রিফাত, জীবন চাকমা,সজীব বড়ুয়া,সাজ্জাদ ইবনে হোসেন,…
স্বীকৃতি বিশ্বাস বিশ্বে যা- কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছি নারী, অর্ধেক তার নর।”-সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। সৃষ্টি ছাড়া এ জগৎ অকল্পনীয়। সৃষ্টিকে যদি জানতে বা মানতে হয় তাহলে নারী শক্তিকে জানতে হবে।সকল সৃষ্টির আধার হচ্ছে নারী।আমরা যদি আদিম যুগেও ফিরে যাই তাহলে দেখব জীবন – জীবিকা ও বেঁচে থাকার তাগিদে যে কৃষিকাজের সূচনা হয়েছিল তারও আদ্যশক্তি ছিল এই নারী। নারীশক্তি ছাড়া এ জগৎ সত্যি অকল্পনীয়। নারী প্রতিটি মানুষের প্রেরণারও উৎস। সকাল থেকে ঘুমানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত নিজের হাজারো কাজের মধ্যে সন্তানসহ পরিবারের প্রতিটি সদস্যেকে পরম মমতায় আগলে রাখে।অথচ সেই নারীর পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সাংস্কৃতিক ও কর্মক্ষেত্রে তার কাজের অবদানকে প্রতিষ্ঠিত…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলায় চলমান ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ সরকার (৫৫) ও যুবলীগ নেতা এটিএম রাশেদুজ্জামান রোকনকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সারে ১০টার দিকে গাইবান্ধা জেলা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে রাশেদুজ্জামান রোকনকে গ্রেফতার করা হয়। এছাড়া, রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর এলাকা থেকে আব্দুর রশিদ সরকারকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার রোকন ফুলছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কঞ্চিপাড়া ইউনিয়নের সমিতির বাজার এলাকার মৃত হাসেন আলীর ছেলে বলে জানা গেছে। অপরদিকে, আব্দুর রশিদ সরকার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত…
মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে ‘ভূমিদস্যু’ চান মিয়া গংদের বিরুদ্ধে জোর করে জমি দখল করার অভিযোগ এনে এর প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতে সাংবাদিক, প্রশাসন ও উপজেলা নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার বংশীকুন্ডা (দ:) ইউনিয়নের ৩ নং ওয়ার্ড গড়াকাটা গ্রামের নিজ জায়গাতে সাংবাদিক ও শতাধিক স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আওয়ামী ফ্যাসিস্ট ভূমিদস্যুর কবল থেকে ও অন্যায় ভবে বিভিন্ন মামলা থেকে মুক্তি সহ নিজ জায়গা ভূগ দখলের দাবী জানান ভুক্তভোগী পরিবার। সরেজমিন ও ভূমির কাগজ পত্র পর্যালোচনা করে জানা যায়,দীর্ঘদিন ধরে আওয়ামী সমর্থক চানমিয়া গং ও ভুক্তভোগী ইসলাম উদ্দিনের(৬০)মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলে…
বিশেষ প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে এনাম গাজী (৩০) নামের এক যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আহত এনাম উপজেলার একতার পুর গ্রামের হাসান আলী গাজীর ছেলে ও নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক। জানা গেছে, গত বুধবার সন্ধ্যা আনুমানিক পৌনে ছয়টায় নওয়াপাড়া কাঁচা বাজারে বাজার করতে আসে এনাম। এসময় একদল দূর্বৃত্ত এনামকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এসময় এনাম মাটিতে লুটিয়ে পরলে সন্ত্রাসীরা তার ডান পায়ের রগ (লিগামিন) কেটে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে উদীচী হত্যাকান্ড দিবস পালিত হয়েছে। বিচারহীনতার ২৬ বছরে বৃহস্পতিবার উদীচী পালন করলো প্রতিবাদী এ হত্যাকান্ড দিবস। নারকীয় এ হত্যাযজ্ঞের বিচারহীনতা ও দীর্ঘসূত্রিতা জাতির জন্য লজ্জাজনক বলে এদিন নেতৃবৃন্দ মন্তব্য করেছেন। ‘এসো প্রতিবাদী, এসো সংগ্রামী, বলো হত্যাকারীর ফাঁসি চাই’ এ স্লোগান নিয়ে এ হত্যাকান্ডের বিচারের দাবিতে ও এ ঘটনার ২৫ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদ। পবিত্র রমজান মাসের কারণে এবার সংক্ষিপ্ত কর্মসূচি নেয় যশোর উদীচী। এদিন সকাল ১০টায় অনুষ্ঠানস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, বেলা ১১টায় নিজস্ব মিলনায়তনে শহীদদের স্মরণে আলোচনা সভা এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আলোক প্রজ্জ্বালনের মধ্য…
ইমন মিয়া ২০ টাকা দামের একটা বেনসন সিগারেটের টাকা দিয়ে দুইজন ভিক্ষুকের মুখে হাসি ফোঁটাতে পারবেন। দশ টাকা ভাড়া বিশ টাকা দিলে রিক্সাওয়ালা মামার হাসি কিনে নিতে পারবেন আপনি। দশ টাকার দামের দুইটা রুটি মুখে তুলে দিয়ে দুই টা ক্ষধার্ত কুকুরের ক্ষুধা মিটিয়ে দিতে পারবেন। অথছ দুই মিনিট টানলে সিগারেটটা পুড়ে শেষ হয়ে যাবে। তাতে আপনার ক্যান্সারের ঝুঁকি বাড়তেছে, মলিন ঠোঁট পুড়ে কালো বিশ্রী হয়ে যাচ্ছে। মুখ থেকে দূর্গন্ধ ছড়াচ্ছে। সিগারেট মূলত একটা লস প্রজেক্ট। ধূমপান অনেকের কাছেই ফ্যাশনের বিষয়। তবে বিষয়টি কিন্তু একেবারেই তেমন নয়। আসলে আপনার এই নেশা আপনাকেই ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে। তাই প্রতিটি মানুষকে ধূমপান…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: আন্তর্জাতিক নারী দিবসটি উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কের সোশ্যাল ডেমােক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়ােজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্ব সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হলাে। ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ; জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন। এরপর ১৯১০ খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৭টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি এতে যােগ দিয়েছিলেন। এ সম্মেলনে ক্লারা প্রতি বৎসর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। সিদ্ধান্ত হয় ১৯১১ খ্রিস্টাব্দ থেকে নারীদের সম-অধিকার দিবস হিসেবে দিনটি পালিত হবে। দিবসটি পালনে এগিয়ে আসে…
আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: ডিপ্লোমা চিকিৎসা ব্যবস্থা ও ডিপ্লোমা চিকিৎসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করার ষড়যন্ত্র এবং ম্যাটস কারিকুলাম ও ডিপ্লোমা চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের চার দফা দাবিতে নওগাঁয় সংবাদ সম্মেলন। বুধবার (৫ মার্চ) সকালে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে নওগাঁ জেলা বিডিএমএ, বেকার ডিপ্লোমা চিকিৎসক ও সম্মিলিত ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশ নওগাঁ শাখার সভাপতি ডা: মো: মো: মোফাজ্জল হোসেন, বিডিএমএ এর সাধারণ-সম্পাদক ডা: মো: রফিকুল ইসলাম, ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশ নওগাঁ শাখার প্রধান নির্বাচন কমিশনার ডা: মো. আবু রেজা, সদস্য ড: মো. সিদ্দিকুর রহমান, বিডিএমএ…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরের দুই সাংবাদিক বিএমএসএস কর্তৃক অনুষ্ঠিত বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ডেন অ্যাওয়ার্ড, সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়।মো. আমজাদ হোসেন রতন সাহসী সাংবাদিকতায় ও ডা.এম.এ.মান্নান মানব সেবা ও সাংবাদিকতায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ‘গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ এ ভূষিত হয়েছেন। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার হলে বিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে অন্যান্যর মাঝে এই দুই সাংবাদিককে গোল্ডেন অ্যাওয়ার্ড২৪ ও সনদ প্রদান করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শের -এ -বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসাবে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির প্রফেসর…
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি যুক্তরাজ্যভিত্তিক স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর সরকারের এই প্রতিশ্রুতির কথা ব্যক্ত করে বলেন, ‘বিচার হবে, কেবল তার নয়। তার সঙ্গে সংশ্লিষ্ট সকলের—তার পরিবারের সদস্য, তার সহযোগী বা দোসরদেরও বিচারের আওতায় আনা হবে’। হাসিনার বিরুদ্ধে সরকারে থাকাকালীন জোরপূর্বক গুম ব্যবস্থা তদারকি এবং গতবছরের জুলাই ও আগস্ট মাসে বিক্ষোভকারীদের গণহত্যার অভিযোগ রয়েছে।
বাংলাদেশ স্যাটেলাইট-১ সম্ভাব্য সৌর বিভ্রাটের কারণে ৭ মার্চ থেকে সাত দিন সম্প্রচারে সাময়িক বাধার সম্মুখীন হতে পারে। এই বিভ্রাট, সৌর উপগ্রহ হস্তক্ষেপ হিসেবেও উল্লেখ করা হয়, যখন সূর্য সরাসরি স্যাটেলাইট সংকেত প্রেরণের পেছনে চলে যায় তখন এই বিভ্রাট ঘটে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিভ্রাটের সম্ভাব্য সময় উল্লেখ করে আজ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ৭ মার্চ একটি আট মিনিটের ব্যাঘাত সকাল ৯টা ৫৩ মিনিটে শুরু হতে পারে, এরপর ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিটে ১০ মিনিট, ৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিটে ১২ মিনিটের ব্যাঘাত, ১০ এবং ১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিটে ১২ মিনিট, ১২ মার্চ ৯ টা…
বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ু দূষণের মাত্রা স্বাস্থ্য সম্মত নয়। তবে, দিল্লির চেয়ে ঢাকার ‘দূষণ-মাত্রা’ ৫ ধাপ কম বলে আইকিউএয়ারের মানসূচকে উল্লেখ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা নাগাদ আইকিউএয়ারের বায়ুদূষণের মানসূচকে উল্লেখ করা হয়, বিশ্বের ১২৩টি শহরের মধ্যে ১৫৯ স্কোর নিয়ে আজ মঙ্গলবার ঢাকার বায়ু দূষণের মাত্রা সপ্তম স্থানে রয়েছে। প্রদত্ত স্কোর এটাই প্রমাণ করে যে এই মহানগরীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। একই সমান স্কোর নিয়ে পাকিস্তানের করাচিও দূষণের দিক থেকে রয়েছে সপ্তম স্থানে। একই সময়ে দেওয়া চার্টে ২৯৪ স্কোর নিয়ে বায়ু দূষণের শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। ১৭১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এবং ১৬৫…
ব্রাজিলের প্রধান বিচারপতি অ্যান্টোনিও হারমান বেঞ্জামিন বাংলাদেশের তরুণ প্রজন্ম সম্পর্কে বলেছেন, তরুণরা একটি দেশকে বদলে দিয়েছে এবং এর থেকে বিশ্ব একটি বিশেষ শিক্ষা গ্রহণ করেছে। এ দেশের তরুণ প্রজন্ম যে বিশ্বকে বদলে দিতে পারে, সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেটি তারা প্রমাণ করেছে। আজ মঙ্গলবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আইন অনুষদ আয়োজিত ‘গ্লোবাল ট্রেন্ডস ইন এনভায়রনমেন্টাল ল’ অ্যান্ড ক্লাইমেট ল’ শীর্ষক এক বিশেষ বক্তৃতা প্রদানকালে তিনি এসব কথা বলেন। বিচারপতি অ্যান্টোনিও হারমান বেঞ্জামিন পরিবেশ আইনের বর্তমান চ্যালেঞ্জ, আন্তর্জাতিক নীতিমালা এবং পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আদালতের ভূমিকা তুলে ধরে বলেন, প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, পরিবেশ সংরক্ষণ এবং…
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালত তাকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের রংপুর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, আসামি জামিনে মুক্ত হয়ে পলাতক থাকার সম্ভাবনা থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইমরান চৌধুরী আকাশের চার দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আবু সাঈদ হত্যা মামলায় এখন পর্যন্ত দুই পুলিশসহ মোট…
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক আগামীকাল (৫ মার্চ) জেনেভায় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করবেন। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এই অনুষ্ঠানটি জেনেভা থেকে ইউটিউব https://youtube.com/live/szaCueW3WLs-এ (ঢাকা সময় সন্ধ্যা ৬টায়) সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায়বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে তথ্য অনুসন্ধান ও সুপারিশ নিয়ে দলটি সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করবে। বাংলাদেশের অন্তর্বর্তীকলীন সরকার ও বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সোমবার ভলকার তুর্ক আশা প্রকাশ করেন যে, তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত ও বাস্তব চিত্র তুলে ধরায় এটি…
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের একাধিক মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযুক্ত কালাম নামে এক চোরকে জনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। সোমবার বিকেলের দিকে পলাশবাড়ী উপজেলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাকে আটকে রাখে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই কালাম দীর্ঘদিন ধরে লক্ষীপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরি করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয়রা তাকে শনাক্ত করে ধরে ফেলে। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পলাশবাড়ী থানার ওসি বলেন, আটককৃত কালাম পেশাদার মোটরসাইকেল চোরচক্রের সদস্য। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে।তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিমির বনিক মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ অধ্যক্ষ সহ দু’জন মারা গেছেন। মঙ্গলবার (৪ঠা মার্চ) সিলেটের পৃথক দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন-বড়লেখা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হাটবন্দ এলাকার মৃত বীরেন্দ্র দেবনাথের ছেলে তৎকালীন বড়লেখা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ সুভাষ চন্দ্র দেবনাথ (৬৫) এবং ৫ নম্বর ওয়ার্ডের মুড়িগুল এলাকার আব্দুল মুকিতের ছেলে ফাহাদ মনসুর (২৩)। স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার রাতে বড়লেখা পৌর শহরের প্রধান সড়কের দক্ষিণবাজার এলাকায় দ্রুত গতিতে আসা ফাহাদ মনসুরের মোটরসাইকেলের সঙ্গে উল্টো দিক থেকে আসা সুভাষ চন্দ্র দেবনাথের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেল আরোহি গুরুতর আহত হন।…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় চকলেট কিনতে গিয়ে ৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সোমবার (৩রা মার্চ) সকালে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত রেদওয়ান ইসলাম আরিফ নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রেদওয়ান বড়লেখা পৌরসভার গাজিটেকা-আইলাপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। এই ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা করেছেন। মামলা সূত্রের বরাতে জানা গেছে, ওই শিশুটি তার মায়ের সঙ্গে বড়লেখা পৌর এলাকার একটি বাসায় ভাড়া বাসায় বসবাস করে। ঘটনার দিন সোমবার (৩রা মার্চ) সকালে শিশুটি তার মায়ের কাছে চকলেট…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবং অবৈধ মজুতদারের বিরুদ্ধে অভিযানে নেমেছে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন। সোমবার (৩রা মার্চ) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোডের বিভিন্ন পাইকারি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন ফেরদৌস আলমের নেতৃত্বে একটি টহল দল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এর সমন্বয়ে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ জানান, অভিযানে…

