Author: Niloy Roy

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাদিয়া তাসনিম মুনমুন এর সভাপতিত্বে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, তরুণরাই দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির সহযোগিতা খেলাধূলা ও স্বাস্থ্য সেবার প্রদানের মাধ্যমে তাদেরকে আদর্শ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।…

Read More

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী উল্কা-৪ বাসে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবিও জানিয়েছে সংগঠনটি। আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ ডিসেম্বর রবিবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস “উল্কা-৪”-এ শিক্ষার্থীদের উপর মহাখালী বাস টার্মিনালের একতা পরিবহনের কর্মচারীবৃন্দ সংঘবদ্ধ ও পরিকল্পিত অতর্কিত হামলা চালায়। হামলায় অনেক শিক্ষার্থী আহত ও আতংকিত হয়। শিক্ষার্থীদের উপর হামলা ঠেকাতে গিয়ে বাস চালক জগদীশ ভাই গুরুতর আহত হয়। আহতদের সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একতা পরিবহন…

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের হরিপুর গ্রামের শান্তির মোড় নামক এলাকা থেকে একটি হিমালয়ান গৃধিনী (Himalayan Griffon) প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। এ সময় বিশাল আকৃতির শকুনটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। স্থানীয়রা জানান, রবিবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে শকুনটি হঠাৎ উপজেলার হরিপুর দুর্গা মন্দিরের পাশে আকাশ থেকে পড়ে। আহত শকুনটিকে রেজ্জাক আলী ও স্থানীয় কিছু লোকজন উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার আকাশে উড়িয়ে দেন। কিন্তু শকুনটি এক কিলোমিটার দূরে দাঁড়িয়ারপাতার এলাকায় গিয়ে আবারও একটি গাছে আটকা পড়ে। পরে শকুনটি উদ্ধার করে আবারও শান্তিরমোড় এলাকায় নিয়ে আসা হয়। এরপর  ৯৯৯ নম্বরে…

Read More

মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আটপাড়া উপজেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়৷ এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাছুম চৌধুরী, সাবেক সভাপতি খায়রুল কবীর তালুকদার, সদস্য সচিব খসরু আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান মোতালিব,সাবেক প্রচার সম্পাদক অছিম উদ্দিন তালুকদার, সাবেক ছাত্র নেতা মুর্শেদ হাবিব ভুঁইয়া জুয়েল,আমির খসরু স্বপন, আলী হায়দার কাঞ্চন, কামাল হোসেন তালুকদার,মোসাদ্দেক হোসাইন রফিক,মহসিন…

Read More

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, যিনি শতাধিক নাটকে অভিনয় করে এবং ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে দর্শকদের মন জয় করেছেন, সম্প্রতি মাদক সম্পৃক্ততার অভিযোগ নিয়ে আলোচনায় এসেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অনুসন্ধানে তানজিন তিশাসহ আরও তিনজন অভিনেত্রীর নাম উঠে আসে, যা নিয়ে সামাজিক  মাধ্যমে ব্যাপক সমালোচনা গতকাল সিজেএফবি ২৩তম পারফরমেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তানজিন তিশা এক ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন। মাদক সম্পৃক্ততার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই যে যাচাই-বাছাই না করে সত্য-মিথ্যা না জেনে নিউজ করবেন না। মাঝেমধ্যে একজন শিল্পীর ব্যক্তিগত জীবন আছে, তার পরিবার আছে, বাবা-মা ও ভাইবোন আছে—এটা মনে রাখা উচিত।”…

Read More

জেলা প্রতিনিধি,নড়াইল: নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও মারধরের ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪শ থেকে ৫শ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী পক্ষের আইনজীবী রিয়াজুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন। এতে জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সভাপতি আশরাফুজ্জামান মুকুল, সদর উপজেলা শাখার বর্তমান সভাপতি আকাশ ঘোষ রাহুল, সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ, লাহুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান দাউদ হোসেন, লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম সিকদারসহ…

Read More

সোমবার (৩০ ডিসেম্বর) পুলিশের পক্ষ থেকে রিমান্ড ও গ্রেফতারের দেখানোর আবেদন জানানো হয়। পরে উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন আদালত। রাজধানীর গুলশান থানায় করা হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, অ্যাডভোকেট মনোয়ার ইসলাম রবিন এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শাজাহান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং এবিএম ফজলে করীম চৌধুরীকে (সাবেক এমপি)। রাজধানীর যাত্রাবাড়ী, হাতিরঝিল, মিরপুর, উত্তরা পশ্চিম থানায় করা একাধিক হত্যা মামলার গ্রেফতার দেখানো হয়…

Read More

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথকে (৫৫) যাত্রীবাহী বাস থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) মধ্যরাতে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করায়। সোমবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপপরিদর্শক (পিএসআই) শুকহরি মধু।  পপরিদর্শক জানান, রোববার রাত দেড়টার দিকে তেজগাঁও শাহীন স্কুলের সামনে চেকপোস্টে ডিউটি করছিলেন তিনি। তখন হামজা এক্সপ্রেসের একটি বাস সেখানে এসে থামে এবং স্টাফরা তাকে জানান, বাসের মধ্যে এক ব্যক্তি অচেতন হয়ে বসে আছেন। তখন তিনি বাসের স্টাফদের জিজ্ঞাসাবাদে জানতে পারেন, ওই ব্যক্তি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে আসছিলেন। ঢাকার সায়দাবাদে তার নামার কথা ছিল। সায়েদাবাদে যখন বাসের…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার ৩৬৮ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে ইংরেজি বিভাগের (২০১৯-২০) সেশনের মো. আফজাল হোসেন এবং সদস্য সচিব করা হয়েছে প্রাণিবিদ্যা বিভাগের (২০২০-২১) সেশনের শিক্ষার্থী মো. সজিব উদ্দীন। রোববার (২৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ কমিটি আগামী ৬ মাসের জন্য দায়িত্ব পালন করবে।কমিটির সিনিয়র যুগ্মআহ্বায়ক হলেন আমানুল্লাহ ফারাবি ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবু বকর সাঈম।এ ছাড়া যুগ্মআহ্বায়করা হলেন- মাসকাউট হাসান তামিম, ফয়সাল প্রধান, ওমর ফারুক সরকার, মো. জাহাঙ্গীর আলম, তানজিমুল আবিদ, সাইফুল ইসলাম সাইফ, ওমেল…

Read More

ভারত থেকে অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধ করতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। রেজিস্ট্রি ডাকযোগে রোববার (২৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই নোটিশ পাঠান।বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক বরাবর এ আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে পণ্য আমদানির ক্ষেত্রে বিশ্বের সব দেশ ‘তুলনামূলক সুবিধা’ নীতি অনুসরণ করে থাকে। আন্তর্জাতিকভাবে আমদানির ক্ষেত্রে তুলনামূলক সুবিধা বলতে এমন একটি অর্থনৈতিক নীতি বোঝায়, যেখানে একটি দেশ সেই সব পণ্য বা সেবা আমদানি করে যেগুলো দেশীয়ভাবে উৎপাদন করা সম্ভব হলেও তা তুলনামূলকভাবে বেশি সুযোগ ব্যয়ে উৎপাদিত হয়।…

Read More

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় প্রাইভেটকার ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ৬ জনকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার বাসচালক মো. নুরুদ্দিনের (৩০) জবানবন্দি রেকর্ড করার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।একটু পর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেবেন আসামি নুরুদ্দিন। এছাড়া গ্রেফতার বেপারী পরিবহনের মালিক ডাবলু বেপারীকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মুন্সিগঞ্জের হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রহমান। এ বিষয়ে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলামের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৭ ডিসেম্বর মামলার বাদী নরুল আমিনের বোনের পরিবার প্রাইভেটকারে ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে ধলেশ্বরী টোলপ্লাজায় টোল দেওয়ার…

Read More

যুক্তরাজ্যে আইন ভঙ্গের দায়ে জরিমানার মুখোমুখি হতে যাচ্ছেন শেখ রেহানার মেয়ে এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার পার্টির সদস্য ও মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সম্পত্তি থেকে আয় হওয়া অর্থ এক বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তাকে ১০ হাজার পাউন্ড জরিমানা করা হতে পারে।  এনিয়ে সংবাদ প্রকাশ করছে বার্তা সংস্থা ডেইলি মেইল। দীর্ঘসময় ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। সে দেশের পার্লামেন্টে লেবার পার্টির সদস্য ও বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার দেশটির আইন ভঙ্গের দায়ে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় অপ্রদর্শিত রাখার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত…

Read More

অস্ট্রেলিয়ার ওয়ালপোলের সৈকতে সন্তানদের বাঁচাতে গিয়ে সাগরের ভাটার টানে ডুবে মারা গেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি দম্পতি শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি। তবে তাদের দুই মেয়ে সুস্থ রয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার পার্থ শহরের কাছে ওয়ালপোল নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সমুদ্র সৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করে। বাংলাদেশি সংবাদমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী এবং তাদের সহপাঠী শাফায়েত হোসেন।  জানা গেছে, শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি বড়দিনের ছুটিতে ৪-৫টি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়ালপোল পশ্চিম শহরে সমুদ্রসৈকতে ঘুরতে গিয়েছিলেন। এ সময় স্বপন-পাপড়ির দুই মেয়ে সমুদ্রের পানির ভাটার টানে ডুবে যাচ্ছিলেন। দ্রুত তাদের বাঁচাতে সমুদ্রে নেমে…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। রোববার (২৯ ডিসেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল শনিবার রাতে রাজু ভাস্কর্যের পিছনে মেট্রোরেলের দুটি পিলারে থাকা শেখ মুজিব এবং স্বৈরাচার শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হয়। এই দুটি গ্রাফিতি জুলাই আন্দোলনে বিপ্লব, প্রতিরোধ এবং ফ্যাসিবাদ ধ্বংসের প্রতিনিধিত্ব করে। এতে আরও বলা হয়, বিষয়টি প্রক্টরিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল। এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এ ব্যাপারে আমরা আরও সতর্ক থাকার অঙ্গীকার করছি। প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে গত রাতেই শিক্ষার্থীরা মুছে ফেলা গ্রাফিতি আবার…

Read More

দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মহাপরিচালক (ডিজি) হিসেবে আবু হেনা মোস্তফা জামানকে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তাফা জামানকে দুদকের মহাপরিচালক হিসেবে পদায়নের জন্য তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

Read More

রাজশাহী ব্যুরো: রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট উপপরিদর্শক ব্যাচের আরও ৮ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রশিক্ষণ মাঠে উচ্চস্বরে হইচই করা ও দৌড়ানোর বদলে হাঁটা। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের হাতে চিঠি ধরিয়ে দেয়া হয়। তাদের আগামী তিন দিবসের মধ্যে শোকজের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেয়া হবে বলেও জানানো হয়। সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার পক্ষে নোটিশে স্বাক্ষর করেন একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) মো. তানভীর সালেহীন ইমন। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলেও একাডেমির অধ্যক্ষ ফোন ধরেননি। উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের এক বছর মেয়াদি প্রশিক্ষণ শুরু হয়। মোট প্রশিক্ষণার্থী ছিলেন ৮২৩ জন। এবছরের ৪…

Read More

ডিএমপির আলোচিত সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সানজিদা বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত রোববার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সানজিদাকে সরকারি চাকরিবিধি আইনে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা…

Read More

খিনাইদহ শৈলকুপা উপজেলার ৭নং হাকিমপুর ইউনিয়নের শহীদনগর বাজারে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুফে সংঘর্ষ । এতে উভয় গ্রুফের  মধ্যে ১৩ জন আহত এবং এলাকায় অবস্থিত বিএনপির পার্টি অফিস ভাংচুরের ঘটনা ঘটে।  গুরুতর আহত অবস্থায় গোবিন্দপুর গ্রামের তালেব মন্ডল (৬৫) পিতা মৃত কেদার মন্ডল। শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আহত ব্যক্তি উক্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল জোয়ার্দ্দারের সমর্থক বলে প্রাথমিক ভাবে জানা যায়।

Read More

গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা রেলওয়ে স্টেশনে একটি ট্রেন থেকে বোরকার আড়ালে দুই মাদক কারবারি নারীকে ৮২ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করে রেলওয়ে থানা পুলিশ। তাদের নাম রাজিয়া সুলতানা (৩৫) ও রিক্তা আক্তার ইতি (৩০)। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার পরে এই অভিযান পরিচালনা করে গাইবান্ধার বালাসিঘাট রেলওয়ে ফাঁড়ি পুলিশ। গ্রেফতার রাজিয়া সুলতানা কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পুর্বাচর গ্রামের মতিয়ার রহমানের মেয়ে ও রিক্তা আক্তার ইতি নওগাঁ সদরের চকদেব জনকল্যাণ স্কুল পাড়া এলাকার মৃত ইদু মন্ডলের মেয়ে। এ বিষয়ে গাইবান্ধার বালাসিঘাট রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ আব্দুল মতিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ…

Read More

জবি প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী উল্কা-৪ বাসে পরিবহন শ্রমিকদের হামলা, বাসচালক, সহকারিসহ ৯ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিচার নিশ্চিতে তাগিদ দিয়েছে শাখা ইসলামী ছাত্র আন্দোলন। রোববার (২৯ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে পাঠানো ছাত্র সংগঠনটির জবি শাখার প্রচার সম্পাদক মোঃ শাহিন আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে শাখার সভাপতি আব্দুল ওয়াহিদ এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান এঘটনাকে অমানবিক ও আগ্রাসী হামলা হিসেবে উল্লেখ করে দোষীদের বিচারের আড়াল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমঝোতার নাটক করছে বলে দাবি করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই ঘটনায় শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, প্রশাসন ঘটনার সুষ্ঠু তদন্তের পরিবর্তে দোষীদের আড়াল করতে…

Read More