Author: Niloy Roy

মনিরুজ্জামান খান গাইবান্ধা।। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ব্যানারে ছোট লেখাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ছাড়া নেতাকর্মীদের লাঠি ও ধারালো অস্ত্র হাতে মহড়া দিতেও দেখা গেছে। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে @@রাত সাড়ে ৮টা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের কুঠিবাড়ি সড়ক, থানা মোড় ও বাজার সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্যানারে ছোট অক্ষরে নাম লেখাকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ-সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমেদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদের নেতাকর্মী-সমর্থকদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার…

Read More

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ (দুই) কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার পহেলা জানুয়ারি রাত সাড়ে ৯ টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি গ্রামের চাপাইতি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জামাল মিয়া ও রাসেল মিয়া নামে ২ কেজি গাঁজা ও দুইটি মোবাইল ফোন সহ হাতে নাতে আটক করেছে মধ্যনগর থানা পুলিশের বিশেষ একটি দল। আটককৃত জামাল হোসেন ও রাসেল মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ইকরতলী (ডলনা) গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যনগর থানার ওসি সজিব রহমানের দিক নির্দেশনায় এসআই ইউসুফ, এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স…

Read More

জবি প্রতিনিধি| জবিতে ভিডিও করার সন্দেহে ছাত্রদল কর্মী কর্তৃক সাধারণ শিক্ষার্থীকে মারধর ও জাবিতে হিজাব নিয়ে কটুক্তির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি। গতকাল ২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে সংঘটিত হয় মানববন্ধনটি। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড, যেখানে শিক্ষার্থীদের মানবাধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার আহ্বান জানানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, “ভিডিও করার সন্দেহে সাধারণ শিক্ষার্থীকে মারধর করা মানবাধিকারের চরম লঙ্ঘন। এই ঘটনার দ্বারা উপলব্ধ হয় যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা অনিরাপদ এবং তাদের চলাফেরার স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান…

Read More

জেলা প্রতিনিধি,নড়াইল: নড়াইলে সময় টেলিভিশনের নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের (৩৫) উপর হামলার প্রতিবাদে কালিয়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১২ টার দিকে কালিয়ার প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, সাংবাদিক মো. বাবর আলী, রাসেদ কামাল, হাচিবুর রহমান, আমানত ইসলাম পারভেজ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলায় বোঝা যায় গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সাংবাদিকদের ওপর হামলা বর্তমান সময়ে বেড়েছে এটা নিরাসন জরুরি। সাংবাদিকদের ওপর হামলা বন্ধ…

Read More

মোঃনাজমুল হাসান তালতলী,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী মাছ বাজারে ৮ মণ ওজনের নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে জব্দ করেছে। মোবাইল কোর্ট পরিচালনা কালে মাত্র ৪০ কেজি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ করা মাছ তালতলী বন বিভাগকে বিনষ্ট করতে নির্দেশ প্রদান করা হয়। জানা গেছে,গত তিন চার দিন পূর্বে সাগরে বড়শীতে ৮ মণ ওজনের এই শাপলাপাতা মাছটি ধরা পড়ে। তালতলীর জব্বার নামের এক মাছ ব্যবসায়ী জেলেদের কাছ থেকে কিনে স্হানীয় বাজারের সততা ফিশ আড়ৎদার মজিবর রহমানের কাছে নিয়ে আসে। তিনি গত দুই দিন ধরে মাছটি চারশত টাকা কেজি করে বিভিন্ন পাইকারদের নিকট সাতানব্বই হাজার টাকায় বিক্রি করে।আজ…

Read More

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মুহাম্মদ আবু হানিফ এর মৃত্যু উপলক্ষে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ২ জানুয়ারী (বৃহস্পতিবার) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র কনফারেন্স রুমে উক্ত  শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের  ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক  ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক  ড. এসএম হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ  ও রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক মোঃ আবদুল লতিফ আরো উপস্থিত ছিলেন পবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রী এবং…

Read More

সরকারি বিভিন্ন ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ৯ হাজার ৬৭৭ কোটি টাকা ঋণের ভারে জর্জরিত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এর মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগ করে বড় ধরনের লোকসানের মুখে পড়া প্রতিষ্ঠানটির জন্য যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে। ২০১৬ সালে ঋণের টাকায় উচ্চ দরে ‘পচা শেয়ার’ কিনে প্রতিষ্ঠানটি এখন প্রায় ১৩শ কোটি টাকা লোকসান গোনার পথে। আইসিবি সংশ্লিষ্টরা বলছেন, ২০১৬ সালে তুলনামূলক বেশি দামে ‘পচা শেয়ার’ কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রতিষ্ঠানটির তৎকালীন উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. হাবিবুর রহমানের। হাবিবের বুদ্ধিতেই তখন খুঁজে খুঁজে সবচেয়ে দুর্বল প্রতিষ্ঠানগুলোর শেয়ার বেশি দাম দিয়ে কেনা হয়েছিল। এর পর থেকে এসব শেয়ারের বেশিরভাগ আর…

Read More

বাংলাদেশের রূপপুর পরমাণু কেন্দ্র এবং এ সংক্রান্ত দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় চাপে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক। ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টি ইতোমধ্যে মন্ত্রিসভা থেকে টিউলিপকে অপসারণ করার আহ্বান জানিয়েছে টিউলিপ সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য, এমপি এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী। গত রোববার লেবার পার্টির অভ্যন্তরীণ আইন পরিস্থিতি বিষয়ক মুখপাত্র ম্যাট ভিকার্স ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলকে এ প্রসঙ্গে বলেন, ‘যেহেতু টিউলিপের ব্যক্তিগত লেনদেন সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে টিউলিপকে অবিলম্বে সমস্ত নিষেধাজ্ঞা এবং দুর্নীতিবিরোধী নীতিগত সিদ্ধান্ত…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার আদিত্যের মহাল এলাকার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রমের সেবায়েত’কে ধাক্কা মেরে মাটিতে ফেলে ভেতরে প্রবেশ করে স্থানীয় উশৃঙ্খল প্রকৃতির যুবক জাকির হোসেন টিপু মূর্তি ভাংচুর, সেবাশ্রমের দানের টাকা ও মহাপ্রভুর মুর্তির পরিধানকৃত স্বর্ণালংকার লুট করে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। ঘটনার ঠিক ৩ ঘন্টার মধ্যে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। বুধবার (১লা জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সেবাশ্রমের সভাপতি কৃপাসিন্ধু দত্ত থানায় মামলা করেছেন। জাকির হোসেন টিপু উপজেলার গাজিটেকা (আদিত্যের মহাল অংশ) এলাকার মৃত আব্দুল ওয়াহিদের ছেলে এবং বড়লেখা হাজীগঞ্জ বাজারের এক ব্যবসায়ি। এদিকে সেবাশ্রমে অনধিকার প্রবেশ…

Read More

( নোয়াখালী প্রতিনিধি -মোহাম্মদ শহিদ) ক্যান্সারে আক্রান্ত হয়ে অবশেষে না ফেরার দেশে নোয়াখালী কবিরহাট উপজেলার সাংবাদিক আব্দুল্ল্যাহ‍‍`র ছোট ভাই ওমান প্রবাসী নুরুল হুদা (২৩)। ১ জানুয়ারী (বুধবার) বিকেল ৫ টায় নোয়াখালী মাইজদী শহরের সেন্ট্রাল হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  নুরুল হুদা নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নলুয়া গ্রামের মাওলানা বেলাল উদ্দিনের ছেলে। পাঁচ ভাই এক বোনের মধ্যে তিনি পঞ্চম। জীবিকার তাগিদে ২০২২ সালের ২১ডিসেম্বর ওমানে পাড়ি জমান। ভাগ্যের নির্মম পরিহাস প্রবাস জীবনে বছর ঘুরতে না ঘুরতেই মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয় এই রেমিটেন্স যোদ্ধা। দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ তিনি মৃত্যু বরণ করেন।  বাবা মাওলানা বেলাল উদ্দিন জানান, প্রবাসে কাজ করার…

Read More

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা কানসাট ইউনিয়নে বর্ণাঢ‍্য র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা  কর্মসূচিসহ নানা আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে বুধবার বিকালে  কানসাট ইউনিয়নের  আব্বাস বজার থেকে  সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বর্ণাট্য র‌্যালী বর্ণাঢ‍্য র‌্যালী বের হয়ে  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন  করে ।  অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন কানসাট ইউনিয়ন বিএনএকটি পির সাবেক সভাপতি মাসুম রানা টমাস মাস্টার সাধারণ সম্পাদক তাজেরুল মেম্বার, । শিবগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়া,সাবেক ছাত্রনেতা অসীম আহম্মেদ, কানসাট ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি   মোহাম্মদ শাহজাহান আলী, প্রচার সম্পাদক মোঃ হানিফ আলী, মোহাম্মদ বিয়েল আলীসহ ইউনিয়ন থেকে আগত ছাত্রদল, যুবদলসহ বিএনপি’র অঙ্গ অসহযোগী সংগঠনের নেতা কর্মীরা…

Read More

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছেন ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমা। এর মধ্যদিয়ে প্রথমবার সিনেমার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশার। মুক্তির ২০ দিন পর জানা গেল, সিনেমা হলের চলার পাশাপাশি ৮ পর্বের বর্ধিত সিরিজ হিসেবে টেলিভিশনের পর্দায় ‘৮৪০’ দেখবে দর্শক। বছরের প্রথম দিনে (বুধবার) চ্যানেলে আই প্রাঙ্গণে এক সম্মেলনে নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘একটি সিনেমা মুক্তির পর সিনেমা হলের পাশাপাশি দেশের তিনটি চ্যানেলে একই দিন থেকে প্রচার হতে যাচ্ছে- এমনটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। দর্শকদের কথা বিবেচনা করে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। কারণ, দর্শক সিনেমাটি দেখতে চায়।’ যেহেতু এটি রাজনৈতিক…

Read More

গাইবান্ধার ফুলছড়িতে সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা চাইতে গিয়ে আটক হয়েছেন আকতারুজ্জামান আক্তার হোসেন নামে এক যুবদল নেতা।বুধবার (১ জানুয়ারি) বিকেলে তাকে আটক করে ফুলছড়ি থানা পুলিশ।আটক আকতারুজ্জামান উপজেলার পারুলের চর গ্রামের মৃত মোগরব আলীর ছেলে। তিনি ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। বিষয়টি নিয়ে জানতে ভুক্তভোগী বিচারপতিকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান জানান, দুপুরে বিচারপতি খুরশীদ আলম তার বাসভবনের সামনে হাটাহাটি করছিলেন। এ সময় আকতারুজ্জামান বিচারপতির কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে দেন বিচারপতি।…

Read More

পৃথক তিন হামলায় সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১ জানুয়ারি) ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ শিহাবুল ইসলাম এ আদেশ দেন।এর আগে, ছাত্র আন্দোলনকে ঘিরে রাজধানীর মিরপুর থানার দুই হত্যাচেষ্টা ও খিলগাঁও থানার এক হত্যা মামলায় সুমনের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী মো. বক্কর সিদ্দিক। অন্যদিকে জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আদালত ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর করেন।গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর ৬ নম্বর এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। যে তিন মামলায় জামিন মঞ্জুর হয়নি ব্যারিস্টার সুমনেরগত ১৯ জুলাই মিরপুর-১০ এ ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন যুবদল নেতা ও মিরপুরের…

Read More

২২ বছরের বেশি সময় ধরে আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের পদমর্যাদা ও বেতন স্কেল বৃদ্ধির প্রক্রিয়া। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা ও বেতন স্কেল বাড়ানোর পর থেকেই তারা এ দাবি করে আসছেন। এ সময়ে ডিপ্লোমাধারী অন্য পেশাজীবীদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রদান করা হলেও টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার টেকনোলজিস্টদের চাকরি ১০ম গ্রেডে উন্নীতকরণসহ সার্বিক বিষয় পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানা গেছে, ২০০২ সালে বিডিএইচটিএ এবং বিডিপিএর পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতো দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা ও বেতন স্কেল বৃদ্ধির আবেদন জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সেই বছরের ১৭…

Read More

মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ৷ এ উপলক্ষে আটপাড়া উপজেলা ছাত্রদলের আয়োজনে সকালে এক বর্ণ্যাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়৷ এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী, সদস্য সচিব খসরু আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান মোতালিব, যুব দলের আহ্বায়ক আনোয়ারুল হক আনোয়ার, যুগ্ম আহবায়ক মোদাচ্ছের হোসেন কাইয়ূম , নেত্রকোনা স্বেচ্ছাসেবক দলের নেতা মাইনুল হাসান মিল্টন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর হাসান রূপম, ছাত্রদলের আহবায়ক ইশরাত জাহান খান রুবেলের সভাপতিত্বে ও সদস্য সচিব টিটু ভুঁইয়ার সঞ্চালনায় বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ…

Read More

এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় সড়ক দুর্ঘটনায় বছরের প্রথম দিনে ঈমান আলী (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ জানুয়ারী) দুপুরের সময় দিনাজপুর জেলার খানসামা থানার সামনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সম্মুখ সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, পার্বতীপুর খোলাহাটি ক্যান্টনমেন্ট থেকে পঞ্চগড়ের দেবিগঞ্জ এলাকায় শীতকালীন মহড়ার উদ্দেশ্য যাওয়ার পথে সেনাবাহিনীর গান টাওয়ার গাড়ির কামানের চাকার নিচে পড়ে ওই বৃদ্ধ পৃষ্ট হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ফায়ার সার্ভিস খবর দেয়। ফায়ার সার্ভিস দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।…

Read More

গাইবান্ধা প্রতিনিধি।। জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির উদ্যোগে (১ জানুয়ারি) বুধবার জেলা শহরে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। পরে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আব্দুর রশিদ সরকার। প্রধান আলোচক ছিলেন জাতীয় পার্টির রংপুর বিভাগের অতিরিক্ত মহাসচিব ও সাবেক এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার হোসেন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাড. গোলাম শহীদ রঞ্জু, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মইনুর রাব্বী চৌধুরী রুমান, সহ-সভাপতি শাহজাহান খান আবু, সিনিয়র সাংগঠনিক সম্পাদক…

Read More

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলে সময় টেলিভিশনের নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলার প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে লোহাগড়া উপজেলা গেটে লোহাগড়া উপজেলার সাংবাদিকবৃন্দের আয়োজনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক রূপক মুখার্জি, খায়রুল ইসলাম, শাহাজাহান সাজু, বিপ্লব রহমান, সরদার রইচ উদ্দিন টিপু, কাজী ইমরান, রাশেদ রাশু, মনির খান, আজিজুর বিশ্বাস প্রমুখ। এসময় বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলায় বোঝা যায় গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সাংবাদিকদের ওপর হামলা বর্তমান সময়ে বেড়েছে- এটা নিরাসন…

Read More

লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ॥ ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে র‌্যালী এবং আলোচনা সভা হয়েছে। বুধবার দুপুরে পৌর ছাত্রদলের আয়োজনে দলের অস্থায়ী কার্যালয় থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে পৌর অডিটোরিয়ামে পৌর ছাত্রদলের আহবায়ক শারিয়াতুন নবী সাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব জীবন হামিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, জেলা ছাত্রদলের সহ সভাপতি ইমরান আলী, উপজেলা ছাত্রদলের নেতা আলমগীর হোসেন সরকার, রবিউল ইসলাম রবি প্রমূখ।

Read More