উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে ‘হাতপাখা’ প্রতীকের কর্মী আনোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলা, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়ার প্রতিবাদে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এই ঘটনার বিচার দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশে হামলাকারীকে গ্রেফতারের দাবী জানান নেতারা। ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে উপজেলা পরিষদ ঘেরাও করার কর্মসূচী ঘোষণা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শাহ্ নুরুল কবির শাহিন। হামলার ঘটনায় আহত ইসলামি আন্দোলনের কর্মী আনোয়ার হোসেন বাদি হয়ে সোহাগ সওদাগর (৩০) ও আরো অজ্ঞাতনামা ১৫/২০…
Author: Niloy Roy
টাঙ্গাইল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু কে, ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে নাগরপুর উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বিশাল মিছিল বের করে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে (নাগরপুর-দেলদুয়ার) উপজেলার গণমানুষের নেতা রবিউল আওয়াল লাভলু’র বাসভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলা চত্বরসহ সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে ধানের শীষের প্রচারণার মিছিলটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাটি ও মানুষের নেতা রবিউল আওয়াল লাভলু উপস্থিত ছিলেন। এসময় নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সাধারন…
নিজস্ব প্রতিনিধি মাহমুদুল হাসান মান্না: নেত্রকোনা ৫ ফেব্রুয়ারি, ২০২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে প্রচার-প্রচারণা তুঙ্গে। এরই ধারাবাহিকতায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের পক্ষে এক ব্যতিক্রমী নির্বাচনী মিছিল করেছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর সদস্যরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনার মদন পৌর শহরের প্রধান প্রধান সড়কে এই মিছিলটি প্রদক্ষিণ করে। রঙ-বেরঙের সাজে সজ্জিত হয়ে কয়েকশ তৃতীয় লিঙ্গের মানুষ মিছিলে অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন এবং ধানের শীষের প্রতিকৃতি নিয়ে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। প্রচারণার মূল আকর্ষণ মিছিলটি যখন শহরের গুরত্বপূর্ণ পয়েন্টগুলো অতিক্রম করছিল, তখন উৎসুক জনতার ভিড় জমে যায়। মিছিলে অংশগ্রহণকারীরা…
চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় জামায়াত নেতাকর্মীদের হামলায় বিএনপির অঙ্গসংগঠনের ৮ জন নেতাকর্মী আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে চরফ্যাশন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন আহাম্মদপুর ইউনিয়নের ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রধান সমন্বয়ক গোলাম আখতার মঈন। তিনি জানান, ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার সকাল ৮ টার দিকে বিএনপির নেতাকর্মীরা গণসংযোগে আহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ির মসজিদের সামনে যান। এসময় আহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমির জসিমের নেতৃত্বে কাশেম মাওলানা, জয়নাল আবেদীন, আলাউদ্দিন হুজুর,…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদক উদ্ধার,হত্যা মামলা,সন্ত্রাসী ও জঙ্গি দমন,অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। গত ৫ই আগস্ট ২০২৪ থেকে অদ্যাবধি র্যাব-৯, সিলেট বিভাগের দায়িত্বপূর্ণ এলাকা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে মোট ৪২টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি,৬টি ম্যাগাজিন,১৬ হাজার ৫৭০ গ্রাম বিস্ফোরক, ১১৯টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা,১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সিলেট বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এবং সর্বমহলে প্রশংসিত হয়েছে। এরই…
ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা ও থানার নির্দেশ অমান্য করে গভীর রাতে ভেকু (এক্সকাভেটর) দিয়ে জোরপূর্বক মাটি কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা হান্নান মুন্সি, রুহুল আমিন ও আবুল কালাম মুন্সির বিরুদ্ধে। বুধবার দিবাগত রাতে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কাজী শাহে আলমের মালিকানাধীন জমিতে এ ঘটনা ঘটে। জানা গেছে, চরফ্যাশন–দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়কসংলগ্ন শাহে আলম কাজীর ক্রয়সূত্রে মালিকানাধীন ও দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা প্রায় ১২০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই জমি বেদখলের উদ্দেশ্যে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা ভেকু মেশিন এনে মাটি কেটে পুকুর খনন শুরু করেন। খবর…
বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি উচ্চকক্ষ–নিম্নকক্ষ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ ভবিষ্যতের পথরেখা’য় উচ্চকক্ষের গঠন, পদ্ধতি ও এখতিয়ার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কিছু বিষয়ে কোন কোন দল একমত হলেও, কিছু বিষয়ে অনেক রাজনৈতিক দল ও জোটের ভিন্নমত বা নোট অব ডিসেন্ট রয়েছে। কেউ বলছেন, উচ্চকক্ষ হলে সংসদ আরও ভারসাম্যপূর্ণ হবে; আবার কেউ মনে করছেন, বর্তমান আর্থ-সামাজিক বাস্তবতায় এ মুহূর্তে উচ্চকক্ষের প্রয়োজন নেই, এটি হবে অপ্রয়োজনীয় বিলাসিতা। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি মৌলিক প্রশ্ন; তা হলো—বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষ কি সত্যিই প্রয়োজন, নাকি এটি সমস্যার ভুল সমাধান? বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ—এই কথাটি কেবল…
বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তার অবস্থান বরাবরই স্পষ্ট ও আপসহীন। এটি নতুন কোনো বিষয় নয়। তার বিরুদ্ধে যেসব কুৎসা রটানো হচ্ছে, সেগুলো দেশের মানুষ বিশ্বাস করবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আজ মঙ্গলবার রাজধানীর গুলিস্তানের হল মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না, ছাই বের হয়। আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না।’ তিনি বলেন, তার সম্পর্কে যেভাবে কটূক্তি ও…
যুক্তরাজ্য ভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেছে। ২ ফেব্রুয়ারি প্রকাশিত সর্বশেষ সংখ্যায় প্রকাশিত এক বিশ্লেষণে সাময়িকীটি লিখেছে, ‘খ্যাতনামা এক রাজনৈতিক পরিবারের সন্তান ৬০ বছর বয়সী মি. রহমান ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শীর্ষ দাবিদার।’ বিশ্লেষণে বলা হয়, এই নির্বাচন হবে ১৮ মাস আগে সংঘটিত এক ‘বিপ্লব’-এর পর প্রথম নির্বাচন, যখন ‘জেনারেশন জেড’র আন্দোলনকারীরা ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের হত্যাযজ্ঞ ও দুর্নীতিগ্রস্ত ১৫ বছরের শাসনের অবসান ঘটায়।’ এতে আরও বলা হয়, ‘গণতন্ত্রে প্রত্যাবর্তন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে, বিনিয়োগকারীদের…
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। এদিকে, মঙ্গলবার মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে জামায়াতে ইসলামীর আমিরের এক্স হ্যান্ডল হ্যাককারীকে ধরতে অভিযান পরিচালনা করেছে ডিবি পুলিশ। এ বিষয়ে ডিবি প্রধান বলেন, আমাদের একটি অভিযান চলছে। এ বিষয়ে এখন কিছু বলা ঠিক হবে না। বিস্তারিত পরে জানানো হবে। গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল…
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাতে মিয়ানমারের মিনবু উপকূলে রিখটার স্কেলে ৫.৯ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২০.৪৬ উত্তর অক্ষাংশ এবং ৯৩.৯৫ পূর্ব দ্রাঘিমাংশে, যা ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন কেন্দ্র থেকে প্রায় ৫২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯:৩৪ মিনিটে ভূমিকম্প ঘটে এবং এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে রাতের আঁধারে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে একটি সরকারি খাদ্য গুদামের পরিত্যক্ত পাকা ভবন। দুর্বৃত্তরা বেকু মেশিন ব্যবহার করে পুরো ঘরটি ভেঙে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে চরফ্যাশন উপজেলার মুখার বান্দা বাজার এলাকায় অবস্থিত খাদ্য অধিদপ্তরের একটি পরিত্যক্ত ভবনে। স্থানীয়দের ভাষ্য, শুক্রবার বিকালেও ভবনটি স্বাভাবিক অবস্থায় ছিল। কিন্তু পরদিন সকালে বাজারে এসে তারা দেখতে পান, পুরো পাকা ঘরটি গায়েব। দেয়াল, রড, কাঠামো—কিছুই অবশিষ্ট নেই। একাধিক এলাকাবাসী জানান, খাদ্য অধিদপ্তরের নতুন গুদাম নির্মাণের পর পুরনো ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। তবে রাতের আঁধারে এভাবে সরকারি স্থাপনা ভেঙে নিয়ে যাওয়া উদ্বেগজনক।…
শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃ বিভাগ (ছাত্র) এবং আন্তঃ অনুষদ (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতা-২০২৬ শেষ হলো। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) বিকালে নতুন প্রশাসনিক ভবন সংলগ্ল ছোট খেলার মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পপুলেশন সায়েন্স বিভাগ ২-১ সেটে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগকে এবং কলা অনুষদ ২-১ সেটে চারুকলা অনুষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে…
জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের বিরুদ্ধে প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের নিয়ে প্রচারণা ও জামায়াত প্রার্থীর লোকজনকে হুমকির অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজারস্থ মণ্ডল মোড়ে ১১ দলীয় জোট প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী অ্যাড. আব্দুল আওয়াল এতে লিখিত বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ফতেহ লোহানী, পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানা, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সামস…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী এলাকা থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২রা ফেব্রুয়ারি) মধ্যেরাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্রের মধ্যে রয়েছে- ২৪টি পাওয়ারজেল নাইনটি উচ্চক্ষমতাসম্পন্ন (ভারতের এসবিএল এনার্জি লিমিটেড, ভারতের নাগপুরে প্রস্তুতকৃত) বিস্ফোরক, ২৩টি ডিটোনেটর, ১৫ মিটার ডিটোনেটর কর্ড এবং ৩টি পাইপ গান। বিজিবি জানায়, সোমবার আনুমানিক রাত সোয়া ১২টার দিকে বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৭৫/এম-এর কাছ দিয়ে কয়েকজন দুষ্কৃতিকারী বিস্ফোরক ও অস্ত্রসহ…
তিমির বনিক,মৌলভীবাজার জেলা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতির চূড়ান্ত ধাপে ব্যালট পেপার বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত দুই দিনে (গতকাল ও আজ) প্রথম ও দ্বিতীয় দফার অংশ হিসেবে মৌলভীবাজারসহ দেশের মোট ২১টি জেলায় ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার (২রা ফেব্রুয়ারি) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মৌলভীবাজার জেলায় এসে পৌঁছায় ভোটের লড়াইয়ের মূল এই উপকরণ। মৌলভীবাজারে পৌঁছালো গতকাল: স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল সোমবার আইনশৃঙ্খলা বাহিনির কড়া পাহারায় ঢাকা থেকে বিশেষ কাভার্ড ভ্যানে করে ব্যালট পেপার মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছায়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মৌলভীবাজার-৩ আসনের এম নাসের রহমানের পক্ষে গনযোগাযোগ করেন সদর উপজেলার শেরপুর বাজার,সরকার বাজার,গোরারাই বাজার সহ আশপাশের এলাকাগুলো। সোমবার ২রা ফেব্রুয়ারি দুপুর থেকে রাত পর্যন্ত ধানের শীষের লিফলেট বিতরণ করার হয়। গনসংযোগে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ। অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মবৃন্দ নজরুল ইসলাম, নুরুল ইসলাম,আমিরুল ইসলাম সাহেদ,আব্দুল মুমিন,লিটন মিয়া,শহীদ আহমেদ,মৌলভীবাজার পৌর সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল,জেলা সদস্য শেখ জুয়েল,সেজিম আহমেদ,সজলু তালুকদার, মহসিন মিয়া,শেখ মহসিন,শেখ সিরাজ,শেপু মিয়া,সাদিক আহমেদ,মুন্না আহমেদ ,কুতুব আহমেদ, হৃদয় আহমেদ,রুমান আহমেদ।
গাইবান্ধা প্রতিনিধি: কাঁধে ঝোলানো হ্যান্ডমাইক, হাতে পুরাতন একটি সাইকেল—এই সামান্য সঙ্গী নিয়েই নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র এমপি প্রার্থী মো. আজিজার রহমান বিএসসি। নেই কোনো কর্মী-সমর্থক, নেই পরিবারের কাউকে সঙ্গে পাওয়া যায়। সবকিছু একাই সামলে দিন-রাত প্রচারণায় ব্যস্ত তিনি। ঢেঁকি প্রতীক নিয়ে ভোট চেয়ে গ্রামের পর গ্রাম ঘুরে বেড়াচ্ছেন। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোড়া বকস গ্রামের মৃত রজ্জব মন্ডলের ছেলে আজিজার রহমান পেশায় স্থানীয় দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে হেভিওয়েটদের সঙ্গে লড়ছেন তিনি। তথ্য নিয়ে জানা যায়, আজিজারের নিজস্ব কোনো মোটরসাইকেল নেই। আছে শুধু একটি…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ASSET প্রকল্পের আওতায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাকরির মেলা অনুষ্ঠিত হয়েছে।৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টা থেকে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মেলায় দেশের খ্যাতনামা ১৫টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। ফলে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের জন্য মেলাটি কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে “ভবিষ্যৎ কর্মসংস্থান পথ রচনায় শিল্পকারখানার ভূমিকা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাইবান্ধা 0সরকারি টেকনিক্যাল কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর মাহমুদুল হক কাজল। প্রবন্ধে তিনি দেশীয় শিল্পকারখানার বিস্তার, দক্ষ জনশক্তির চাহিদা, প্রযুক্তিভিত্তিক শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি’র) অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির অধীন বারমারী বিওপি’র ৭ সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্তের মেইন পিলার ১১৬৩/৩ এস থেকে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর বারমারী নামক এলাকায় অভিযান চালিয়ে…