দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪ হাজার কেজি (৮০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। তবে এ অভিযানে কেউ আটক হয়নি। বুধবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পৌর শহরের মেছুয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা হয়। অভিযানে নেতৃত্বে দেন সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার ও থানা পুলিশের টিম। অভিযান সূত্রে জানা গেছে, পৌর শহরের মেছুয়া বাজারের মসজিদের পিছনে একটি গোডাউনে ভারতীয় চিনি মজুদ রয়েছে। সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালালে ওই গোডাউন থেকে ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য চার লাখ হাজার টাকা। এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত)…
Author: Niloy Roy
নীলফামারী প্রতিনিধি: শহীদদেরকে দলীয় স্বার্থে বিভক্ত না করার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “অনেকে ৫ আগস্টের শহীদদের নিজেদের দলের দাবি করে, আমরা এ কাজ করবো না। শহীদরা জাতীয় সম্পদ, আমরা তাদেরকে দলের ভিত্তিতে ভাগ করতে চাই না।” আজ (২৬ ফেব্রুয়ারি) বুধবার বিকেলে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ মাঠে উপজেলা জামায়াতের আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, “৫ আগস্টের পর যদি বাংলাদেশ পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হয়ে যেত, তাহলে পরবর্তীতে এত আন্দোলনের দরকার হতো না। কিন্তু ফ্যাসিবাদ মুক্ত হয়নি বলেই এই যুদ্ধ চলছে।” তিনি অভিযোগ করেন যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিকল্পিত…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে অনগ্রসর শব্দকর জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্ত, শব্দকর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শিক্ষা সহায়তাসহ ৮ দফা দাবিতে উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা শব্দকর জনগোষ্ঠীর শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মারক লিপি প্রদানের পূর্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লেখক-গবেষক আহমদ সিরাজ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, প্রধান শিক্ষক প্রণিত রঞ্জন দেবনাথ,শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর, শব্দকর ছাত্র উন্নয়ন পরিষদ নেতা শান্ত শব্দকর প্রমুখ। মতবিনিময় সভায় অনগ্রসর…
প্রতিবেদন: বরুন কুমার দাশ গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর শুনে মাখাভাত ফেলে বিজয় মিছিলে যোগ দিতে যান মো. তাহমিদ আবদুল্লাহ। সেদিন দুপুরে বাসায় তিনি লালশাক দিয়ে ভাত খাচ্ছিলেন। এ সময় বন্ধুর ফোনে জানতে পারেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তখন তাহমিদ লালশাক দিয়ে মাখাভাত খানিকটা খেয়ে আন্দোলনে চলে যান। যাওয়ার সময় মাকে বলে যান, ‘দ্রুত বিজয় মিছিলে যেতে হবে। বাকি মাখাভাত তুমি রেখে দাও, এসে খাবো।’ সেদিন দুপুরের খাবারে ভাতের সঙ্গে আলুভর্তা, লালশাক ও মুড়িঘণ্ট ছিল। মা বাসা থেকে বের হতে নিষেধ করায় তাহমিদ বলেছিলেন, ‘এই তো এক্ষুনি চলে আসব।’…
জুলাই মাসে বিক্ষোভকালে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের কর্মীরা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল। এ সময় কিছু ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরস্ত্র বিক্ষোভকারীদের খুব কাছে থেকে গুলি করে হত্যা করে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার (ওএইচসিএইচআর) কার্যালয়ের সাম্প্রতিক তথ্য-অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, ‘…রোম সংবিধির ৭ নং অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সমর্থকরা যে উল্লেখযোগ্য সংখ্যক হত্যাকাণ্ড ঘটিয়েছে- তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে।’ এতে আরও বলা হয়, কিছু ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরস্ত্র বিক্ষোভকারীদের হত্যা করার উদ্দেশ্যেই খুব কাছে থেকে তাদের গুলি করে । ওএইচসিএইচআর-এর অফিস গত ১২ ফেব্রুয়ারি জেনেভা কার্যালয়…
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং শিক আজ বুধবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর সদস্যদের সাথে বৈঠককালে বলেছেন, ১৯৭৩ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বাংলাদেশ ও কোরিয়া অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কোরিয়া বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন ও সম্প্রসারণে আগ্রহী। বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে বর্তমানে ইকোনমিক পার্টনারশিপ আ্যগ্রিমেন্ট (ইপিএ) স্বাক্ষরের কাজ চলমান রয়েছে। ইপিএ স্বাক্ষর হলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। আজ বুধবার সকালে বিসিআই-এর আমন্ত্রণে বাংলাদেশে দায়িত্বরত কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং শিক বিসিআই কার্যালয় পরিদর্শন করেন। এ সময় বিসিআই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধূরীর…
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিগত সরকার জ্বালানি খাতকে চুরির কারখানা বানিয়েছে। ক্যাপাসিটি চার্জের মাধ্যমে ডাকাতির বন্দোবস্ত করেছে। রাষ্ট্রীয় সহযোগিতায় এই ডাকাতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বুধবার রাজধানীর আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ডিজেএফবি টক-এ তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হামিদ-উজ- জামান। সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা মুহিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি সাহানোয়ার সাইদ শাহীন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নিজের বাড়িতে যাওয়ার জন্য কর্ণফুলী টানেল নির্মাণ করা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন,‘সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। সেখানে তেমন কিছু নেই।…
রংপুর, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, বাংলাদেশের যেকোনো নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়া যাবে। স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা কোনো রকম ফি ছাড়াই পাওয়া যাবে। বুধবার রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসার নিয়ে আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। হাইকমিশনার বলেন, ৫ আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত ও দৃঢ় হচ্ছে। এই উন্নতিতে আমরা খুশি। এ সম্পর্ক আরও দৃঢ় হোক এই প্রত্যাশা করছি। বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে…
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ জানিয়েছেন, দেশের অর্থনীতিকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে ব্যাংকিং খাতের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। তিনি বলেন, ‘আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি স্বস্তিদায়ক স্তরে থাকায় অর্থপ্রদানের ভারসাম্য বা ব্যাংকিং খাত থেকে কোনো তাৎক্ষণিক সংকট আসবে-এমনটা আমরা ভাবছিনা। আমাদের আমানত বাড়াতে পারলে আমরা ভালো অবস্থানে থাকব। আমরা একটি শক্তিশালী ব্যাংকিং খাত তৈরির জন্য কাজ করছি।’ রাজধানীতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের প্রধান এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর দেশের ব্যাংকগুলোতে মোট আমানত…
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব জাহেদা পারভীন স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। প্রজ্ঞাপন অনুযায়ী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ন্যস্ত রয়েছে। মাহফুজ আলম গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। তখন তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়নি। এর আগে ২৮ আগস্ট তাকে অন্তর্বর্তী সরকারের…
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির বিকাশ ও অভিন্ন স্বার্থের ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী।’ আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) চলমান সহযোগিতা নিয়ে আলোচনা হয়। প্রকল্পটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে পরমাণু শক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। আলোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস রসাটমের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে প্রকল্পটি…
জবি প্রতিনিধি: অবিলম্বে ধর্ষণ, ছিনতাই, ডাকাতির মত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও জান মালের নিরাপত্তার দাবিতে গান মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। নিপীড়নের বিরুদ্ধে এই মিছিল করেন তারা। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু হয়ে মিছিল পুরো ক্যাম্পাস, পোগোজ স্কুল ও লক্ষীবাজার হয়ে আবার শান্ত চত্বরে এসে শেষ হয়। মিছিলের সময় “মুক্তির মন্দিরও সোপান তলে”, “কারার ঐ লৌহ কপাট”, “আগুনের পরশমণি”, “আবার তোরা মানুষ হ” এসব গান ও কবিতা বলে বিক্ষোভ মিছিল করেন। এছাড়া শিক্ষার্থীরা “ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই”, “আমার বোন ধর্ষিত কেন, ইউনুস সরকার জবাব চাই”, “বাঁচার মতো…
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ন্যাক্কারজনক ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম গভীর উদ্বেগ প্রকাশ করে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “একজন শিক্ষার্থীর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন তাঁর শিক্ষক, যিনি শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে সদা নিজেকে নিয়োজিত রাখেন। সেই শিক্ষককে লাঞ্ছিত করা দূরের কথা তাঁর সাথে অসদাচরণ করাও শিক্ষার্থীসুলভ আচরণ নয়। একজন উপাচার্য সবসময়ই…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুরে বৃক্ষকে সুরক্ষা ও পরিবেশের অবক্ষয় রোধে গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি ২০২৫ ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ভাওয়াল রাজবাড়ী চত্বরে গাজীপুর জেলা প্রশাসন ও ঢাক বন বিভাগের উদ্যোগে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পেরেক অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরিফিন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বসিরুল আল মামুন,সহকারি বন সংরক্ষক শামসুল আরিফিন, রাজেন্দ্রপুর রেঞ্জের (এসিএফ)কর্মকর্তা নাসিমা আক্তার,শ্রীপুর রেঞ্জের কর্মকর্তা মোখলেছুর রহমান,কাচিঘাটা রেঞ্জের কর্মকর্তা শাহজাহান মিয়া, কালিয়াকৈর রেঞ্চের কর্মকর্তা শাকিল আহমেদ,রাজেন্দ্রপুর পূর্ব…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পুং মসুয়া গ্রামে শামীম আহমেদ পারভেজ এর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার শামীম আহমেদ পারভেজ এর উদ্যোগে এবং সবার সাথী যুব ও ব্লাড ডোনার ক্লাবের সার্বিক তত্বাবধানে বিনামূল্যে রোগী দেখেন কামারকোনা ভূঁইয়া বাড়ি স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা,কটিয়াদী শারমিন ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার, এমবিবিএস (ঢাকা)ডা: শামীম মিয়া। সকাল ৮ টা থেকে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে মেডিসিন,গাইনি,শিশু,কিডনি, সার্জারি,ইউরোলজি,অর্থোপেডিক,নাক,কান,গলা,ডায়াবেটিসসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক শতাধিক সাধারণ মানুষ ও রোগীরা ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা গ্রহণ করেন। মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের ডাক্তারগণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেওয়া হয়, আগত রোগীদের ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়, ফ্রি ডায়াবেটিস…
মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়া উপজেলায় এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, যেখানে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি তুলে প্রতিবাদ জানানো হয়েছে। ২৬ ফেব্রুয়ারী (বুধবার) ১২ টায় উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাঙ্গনে নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে এই বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আটপাড়া উপজেলা সদর হয়ে প্রধান সড়ক ধরে চলে এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থান নেয়। হাতে ছিলো বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, যেখানে লেখা ছিলো— “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই!”, “নারী মুক্তির সংগ্রাম চলবে!” এবং “অপরাধীদের বিচার হোক দ্রুত!”। তাদের…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে টিকার সরঞ্জাম গেলেও সেখানে যাননি দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী মো. হযরত আলী। দায়িত্বে অবহেলার বিষয়টি তুলে ধরে জাতীয় দৈনিক পত্র-পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশের পর কারণ দর্শানোর নোটিশসহ সাময়িক ভাবে বেতন বন্ধ রাখে জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ। তবে এবার সেই স্বাস্থ্য সহকারী নিজের সুবিধা মতো বদলির আবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ফরওয়ার্ডিং/সুপারিশ করার গুঞ্জন উঠেছে। এ নিয়ে চলছে নানান সমালোচনাও। এর আগে গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) গাঁওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী কেন্দ্রে আশপাশের এলাকার শিশুদের টিকা…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ “জগতের কল্যাণতরে, আকুন্ঠ বিষপানে হয়েছিলে নীলকন্ঠ চিরতরে। তাই তো ত্রিভুবনে, তোমারই আরাধনা করে।” শিব’ শব্দের অর্থ হল কল্যাণকারী অর্থাৎ যিনি জগতের কল্যান করেন। পৌরাণিক তথ্যমতে ভবগান শিব মানব জগতের পাশাপাশি, ভুত-প্রেত, পশু-পাখি দ্বারা পূজিত হন। আর তাই তিনি দেবাদিদেব মহাদেব নামে পরিচিত। শিবলিঙ্গ অর্থাৎ কল্যাণকারী চিহ্ন। বৈদিক মন্ত্রে ভগবান শিবই জগতের ঈশ্বর। পৌরাণিক তন্ত্রে ইনিই ‘ঈশান’ নামে পরিচিত। হিন্দুদের মধ্যে যারা শিবের উপাসনা করেন তাদের বলা হয় শৈব।এই শৈব্য সম্প্রদায়ের নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান হচ্ছে মহাশিবরাত্রি বা শিবরাত্রি । মহাশিবরাত্রি সাধারণত ইংরাজী মাসের ফেব্রুয়ারি বা মার্চ এ অনুষ্ঠিত হয়ে থাকে।ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় এক যুবলীগ নেতার দখলে থাকা সরকারী রাস্তা দীর্ঘ এক যুগ পর উদ্ধার করলো প্রশাসন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর এলাকায় ওই রাস্তাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন। প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটি উন্মুক্ত হওয়ায় স্থানীয় লোকজন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। বর্তমানে ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচলসহ স্থানীয় লোকজন যাতায়াত করছেন। জানাযায়, কুলাউড়ার ব্রাহ্মণবাজার -ভাটেরা- ফেঞ্চুগঞ্জ সড়কের পশ্চিমমুখি সিংগুর গ্রিজিং, নয়াবাগান ও সিংগুর পুঞ্জির লোকজনের যাতায়াতের সরকারি রাস্তাটি দীর্ঘদিন ধরে দখলে রাখেন বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া এলাকার বাসিন্দা ইসমাইল…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘরের ভিতর বিছানার উপর থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকায় ভুলু কুর্মি নামের এক ব্যক্তির ঘরের ভেতর একটি ঘরগিন্নি সাপ দেখার পর বিষাক্ত ভেবে বাড়ীর মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে সাপটি উদ্ধার করতে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সরেজমিন উপস্থিত হয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। স্বপন দেব সজল জানান, উদ্ধারকৃত সাপটি বিষমুক্ত প্রজাতির ঘরগিন্নি সাপটি। বাড়ীর লোকজন বিষাক্ত সাপ মনে করেও সাপটিকে আঘাত না করে আমাদের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানান…
