উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও মাহে রমাজানের পবিত্রতা রক্ষার দাবীতে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলা জামায়াতে ইসমালীর আমীর অধ্যক্ষ মাওলানা মন্জুরুল হক হাসানের নেতৃত্বে মার্কাজ মসজিদ হতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জামায়াতের ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা মন্জুরুল হক হাসান বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর একটি পবিত্র মাস। এই মাসে সংযম, দান-খয়রাত এবং ইবাদত-বন্দেগি বৃদ্ধি পায়। তবে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বাজারে অস্থিতিশীলতা, সাধারণ মানুষের জন্য এই পবিত্র মাসে আরও কষ্টকর হয়ে দাঁড়ায়। তিনি আরো…
Author: Niloy Roy
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: একটি পাতা দুটি কুঁড়ি” চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা দেশ জুড়ে সুপরিচিত এবং চায়ের জন্য খ্যাত। পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য এ চায়ের রাজধানী। এই উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য ও চা বাগানের মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। তবে সম্প্রতি শ্রীমঙ্গলের সদর ইউপির ভাড়াউড়া চা বাগানের বসবাসকারী ও স্থানীয় চা ব্যবসায়ী মেঘনাথ হাজরার অনন্য উদ্যোগে গড়েছেন কৃষিতে নতুন সম্ভাবনাময় দ্বৈত চাষের ভাবনা। মেঘনাদ হাজরা নিজস্ব উদ্যোগে ৩ একর জমিতে শখের বশে গড়া শসা খেত তৈরি করেছেন। ৩৬০ শতক জমিতে দ্বৈত চাষাবাদ শুরু করেন। বালু মাটিতে শসা ও আলু চাষে দ্বৈত সম্ভাবনার ফলন। যা স্থানীয় কৃষকদের জন্য নতুন দৃষ্টান্ত তৈরি…
জবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী জিয়া উদ্দিন বাসিতের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে মেডিকেল সেবার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করেন তার অনুসারীরা। এ সময় সাধারন মানুষ, ভর্তিচ্ছু পরীক্ষার্থী এবং অভিভাবকদের বিনামূল্যে প্রাথমিক মেডিকেল চেক-আপ, ডায়াবেটিস নির্ণয়, জরুরি ঔষধ সরবরাহ, স্যালাইন বিতরন ও রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা বিনামূল্যে প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিতে আসা এক শিক্ষার্থী বলেন, আমি অনেক দূর থেকে জার্নি করে এখানে পরিক্ষা দিতে এসেছি। পাশাপাশি তীব্র রৌদ ও…
জবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী জিয়া উদ্দিন বাসিতের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে মেডিকেল সেবার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করেন তার অনুসারীরা। এ সময় সাধারন মানুষ, ভর্তিচ্ছু পরীক্ষার্থী এবং অভিভাবকদের বিনামূল্যে প্রাথমিক মেডিকেল চেক-আপ, ডায়াবেটিস নির্ণয়, জরুরি ঔষধ সরবরাহ, স্যালাইন বিতরন ও রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা বিনামূল্যে প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিতে আসা এক শিক্ষার্থী বলেন, আমি অনেক দূর থেকে জার্নি করে এখানে পরিক্ষা দিতে এসেছি। পাশাপাশি তীব্র রৌদ ও…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ব্যবসায়ী লক্ষন পাল হত্যা মামলার চাঞ্চল্য তৈরি করা ৭ আসামির যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন মৌলভীবাজার জেলা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মোঃ খাদেম উল কায়েস। বৃহস্পতিবার দুপুরে রায় দেন আদালতের বিজ্ঞ বিচারক। একই রায়ে আসামীদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। ঘটনার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১২ই মার্চ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের বাসিন্দা ও সেন্ট্রাল রোডস্থ শাহাদাত আলী মার্কেটের মা ভেরাইটিজ স্টোর এর স্বাত্তাধীকারী লক্ষণ পাল তার দোকানের পাওনা টাকা আদায়ের জন্য রাজনগর উপজেলার মোকাম বাজার ও আজাদের বাজারে যান। ওখানকার ব্যবসায়ীদের কাছে তার…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের জামসী গ্রামের দিলীপ দাসের মেয়ে অপি দাস নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুর বেলা পৌনে ৩টার দিকে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার জানান, হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসলে দেখে অস্বাভাবিক মৃত্যু বলে পুলিশে খবর দেন। এবং ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো কথা জানায়। নিহত অপি দাসের ভাই রাহুল দাস জানান, তার মায়ের সাথে গতকাল শিববাড়ি যাওয়া নিয়ে অভিমান করে অপি ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছে। তখন পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। শ্রীমঙ্গল থানা পুলিশের…
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃ বিভাগ (ছাত্র) এবং আন্তঃ অনুষদ (ছাত্রী) ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ফাইনাল খেলায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ পপুলেশন সায়েন্স বিভাগকে ২৯ রানে পরাজিত করে এবং কলা অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদকে ৯ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ণ হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “খেলায় একদল জয়লাভ করবে এবং অপর দল পরাজিত হবে এটাই নিয়ম। তবে পরাজিত হলেই মন খারাপ করার কিছু নেই,…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজারের বড়লেখার টেস্টি ট্রিট নামের ফাস্ট ফুড দোকানে তরুণ-তরুণীদের উপর হামলা ও দোকান ভাংচুরের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- আহমেদ মোস্তফা তোফায়েল (১৯), শফিকুল ইসলাম আদিল (৩০) ও নাইম আহমেদ (২৪)। বড়লেখা থানা সূত্রের বরাতে জানা যায়, বুধরাত রাত অনুমান ১০টার সময় জনৈক বিলাস দাস এবং প্রশান্ত পাল নামে দু’জন হিন্দু যুবক তাদের পরিচিত দু’জন মুসলিম তরুণীসহ বড়লেখা বাজারের টেস্টি ট্রিট ফাস্ট ফুড দোকানে নাস্তা করতে প্রবেশ করে। এ সময় সেই দোকানে অবস্থান করা প্রটেক্ট আওয়ার সিস্টার্স নামের একটি সংগঠনের ৩/৪ জন সদস্য তাদেরকে আটক করে। পরবর্তীতে সেই সংগঠনের…
সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে ষড়যন্ত্র’ স্লোগান’কে সামনে রেখে সাত বছর পর দলের বর্ধিত সভা শুরু করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সকাল ১১টা ১০ মিনিটে জাতীয় সংসদের এলডি হলে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ২০১৬ সালের মার্চে অনুষ্ঠিত ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমে গঠিত কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় এ বর্ধিত সভা শুরু হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় বক্তব্য দেবেন। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তৃতা দেবেন। সভার শুরুতে গত ১৬ বছরে গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং দলের প্রয়াত নেতাদের স্মরণে ১ মিনিট নীরবতা…
সাউথইস্ট ব্যাংক থেকে ৫২৬ কোটি ৭০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আজ বুধবার তিনি ঢাকা মহানগর দায়রা জাজ আদালতে হাজির হন। এরপর তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। তবে দুদক জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আজিজুল হক বাদী হয়ে মামলা দুটি করেন। প্রথম মামলায় কেয়া গ্রুপের চেয়ারম্যান খালেক পাঠানের সঙ্গে আসামি করা হয়েছে সাউথইস্ট ব্যাংকের তৎকালীন সিনিয়র…
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ সৌজন্য সাক্ষাত করেন। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে বুধবার এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে উভয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার অবকাঠামো উন্নয়নে ডিএনসিসি ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেন। ডিএনসিসি প্রশাসক বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে ডিএনসিসির নবগঠিত ১৮টি ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে। সেনাবাহিনীর দক্ষ লজিস্টিক ও টেকনিক্যাল সহায়তার মাধ্যমে ডিএনসিসি ভবিষ্যতেও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও ডিএনসিসির ডাটা সেন্টার ম্যানেজমেন্ট, শহরের নিরাপত্তা নিশ্চিত করা ও যানজট নিরসনে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী ও ডিএনসিসি।’ এসময় সেনাপ্রধান শহরের যুবকদের দক্ষতা বৃদ্ধি…
বস্ত্র, পাট ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, তাঁত শিল্প বিকাশের জন্য সরকার কিছু উপকরণে শুল্ক সুবিধা দিয়ে আমদানির ব্যবস্থা করলেও কিছু লোক এ সুবিধার অপব্যবহার করেছে। তিনি আজ (বুধবার) রাজধানীর তেজগাঁওয়ে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) বাংলাদেশ তাঁত বোর্ড আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশলের আওতায় ‘তাঁতিদের মাঝে ন্যায্য মূল্যে সুতা, রং ও রাসায়নিক সরবরাহ সংক্রান্ত প্রচলিত পদ্ধতির সংস্কার ও উন্নয়ন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, তাঁত শিল্পের উন্নয়নে সরকারের আন্তরিক সদিচ্ছাকে এই সেক্টরের কিছু দুর্বৃত্ত অপব্যবহার করেছে। এতে ধনী আরো ধনী, গরিব আরো গরীব হয়েছে। এর ফলে সরকার শুল্ক সুবিধা থেকে যেমন বঞ্চিত হয়েছে, তেমনি…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ফরম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে বেরোবির ৩৬ জন আহত শিক্ষার্থীর আর্থিক সহয়তা ফরম হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। এ সময় উপাচার্য বলেন, শহীদ আবু সাঈদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করে। এই আন্দোলনে অংশ নিয়ে অনেক শিক্ষার্থী শারীরিকভাবে আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য গুরুত্ব সহকারে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি। আর্থিক সহয়তা ফরম গ্রহণের সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রথমবারের মতো…
সারা দেশে ছাত্র-জনতার স্বৈরাচার হটানোর আন্দোলন তখন তুঙ্গে। রাজধানী ঢাকার রাজপথ উত্তাল। ঠিক এসময় ১৯ জুলাই ঢাকার মিরপুর এলাকায় সন্তানের জন্য দুধ কিনতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন চুয়াডাঙ্গার সন্তান প্রকৌশলী শাহরিয়ার শুভ। কৃষক পরিবারের সন্তান প্রকৌশলী শাহরিয়ার শুভ (২৮) যশোরের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে তড়িৎ প্রকৌশলে ডিপ্লোমা শেষে ঢাকায় একটি লিফট নির্মাতা প্রতিষ্ঠানে চাকুরি করতেন। শাহরিয়ার শুভ চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের মণ্ডল পাড়ার কৃষক আবু সাঈদ ও চম্পা খাতুনের ছেলে। আবু সাঈদ দম্পতির তিন ছেলে ও এক মেয়ে। শুভ মেজো। শহীদ শাহরিয়ার শুভর স্ত্রীর নাম রাজিয়া সুলতানা। তাদের ১৪ মাস বয়সী মোস্তাফিজ মুহিন নামে এক ছেলে সন্তান…
ঢাকার কেরানীগঞ্জে গৃহবধূ আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার যুবক ইমাম হোসেন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, বিবাহবহির্ভূত সম্পর্কের সূত্র ধরে গত মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে সীমা আক্তার ইমাম হোসেনের ভাড়া বাসায় দেখা করতে আসেন। এক পর্যায়ে তাঁদের মধ্যে কথাুকাটাকাটি হয়। সীমা আক্তারকে ঘরে থাকা বঁটি দিয়ে ইমাম হোসেন এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে পুলিশ এলাকাবাসীর সহায়তায় ইমাম হোসেনকে আটক করে। এসময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সীমাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে মিটফোর্ড…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন নিয়ে যাতে কোনো বিভাজন তৈরি না হয়। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’ আজ বুধবার সন্ধায় অমর একুশে বইমেলায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা শামা ওবায়েদের ৩টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পেরেছি। এখন আমাদের আরও সতর্ক থাকতে হবে। সবাইকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। খেয়াল রাখতে হবে নির্বাচন নিয়ে যাতে কোনো বিভক্তি বা…
বাহিনীর সদস্যদের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ ভোরে রাজধানীর চারটি থানা (মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর) পরিদর্শনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন। এসময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে ও নির্ভয়ে চলাফেরা করতে পারে আইনশৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেয়া হয়েছে। তাছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। তিনি আরো বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর…
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫(বাসস): প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সপ্তাহের ৫ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীরা খাবার পাবে। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষার মান বাড়াতে মিড ডে মিলের প্রতি গুরুত্ব দেয়া হয়েছে। আগামী একনেকে মিড ডে মিল এর বিষয়টা পাস করা হচ্ছে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে দেশের ১৫০টি উপজেলায এবং ৬২ টা জেলা মিড ডে মিলের জন্য চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জরিপ অনুযায়ী এসব এলাকা বাছাই করা হয়েছে। আমরা শুধু বিস্কুট দিবো না, শিক্ষার্থীদের পুষ্টির দিকে লক্ষ্য রেখে পর্যায়ক্রমে ডিম, দুধ, পাউরুটি ও ফলসহ নানা খাবার পরিবেশন করা…
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। আজ বুধবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ক কীভাবে আরও ভালো করা যায় তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বাংলাদেশের…
রাঙ্গামাটি, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ বুধবার বিকেলে রাঙ্গামাটি সাজেক ভ্যালিতে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। উপদেষ্টা সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন ও তাদের প্রতি সমবেদনা জানান। গত ২৪ ফেব্রুয়ারি সাজেক ভ্যালিতে সংঘটিত এক অগ্নিকান্ডে ৩৫টি ঘরসহ শতাধিক কটেজ, রেস্টুরেন্ট ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। উপদেষ্টা ক্ষতিগ্রস্থ ৩৫ পরিবারের মধ্যে ৭০ টন চাল বরাদ্দের ঘোষণা দেন। তিনি জানান, জেলা প্রশাসন থেকে ঘরের টিন ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা এবং জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। এলাকাবাসী সাজেক ভ্যালিতে স্কুল, ফায়ার সার্ভিস স্টেশন ও পানির সমস্যা নিরসনের দাবী জানালে উপদেষ্টা সেগুলো দ্রুত…
