দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪ হাজার কেজি (৮০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। তবে এ অভিযানে কেউ আটক হয়নি। বুধবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পৌর শহরের মেছুয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা হয়।

অভিযানে নেতৃত্বে দেন সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার ও থানা পুলিশের টিম। অভিযান সূত্রে জানা গেছে, পৌর শহরের মেছুয়া বাজারের মসজিদের পিছনে একটি গোডাউনে ভারতীয় চিনি মজুদ রয়েছে।

সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালালে ওই গোডাউন থেকে ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য চার লাখ হাজার টাকা। এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, জব্দকৃত চিনিগুলো থানা হেফাজতে আনা হয়েছে এবং এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version