আরিফুল ইসলাম রনক, নওগাঁ: নওগাঁয় এবি ব্যাংক পিএলসির গ্রাহক সন্মাননা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টার টার সময় শহরের বাটার মোড়ে নওগাঁ শাখায় গ্রাহক সম্মানন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় এবি ব্যাংকের নওগাঁ শাখা ব্যবস্থাপক জনাব মো: জামিলুর রহমান চৌধুরী (এসএভিপি) সহ শাখার অন্যান্য কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত গ্রাহকগণ ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সেই সাথে ব্যাংকের সার্বিক সেবা প্রদানে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে সন্মানিত গ্রাহকদের মাঝে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Author: Niloy Roy
গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। সাপাহার জিরো পয়েন্ট স্বাধীনতার মঞ্চে সোমবার ২৪ (ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনদিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে। পড়ো বাংলাদেশ এর পরিচালক বই মেলার আহ্বায়ক মাহফুজ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি ও কথা সাহিত্যিক মনোয়ার লিটন,আবৃতি শিল্পী মাগফুরুল হাসান বিদ্যুৎ,ডাঃ মুরাদ হোসেন,সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজ এর পরিচালক গোলাপ খন্দকার,সূর্যমুখী স্কুলের সহকারী শিক্ষক ও কবি ফরহাদ হোসেন, শামীম আহম্মেদ প্রমুখ। স্বাগত বক্তব্য প্রদান করেন তোফাজ্জল হোসেন ও মুশফিকা জান্নাত। মেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থা ও সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ৫টি…
বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। গত ১৯শে ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌরশহর পুরাতন গরুহাটিতে জমিসংক্রান্ত জেরে আবু সাঈদ গং ও প্রেম কুমার ডোম গং সম্প্রদায়ের মধ্যে জায়গা দখলকে কেন্দ্র করে মারামারি ও ভাঙচুর সংঘটিত হয় । এ সময় উভয় পক্ষ বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের আয়োজন করে তাদের নিজ নিজ বক্তব্য প্রদান করছেন। অভিযোগে উভয়েই জায়গাটি নিজের বলে দাবি করেন। জায়গাটির বিষয়ে জামালপুর জেলা বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। উক্ত ঘটনাটি নিয়ে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার হয়েছে বলে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ (ওসি) সংবাদ সম্মেলনে বক্তব্যে বলেন, ঘটনাটির ব্যাপারে কিছু সংবাদ মাধ্যমে মিথ্যা অপপ্রচার…
পবিপ্রবি প্রতিনিধিঃ খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে মনোনীত হন আশিক মাহমুদ কৌশিক ও সাধারণ সম্পাদক হিসেবে নুর এ আলম (শান্ত)। এই কমিটিকে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার(২৩ ফেব্রুয়ারি ) সমিতির উপদেষ্টা প্রফেসর ড. নুরুল আমিন ও তৌফিক হাসান এবং সাবেক সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়াও এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে ফারিহা ইসলাম আরেফিন আবিদ মীর মোহাম্মদ নূরুন্নবী আহমেদ হোসেন ইজাজ, তানভীর লিখন, সুমাইয়া আক্তার শিমু ফারজানা আফরিন ইভা, তাসফিন সামি সাচ্চু, রাফিয়া রায়ান, ইয়াসির আহমেদ কৌশিক, কোষাদক্ষ্য নুসরাত জাহান নাজিয়া এবং অর্থ…
বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কেমন সম্পর্ক চায়। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে প্রতিদিন ভারতকে দায়ী করা এবং একই সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রত্যাশা—এ দুটি বিষয় একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।রোববার (২৩ ফেব্রুয়ারি) নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সাহিত্য উৎসবে বক্তব্য প্রদানকালে জয়শঙ্কর এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কেউ একজন উঠে এবং সবকিছুর জন্য ভারতকে দায়ী করে। যদি আপনি খবরগুলো দেখেন, তাহলে দেখবেন এসব খুবই হাস্যকর। একদিকে আপনি ভালো সম্পর্কের কথা বলবেন, আর অন্যদিকে প্রতিদিন সকালে উঠে সব দোষ আমাদের ওপর চাপাবেন—এটা সঠিক নয়। জয়শঙ্কর…
নির্বাচন নিয়ে অন্তর্বতীকালীন সরকারের বিলম্বের পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি সরকারের অন্তর্বতীকালীন সরকারের ভূমিকাকে তীব্রভাবে সমালোচনা করেছেন। ইশরাক হোসেন তার স্ট্যাটাসে বলেন, “স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বতীকালীন সরকারের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে, মার্কাবিহীন এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আবারও খুনি হাসিনার অমানুষ বাহিনীর উত্থান ঘটবে।তিনি আরও বলেন, “এই নির্বাচন কোনো সাধারণ রাজনৈতিক প্রক্রিয়া হতে পারে না, এটি আসলে একটি চক্রান্তের অংশ। তিনি বলেন, “ঢাকা ও অন্যান্য এলাকায় স্থানীয় সরকারের যে কোনো উদ্যোগকে একটি চক্রান্ত হিসেবেই গণ্য করা হবে। হাসিনার কমিশনার/কাউন্সিলরদের পুনরায় প্রতিষ্ঠা…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে আসন্ন নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে রহস্য বাড়ছে। সবচেয়ে বেশি আলোচনায় নতুন দলের সদস্য সচিব কে হচ্ছেন এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম কবে পদত্যাগ করছেন। এই মুহূর্তে নতুন দলের আত্মপ্রকাশ অনেকটা নির্ভর করছে এ দুটি সিদ্ধান্তের ওপর। নতুন দল এবং নাহিদ ইসলামের পদত্যাগ চলতি সপ্তাহের যে কোনো সময় হওয়ার কথা জানিয়েছেন নাগরিক কমিটির নেতারা। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। এর মধ্যে গতকাল রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় গিয়ে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। সে সময় গাড়ির ফ্লাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা লাগানো ছিল। তবে যখন যমুনা থেকে বের হন,…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন এর ০১ নং ওয়ার্ড শাখা কর্তৃক ২৩ ফেব্রুয়ারি রবিবার বাদ মাগরিব দাওয়াতী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এলাসিন ইউনিয়ন জামায়াত সভাপতি খালেদ হোসেন তাতাঁর এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি সাইফ আহম্মেদ এর পরিচালনায় এ দাওয়াতী জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামী আমির আল মোমীন,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আব্দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ মশিউর রহমান রতন তালুকদার, টাংগাইল ১৩ নং ওয়ার্ড জামায়াত সেক্রেটাবি অধ্যপক ইমরান হোসেন ফারুক,দেওলি ইউনিয়ন জামায়াত সভাপতি কামরুজ্জামান,এলাসিন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান আব্দুল আলিম, আটিয়া ইউনিয়ন…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে নাগরপুর মহিলা কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারী রবিবার মহিলা কলেজের আয়োজনে সকাল থেকে দুপুর পর্যন্ত বসন্ত বরন ও পিঠা উৎসবের করা হয়। এ নসন্ত বরণ ও পিঠা উৎসবটি সহকারী অধ্যাপক দিলারা ইয়াসমিনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শামীমা আক্তারের সঞ্চালনায় এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা। এ উৎসবে কলেজের ছাত্রীরা বাড়ি থেকে পিঠা বানিয়ে এনে এ উৎসবে অংশ নেয়। মহিলা কলেজ মাঠে ১০টি স্টলের ছাত্রীরা পিঠার প্রদর্শনী ও বিক্রি করে শিক্ষার্থীরা। শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরাই ছিলো…
নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী কর্তৃক দাওয়াতী জনসভা ২৩ ফেব্রুয়ারি রবিবার বাদ আসর সহবতপুর বাজারে দাওয়াতী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ লুৎফর রহমান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে দেন নাগরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা যুব বিভাগের সভাপতি ডা.এম.এ.মান্নান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সদস্য আব্দুল রহমান,ইউনিয়ন যুব সভাপতি হাফেজ ছাদিকুর রহমান,ইউনিয়ন যুব সেক্রেটারি আবু দাউদসহ অত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দ।
(নোয়াখালী- প্রতিনিধি) নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, সন্ত্রাস দমন ও জাতীয় সরকারের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। আজ রোববার দুপুরে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি কবিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কবিরহাট জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেএসডির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল কবির মানিক, নোয়াখালী জেলা জেএসডির সাধারণ সম্পাদক নুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাক মো.আলাউদ্দিন প্রমূখ। বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, সন্ত্রাস দমন ও জাতীয় সরকারের গঠনের মধ্য দিয়ে দেশের চলমান…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে ২৩ ফেব্রুয়ারি (রোববার) দুপুর ১২ টার দিকে ঢাকা গুলশান থেকে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার পথে লুৎফুজ্জামান বাবরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ভবানীপুর বাজারে গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভীর নেতৃত্বে এবং মেম্বার বাড়িতে গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) আলহাজ্ব আবু বকর ছিদ্দিক এর নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার, সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈম মোল্লা সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের জনৈক শৈলেন্দ্র কান্তি বিশ্বাস এর ঘরের তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরি হয়। শ্রীমঙ্গল থানা পুলিশের সূত্রে জানাযায়, মোটরবাইকের মালিক ভৈরবগঞ্জের সুশীল বিশ্বাস এর ছেলে শৈলেন্দ্র কান্তি বিশ্বাসের নিজ বাড়ি থেকে তালা ভেঙ্গে গত শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) আনুমানিক রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে সময়ের মধ্যে নীল রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেলটি চুরেরা নিয়ে যায়। এঘটনায় শ্রীমঙ্গল থানায় পরদিন সকালে শনিবার অভিযোগ দায়ের করলে, থানা পুলিশ জোর অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চুরির ঘটনার সাথে জড়িত পর্যায়ক্রমে ৩জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। মোটরসাইকেলটি চুরেরা বিক্রি করে কামিল আহমেদ নামে সিলেটের জকিগঞ্জে। তথ্য প্রযুক্তি মাধ্যমে তা…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : ক্রীড়ানন্দে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যে নেত্রকোনার আটপাড়ার তেলিগাতী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায়, কলেজ মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, সহকারী পুলিশ সুপার (আটপাড়া -কেন্দুয়া) সার্কেল গোলাম মোহাম্মদ মোস্তফা, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান,প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য রফিক তালুকদার, তেলিগাতী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আজিজুল হক…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে আট আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কাওলিকান্দা গ্রামের আবুল কালাম ভূইয়ার পুত্র পারভেজ ভূইয়া (২০), নরসিংদী জেলার পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের সাইফুল ইসলামের পুত্র শুভ মিয়া (১৯), ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকার ভাটি ঘাগড়া গ্রামের মফিজ উদ্দিনের পুত্র আশরাফুল ইসলাম (২৫), ফুলবাড়ীয়া উপজেলার নয়ানবাড়ী গ্রামের মৃত ফজলুল হকের পুত্র আবু বকর সিদ্দিক (২৬), ঈশ্বরগঞ্জ উপজেলার চরাশিয়া গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র আবুল বাশার…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একইদিনে দুইজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার উপজেলার জাটিয়া ও বড়হিত ইউনিয়নে এদুটি আত্মহত্যার ঘটনা ঘটে। এঘটনায় এলাকাবাসী শোকস্তব্ধ হয়ে পড়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের টংটংগিয়া গ্রামের মৃত আব্দুল গনি খানের পুত্র সুজন খান (৪৮) ঋণের চাপে অভাবের তাড়নায় বিষপানে ও বড়হিত ইউনিয়নের ধৈরত ভোলসোমা গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জাটিয়া ইউনিয়নের ইউপি সদস্য নয়ন মিয়া জানান, কিছুদিন পূর্বে সুজনের একটি অটো রিক্সা চোরে নিয়ে যায়। পরবর্তীতে ঋণ করে একটি রিক্সা ক্রয় করেন। সে রিক্সাটিও কয়েকদিন পূর্বে সোহাগী বাজার থেকে…
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। কমিটি ঘোষণার পরপরই একাধিক সদস্য পদত্যাগ করলে দুই ঘণ্টার মধ্যে তা স্থগিত করা হয়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে ৫২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মেজবাহ উদ্দিন রিয়াদকে আহ্বায়ক ও রাজু শেখকে সদস্য সচিব করা হয়। কিন্তু কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। কমিটিতে অন্তর্ভুক্ত বেশ কয়েকজন সদস্য অভিযোগ করেন, তাদের নাম অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে। কমিটি ঘোষণার ৩০ মিনিটের মধ্যেই যুগ্ম সদস্য সচিব সাবিকুন্নেছা লাবনি, সহমুখপাত্র…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ ঘটনার সতেরো দিন পর নির্দিষ্ট কিছু আলামত ও প্রযুক্তির সহায়তায় ঘাতক দিবস রেংগেট(১৯) ও উজ্জল বাউরি(২৩) কে আটক করে পুলিশ। রবিবার(২৩ ফেব্রুয়ারী)দুপুরে কমলগঞ্জ থানায় প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন ওসি সৈয়দ ইফতেখার হোসেন। এসময় তিনি জানান, গত ৬ফেব্রুয়ারী সকাল অনুমান ০৭.৩০ ঘটিকায় সংবাদ পাওয়া যায় যে,কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ১১ নম্বর সেকশনে বাগানের ঢালে ১০ বছর বয়সি শিশু কন্যার মৃত দেহ পড়ে আছে। মৃতদেহের ডান হাতের কজ্বি বিচ্ছিন্ন ও গলায় ধারালো অস্ত্রের আঘাতে কাঁটা ছিল। ঘটনাস্থলে শমশেরনগর পুলিশ ফাঁড়ি, কমলগঞ্জ থানা পুলিশ সহ উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত হয়ে অনুসন্ধানকালে জানতে পারেন মৃত দেহটি শমশেরনগর চা বাগানের ৬নং টিলার…
১৭ তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া। তিনি তার বিভাগে অনার্স ও মাস্টার্সের ফলাফলেও প্রথম স্থান অর্জন করেছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এম এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রথমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ও আইন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সরদার কায়সার আহমেদ। তিনি বলেন, অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এবার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছে। আমাদের…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ সারাদেশে ধর্ষণ, সাম্প্রদায়িক উস্কানি, মব জাস্টিস, ডাকাতি, ভাঙচুর, লুটপাত, চাঁদাবাজি এবং উগ্র জাতীয়তাবাদী ফ্যাসিবাদি রাজনীতি বন্ধের প্রতিবাদে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। আজ রবিবার (২৩ শে ফেব্রুয়ারী) সন্ধ্যায় ৬:৩০ মিনিট ফায়ার সার্ভিস স্টেশন, যশোর সামনে থেকে এ মশাল মিছিল করা হয়। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল সহকারে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্য দেন-আহ্বায়ক রাশেদ খান, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, উজ্জ্বল বিশ্বাস, ইমরান খান, সুমাইয়া ইলা, সুরাইয়া শিকদার এশা, রাজিয়া সুলতানা চাঁদনী, ইমন বিশ্বাস, সানি…
