Author: Niloy Roy

(নোয়াখালী- প্রতিনিধি) নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, সন্ত্রাস দমন ও জাতীয় সরকারের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। আজ রোববার দুপুরে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি কবিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কবিরহাট জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেএসডির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল কবির মানিক, নোয়াখালী জেলা জেএসডির সাধারণ সম্পাদক নুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাক মো.আলাউদ্দিন প্রমূখ।   বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, সন্ত্রাস দমন ও জাতীয় সরকারের গঠনের মধ্য দিয়ে দেশের চলমান…

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে ২৩ ফেব্রুয়ারি (রোববার) দুপুর ১২ টার দিকে ঢাকা গুলশান থেকে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার পথে লুৎফুজ্জামান বাবরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ভবানীপুর বাজারে গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভীর নেতৃত্বে এবং মেম্বার বাড়িতে গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) আলহাজ্ব আবু বকর ছিদ্দিক এর নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার, সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈম মোল্লা সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের জনৈক শৈলেন্দ্র কান্তি বিশ্বাস এর ঘরের তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরি হয়। শ্রীমঙ্গল থানা পুলিশের সূত্রে জানাযায়, মোটরবাইকের মালিক ভৈরবগঞ্জের সুশীল বিশ্বাস এর ছেলে শৈলেন্দ্র কান্তি বিশ্বাসের নিজ বাড়ি থেকে তালা ভেঙ্গে গত শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) আনুমানিক রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে সময়ের মধ্যে নীল রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেলটি চুরেরা নিয়ে যায়। এঘটনায় শ্রীমঙ্গল থানায় পরদিন সকালে শনিবার অভিযোগ দায়ের করলে, থানা পুলিশ জোর অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চুরির ঘটনার সাথে জড়িত পর্যায়ক্রমে ৩জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। মোটরসাইকেলটি চুরেরা বিক্রি করে কামিল আহমেদ নামে সিলেটের জকিগঞ্জে। তথ্য প্রযুক্তি মাধ্যমে তা…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা)  প্রতিনিধি :   ক্রীড়ানন্দে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ  এই প্রতিপাদ্যে নেত্রকোনার আটপাড়ার তেলিগাতী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।    রোববার সকাল ১১ টায়, কলেজ মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।   এতে  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস,   অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা,  সহকারী পুলিশ সুপার (আটপাড়া -কেন্দুয়া) সার্কেল গোলাম মোহাম্মদ মোস্তফা,  উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান,প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য রফিক তালুকদার,   তেলিগাতী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আজিজুল হক…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে আট আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কাওলিকান্দা গ্রামের আবুল কালাম ভূইয়ার পুত্র পারভেজ ভূইয়া (২০), নরসিংদী জেলার পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের সাইফুল ইসলামের পুত্র শুভ মিয়া (১৯), ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকার ভাটি ঘাগড়া গ্রামের মফিজ উদ্দিনের পুত্র আশরাফুল ইসলাম (২৫), ফুলবাড়ীয়া উপজেলার নয়ানবাড়ী গ্রামের মৃত ফজলুল হকের পুত্র আবু বকর সিদ্দিক (২৬), ঈশ্বরগঞ্জ উপজেলার চরাশিয়া গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র আবুল বাশার…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একইদিনে দুইজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার উপজেলার জাটিয়া ও বড়হিত ইউনিয়নে এদুটি আত্মহত্যার ঘটনা ঘটে। এঘটনায় এলাকাবাসী শোকস্তব্ধ হয়ে পড়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের টংটংগিয়া গ্রামের মৃত আব্দুল গনি খানের পুত্র সুজন খান (৪৮) ঋণের চাপে অভাবের তাড়নায় বিষপানে ও বড়হিত ইউনিয়নের ধৈরত ভোলসোমা গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জাটিয়া ইউনিয়নের ইউপি সদস্য নয়ন মিয়া জানান, কিছুদিন পূর্বে সুজনের একটি অটো রিক্সা চোরে নিয়ে যায়। পরবর্তীতে ঋণ করে একটি রিক্সা ক্রয় করেন। সে রিক্সাটিও কয়েকদিন পূর্বে সোহাগী বাজার থেকে…

আরও পড়ুন

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। কমিটি ঘোষণার পরপরই একাধিক সদস্য পদত্যাগ করলে দুই ঘণ্টার মধ্যে তা স্থগিত করা হয়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে ৫২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মেজবাহ উদ্দিন রিয়াদকে আহ্বায়ক ও রাজু শেখকে সদস্য সচিব করা হয়। কিন্তু কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। কমিটিতে অন্তর্ভুক্ত বেশ কয়েকজন সদস্য অভিযোগ করেন, তাদের নাম অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে। কমিটি ঘোষণার ৩০ মিনিটের মধ্যেই যুগ্ম সদস্য সচিব সাবিকুন্নেছা লাবনি, সহমুখপাত্র…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ ঘটনার সতেরো দিন পর নির্দিষ্ট কিছু আলামত ও প্রযুক্তির সহায়তায় ঘাতক দিবস রেংগেট(১৯)  ও উজ্জল বাউরি(২৩) কে আটক করে পুলিশ। রবিবার(২৩ ফেব্রুয়ারী)দুপুরে কমলগঞ্জ থানায় প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন ওসি সৈয়দ ইফতেখার হোসেন। এসময় তিনি জানান, গত ৬ফেব্রুয়ারী সকাল অনুমান ০৭.৩০ ঘটিকায় সংবাদ পাওয়া যায় যে,কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ১১ নম্বর সেকশনে বাগানের ঢালে ১০ বছর বয়সি শিশু কন্যার মৃত দেহ পড়ে আছে। মৃতদেহের ডান হাতের কজ্বি বিচ্ছিন্ন ও গলায় ধারালো অস্ত্রের আঘাতে কাঁটা ছিল। ঘটনাস্থলে শমশেরনগর পুলিশ ফাঁড়ি, কমলগঞ্জ থানা পুলিশ সহ উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত হয়ে অনুসন্ধানকালে জানতে পারেন মৃত দেহটি শমশেরনগর চা বাগানের ৬নং টিলার…

আরও পড়ুন

১৭ তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায়   ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম হয়েছেন বরিশাল  বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া। তিনি তার বিভাগে অনার্স ও মাস্টার্সের ফলাফলেও প্রথম স্থান অর্জন করেছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এম এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  প্রথমবার বরিশাল  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ও আইন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সরদার কায়সার আহমেদ।  তিনি বলেন, অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এবার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছে। আমাদের…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ সারাদেশে ধর্ষণ, সাম্প্রদায়িক উস্কানি, মব জাস্টিস, ডাকাতি, ভাঙচুর, লুটপাত, চাঁদাবাজি এবং উগ্র জাতীয়তাবাদী ফ্যাসিবাদি রাজনীতি বন্ধের প্রতিবাদে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। আজ রবিবার (২৩ শে ফেব্রুয়ারী) সন্ধ্যায় ৬:৩০ মিনিট ফায়ার সার্ভিস স্টেশন, যশোর সামনে থেকে এ মশাল মিছিল করা হয়। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল সহকারে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্য দেন-আহ্বায়ক রাশেদ খান, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, উজ্জ্বল বিশ্বাস, ইমরান খান, সুমাইয়া ইলা, সুরাইয়া শিকদার এশা, রাজিয়া সুলতানা চাঁদনী, ইমন বিশ্বাস, সানি…

আরও পড়ুন

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জাতীয়তাবাদী যুবদল সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহীদ মিয়াকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহীদ মিয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এতে আরও বলা হয়, দলের নেতাকর্মীদের তার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো। যুবদল…

আরও পড়ুন

দেশ আমাদের,পরিষ্কার করার দায়িত্ব ও আমাদের। আমরা আমাদের দেশ কে কেন ময়লা করবো ? সেজন্য আসুন আমরা সবাই মিলে সচেতন হই। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, আমাদের দেশ কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা অত কঠিন কোনো কাজ না। এটা শুধু আপনার চিন্তা-ভাবনা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলেই যথেষ্ট। কি, ভাবছেন নাকি, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার সাথে নিজের চিন্তা-ভাবনা ও দৃষ্টিভঙ্গির কি সম্পর্ক ? চলুন আপনাদের কে সম্পর্কটা একটু বুঝিয়ে বলি, কোনো কাজ করার পূর্বে আমাদের কে অবশ্যই সৈ কাজটি কে নিয়ে চিন্তা-ভাবনা করতে হয়, এতে কাজটি করার সম্ভবনা কিছুটা বেড়ে যায়। যখন কাজের বিষয়টি আপনার চিন্তা থেকে বেড়িয়ে মুখে…

আরও পড়ুন

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় হ্যান্ড মাইকে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু বেপারীর ছেলে। জাহাঙ্গীর আলম শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদল সাবেক সদস্য সচিব। বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, হঠাৎ করে জাহাঙ্গীর অর্ধশতাধিক লোকজন নিয়ে হাজির হন। সকলের মাথায় লাল কাপড় ও মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। এসময় তারা বাজার থেকে প্রকাশ্যে চাঁদা নেয়ার বক্তব্য দেয়। এর কিছুক্ষণ পর লম্বা রাম দা’র ভয় দেখিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয় তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বলতে শোনা যায়, ‘জাহাঙ্গীর ভাইয়ের…

আরও পড়ুন

বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।এদিন আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৮৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। গতকালও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর ছিল। অন্যদিকে ১৯৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে সেনেগালের ডাকার। ১৮৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতে দিল্লি, চতুর্থ অবস্থানে রয়েছে চীনের উহান, যার স্কোর ১৮১ এবং ১৭৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তালিকা প্রকাশ করে থাকে। প্রতিমুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স)…

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতাদের ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন এক ছাত্রী। একই সঙ্গে সমন্বয়ক থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় সবার দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাননি বলে দাবি করেছেন তিনি। তার এই অভিযোগের বিষয়ে খোলাসা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামছুন্নাহার হলের সমন্বয়ক সায়মা মাসুদ মম।শনিবার (২২ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে পুরো বিষয়টি তুলে ধরেন তিনি। তিনি পোস্টে লেখেন, ভুক্তভোগীকে প্রত্যেকে আইনি পদক্ষেপসহ মেডিক্যাল রিলেটেড ব্যাপারেও হেল্প করতে চায় কিন্তু সে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে গড়িমসি করতে থাকে, কোনো ডাক্তারের কাছে যায় না, কোনো প্রেসক্রিপশন ও দেখাতে পারে না, মামলা করার জন্য স্টেপ নিলেও সে আগাতে…

আরও পড়ুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার একটি রাস্তা থেকে কয়েক হাজার জাতীয় পরিচয় পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে।শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ৩ নম্বর ওয়ার্ডের বাটাখালী এলাকার রাস্তা থেকে এগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, চলাচলের রাস্তায় বিভিন্ন নারী, পুরুষের এনআইডি কার্ড দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেওয়া হয়। এই সংখ্যা প্রায় সাত হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি জানতে পেরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান, চকরিয়া সেনাবাহিনীর একটি দল ও চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাফুজুল ইসলাম বলেন, এসব এনআইডি কার্ডগুলো ২০১৭ সালের। এসব কার্ড পরিত্যক্ত। তবে কারা এগুলো ফেলেছে এবং…

আরও পড়ুন

ববি প্রতিনিধি: তামজিদ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শুচিতা শরমিন। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন’ তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। শিক্ষার পরিবেশ সুরক্ষিত রাখতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত বলে তিনি মনে করেন। উপাচার্য আহতদের সুস্থতা কামনা করেন। বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সকলকে আন্তরিক হতে আহ্বান জানান।

আরও পড়ুন

ববি প্রতিনিধি: তামজিদ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক ও শিক্ষার্থীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) সাড়ে নয়টাই বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে এই প্রতিবাদ ও মিছিল করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মোমবাতি প্রজ্বলন হয় এবং মোমবাতি প্রজ্বলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন সহ প্রক্টর ড.সোনিয়া খান সনি ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. রহিমা নাসরিন অংশগ্রহণ করেন। এই সমাবেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন বলেন” আমি একটি শিক্ষা বান্ধব ক্যাম্পাস হিসাবে দেখতে চাই। সেজন্য নারী ও পুরুষ শিক্ষার্থী সকল…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা বিএনপির সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,এখন অনেকেই সংস্কারের কথা বলছেন। কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে,৩১দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূললক্ষ্য জনগনও দেশ। তাই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে জনগনের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তাই বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ্ব নির্বাচন দেয়া জরুরি। আজ শনিবার (২২ফেব্রুয়ারি) শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত…

আরও পড়ুন

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার পর ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৯ টায় কটিয়াদী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদে ভোটারদের ছবি তোলাসহ ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুভ উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম। ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম উদ্বোধনের শুরুতে আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রাপথমিক শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা আকলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা জামায়াতের…

আরও পড়ুন