Author: Niloy Roy

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ধর্ষন মামলায় অভিযুক্ত আসামি আবুল কালাম (১৯) কে আটক করেছে থানা পুলিশ। কুলাউড়া থানার একটি দল অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে তাকে আটক করে। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং ০৯(০২)২৫/ ২০০০(সংশোধনী/০৩) একটি মামলা রয়েছে। আটককৃত ব্যক্তি আবুল কালাম উপজেলার টিলাগাও ইউনিয়নের লংলা খাস এলাকার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে। কুলাউড়া থানার ওসি মোঃ গোলাম আপছার জানান, অপারেশন “ডেভিল হান্টের” অংশ হিসেবে ধর্ষণ মামলার এজাহারভুক্ত এ আসামিকে গ্রেপ্তার করে ওইদিন বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে তাকে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলা ভাষার বিকাশ, উপনিবেশিক প্রভাব ও বিউপনিবেশায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি)-এর আয়োজনে কলা ভবনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কক্ষে ‘বাংলা ভাষা বিকাশের ধারা ও বিউপনিবেশায়ন’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, চিন্তক ও কবি মুসা আল-হাফিজ। বাংলা ভাষার ঐতিহাসিক বিকাশ ও বিভিন্ন উপনিবেশিক শক্তির প্রভাব নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, “ইংরেজ, ফরাসি, ডেনিশ ও আর্যরা উপনিবেশিক শাসনের সুবিধার্থে নিজেদের ভাষা প্রচার করেছিল। আমাদের ভাষা ও সংস্কৃতিকে ধ্বংসের জন্য হীনমন্যতায় নিপতিত করার চেষ্টা করেছিল। কিন্তু বাংলা ভাষা তার শক্তিশালী ঐতিহ্য ও বৈশিষ্ট্যের কারণে…

আরও পড়ুন

লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস ও মেডিসিন বিষয়ক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দৌলতপুর ইউনিয়ন পরিষদে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও এ ক্যাম্পের আয়োজন করে। ডা, শ্রীকান্ত রায়, ডায়াবেটিস বিশেষজ্ঞ পীরগঞ্জ  ডায়াবেটিস হাসপাতাল ও ইএসডিও কমিউনিটি এন্ড শিশু হাসপাতালের চিকিৎসক চিকিৎসক ডাঃ তন্ময়ী ঘোষ চিকিৎসা সেবা প্রদান করেন।  এসময় দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়, স্বাস্থ্য কর্মকর্তা হেলাল উদ্দিন, ইউপি সদস্য বেলাল ইসলাম, উপজেলা সমন্বয়কারী আজিজুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব এ কথা বলেন। মোখলেস উর রহমান বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর যে নির্বাচন, সেটাকে আমরা কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এসব জায়গায় যেসব রিটার্নিং কর্মকর্তারা এই ৩ সময়ের রিটার্নিং অফিসারদের সহযোগিতায় এই সরকার তিন মেয়াদে থাকার কারণে আজকে আমারা এ দুরবস্থায় পড়েছি। তারা (ওই সময়ের ডিসিরা) অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোন একজন ডিসিও বলেনি…

আরও পড়ুন

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে সুইট বাংলাদেশ, বুদ্ধি প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে বার্ষিক পিকনিক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।  গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল। সুইট সরিষাবাড়ী ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আসাদুল্লাহর সভাপতি এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি ফজলুর রহমান, প্রধান শিক্ষক আনিসুর রহমান, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, সহকারী শিক্ষক মন্টু লাল তেওয়ারি প্রমুখ। দিনব্যাপী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা নিজেদের মতো করে গান, অভিনয়, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে।

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি।। ব্র্যাকের উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋনদাতা প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক সম্পৃক্তকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (২০ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা ব্র্যাংক অফিস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা যুব উন্নয়ন অফিসার শহিদুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাক গাইবান্ধা জেলা সমন্বয়ক মোশাররফ হোসেন, দক্ষতা উন্নয়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক আসামা উল হুসনা, পলাশবারী এড়িয়া ম্যানেজার আবুল হোসেন। অনুষ্টানটি পরিচালনা করেন ব্র‍্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি এসোসিয়েট অফিসার ফরিদুজ্জামান সোহাগ।

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত একটি সফল অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্যকে লুট হয়ে যাওয়া বিভিন্ন ধরনের মালামাল গ্রেফতারকরে । উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ইজিবাইকের ৬৭ পিস ব্যাটারী, ২টি চোরাই পিকআপ,৪৪টি অক্সিজেন সিলিন্ডার,১১০টি গ্যাস সিলিন্ডার ও ট্রাকও মিনি ট্রাকের টায়ার। ্স রুমে এক সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। সম্প্রতি যশোর নতুন উপশহরে গোল্ডেন বাইক নামক একটি ইজিবাইকের শোরুমের তালাকেটে ও গ্রীল ভেঙ্গে এক দু:সাহসিক ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দলের সদস্যরা ট্রাক ভরে দোকানের সব ব্যাটারী,যন্ত্রাংশ ও টায়ার লুট করে নিয়ে যায়।ইতিপূর্বে যশোরের একটি টায়ারের দোকানে ও একটি…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ পরিবেশের ছাড়পত্র না থাকায় ও ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ইটভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও কাঁচা ইট ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে এসকেবি ব্রিকস্ নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু। এ সময় পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, এসকেবি ব্রিকস্ নামের এই ইটভাটার ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর ধারা ৪…

আরও পড়ুন

মনিরুজ্জামান খান গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় সাড়ে ৯ কেজি গাঁজাসহ এক পুলিশের এএসআইকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যার আগে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত,পুলিশের সহকারী উপ-পরিদর্শকের (এএআই) মোঃ আনিসুর রহমান (৪০)। তিনি লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় কর্মরত ছিলেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক রানা সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সি.সি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) তল্লাশিকালে আনিসুর রহমানের কাছ থেকে ৯…

আরও পড়ুন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী পুষ্টি সচেতনতা ও শিখন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে ‘নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ’ প্রকল্পের আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল মেলার উদ্বোধন করেন। এসকেএস ফাউন্ডেশন পরিচালক (অর্থ) খোকন কুমার কুন্ডু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ…

আরও পড়ুন

(নোয়াখালী প্রতিনিধি) নোয়াখালী জেলার কবির হাট উপজেলা ধানসিঁড়ি ইউনিয়ন ৫নং ওয়ার্ড়ে বাড়ি. ঘর  ভাংচুর ও হামলার  ঘটনা ঘটেছে, এতে চারজন গুরুতর আহত হয়েছে। মোহাম্মদ  সেলিম  কবির হাট উপজেলা নরোত্তমপুর ইউনিয়নের বাসিন্দা তিনি  ৩নং  ধানসিঁডি ইউনিয়ন ৫নং ওয়ার্ড়ে  একটি বসতবাড়ি ক্রয় করেন। গত ১৩ই  ফেব্রুয়ারি  বৃহস্পতিবার  সন্ধ্যা ৬ ঘটিকার সময়   মোহাম্মদ সেলিম তার নতুন বাড়িতে একটি মিলাদের আয়োজন করেন, পরিবার পরিজন বিভিন্ন অতিথি  মিলাদ অংশগ্রহণ করেন। মিলাদ  চলাকালীন সময় একেই ওয়ার্ডের বাসিন্দা তারেক ও সাহাব উদ্দিনের নেতৃত্বে মোহাম্মদ সেলিমের নতুন বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর চালায় এবং সেলিম তার স্ত্রী সন্তান সহ প্রায় চার জন কে কুপিয়ে গুরুতরে আহত করেন ।…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের নেতাদের ওপর হামলার অভিযোগ তুলে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। বুধবার (১৯ই ফেব্রুয়ারি) বিকেলে মিছিলটি শহরের শমসেরনগর রোড থেকে শুরু হয়ে শহরের এম সাইফুর রহমান সড়কে অতিরিক্তি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যামে সমাপ্ত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক এড.সাইদ আহমেদ আদনান। এসময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক হাসান আবদুল্লাহ, সেকিম আহমেদ সহ-সাংঠনিক সম্পাদক জুনেদ আলম, মেহেদী হাসান জাবের, মুসলিমিন আহমেদ, কলেজ…

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় রুদ্রপুর পূর্বপাড়া এলাকার গভীর গজারি বনের ভেতর থেকে রাসেল বেপারী (১২) নামে এক কিশোর অটো চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশের অভিযানে ধরা পড়েছে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্য, উদ্ধার হয়েছে চুরি যাওয়া অটোরিকশার বিভিন্ন অংশ। নিহত রাসেল বেপারী রুদ্রপুর মধ্যপাড়ার বাসিন্দা এবং স্থানীয় মৃত কাদির বেপারীর ছেলে। জীবিকার তাগিদে হোতাপাড়া-আরপিগেট সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালাত সে। কিন্তু গত১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি রাসেল। পরদিন শনিবার সকালে স্থানীয়রা তার লাশ বনের মধ্যে দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে। পরে…

আরও পড়ুন

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাধুরপাড়া ইউনিয়নের সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করেছেন অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দরা। গত ২০ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে দাবি পূরণের জন্য এই বিক্ষোভ মিছিল করেন ছাত্র/ছাত্রী শিক্ষক-কর্মচারীরা এতে অংশ নেয়। এসময় তাদের দাবি দাওয়ায় বলছেন, সরকারি বিধি অনুযায়ী যথাযথ নিয়মে বাড়িভাড়া, মেডিক্যাল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া কোন শিক্ষক-কর্মচারীরা তাদের ঘরে ফিরবেন না। পরবর্তীতে সকল শিক্ষকরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর আগে তারা আন্দোলনস্থলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দিতে হবে বলে দাবি জানান।…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই মাসব্যাপী তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। ‍্যালি শেষে তারুণ্যের উৎসবের সমাপনী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ। তিনি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব পরিদর্শন করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের চৌদ্দটি স্টল তাদের কার্যক্রমের চিত্র প্রদর্শন করে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার বিভিন্ন স্টল পরিদর্শনের…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী পুলিশ তদন্তকেন্দ্র থেকে পুলিশকে জিম্মি করে আসামি ছিনতাই ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। রায়েরবাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়া বাদী হয়ে ১৭জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২শ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। এঘটনায় জড়িত উপজেলার চর হোসেনপুর বাজার থেকে মৃত হাবিবুর রহমান মাস্টারের পুত্র মোঃ মোখলেছুর রহমান মানিক (৪৪) ও ধামদী গ্রামের আঃ সালামের পুত্র মোঃ নাঈম ইসলামকে (২২) গ্রেফতার করা হয়। মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশে সন্ত্রাস বিরোধী আইনের সন্দিগ্ধ আসামি আঠারবাড়ী ইউনিয়নের যুবলীগের যুগ্ম-আহ্বায়ক…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা একটি ভিত্তি প্রস্তর ফলক খুলে ফেলার অভিযোগ উঠেছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে উচাখিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নে অবস্থিত আলীনগর কারিগরি ও বানিজ্যিক কলেজটি ১৯৯৯ সালে স্থাপিত হয়। নানা সমস্যা পেরিয়ে ২০০৬ সালে চার তলা বিশিষ্ট একটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তৎকালীন যুগ্ম মহাসচিব) তারেক রহমান। অভিযোগ…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরপারের খেতে সবুজ রঙের গালিচায় মোড়ানো খেতে বাতাসে দুলছে বোরো ধানের। সম্প্রতি এমনটাই দেখা মিললো। গেল মৌসুমে বন্যার কারণে এসব মাঠ থেকে আমন ধান ঘরে তুলতে পারেননি হাওরপারের কৃষকেরা। বোরো চাষে আমনের সেই ক্ষতি হয়তো পূরণ হবে না। তবু ঘুরে দাঁড়াতে কৃষকের সব মনোযোগ এই মাঠের দিকেই। কৃষকদের কেউ সেই জমিতে আগাছা পরিষ্কার করছেন, কেউ পোকা দমনে ওষুধ স্প্রে করছেন। কেউ খেতে ছিটিয়ে দিচ্ছেন সার। কেউ দিচ্ছেন সেচ। চলছে ধানখেতের নানামুখী পরিচর্যা। কাউয়াদীঘি হাওরপারজুড়ে এখন যত দূর চোখ যায়, সবুজের বিস্তৃতি। এই সবুজ সম্প্রতি রোপণ করা বোরো ফসলের। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে বিস্তীর্ণ…

আরও পড়ুন

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হওয়া তারুণ্যের উৎসব-২০২৫ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানার সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুমে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হকের সঞ্চালনায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান শিপু, জামায়াতে ইসলামীর নেতা এডভোকেট কাজী হুদা, ইসলামী আন্দোলনের আমির মাওলানা আশরাফ আলী, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী প্রমুখ । এসময় তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার…

আরও পড়ুন

মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাছুম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব খসরু আহমেদ,জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাঈনুল হাসান মিল্টন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব ওমর হাসান রুপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোতাসির হোসেন কাইয়ূম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল, সদস্য সচীব টিটু ভূইয়া সহ সাংবাদিকবৃন্দ সভায় ২১…

আরও পড়ুন