খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগসহ ৫ দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১টার মধ্যে দাবি পূরণ না হলে কুয়েটের সকল প্রকার ক্লাস, পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা। এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কুয়েটে প্রেসব্রিফিংয়ে শিক্ষার্থীরা এসব দাবি তুলে ধরেন। লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালিয়েছে। এই পরিকল্পিতভাবে হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী এবং প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে হত্যার চেষ্টা ও নাশকতার…
Author: Niloy Roy
বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। এদেশের উন্নতি আওয়ামী লীগের কারনে বাধা গ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধক্ষ্য এম রশিদুজ্জামান মিল্লাত। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনূস, ছাত্র ও বিএনপিসহ সকলে মিলে আওয়ামী লীগকে ছাড় না দেয়ার বিষয়ে একমত বলে জানান তিনি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে জামালপুরের বকশীগঞ্জে খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন- শেখ হাসিনা যদি দেশে আসে তাহলে সাধারন জনগন তাকে হত্যা করবে। এছাড়াও যারা পেটের দায়ে বা বিপদে পড়ে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলো তাদেরকে যাচাই বাছাই করে…
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহনাজ সরকারকে সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের বোটানি বিভাগের অধ্যাপক। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ) রাষ্ট্রপতির আদেশ ক্রমে আবু সালেহ মো: মাহফুজুল আলম উপসচিব স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি অধ্যাপক ড. শাহনাজ সরকার-কে জনস্বার্থে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়াও সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ হতে ০৫ (পাঁচ)…
মনিরুজ্জামান খান গাইবান্ধা।। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের উত্তর রিফাইতপুর চরপাড়া গ্রামে মোজাফরের বাড়িতে মজলিসের দাওয়াত খেয়ে প্রায় ২শ মানুষ অসুস্থ হয়েছে। তাদেরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের রিফাইতপুর গ্রামে মোজাফরের বাড়ির উঠানে মজলিসের খাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাওয়া শেষে ওইদিন বিকালে অধিকাংশ মানুষের পেট ব্যথা ও ডায়রিয়া শুরু হয়। এরপর গত দুই দিনে জেনারেল সদর হাসপাতালে ১২৪, উদাখালি স্বাস্থ্য কমপ্লেক্স ৭১ জনকে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে ১৭ ফেব্রুয়ারি গাইবান্ধা জেনারেল হাসপাতালে ১২৪ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫১ জনকে ছাড়পত্র দেওয়া…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে দেশবাসী স্থানীয় সরকারের নির্বাচন মেনে নেবে না। বিএনপি তা কখনো হতে দেবে না। বিএনপি গত ১৬ বছর সকল প্রকার হত্যা,খুন,গুম ও হুমকি ধামকি উপেক্ষা করে রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলো এখনো তেমনিই আছে। যতদিন দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত না হচ্ছে, দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হচ্ছে ততোদিন বিএনপি রাজপথেই থাকবে। আজ মঙ্গলবার বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের প্রধান ডঃ মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন,আপনাকে বিএনপি শ্রদ্ধা করে।…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: আগামী ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদ হল রুমে সোমবার সকাল সোয়া ১০টার দিকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত সহকারি (কমিশনার) ভূমি শাহ্ জহরুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দিবসটি যথাযথভাবে পালনের বিষয়ে নানা সিদ্বান্ত গ্রহণ করা হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, কুলাউড়া থানার ওসি ওসি গোলাম আপছার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আবু মাসুদ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ রেদওয়ান খান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম, বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মোঃ শামীম আহমদ…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় তেঁতুল গাছে উঠে তেঁতুল পাড়তে গিয়ে জাফর খন্দকার ওরফে বিশে (৭০) নামে এক গাছীর করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইতনা পূর্ব পাড়ার এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা ও পেশায় একজন গাছী। স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জাফর খন্দকার ওরফে বিশে নামে ওই বৃদ্ধ ইতনাসহ আশে-পাশের এলাকায় নারকেল, সুপারীসহ ছোট-খাটো ঘর গেরস্হালীর কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি ইতনা পূর্ব পাড়ার হিন্দু পাড়ায় এক ব্যক্তির তেঁতুল পাড়ার জন্য…
জেলা প্রতিনিধি,নড়াইল: যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নড়াইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিক্ষোভ মিছিলটি নড়াইল জেলা জামায়াতের ব্যানারে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে শুরু হয়ে চৌরাস্তা প্রদক্ষিণ করে জেলা জামায়াতের অফিসের সামনে গিয়ে শেষ হয়। এদিন বিক্ষোভপূর্ব সমাবেশে জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নড়াইল জেলা জামায়াতের সাবেক আমীর মির্জা আশেকে এলাহী। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, সদর উপজেলা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী মৌভলীবাজার জেলা শাখা। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী দুপরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহিদ মিনার প্রাঙ্গন হতে মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে শাহ্ মোস্তাফা রোড, বেড়িরপার, কুসুমবাগ পয়েন্টে হয়ে চৌমুহনী পয়েন্টে গিয়ে শেষ হয়। মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মো: ইয়ামীর আলীর উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৩ আসন থেকে জামায়াতের মনোনীত প্রার্থী ও সাবেক জেলা আমীর মো: আব্দুল মান্নান,…
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মাঝরাতে আত্মহত্যার চেষ্টা করেছে ফোকলোর বিভাগের এক মেয়ে শিক্ষার্থী। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চারুদ্বীপের একটি মেসে আত্মহত্যার চেষ্টা করে মেয়েটি। জানা গেছে, মেয়েটি ফোকলোর বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মাঝরাতে প্রেমঘটিত বিষয় নিয়ে প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। একপর্যায়ে বিষয়টি জানতে পেরে আশেপাশে থাকা মানুষজন তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। প্রথমে ত্রিশালের প্রাইভেট হসপিটালে নেওয়া হলে সুইসাইডাল কেসের জন্য সরকারি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে মেয়েটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান…
ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দর্শন বিভাগের আগামী এক বছরের (২০২৫-২৬) জন্য ফিলোসোফি কালচারাল ক্লাবের (পিসিসি) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ২০২০-২১ সেশনের সাফা আক্তার নোলক এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই সেশনের রাত্রি বিশ্বাস। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও ফিলোসফি কালচারাল ক্লাব (পিসিসি)-র বর্তমান মডারেটর জনাব মোঃ জসিম খানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটিটি ঘোষণা করা হয়। এছাড়া সহ সভাপতি হিসেবে নাঈমুর হাসান নীরব, নুসরাত জাহান রুপা, ফারজানা ইয়াছমিন মিমি, রেজুয়ানা রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আসিফ হোসেন ও মোঃ আশফাকুর আলম সিফাতকে নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক…
জবি কন্ট্রিবিউটর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মাঈন আল মুবাশ্বির ও সাধারণ সম্পাদক পদে মো. মেহেদী হাসান খান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ডিবেটিং সোসাইটির অফিস কক্ষে এ নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ। এ ছাড়া সহ সভাপতি মো. আব্দুল মুঈন খান তন্ময়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইনামুল হক ইহাদ, সাংগঠনিক সম্পাদক কিশোয়ার আনজুম সাম্য, অর্থ সম্পাদক সাদিয়া আফরোজ, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার মিতু এবং সংরক্ষিত নারী কার্যনির্বাহী সদস্য মারজা আক্তার ইলমা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাজার মনিটরিং করেছে জেলা ভোক্তা অধিকার। ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকারের ডিডি আসাদুজ্জামান রোমেল এর নেতৃত্বে যাচাই, পণ্যের গুনগত মান পর্যবেক্ষণ করেন। এসময় বিক্রির উদ্দেশ্য সাজিয়ে রাখা মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, প্রসাধনী, ঔষধ সহ বিভিন্ন পণ্য বিক্রি সেল্ফে উদ্দেশ্যে সাজিয়ে রাখায় উপজেলার ২টি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। এদের মধ্যে ঝন্টু ষ্টোরকে ১৫ হাজার ও শাপলা মেডিক্যাল হল কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার টাঙ্গাইল। এ সময়ের উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলার সেনেটারী ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন, জেলা পুলিশের সদস্যগণ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) নাগরপুর উপজেলা শাখার…
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) হিসেবে ২৬ জানুয়ারি দায়িত্ব পান ড. মোহা. আজিজুর রহমান। দায়িত্ব পাওয়ার পরপরই ফেসবুক পেইজ থেকে পোস্ট ডিলিটের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এর আগে গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন শেখ মো. জালাল উদ্দিন। হঠাৎ করে গত ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মিজানুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে শেখ মো. জালাল উদ্দিনকে অব্যহতি দেওয়া হয় এবং একই বিভাগের অতিরিক্ত গ্রন্থাগারিক ড. মোহা. আজিজুর রহমানকে ভারপ্রাপ্ত গ্রন্থাগারিকের দায়িত্ব দেওয়া হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত ড. মোহা. আজিজুর রহমান দায়িত্ব পাওয়ার পরই কেন্দ্রীয় লাইব্রেরির অফিসিয়াল ফেসবুক পেইজে সাবেক উপাচার্য ড.…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক শক্তি ও কৌশলের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, রাশিয়া অতীতে হিটলার ও নেপোলিয়নকে পরাজিত করেছে এবং দেশটির সামরিক অবকাঠামো অত্যন্ত শক্তিশালী। পাশাপাশি, তিনি দাবি করেছেন যে পুতিন যুদ্ধ বন্ধ করতে চান এবং এ বিষয়টি নিয়ে শিগগিরই তার সঙ্গে বৈঠক করবেন।সোমবার (১৭ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প এবং পুতিনের মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে, সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই বৈঠক আগামী কয়েকদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।রোববার (১৬ ফেব্রুয়ারি) সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের প্রসঙ্গে…
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে পারে আগামী ২৪ ফেব্রুয়ারি। এর আগেই পদত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকারে শেষ কর্মদিবস হতে যাচ্ছে নাহিদ ইসলামের। সেদিনই তার পদত্যাগ করার জোর সম্ভাবনা রয়েছে। সূত্রটি জানায়, ২৪ ফেব্রুয়ারি দল ঘোষণার প্রস্তুতি চলছে। সেটিকে সামনে রেখে নাহিদ ইসলামের পদত্যাগের সময়ও ঘনিয়ে আসছে। আগামী ২০ ফেব্রুয়ারি তার শেষ কর্মদিবস হওয়ার সম্ভাবনা বেশি। এর আগে আগামীকাল বুধবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। কোনো কারণে দল ঘোষণা পিছিয়ে গেলে…
সোমবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘আমরা বিএনপি পরিবার’ এর মতবিনিময় সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন। জুলাই আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় আহত ফটোসাংবাদিক ও তাদের পরিবারের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেয়ার সময় তারেক রহমান দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।তিনি বলেন, “বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হলে জনগণ সিদ্ধান্ত নেবে তারা দেশ পরিচালনার দায়িত্ব কাকে দেবে। এই বিষয়টিতে যতো দেরি হবে ততো সমস্যা বাড়বে বৈ কমবে না।” নির্বাচনের যতো দেরি ততো বেশি ষড়যন্ত্রের ডালপালা মেলতে থাকবে উল্লেখ করে তিনি বলেন যারা দেশের সম্পদ লুট করে পালিয়েছে তারা এই ষড়যন্ত্রের…
চিকিৎসা ভাতা ও গৃহ ঋণ বাড়ানোসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ ৯টি সুবিধা চেয়ে প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি)। জনপ্রশাসন মন্ত্রণালয়-সংক্রান্ত ২১টি প্রস্তাবের মধ্যে ৯ প্রস্তাবেই তাদের সুযোগ-সুবিধার বিষয়টি তুলে ধরা হয়েছে। আজ মঙ্গলবার ডিসি সম্মেলনের শেষদিন এ প্রস্তাবগুলো নিয়ে কার্য-অধিবেশন হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হয় গত রোববার। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রদেয় গৃহনির্মাণ ঋণ-সংক্রান্ত নীতিমালা সংশোধন ও ঋণের পরিমাণ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ময়মনসিংহের ডিসি। প্রস্তাবের পক্ষে তার যুক্তি—১. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গৃহনির্মাণ বা ফ্ল্যাট ক্রয়ের জন্য গ্রেড ভেদে ৩০ থেকে ৭৫ লাখ টাকা পর্যন্ত রাষ্ট্র মালিকানাধীন তপশিলি ব্যাংক বা বাংলাদেশ হাউস বিল্ডিং অ্যান্ড ফাইন্যান্স করপোরেশনের…
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুতে বাসের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাওডোবা এলাকার পদ্মা সেতু ৩০ নম্বর পিলারের ওপরে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একটি অ্যাম্বুলেন্স পদ্মা সেতু পার হয়ে শিবচরের দিকে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি সেতুর ৩০ নম্বর পিলারের বরাবর আসলে ঢাকা থেকে ছেড়ে আসা ইলিশ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতির কারণে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের পেছনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে অ্যাম্বুলেন্সে থাকা ৫…
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন ফল, মাছ, টমেটো, পানসহ কয়েকটি পণ্যের ওপর শুল্ক আদায়ে ট্রাকের চাকার স্লাব নির্ধারণ করে দেওয়ায় বেনাপোলে কমেছে এসব পণ্যের আমদানির পরিমাণ। এর ফলে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। ফলসহ এ সব পণ্য আমদানির ক্ষেত্রে ভারতীয় ৬ চাকার ট্রাকে ১৮ টন, ১০ চাকার ট্রাকে ২০ টন, ১২ চাকার ট্রাকে ২২ টন, ১৪ চাকার ট্রাকে ২৫ টন, ১৬ চাকার ট্রাকে ২৬ টন পণ্য ধরে শুল্কায়ন করা হয়, যা এনবিআর থেকে প্রজ্ঞাপন (এসআরও) দিয়ে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর নিচে আমদানির ক্ষেত্রে কোনও ধরনের দিকনির্দেশনা নেই। সংশ্লিষ্ট সূত্র জানায়, ট্রাকের চাকার স্লাব ঘোষণার আগে…
