শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুতে বাসের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাওডোবা এলাকার পদ্মা সেতু ৩০ নম্বর পিলারের ওপরে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একটি অ্যাম্বুলেন্স পদ্মা সেতু পার হয়ে শিবচরের দিকে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি সেতুর ৩০ নম্বর পিলারের বরাবর আসলে ঢাকা থেকে ছেড়ে আসা ইলিশ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতির কারণে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের পেছনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে অ্যাম্বুলেন্সে থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে সেতু কর্তৃপক্ষের পেট্রোল টিম আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য শিবচরের পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, পদ্মা সেতুর উপর একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে বলে খবর পেয়েছি। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানতে পারিনি। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version