তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বাবার হাতে খুন হয়েছে ৭ বছরের মাহিদ নামে এক শিশু। ঘটনার পর শিশুর বাবা খোাকন মিয়া ও দাদি হাওয়া বেগম নিজ ঘরে লাশ রেখে সটকে পড়ে। রবিবার (১৬ই ফেব্রুয়ারি)সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুরো এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশু খুনের ঘটনায় পুরো গ্রাম, এলাকা জুড়ে শোকাহত মানুষের আর্তনাদ। মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, ওই ঘটনায় সদর উপজেলার জেলগেট এলাকা থেকে খোকন মিয়াকে অভিযানে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, খোকন মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত এলাকায় মাদক…
Author: Niloy Roy
জবি প্রতিনিধি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে “শহীদ সাজিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ৪ দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশ নিয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের পোগজ স্কুলের মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ বলেন, “শহীদ সাজিদের স্মরণে ছাত্র অধিকার পরিষদের এমন উদ্যোগ সত্যিই অনুকরণীয়। শিক্ষার্থীদের সম্পৃক্ততা ও অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্মিলিত চেতনা গড়ে তোলার এক অসাধারণ…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটিতে লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে আহ্বায়ক, একেএম হারুন অর রশিদকে যুগ্ম আহ্বায়ক ও আমিরুল ইসলাম ভূঁইয়া মনি’কে সদস্য সচিব নির্বাচিত করায় আনন্দ মিছিল করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ.কে.এম হারুন অর-রশীদ, আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ ঘড়ির কাটায় দুপুর ১টা। কটিয়াদী সরকারি কলেজ চত্বরে মেতে ছিলাম চায়ের আড্ডায়। হঠাৎই কানে ভেসে এলো একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি।চোখ তুলে তাকাতেই দৃষ্টিগোচর হলো পায়ে হেটে চলেছে এক মধ্যবয়সী লোক। যার সাইকেলের হাতল ও পেছনের সিটে থরে থরে সাজানো লাল-সবুজের জাতীয় পতাকা। লোকটির সঙ্গে আলাপচারিতায় জানা গেল তিনি কটিয়াদী সাব-রেজিষ্ট্রি অফিসের নৈশ্যপ্রহরি আব্দুল কাদির। দীর্ঘ ৩০ বছর ধরে ফেরি করে পতাকা বিক্রি করছেন উপজেলার অলিগলি ও পথে প্রান্তরে। তিনি বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাট-বাজারে পতাকা বিক্রি করে থাকেন। অন্য অনেক পেশার সুযোগ থাকলেও দেশ প্রেমের টানেই তার এই পেশাকে…
গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় ধাপেরহাট ইউনিয়নের সাবেক ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (২৯) হত্যার ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। এতে নামীয় ২৭ জন ও আরও ২০-২২ জনকে অজ্ঞাত আসামি করা হয়। নামীয় আসামিদের মধ্যে ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী রয়েছে। শুক্রবার(১৪ ফেব্রুয়ারি) সাদুল্লাপুর থানায় এই মামলাটি দায়ের করেন- নিহত আব্দুল্লাহ আল মামুনের পিতা আব্দুল মান্নান মন্ডল। এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ধাপেরহাট বন্দরের মহাসড়কে আব্দুল্লাহ আল মামুনকে আসামিরা পিটিয়ে হত্যা করেছে বলে বাদি আব্দুল মান্নান মন্ডলের অভিযোগ। নিহত আব্দুল্লাহ আল মামুন ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে বলে জানা যায়,…
বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) চারুকলা বিভাগের উদ্যোগে বসন্ত উৎসব পালন করেছে বিভাগের শিক্ষার্থীরা। রবিবার(১৬ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বরে জাঁকজমকপূর্ণ এ আয়োজন করে তারা। বিভাগের শিক্ষার্থী নুর আলমের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস.এম. সুইট, শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ উৎসবে শিক্ষার্থীরা ইবির ডায়না চত্ত্বরকে গ্রাম বাংলার ঐতিহ্যে সাজিয়ে…
আরিফুল ইসলাম রনক, নওগাঁ: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরন উপলক্ষে নওগাঁয় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার সময় সদর উপজেলার পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল কাদের রাসেল ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শ্রী অমিয় কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কাওসার মাহমুদ ও জামিল হোসেন মোরসালিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: মামুন বিন ইসলাম দোহা। সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরিফুল ইসলাম রনক, নওগাঁ: নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। একুশের ভোরে আমি আজো পাই নতুন প্রত্যয় স্লোগানে শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার। স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ এ মেলার আয়োজন করেছে। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে শতকন্ঠে কালজয়ী ভাষার গান ও সুরনন্দন সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীদের পরিবেশনায় দেশের গান ও উচ্চারণ পাঠশালার শিক্ষার্থীদের আবৃত্তি পরিবেশনা অনুষ্ঠিত হয়। একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী জানান, এবারের মেলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রকাশনা ও বই…
আরিফুল ইসলাম রনক, নওগাঁ: নওগাঁ পৌরসভায় বসবাসরত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। গত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনী নওগাঁ – ৬ আসনের বিএনপির প্রার্থী মো: জাহিদুল ইসলাম ধলু। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে শহরের নওজোয়ান মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ বায়েজিদ হোসেন পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, এনামুল হক পাতিসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রায় এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বি- বার্ষিক সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ব্যানারে পৌর শহরের মধ্য বাজার থেকে বিক্ষোভ মিছির বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার মধ্যবাজারে অবস্থান নিয়ে একটি পথসভার আয়োজন করেন। উক্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাবেক উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক রকিবুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মাইনুল ইসলাম,…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ‘পৌর বাজার’ ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন কমিটির সভাপতি পদপ্রার্থী এ,কে,এম হারুন-অর-রশীদ হারুন। তিনি ‘ঘোড়া মার্কা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রবিবার বিকালে পৌর শহরের চাউল মহলে অবস্থিত ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে তিনি ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে তিনি জানান, জরুরি ভিত্তিতে ঈশ্বরগঞ্জ বাজারে পাহারাদারের মাধ্যমে সকল ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পাহারাদারদের মাসিক বেতন দেওয়ার ক্ষেত্রে পৌরসভার সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা। বাজারের প্রধান প্রধান সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। পৌর বাজারকে সিসি ক্যামেরায় অন্তর্ভুক্ত করা। হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে জনস্বাস্থ্যমূলক খাদ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সচেতন করা। পৌর বাজারে টয়লেট, বাথরুম ও সুপেয় পানির ব্যবস্থা…
জবি প্রতিনিধি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা ‘দখল’ করার প্রস্তাবের বিরোধিতা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে এসে অবস্থান করে। এ সময় তাদের হাতে ‘গাজা বিক্রির জন্য নয়, আমেরিকার বন্ধু যারা ইসলামের শত্রু তারা’ লেখা প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা দেখা যায়। এসময় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আল নাহিয়ান ফারদিন বলেন, “মুসলিমদের ওপর নির্যাতন ও গণহত্যার পক্ষে যারা থাকে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থামবে না। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তেমনই আমেরিকার অন্যায়ের বিরুদ্ধেও রুখে দাঁড়াবো।” সিয়াম সাব্বির নামে সমাজবিজ্ঞান…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে বিএনপি নেতার কাছে চাঁদা দাবি, আগ্নেয়াস্ত্র ব্যবহার ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ১৩ জনের নাম উল্লেখসহ আরও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়। গত বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) রাতে রাজনগর থানায় মামলাটি করেন উপজেলার মনসুরনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মশাহিদ আহমদ। মামলা সূত্রের বরাতে জানা যায়, গত মঙ্গলবার (১২ই ফেব্রুয়ারি) বিকেলে রাজনগর কলেজ পয়েন্ট এলাকায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব আলম জামালসহ কয়েকজন উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম সেলুনের গাড়ি আটকিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপি নেতা নুরুল ইসলামকে লক্ষ্য…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর সদর উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন চারজন সাংবাদিক। এ ঘটনায় আব্দুল্লাহ নিরব নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার নয়নপুর কড়ইতলী এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার এক সাংবাদিক জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত সাংবাদিকরা হলেন—দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার গাজীপুর প্রতিনিধি রুকনুজ্জামান খান, বিডি ২৪ লাইভ-এর গাজীপুর প্রতিনিধি রাসেল শেখ, দৈনিক তরুণকণ্ঠ-এর উত্তর প্রতিনিধি নজরুল ইসলাম এবং দৈনিক মুক্ত বলাকা-র স্টাফ রিপোর্টার মিলন শেখ। আহত সাংবাদিকরা জানান, সরকারি বনভূমিতে গাছ কেটে অবৈধ দখলের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ভূমিদস্যু শাহাবুল ইসলাম (৫৮), তার…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার পৌর বিএনপি’র উদ্যোগে ৩নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে কর্মীসভার মাধ্যমে কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) বিকেলে নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ফকরুল ইসলাম। সৈয়দ মমসাদ আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আলহাজ্ব অলিউর রহমান, সারওয়ার মজুমদার ইমন, সালাম আহমেদ জিতু, রেজাউল করিম রেজা, মোস্তাক আহমেদ চৌধুরী, শফিকুর রহমান, লোকমান হোসেন, জবলু মিয়া, সাইফুল ইসলাম স্বপন, শেখ জুবেদ, সৈয়দ ইজাদ, তুহিন আহমেদ, রাসেল আহমেদ সাগর,…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় যৌথবাহিনীর সম্মানয়ে অভিযানে বুধবার রাতে অভিযান পরিচালনা করে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সিরাজ উদ্দিন ও গত মঙ্গলবার রাতের অভিযানে উপজেলার তালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি একরাম আলীকে গ্রেপ্তার করেছে। সিরাজ উদ্দিন (৬২) উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া গ্রামের মৃত হাজী মোসাব্বির আলীর ছেলে ও আল্লাদাদ চা বাগানের ব্যবস্থাপক। একরাম আলী (৫৬) উপজেলার তালিমপুর ইউনিয়নের নুনুয়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, গ্রেপ্তারকৃতরা হামলা-ভাঙচুরের পৃথক দুটি মামলার তদন্তে সন্ধিগ্ধ আসামি। বৃহস্পতিবার ও বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত তাদেরকে পুলিশি প্রহরায় কারাগারে পাঠানো হয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাধীন মহিমাগঞ্জ এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৫০) ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তবে পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ । সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ান তলা রেলওয়ে সেতু এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ (সোমবার) ভোরে সৈয়দপুর-ঢাকা রেললাইনের দেওয়ান তলা রেলওয়ে সেতুর পাশে স্থানীয় লোকজন অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা নিয়ে আসে পুলিশ । ধারণা করা…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনে একজন, মাদক মামলায় দুইজন ও অন্যান্য মামলার তিনজন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন ওরফে তোফায়েল (৪০), মাইজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাইন উদ্দিন (৫০),আওয়ামী লীগের সক্রিয় কর্মী ফারুক মিয়া (৪০) ও মোঃ কাইরুম (৪৫)। অপরদিকে মাদক মামলায় উপজেলার উচাখিলা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আঃ মতিনের পুত্র মোঃ লিটন মিয়া(২৫) ও জামাল মিয়া (৩৬)। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে ৯ ফেব্রুয়ারি (রোববার) রাত ১২টার সময় সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম দীর্ঘদিন ধরে মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ছয় তালা বাসার চতুর্থ তালার একটি ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা বিষয় টা জানতে পেরে শ্রীপুর থানায় খবর দেন। তারপর শ্রীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চয়ন ইসলামকে ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান, উপজেলা মৎস অফিসার আঁখি সরকার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শফিকুল ইসলাম সহ ৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপরে, উপজেলা মাসিক এনজিও সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
