সোমবার, সেপ্টেম্বর ১৪

জবি প্রতিনিধি:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা ‘দখল’ করার প্রস্তাবের বিরোধিতা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে এসে অবস্থান করে।

এ সময় তাদের হাতে ‘গাজা বিক্রির জন্য নয়, আমেরিকার বন্ধু যারা ইসলামের শত্রু তারা’ লেখা প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা দেখা যায়। এসময় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আল নাহিয়ান ফারদিন বলেন, “মুসলিমদের ওপর নির্যাতন ও গণহত্যার পক্ষে যারা থাকে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থামবে না।

আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তেমনই আমেরিকার অন্যায়ের বিরুদ্ধেও রুখে দাঁড়াবো।” সিয়াম সাব্বির নামে সমাজবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, “অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে আমরা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি এবং দাঁড়াবো।

মুসলিমদের ওপর অত্যাচার বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে। ইতিহাস সাক্ষী, আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছি, ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।” উল্লেখ্য, চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিধ্বস্ত গাজা ‘দখল’ করে এটিকে পুনর্নির্মাণ ও ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ তৈরির ঘোষণা দেন। তার প্রস্তাবের লক্ষ্য ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করা। ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বব্যাপী নিন্দার মুখোমুখি হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version