বুধবার, নভেম্বর ৪

মনিরুজ্জামান খান,গাইবান্ধা:

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।​ মঙ্গলবার( ৩ নভেম্বর) বিকেলে স্থানীয় মোলং বাজার হাইস্কুল মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ফরিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুর রহমান প্রধানের উদ্যোগে আয়োজিত, এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।​ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুর রশিদ।

​ সাদুল্যাপুর উপজেলা যুবদলের আহবায়ক মাহিদুল ইসলাম মিঠুনের সভাপতিত্বে বৃক্ষরোপণ-পূর্ব আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাদুল্যাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজন।​ এ সময় আরও বক্তব্য দেন​সাদুল্যাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল​, সদস্য সচিব অ্যাড. আব্দুস সালাম মিয়া​, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম রঞ্জু​সাধারণ সম্পাদক মো. মোজাহার আলী​, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান সরকার নয়ন প্রমুখ।​

ফরিদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন রাখুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির হাতকে আরও শক্তিশালী করতে উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। আলোচনা শেষে অতিথিবৃন্দ মোলং বাজার হাইস্কুল মাঠে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version